ইছামতি ফিরতে পারবে আগের চেহারায়?
পদ্মা এবং ইছামতির সংযোগস্থলে নদীর পানির বদলে চোখে পড়বে ইটভাটা, বসতবাড়ি আর দিগন্ত জোড়া ফসলের খেত। একসময় এই নদীতে বজরায় চড়ে কবিগুরু শিলাইদহ থেকে যেতেন শাহজাদপুরের কুঠিবাড়িতে। পাবনার এই অংশে ইছামতির পানির উৎস পদ্মা বেদখলে মৃত প্রায়। যার প্রভাবে স্রোতস্বিনী ইছামতি এখন মরা খাল।
১১ জুন ২০২১, ০২:২৫ অপরাহ্ন
বাংলাদেশের রেল প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিলো চীন
বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর-ঈশ্বরদী ও আখাউড়া-সিলেট এই দুটি সেকশনের উন্নয়ন প্রকল্পের কাজ থমকে গেছে।
১০ জুন ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ৫০টি মডেল মসজিদ
প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফেরেন্সের মাধ্যমে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। ২০১৭ সালে আট হাজার ৭২২ কোটি টাকার তহবিল নিয়ে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের উদ্যোগ নেয় সরকার। সেগুলোর মধ্যে প্রথম ৫০টি আজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। তেমন একটি মসজিদ দেখতে দ্য ডেইলি স্টার রিপোর্টার গিয়েছিলেন সাভার উপজেলায়। এসব নিয়ে আজকের স্টার নিউজবাইটস।
১০ জুন ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন
টিআইবির প্রতিবেদনে স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ৮ মার্চ বাংলাদেশে করোনার টিকা আমদানি ও ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। করোনা মোকাবিলায়, বিশেষ করে টিকা ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম, অদক্ষতা ও দুর্নীতির কথা উঠে এসেছে এই রিপোর্টে।
৯ জুন ২০২১, ০৩:৫৫ অপরাহ্ন
টিকটকে পাচারকারীদের ফাঁদে পড়া এক তরুণীর কথা
সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকে মানবপাচারকারীদের জাল বিস্তারের কথা জানা গেল ভারতে এক নারীকে নির্যাতনের ভিডিও সামনে আসার পর। টিকটকার থেকে বিলাসী জীবনের প্রলোভন দেখিয়ে ভারতসহ বিভিন্ন দেশে নারী পাচারকারী সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
৮ জুন ২০২১, ০৩:১৭ অপরাহ্ন
কী আছে কিশোরের মেডিকেল রিপোর্টে?
দীর্ঘ ১০ মাস কারাগারে থাকার পর গত ৪ মার্চ মুক্তি পান কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর তার ওপর চলা ভয়াবহ নির্যাতনের কথা মুক্তি পাওয়ার পরই জানিয়েছিলেন তিনি। তার দাবি যাচাই করতে আদালতের নির্দেশে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। কী আছে মেডিকেল বোর্ডের সেই রিপোর্টে?
৭ জুন ২০২১, ০৫:৫৮ অপরাহ্ন
দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে
সম্প্রতি এক গবেষণায় দেশে করোনা আক্রান্তদের ৮০ ভাগ নমুনায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। অন্যদিকে, সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে।
৬ জুন ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন
প্রশাসনের নিষ্ক্রিয়তা, বাঁধ নির্মাণে স্থানীয়দের ঢল
সাইক্লোন ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলায় বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। এ বাঁধগুলো সরকারের পুনর্নির্মাণ করার কথা থাকলেও তা করতে হচ্ছে সাধারণ মানুষকে। এ নিয়ে ক্ষোভের জের ধরে প্রতিবাদের মুখেও পড়েছিলেন সেখানকার স্থানীয় সংসদ সদস্য।
৬ জুন ২০২১, ১১:০২ পূর্বাহ্ন
টিকটক ব্যবহার করে নারী পাচার যেভাবে
ভারতের ব্যাঙ্গালুরুতে নারী নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের সন্ধান পায়। টিকটক অ্যাপের মাধ্যমে নারীদের আকৃষ্ট করে তারা ভারতে পাচার করছিল।
৫ জুন ২০২১, ০৩:১৬ অপরাহ্ন
বাজেটের কার্টুন ২০২১-২২
বাজেট নিয়ে প্রতি বছরের মতো এ বছরও দ্য ডেইলি স্টার পত্রিকায় ছাপা হয়েছে কিছু কার্টুন।
৪ জুন ২০২১, ০১:২৬ অপরাহ্ন
বাজেটের বাইরের মানুষের ঘরের বাজেট
করোনা মহামারির মধ্যে ঘোষিত হয়েছে সরকারের দ্বিতীয় বাজেট। নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে এক লাখ সাত হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু, নতুন গরিব হয়েছেন যারা, সেসব মানুষদের জন্য সেখানে দৃশ্যমান কোনো বরাদ্দ রাখা হয়নি।
৪ জুন ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন
সাধারণ মানুষের বাজেট ভাবনা
২০২১-২২ অর্থবছরের বাজেট দেশের সব নাগরিকের আগামী বছরের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু যাদের জন্য এ বাজেট, সেই সাধারণ মানুষ বাজেট নিয়ে কী ভাবছেন?
৩ জুন ২০২১, ০৩:১৫ অপরাহ্ন
সীমান্তবর্তী জেলায় বেড়েই চলেছে করোনা রোগী
চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও সাতক্ষীরা- সীমান্তবর্তী এই আট জেলায় কোভিড-১৯ পরিস্থিতির হঠাৎ অবনতি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ও যশোরে দ্রুত ছড়িয়ে পড়া ভারতীয় ভ্যারিয়েন্টের স্থানীয় সংক্রমণের খবরও পাওয়া যাচ্ছে।
২ জুন ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
যেভাবে বাংলাদেশে আসছে এলএসডি
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর পর উঠে এসেছে এলএসডি মাদকের নাম। এলএসডি ইতোমধ্যে দেশে বিস্তার করেছে এবং এর টার্গেট মূলত যুব সমাজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
১ জুন ২০২১, ০৩:২৫ অপরাহ্ন
এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম সংকট
এশিয়ার কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। প্রতিবছর এই নদীতে এপ্রিল-জুন মাসে মাছের ডিম সংগ্রহের উৎসব হয়। কিন্তু এবারের চিত্র ভিন্ন। হালদাপাড়ে এবার দেখা যাচ্ছে হতাশার ছবি।
৩১ মে ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন
ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ?
দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনাভাইরাস শনাক্তের হার হঠাৎ করেই বেড়ে গিয়েছে। যাদের মধ্যে শনাক্ত হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্টও। এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা?
৩০ মে ২০২১, ০৩:১৭ অপরাহ্ন
সময় এসেছে প্রবাসী শ্রমিকদের দিকে সুনজর দেওয়ার
প্রতি বছর বাংলাদেশ ফরেন রিজার্ভের নতুন নতুন রেকর্ড, অভাবনীয় বৈদেশিক মুদ্রা আয়ের সাফল্যগাথা উদযাপন করছে। কিন্তু যাদের অবদানে এসব সম্ভব হচ্ছে, সেই প্রবাসী শ্রমিকদের সঠিক সম্মান, প্রয়োজনীয় সহায়তা কি দেওয়া হচ্ছে?
২৯ মে ২০২১, ০৪:১২ অপরাহ্ন
৮ বছরে ৮ হাজার হেক্টর কৃষিজমি উধাও!
গত আট বছরে দেশের শস্য ভাণ্ডারখ্যাত নাটোরের কৃষিজমি কমেছে প্রায় সাড়ে আট হাজার হেক্টর। অন্যদিকে, একই সময়ে তিন ও চার ফসলি উর্বর আবাদি জমিতে অপরিকল্পিত পুকুর হয়েছে প্রায় দ্বিগুণ।
২৯ মে ২০২১, ০৯:০২ পূর্বাহ্ন
কালো টাকা: টাকার রং বদলের ইতিবৃত্ত
‘কালো টাকা’— প্রতি বাজেটের এক আলোচিত বিষয়। কিন্তু, ‘কালো টাকা’ বলতে আসলে কী বোঝায়? আর তা সাদাই বা কেন করতে হয়?
২৮ মে ২০২১, ০৯:০১ পূর্বাহ্ন
সিদ্ধান্তহীনতায় অনিশ্চিত সৌদি প্রবাসীদের ভবিষ্যৎ
সৌদি আরব সরকার নির্দেশনা দিয়েছে সেদেশে যেতে হলে বাংলাদেশি শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য আগাম হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। কিন্তু দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্তহীনতায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ।
২৭ মে ২০২১, ০৪:০৬ অপরাহ্ন