হুমকির মুখে টাঙ্গাইলের শালবন

টাঙ্গাইলের শালবন বাংলার সমতল ভূমিতে হাজার বছর ধরে সমৃদ্ধ জীববৈচিত্র্য লালন করে আসছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বহু পরিবারের ঠাঁই হয়েছে এই শালবনে। দখলদারদের কারণে এখন এই বনের অস্তিত্ব হুমকির মুখে।
২৭ জুন ২০২১, ০১:১৬ অপরাহ্ন

লকডাউনই কি একমাত্র সমাধান?

ভয়াবহতার অন্য নাম এখন করোনাভাইরাস। বিপর্যস্ত পুরো দেশ। ভেঙে পড়ার মুখে স্বাস্থ্য ব্যবস্থা। এবারের কঠোর লকডাউনে আসলেই কতটা কঠোর হবে সরকার? নাকি আমরা আবারো দেখব সরকার কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ? ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে ভারতের ভুলগুলো থেকে আমরা কি কিছু শিখতে পারি? সংক্রমণ ঠেকাতে লকডাউনই কি একমাত্র পন্থা?
২৬ জুন ২০২১, ০৩:৩১ অপরাহ্ন

পরিকল্পনাতেই গেল পূর্বাচলের ২০ বছর

ঢাকা থেকে জনসংখ্যার চাপ কমাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পূর্বাচলকে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয় ২০০২ সালে। কিন্তু বাস্তবায়নে ধীরগতি ও প্রকল্পের নকশায় বারবার পরিবর্তন আনায় পূর্বাচল শেষ পর্যন্ত অপরিকল্পিত রাজধানীরই একটি বর্ধিত অংশে পরিণত হবে, এমন আশঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদরা।
২৫ জুন ২০২১, ১২:৩০ অপরাহ্ন

সিন্ডিকেটের কবলে তিতাস গ্যাস কোম্পানি

দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তিতাস গ্যাস কোম্পানিতে। সেখানকার সাবেক এবং বর্তমান কিছু কর্মচারী-কর্মকর্তা মিলে পাঁচ বছরেরও বেশি সময় ধরে তৈরি করেছে দুর্নীতির বিস্তৃত সিন্ডিকেট। ২০১৬ সাল থেকে এই সিন্ডিকেট কাজ করে গেলেও কীভাবে তারা এতদিন কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল?
২৪ জুন ২০২১, ০৩:৫০ অপরাহ্ন

স্যানিটেশন কর্মীদের জীবনমান উন্নয়ন কি অসম্ভব?

স্যানিটেশন ও পরিচ্ছন্নতা কর্মীরা নিজেদের চরম ঝুঁকির মধ্যে রেখে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখেন। যাদের কাজ ছাড়া একটা দিনও আমরা পরিষ্কার শহরের কথা কল্পনাও করতে পারি না, সেই স্যানিটেশন কর্মীদের জীবনমান, সুস্বাস্থ্য ও অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলার সময় হয় না কারও। কেন অন্য সবার মতো এই মানুষগুলোর সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না? এ দায়ভার কার?
২৪ জুন ২০২১, ০২:২৬ অপরাহ্ন

করোনায় বিপর্যস্ত খুলনা বিভাগ

করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত খুলনা বিভাগ। কোভিড-১৯ বিশেষায়িত দুটি হাসপাতালে শয্যা সংকট প্রতিদিন তীব্র হচ্ছে। অপর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়েই চলছে হাসপাতালগুলো।
২৪ জুন ২০২১, ১২:৩২ অপরাহ্ন

ভয়াবহ কোভিড-১৯: পরিস্থিতি সামলাতে বেসামাল সরকার?

আবারো কোভিড-১৯ পরিস্থিতির অবনতির পর সরকার নড়েচড়ে বসেছে। যেখানে ঢাকায় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের প্রমাণ অন্তত এক মাস আগেই পাওয়া গিয়েছিল, সেখানে গত মঙ্গলবার এসে ঢাকার পার্শ্ববর্তী সাতটি জেলার সঙ্গে যোগাযোগ নিয়ন্ত্রণ করার নির্দেশনা আসে। কেন বার বার পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার পর সরকারের কর্মযজ্ঞ দেখা যায়? এ ধরনের ঢিলেঢালা ব্যবস্থাপনা করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কতটুকু কার্যকর হবে?
২৩ জুন ২০২১, ০৩:৪৩ অপরাহ্ন

স্যানিটেশন ও পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় কী?

যারা একেবারে নামমাত্র মূল্যে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখেন, রোজ সকালে আমরা পাই একটি আবর্জনামুক্ত শহর, সেই মানুষগুলোর সামাজিক মর্যাদা, স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক সচ্ছলতার নিশ্চয়তা দেবে কে?
২৩ জুন ২০২১, ০২:১২ অপরাহ্ন

সংক্রমণ ঠেকাতে বিচ্ছিন্ন ঢাকা?

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানীকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঢাকার আশপাশের সাত জেলায় শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ, বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার বাস।
২২ জুন ২০২১, ০৪:৪২ অপরাহ্ন

আবু ত্ব-হা ‘গুম’ হয়েছিলেন, না অন্য কিছু?

আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের নিখোঁজ রহস্য এবং ফিরে আসা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। তিনি নিখোঁজ হওয়ার আট দিন পর ফিরে এলে পুলিশ জানায়, এসময় তিনি এক বন্ধুর বাসায় লুকিয়ে ছিলেন। কেন নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা? কেউ কি আসলেই জানতো না তার অবস্থান?
২২ জুন ২০২১, ০২:০৭ অপরাহ্ন

বাংলাদেশে করোনার তৃতীয় ঢেউ কি আসন্ন?

সারাদেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। এই মাসের শুরুর দিকেও শনাক্তের হার ছিল ১০ শতাংশের নিচে, আর এখন তা ১৯ শতাংশের বেশি।
২১ জুন ২০২১, ০৩:২০ অপরাহ্ন

কী থাকছে দেশের প্রথম পাতালরেলে?

দেশের প্রথম পাতালরেলের কাজ শুরু হবে ২০২২ সালের মার্চ থেকে, জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
২০ জুন ২০২১, ০৩:৩২ অপরাহ্ন

ইন্টারনেটে নারীদের হয়রানির শেষ কোথায়?

সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতি অশোভন আচরণ, ব্লাকমেইলের মতো ঘৃণ্য অপরাধ বেড়েই চলেছে। ভুক্তভোগীদের অনেকেই সামাজিক অসম্মানের ভয়ে পুলিশের কাছে অভিযোগ করতে চান না। অভিযোগ করে প্রতিকার না পাওয়ার ঘটনাও বিরল নয়। এই অবস্থায় সাইবার বুলিং ঠেকানোর উপায় কী?
১৯ জুন ২০২১, ০২:০৪ অপরাহ্ন

পুলিশের ভুলে ১২ বছরের শিশুর ঘাড়ে ছোট ভাই হত্যার দায়

২০১৫ সাল থেকে ছোট ভাইকে হত্যার দায় নিয়ে ঘুরতে হচ্ছে ১২ বছর বয়সী বড় ভাইকে। সে বছর ২৫ আগস্ট বগুড়ার কাটাখালি গ্রামের একটি পাটখেত থেকে উদ্ধার করা হয় মহিদুল ইসলামের ছেলে সোহাগের মরদেহ। এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায় বড় ভাই সৌরভকে। জোর করে হত্যার স্বীকারোক্তিও নেওয়া হয়।
১৮ জুন ২০২১, ০৩:১১ অপরাহ্ন

স্যানিটেশন কর্মীদের দুর্ভোগ দূর হবে কবে?

স্যানিটেশন কর্মী- নিম্ন আয়ের নিগৃহীত পেশার এই মানুষেরা শহর এবং সেখানকার বাসিন্দাদের আবর্জনা পরিষ্কার করেন। ম্যানহোলের বিষাক্ত গহ্বরে ঢুকে ময়লার জট খুলে, মৃত্যু ঝুঁকি মেনে নিয়ে সেপটিক ট্যাঙ্কের দম বন্ধ করা পরিবেশে কাজ করা, ময়লার স্তূপের রোগ-জীবাণুর মধ্যে কঠোর পরিশ্রম করে তারা শহরকে বাসযোগ্য রাখেন। কিন্তু, তাদের স্বাস্থ্যের কথা কেউ কি ভাবে কখনো?
১৮ জুন ২০২১, ১২:২০ অপরাহ্ন

কবে খুলবে স্কুল-কলেজ?

করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ১৫ মাস ধরে বন্ধ। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে শিক্ষার্থীরা এত দীর্ঘ সময় বাড়িতে কাটাচ্ছে। টিভি, অনলাইন বা রেডিওর মাধ্যমে কোথাও কোথাও শিক্ষা কার্যক্রম শুরু হলেও, দরিদ্র এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থেকে যাচ্ছে।
১৭ জুন ২০২১, ০৩:২২ অপরাহ্ন

টিকা সংগ্রহে অসহায় সরকার

ভারত থেকে করোনার টিকা আসা বন্ধ হয়ে যাওয়ার পর দেশে গণটিকাদান কর্মসূচি থমকে গিয়েছিল। এরপর চীন থেকে দুই ধাপে ১১ লাখ ডোজ টিকা আসায় মানুষের মধ্যে আবার টিকা পাওয়ার আশা তৈরি হয়েছে। কিন্তু এই স্বল্প সংখ্যক টিকা দিয়ে কি সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে?
১৬ জুন ২০২১, ০৩:১৬ অপরাহ্ন

ঢাকাকে বসবাসের অযোগ্য বলা হচ্ছে কেন?

পৃথিবীতে বাসযোগ্য বিভিন্ন শহর নিয়ে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে। তাদের এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকা নিচ থেকে চতুর্থ স্থানে আছে।
১৪ জুন ২০২১, ০৩:০৮ অপরাহ্ন

কিসের ব্যর্থতায় সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের বাইরে করোনা?

সীমান্তবর্তী অন্তত ২২টি জেলায় করোনা শনাক্তের হার এখন ২০ শতাংশ বা তার চেয়ে বেশি। রাজশাহী ও খুলনা বিভাগের অনেকগুলো জেলার শনাক্তের হার ৩০, ৪০ এমনকি ৫০ শতাংশ পার হয়ে যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন ওয়ার্ড খোলার সঙ্গে সঙ্গে রোগী দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে। আবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার অভাবে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে বহু রোগীকে।
১৩ জুন ২০২১, ০৩:০৩ অপরাহ্ন

সাকিবের আচরণ কতটুকু যৌক্তিক?

এই বিভক্তি কতখানি যৌক্তিক? ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সাকিবের নজিরবিহীন আচরণের যোগসূত্র আছে কি? এ ঘটনায় তাকে কেমন মূল্য দিতে হতে পারে?
১২ জুন ২০২১, ০৩:২৭ অপরাহ্ন