মেট্রোরেল কি পারবে ঢাকার দুর্ভোগ কমাতে?

মেট্রোরেলের কোচগুলো পৌঁছে গেছে ঢাকায়। দিনের পাশাপাশি রাতের বেলায়ও চলছে কাজ। কবে নাগাদ মেট্রোরেল চালু হবে বলে আমরা আশা করতে পারি? মেট্রোরেল কী পরিমাণ যাত্রী পরিবহন করবে? কাজ শেষ হলে ঢাকায় যানযট, দুর্ভোগ কতটা কমবে? সরাসরি স্টার নিউজরুম থেকে আজ জানব এই প্রশ্নগুলোর উত্তর।
২২ এপ্রিল ২০২১, ০৪:৪৭ অপরাহ্ন

করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন।
১৮ এপ্রিল ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ন

চকবাজার জেল: ধ্বংসাবশেষের নিচে পুরোনো ঢাকার ইতিহাস

ঢাকার চকবাজারে পুরনো কেন্দ্রীয় কারাগার চত্বরে সুলতানি আমলের একটি প্রাচীন ভবনের ভগ্নাবশেষ পাওয়া যায় প্রায় বছর চারেক আগে। ভবনের একপাশের দেয়ালসহ এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন খনন ও সংরক্ষণের জন্য ২০১৬ সালে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। খননে প্রাচীন আমলের আরও কিছু নিদর্শনের খোঁজ মিলেছে বলে জানা যায়।
১১ এপ্রিল ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা তৈরি করছেন পাটজাত দ্রব্য

তাদের চোখের আলো নেই। আছে মনের আলো। আর সেই আলো দিয়ে পথচলা লালমনিরহাটের দৃষ্টি প্রতিবন্ধীরা পড়াশোনার পাশাপাশি আয় করছেন পাটজাত পণ্য তৈরি করে।
৭ মার্চ ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন

ধ্বংসের পথে তিন শিল্পীর শিল্পকর্ম

বাংলাদেশের আধুনিক শিল্পকলার চারটি গুরুত্বপূর্ণ নিদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির দেয়ালে থাকা ভাস্কর নভেরার ভাস্কর্য ও শিল্পী হামিদুর রাহমানের ম্যুরালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেশে আধুনিক শিল্পকলার অন্যতম পথিকৃৎ দুই শিল্পীর শিল্পকর্মগুলোর কোথাও উঁইপোকা বাসা বেঁধেছে। কোথাও চটা ওঠে গেছে, কোথাও ফাটল ধরেছে। কোথাও ফোস্কা উঠেছে। আবার কোথাও দেয়ালে নোনা ধরেছে।
২ মার্চ ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন

চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণের প্রতিবাদে ম্রোদের সংহতি সমাবেশ

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে চিম্বুক পাহাড় ম্রো ভূমি রক্ষা আন্দোলন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ মার্চ ২০২১, ০৮:০০ পূর্বাহ্ন

গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন

আর্থিক ও মানসিক সততার এক অনন্য দৃষ্টান্ত লেখক, গবেষক সৈয়দ আবুল মকসুদ।
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পরাজিত কাউন্সিলর প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনের ছেলেও আছেন। এ নিয়ে এই হত্যার ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬ অপরাহ্ন

সলঙ্গা বিদ্রোহের প্রকৃত ইতিহাস

দিনটি ছিল ১৯২২ সালের ২৭ জানুয়ারি। সম্ভবত শুক্রবার। দেশের বিভিন্ন স্থান থেকে নানান পণ্য বেচা-কেনা করতে তৎকালীন পাবনার সলঙ্গা হাটে (বর্তমানে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত) এসেছিলেন হাজার হাজার মানুষ। তখন চলছিল ভারতবর্ষ জুড়ে মহাত্মা গান্ধীর আহবানে অহিংস অসহযোগ আন্দোলন।
১১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন

কোভিড-১৯: ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন করবেন যেভাবে

বাংলাদেশে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। টিকার নিবন্ধন ও এ সংক্রান্ত সব তথ্য দিয়ে ‘সুরক্ষা’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে সরকার। এই ওয়েবসাইটের মাধ্যমে টিকা গ্রহণের জন্যে কী কী বিষয় অনুসরণ করতে হবে তা জানতে দেখুন ভিডিওটি।
৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিএনপি’র কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

কেন্দ্র দখলের অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ারা বেগম মণি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বন্দরনগরীর লালখানবাজার এলাকায় শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে রাস্তায় বসে তিনি প্রতিবাদ জানিয়েছেন।
২৭ জানুয়ারি ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন

ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে

ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের মধ্য দিয়ে আজ বুধবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন শুরু হয়েছে।
২৭ জানুয়ারি ২০২১, ০৭:২০ পূর্বাহ্ন

‘হাড়ভাঙা’ কবিরাজের গ্রাম

গ্রামের নাম বদলে ইসলামপুর রাখা হলেও গোবরগাড়ি নামেই সবাই চেনেন। কিন্তু, এখন সেই গ্রাম পরিণত হয়েছে ‘হাড়ভাঙা’ কবিরাজদের গ্রামে।
১৯ জানুয়ারি ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ন

সুচিত্রা সেনের বাড়িতে অসম্পূর্ণ সংগ্রহশালা, হতাশ দর্শনার্থীরা

অনেক আন্দোলন-সংগ্রাম আর আইনি লড়াইয়ের পর ২০১৪ সালে পাবনার হেমসাগর লেনের বাংলা চলচিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ঐতিহাসিক বাড়িটি উদ্ধার করা হয়।
১৮ জানুয়ারি ২০২১, ০৫:৪৮ পূর্বাহ্ন

হারানোর পথে মানিকগঞ্জের হাজারী গুড়

মানিকগঞ্জের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হাজারী গুড়ের নাম। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার কয়েকটি গাছি পরিবার এই ঐহিত্য ধরে রাখতে চেষ্টা করছেন। স্বাদ আর গন্ধে এই গুড়ের জুড়ি মেলা ভার। যার সুখ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে গেছে বহু দূরে।
১৭ জানুয়ারি ২০২১, ০২:২৬ অপরাহ্ন

যুদ্ধাপরাধী মুজাহিদের ভয়ঙ্কর আলবদর গঠনের প্রামাণ্য দলিল

‘পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কর্মীরা যারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে এবং যারা অনুগত, আন্তরিক ও সৎ পাকিস্তানি, তারা এই দুঃসময়ে সর্বোত্তমভাবে জাতির সেবা করতে প্রস্তুত।’
১৬ ডিসেম্বর ২০২০, ০৯:১২ পূর্বাহ্ন

এখনো কাঁদছেন শহীদ পরিবারের সদস্যরা

অশ্রু এখনো থামেনি শহীদ পরিবারে সদস্যদের। স্বাধীনতা ও বিজয়ের মাস এলেই দুঃসহ সব স্মৃতি ভেসে ওঠে স্বজনদের মনে। কিন্তু মুক্তিযুদ্ধে স্বজনদের সঙ্গে বাড়ি-ঘর সহায়-সম্বল হারালেও আজো মিলেন স্বীকৃতি।
১৪ ডিসেম্বর ২০২০, ০৩:৪৯ অপরাহ্ন

ভোলায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

ভোলার ভোলা-ইলিশা সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
৭ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ন

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট বাইডেন

অনেক জল্পনা-কল্পনার পর যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে দেশটির ৪৫তম ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে তিনি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। আর সেই সঙ্গে মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কমলা হ্যারিস।
৭ নভেম্বর ২০২০, ০৪:৪০ অপরাহ্ন

সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীকে আবারও ধর্ষণের অভিযোগ

লালমনিরহাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরীকে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে।
৬ নভেম্বর ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন