ঝঁকিপূর্ণ ঈদযাত্রা: ফেরিঘাটে থামেনি মানুষের ঢল

করোনা সংক্রমণের রাশ টানতে সরকার দিনে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও ঘরমুখী মানুষদের পুরোপুরি আটকানো যায়নি। স্বাথ্যবিধি ভেঙে হাজারো মানুষের ঢল নেমেছে ফেরিঘাটগুলোতে।
৯ মে ২০২১, ০৪:০৮ অপরাহ্ন

হুমকির মুখে সোহরাওয়ার্দী উদ্যান?

ঢাকা শহরের ফুসফুস সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক। ৪১০ বছরের পুরনো এই উদ্যানে গাছ কেটে রেস্তোরাঁসহ বিভিন্ন নির্মাণকাজ শুরু হচ্ছে। শহরের সবুজ প্রাচীর ধীরে ধীরে কংক্রিটের দখলে যাচ্ছে। দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখেছেন সেখানকার বর্তমান অবস্থা; তার অভিজ্ঞতার ভিত্তিতে আজকের ভিডিও স্টার অন দ্য স্পট।
৮ মে ২০২১, ০৪:২৬ অপরাহ্ন

বাতাসে মিথেন, সমাধানের উপায় কী?

ব্লুমবার্গ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ পৃথিবীর ১২তম বৃহৎ মিথেন সোর্স।
৭ মে ২০২১, ০৩:৩৭ অপরাহ্ন

খালেদা জিয়ার দেশের বাইরে যেতে আইনি জটিলতা কী?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। সাবেক এই প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থা কী? উন্নত চিকিৎসার জন্য তাকে কি দেশের বাইরে নিয়ে যাওয়া হবে? পরিবার যদি নিয়ে যেতে চায় তবে কী কী আইনি জটিলতা আছে?
৬ মে ২০২১, ০৩:২৪ অপরাহ্ন

বাতাসে মিথেন, কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

ব্লুমবার্গের দাবি, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ‘রহস্যময়’ মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। রিপোর্টে বলা হয়েছে, সর্বোচ্চ মিথেন গ্যাস ছড়ানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর ১২তম বৃহৎ মিথেন সোর্স। আর এই মিথেনের বড় অংশ আসছে মাতুয়াইল ল্যান্ডফিল্ড থেকে।
৫ মে ২০২১, ০৪:১৪ অপরাহ্ন

সাকিব-মুস্তাফিজ দেশে ফিরবেন কবে, কীভাবে?

বহু সমালোচনার পর অবশেষে বন্ধ হলো আইপিএল। ভারতের ভয়াবহ কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও কী কারণে এই টুর্নামেন্ট চালু রাখা হয়েছিল? ক্রিকেটারদের করোনা থেকে সুরক্ষায় ভারত কি ব্যর্থ? আমাদের দুজন ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান কী অবস্থায় আছেন? তাদের কবে, কীভাবে দেশে ফিরিয়ে আনা হচ্ছে?
৪ মে ২০২১, ০৪:০০ অপরাহ্ন

২০ হাজারের টিকিট ৯৫ হাজার টাকা

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ফ্লাইটের ভাড়া গত কয়েক মাসে বেড়েছে কয়েক গুণ। আকাশচুম্বী ভাড়ায় চরম ভোগান্তিতে প্রবাসী শ্রমিকেরা। দ্য ডেইলি স্টারে এ বিষয়ে রাশেদুল হাসানের ‘Flights to Middle East: Sky-high airfare adds to migrant workers’ woes’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। স্টার নিউজ+ এর এই ভিডিওতে থাকছে প্রতিবেদনটির পেছনের গল্প।
৪ মে ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন

জনগণের আস্থাই বিশ্বাসযোগ্য সাংবাদিকতার প্রাণ

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রতিবছর পিছিয়ে যাচ্ছে। ২০২১ সালে ১৮০টি দেশের মধ্যে আমাদের অবস্থান ১৫২। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও আমরা পিছিয়ে। সূচকে ভারত, পাকিস্তান, এমনকি আফগানিস্তানের চেয়েও নিচে বাংলাদেশের অবস্থান। স্বাধীন সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কী? গণমাধ্যম কি আসলেই স্বাধীন? সাধারণ মানুষ কি গণমাধ্যমের ওপর আস্থাহীন হয়ে পড়ছেন? এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী?
৩ মে ২০২১, ০৪:২৫ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে থামল মোদি ঝড়

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগি, বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদির গোপালগঞ্জের ওড়াকান্দি এবং সাতক্ষীরার শ্যামনগরে মতুয়া ভোট সংগ্রহের চেষ্টা, অমিত শাহের বিতর্কিত নানান বক্তব্য। এরকম সব ইস্যু মিলিয়ে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন বাংলাদেশের জন্যে কতটুকু গুরুত্বপূর্ণ?
২ মে ২০২১, ০৪:১২ অপরাহ্ন

দেশে নতুন দরিদ্র ২ কোটি ৪৫ লাখ, দায় কার?

করোনা মহামারির কারণে দেশে নতুন করে দরিদ্র হয়েছেন ২ কোটি ৪৫ লাখ মানুষ। বেসরকারি সংস্থা পিপিআরসি ও ব্র্যাকের গবেষণায় বলা হয়েছে, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে নতুন দরিদ্রের সংখ্যা বেশি।
১ মে ২০২১, ০৪:১৯ অপরাহ্ন

রাজশাহী অঞ্চলের দুঃখ ৩৬,০০০ পুকুর?

এই শতাব্দীর শুরুতে নাটোরের চলনবিল এলাকায় শুরু হয়েছিল পুকুর খননের প্রবণতা। পরবর্তীতে গত ১০ বছরে রাজশাহী অঞ্চলের বিল ও ফসলি জমি ধ্বংস করে খনন করা হতে থাকে হাজার হাজার অপরিকল্পিত পুকুর।
১ মে ২০২১, ০৯:৫৭ পূর্বাহ্ন

ভারতে কোভিড-১৯ সুনামি: কতটা নিরাপদ বাংলাদেশ?

প্রতিবেশী ভারতে প্রতিদিনই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে। মৃত্যুর সংখ্যাও কম নয়। এরই মধ্যে প্রাণ হারিয়েছে দুই লাখেরও বেশি মানুষ।
৩০ এপ্রিল ২০২১, ০৫:৩৭ অপরাহ্ন

ভারতের অক্সিজেন রপ্তানি বন্ধ কি বাংলাদেশকে সংকটে ফেলবে?

করোনা রোগীর চিকিৎসায় অক্সিজেন সংকটের কারণে বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে এখনও হাসপাতালে অক্সিজেনের সংকট নেই, তবে কোভিড-১৯ রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেলে সামাল দেওয়া কঠিন হবে।
২৯ এপ্রিল ২০২১, ০৩:০১ অপরাহ্ন

গুলশানে তরুণীর মরদেহ উদ্ধার, মিডিয়ার নীতি নিয়ে প্রশ্ন

গুলশানে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে দেশের প্রথম সারির মিডিয়াগুলোর তুমুল সমালোচনা। ভিকটিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ, মামলায় অভিযুক্ত বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের নাম এড়িয়ে যাওয়াসহ আরও নানা বিষয়ে সমালোচনায় সরব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো।
২৮ এপ্রিল ২০২১, ০৩:৩৬ অপরাহ্ন

কোভিড-১৯ ভ্যাকসিন সবাই পাবে তো?

কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ করেছে সরকার। সরকারি হিসেবে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন ৫৮ লাখ মানুষ। হঠাৎ করেই ভ্যাকসিন কার্যক্রম হোঁচট খেলো কেন? ভারত থেকে ভ্যাকসিন আমদানির ব্যর্থতাই কি এজন্য দায়ী? যা মজুদ আছে তা দিয়ে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের সবাইকে কি দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব?
২৭ এপ্রিল ২০২১, ০৩:২৬ অপরাহ্ন

কেমিক্যালের গুদাম: কত প্রাণ ঝরলে টনক নড়বে?

নিমতলী, চকবাজার এবার আরমানিটোলা। আগুনে প্রাণ হারিয়েছে অসংখ্যা মানুষ। প্রতিটি ঘটনার পর পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরানোর কথা বলা হলেও এতদিনে কেন তা বাস্তবায়ন করা যায়নি? এর দায়ভার কার?
২৬ এপ্রিল ২০২১, ০২:৫৯ অপরাহ্ন

খাদ্যশস্য ঘাটতি: কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

দেশের সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিস্থিতি সামাল দিতে সরকার খাদ্যের মজুদ বাড়ানো জন্য বোরো সংগ্রহ অভিযান জোরদার করেছে।
২৬ এপ্রিল ২০২১, ০৭:০৫ পূর্বাহ্ন

সন্তানের প্রাণ বাঁচাতে ১১০ কিলোমিটার রিকশা চালানোর অভিজ্ঞতা

দরিদ্র রিকশাচালক মো. তারেক ইসলাম। ছিল না অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য। তাই সন্তানের জীবন বাঁচাতে ১১০ কিলোমিটার পথ রিকশা চালিয়েছেন তিনি।
২৫ এপ্রিল ২০২১, ০২:৪৪ অপরাহ্ন

রানা প্লাজা ধসের ৮ বছর, যে ক্ষত শুকায়নি এখনো

আট বছর আগে আজকের এই দিনে রানা প্লাজা ধসে নিহত হন কমপক্ষে ১১শ ৩৮ জন শ্রমিক, আহত হন আড়াই হাজারেরও বেশি। যারা বেঁচে আছেন, সেই দুঃসহ স্মৃতি, সেই ক্ষত এখনো তারা বয়ে বেড়াচ্ছেন।
২৪ এপ্রিল ২০২১, ০৫:১৩ অপরাহ্ন

করোনাকালে দেশে ১ লাখ নতুন চাকরির সুযোগ?

অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মগুলো পণ্য ডেলিভারির জন্য হাজার হাজার কর্মী নিয়োগ করেছেন গত এক বছরে। করোনা মহামারির এই দুঃসময়ে দেশে প্রায় এক লাখ নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।
২৩ এপ্রিল ২০২১, ০৪:৫২ অপরাহ্ন