১ লাখ ঘনফুটের বেশি গাছ কাটা হয়েছে বান্দরবানের দুর্গম অরণ্যে

বান্দরবানের গভীরে অবৈধভাবে উজাড় করা হচ্ছে বন। মারাত্মক হুমকির মুখে আছে এই বনের জীববৈচিত্র্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। থানচি ও রুমা উপজেলার মিয়ানমারের সীমান্তবর্তী বনের গহীনে গত কয়েক বছর ধরে এই ধ্বংসযজ্ঞ চলছে। এ বিষয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্টার নিউজ+ এর এই ভিডিওতে থাকছে প্রতিবেদনটির পেছনের গল্প।
২৬ মে ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন

ইয়াস মোকাবিলায় ভাসানচরে প্রস্তুতি কেমন?

রোহিঙ্গা পুনর্বাসনের পর ভাসানচর এই প্রথমবার ঘূর্ণিঝড়ের মুখোমুখি। আন্তর্জাতিক মহলের বিভিন্ন নিরীক্ষায় উৎরানো ভাসানচর কি ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত?
২৫ মে ২০২১, ০৫:৫৭ অপরাহ্ন

ব্ল্যাক ফাঙ্গাস কী, কীভাবে মানুষ আক্রান্ত হয়?

ঢাকার বারডেম হাসপাতালে অন্তত দুজনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়া গেছে যারা সম্প্রতি করোনাভাইরসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। আবার মারা যাওয়া একজন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাস কী? কীভাবে এটি মানুষকে আক্রান্ত করে?
২৫ মে ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন

সাইক্লোন ইয়াস: কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সাইক্লোন ইয়াস। দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। কিন্তু আসলেই কতটুকু ঝুঁকিতে বাংলাদেশ? উপকূলীয় অঞ্চল কি প্রস্তুত?
২৪ মে ২০২১, ০৪:৩১ অপরাহ্ন

২০২১-২২ বাজেটে ফোনের হালচাল

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে কয়েকটা সেক্টর খুব দ্রুত উন্নতি করেছে তার মধ্যে মোবাইল ফোন এবং ডিভাইস সেক্টর অন্যতম। করোনা মহামারিতে এই সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক বছরে দেশে মোবাইল ফোন এবং ডিভাইস কেমন বিক্রি হয়েছে? এখন কী অবস্থায় আছে এই সেক্টরটি অথবা বাজেট ঘোষণার পর কোন দিকে যেতে পারে?
২৪ মে ২০২১, ০২:৫৮ অপরাহ্ন

জামিনই কি হয়রানির শেষ?

বিভিন্ন আইনি জটিলতার পর সাংবাদিক রোজিনা ইসলাম জামিনে মুক্তি পেলেন। কিন্তু এই মামলার হয়রানি কি এখানেই শেষ হচ্ছে?
২৩ মে ২০২১, ০৬:৪৬ অপরাহ্ন

বিদেশি বিনিয়োগে করোনার প্রভাব এবং জাতীয় বাজেট ২০২১-২২

বছর ঘুরে আবার চলে এসেছে জাতীয় বাজেট। এই বিশাল মহাপরিকল্পনা প্রদান এবং বাস্তবায়নের হাজারো চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে এবছর যোগ হয়েছে প্রাণঘাতী করোনা।
২২ মে ২০২১, ০৩:৩৬ অপরাহ্ন

লবণাক্ত জমিতে অভাবনীয় কৃষি সাফল্য

বহু বছর ধরে উপকূলীয় খুলনার কৃষকদের জন্য অভিশাপ ছিল মাটির অতিরিক্ত লবণাক্ততা। বিস্তীর্ণ জমি চোখের সামনে রেখেও চাষের জমির জন্য ছিল হাহাকার।
২১ মে ২০২১, ০৪:১১ অপরাহ্ন

ভ্যাকসিন নিয়ে কী হচ্ছে?

চুক্তিবদ্ধ তিন কোটি ডোজের মধ্যে মাত্র ৭০ লাখ সরবরাহের পরই সেরাম ইনস্টিটিউট করোনার বাকি টিকা দিতে অপারগতা জানায়। ভারতের এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির পর আর কোনো বিকল্প উৎস থেকে টিকা ক্রয়ের দৃশ্যমান উদ্যোগ ছিল না সরকারের। সেরাম থেকে বাকি টিকা আমরা কবে পাচ্ছি? বিকল্প ব্যবস্থার অগ্রগতি কতটুকু?
২০ মে ২০২১, ০৩:১৯ অপরাহ্ন

‘স্বাধীন সংবাদমাধ্যম এখন মাইনরিটি’

রোজিনা ইসলামের সঙ্গে যা হচ্ছে তা আসলে আমাদের দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে কী বার্তা দিচ্ছে?
১৯ মে ২০২১, ০৭:০৬ অপরাহ্ন

কারাগারে রোজিনা, সংকটে সাংবাদিকতা

দায়িত্ব পালনের সময় রোজিনা ইসলামকে শুধু বাধা দেওয়া হয়নি, শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়েছে। অসুস্থ অবস্থায় সোপর্দ করা হয়েছে পুলিশের কাছে। এভাবেই যদি বারবার সাংবাদিকদের ওপর আঘাত আসতে থাকে, তাহলে এ পেশার স্বাধীনতা কি থাকে?
১৮ মে ২০২১, ০৫:৫২ অপরাহ্ন

ফিলিস্তিন সংঘাতের শেষ কোথায়?

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত ১৯২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৫৮ জনই শিশু। বিশ্বের দীর্ঘস্থায়ী এ মানবিক সংকটের ইতিহাস ও বর্তমান অবস্থা নিয়ে আজ স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
১৭ মে ২০২১, ০৩:০৬ অপরাহ্ন

সুন্দরবনের সুরক্ষায় কী করছি?

গত কিছুদিনের মধ্যে তিন বার আগুন লেগেছে সুন্দরবনে। গত ১৯ বছরে এই বনে আগুন লেগেছে ২২ বার। আইন অমান্য করে পশু শিকার, কয়লার জাহাজ ডুবি, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, নির্বিচারে গাছ কাটা এসব যদি চলতেই থাকে তাহলে আর কতদিন সুন্দরবনকে টিকিয়ে রাখা সম্ভব হবে?
১৬ মে ২০২১, ০৩:৪১ অপরাহ্ন

ঈদ আয়োজন: ৫১ বছরের পথচলা

ঈদ উপলক্ষে স্টার কানেক্টস এর আজকের এই বিশেষ আয়োজনে সঙ্গে আছেন দেশের কিংবদন্তি দুজন শিল্পী। তাদের অর্ধশত বছরের দাম্পত্য জীবন কেবল তাদের অসম্ভব সফল শিল্পী জীবনের সঙ্গেই তুলনা করা যায়। আজ স্টার কানেক্টস এর ঈদ স্পেশালে জীবন, ভাবনা এবং দর্শন নিয়ে কথা বলবেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার।
১৫ মে ২০২১, ০৩:২৭ অপরাহ্ন

কেমন আছেন সিনেমার শিল্পীরা?

এফডিসি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে গ্ল্যামারে ভর্তি রুপালি পর্দার এক ঝলমলে জগত। কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না এই গ্ল্যামার ফুটিয়ে তুলতে যারা পার্শ্বচরিত্রে কাজ করে তাদের কথা। কোভিড-১৯ মহামারির এই সময়ে, চলচ্চিত্র নির্মাণের স্থবিরতায় তাদের জীবন চলছে কীভাবে? চলুন শুনে আসি তাদের মুখেই।
১৪ মে ২০২১, ০৪:০৩ অপরাহ্ন

ঈদ আয়োজন: পরিবার নিয়ে সিয়ামের ঈদ

আজ ঈদ স্পেশাল স্টার কানেক্টস এ যুক্ত হয়েছেন এ সময়ের অন্যতম খ্যাতনামা অভিনেতা সিয়াম আহমেদ।
১৩ মে ২০২১, ০৩:৪৫ অপরাহ্ন

প্রবাসী আয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

জাতীয় ও আন্তর্জাতিক সব আশঙ্কা ভুল প্রমাণ করে মহামারির মধ্যেও দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। সময় হয়েছে পরিসংখ্যানের খাতা থেকে বের হয়ে তাদের জীবন ও কর্মকাণ্ড বিবেচনা করার।
১২ মে ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন

ব্যবসায়ী নেতাদের ভাবনায় ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট

২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার জন্য তৈরি বাংলাদেশ সরকার। কিন্তু এই বাজেট এমন একটা সময় দিতে হচ্ছে যখন মানুষের জীবন ও জীবিকার উপরে একটি বড় আঘাত হেনেছে করোনাভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাস জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র্যসীমার নিচে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যব্যবস্থাকেও দুর্বল করে দিয়েছে।
১১ মে ২০২১, ০৪:০১ অপরাহ্ন

উন্নয়ন মানেই কি প্রকৃতি ধ্বংস?

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের অংশ হিসেবে গাছ কাটা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। জনমনে প্রশ্ন উঠছে, পশু-পাখি-গাছপালা ধ্বংস করেই কি স্থাপনা নির্মাণ করতে হবে? পৃথিবীর উন্নত শহরগুলোর মতো প্রকৃতিকে সঙ্গে নিয়ে ঢাকার উন্নয়ন হচ্ছে না কেন? নগর কর্তৃপক্ষ কিংবা সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো আসলেই কতটা প্রকৃতি এবং মানুষের কথা ভেবে করা হচ্ছে?
১১ মে ২০২১, ০৩:২৬ অপরাহ্ন

কী থাকছে মেট্রো রেলের স্টেশনে?

দেশের প্রথম উড়াল মেট্রো রেল বা এক্সপ্রেসওয়েতে কিছুদিনের মধ্যেই শুরু হবে ট্রায়fল রান। ২০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেলে থাকবে ১৬টি স্টেশন। কেমন দেখতে হবে স্টেশনগুলো? কী সুযোগ-সুবিধা থাকবে তাতে? স্টেশনগুলো কি শুধুই যাত্রীদের ব্যবহারের জন্য থাকবে?
১০ মে ২০২১, ০৩:৫০ অপরাহ্ন