হাসপাতালে অক্সিজেন সরঞ্জামের সংকট, করোনায় মৃত্যু বাড়ছেই
করোনাভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাটাই এখন সত্যি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে খবর আসছে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মানুষ। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহের সরঞ্জামের অভাবে। এভাবে চাহিদা বাড়তে থাকলে কিছুদিনেই অক্সিজেনেরও অভাব দেখা দিতে পারে। অত্যন্ত জরুরি এসব ব্যবস্থার ক্ষেত্রেও আছে বৈষম্য, সবকিছুই যেন রাজধানী কেন্দ্রিক।
৮ জুলাই ২০২১, ০৪:৩০ অপরাহ্ন
লকডাউনের ষষ্ঠ দিন: বিধিনিষেধ মানতে উদাসীনতা
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে সরকার লকডাউনের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু বিধিনিষেধ মানতে সাধারণ মানুষের উদাসীনতা বাড়ছেই। ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ম ভঙ্গকারীদের জরিমানাসহ বিভিন্ন শাস্তি পেতে হয়েছে। মানিকগঞ্জ ও চট্টগ্রামে রাস্তায় লোকসমাগম এবং যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। রাজশাহীর সড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়।
৬ জুলাই ২০২১, ০৩:২৭ অপরাহ্ন
‘আমার জীবন কেডা ফিরাইয়া দেবে?’
পেয়ারা আক্তারকে যখন হত্যা মামলায় কারাগারে পাঠানো হয় তখন সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘ ২৪ বছর তিনি কাটিয়েছেন বরিশাল জেলা কারাগারে। গত ১০ জুন যখন তিনি মুক্তি পান ততদিনে শৈশব, কৈশোর পেরিয়ে তার বয়স ৩৬ বছর।
৫ জুলাই ২০২১, ০৪:২৩ অপরাহ্ন
অল্প বৃষ্টিতেই ঢাকা কেন পানির নিচে?
কয়েক ঘণ্টার বৃষ্টিতেই কোমর কিংবা হাঁটু পানিতে ডুবে যায় ঢাকার বেশ কিছু এলাকা। নর্দমার ময়লা আবর্জনা মেশানো পানিতে ডুবে যাওয়া ভাঙা রাস্তায় তৈরি হয় অসহনীয় যানজট।
৫ জুলাই ২০২১, ০৪:১৮ অপরাহ্ন
বগুড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিলের মধ্যে!
আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে সারাদেশে ভূমিহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করছে সরকার। কিন্তু, এই প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুরের ঘরগুলো তৈরি করা হয়েছে নিচু জমিতে, সাধারণ মানুষ যাকে বিল হিসেবে চেনে। দু’একদিন টানা বৃষ্টি হলেই ডুবে যায় এখানকার রাস্তা, রান্না ঘর, টিউবওয়েল। এমনকি অনেক সময় ঘরেও ঢুকে যায় পানি।
৫ জুলাই ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
টেস্টিং সুবিধায় বৈষম্য: ১২৮টি আরটি-পিসিআর মেশিনের ৮৯টি ঢাকায়
জনসংখ্যার হিসাবে বাংলাদেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রতি লাখে চার হাজারের একটু বেশি। অথচ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি লাখে পরীক্ষা হয়েছে ৩০ হাজারের বেশি, নেপালে ১১ হাজারের বেশি এবং শ্রীলঙ্কায় প্রায় ১৯ হাজার। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লাখপ্রতি করোনার নমুনা পরীক্ষায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৭৪।
৪ জুলাই ২০২১, ০৯:১৮ অপরাহ্ন
দখলের পাহাড়ে মৃত্যুর সঙ্গে বাস, নির্বিকার প্রশাসন
প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। অথচ শুধুমাত্র বর্ষা এলেই প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসস্থান উচ্ছেদ অভিযান লক্ষ্য করা যায়। এরপর বাকি প্রায় ১০ মাস আবার তাদের কার্যক্রম আড়ালে চলে যায়। পাহাড় দখল করে গড়ে উঠতে থাকে নতুন নতুন বসতি।
৩ জুলাই ২০২১, ০৪:১৬ অপরাহ্ন
অক্সিজেনের অভাবে বাড়ছে মৃত্যু!
সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলের সংসদ সদস্যদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অক্সিজেনের অভাবে সাতক্ষীরায় মাত্র এক ঘণ্টায় সাত জন এবং বগুড়ায় দুই দিনে ২৪ জন মারা গেছেন উল্লেখ করে প্রশ্ন তোলা হয় স্বাস্থ্যমন্ত্রীর যোগ্যতা নিয়ে। কোভিড-১৯ মোকাবিলায় ব্যর্থতার দায়সহ নানা অভিযোগ তুলে তখন একজন সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
৩ জুলাই ২০২১, ০৩:৫৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের উপহারের ২৫ লাখ টিকা দেশে পৌঁছেছে
নতুন করে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ২৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। কোভ্যাক্স কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ও শনিবার দুটি কিস্তিতে বিমানযোগে এই টিকা সরবরাহ করা হয়।
৩ জুলাই ২০২১, ০২:০৪ অপরাহ্ন
‘হেরে যাচ্ছি তাই ফিরে যাচ্ছি’
কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে গত দেড় বছরে বিভিন্ন মেয়াদে লকডাউন হয়েছে বহুবার। কর্মহীন হয়েছে অগণিত মানুষ। কাজে ফেরার অপেক্ষায় সঞ্চয়ের টাকা শেষ করে ব্যক্তিগত ধার আর ব্যাংক ঋণে যখন দিশেহারা তারা, সেই মুহূর্তে সারাদেশে কঠোর লকডাউন আরও হতাশ করেছে কর্মজীবী মানুষদের।
২ জুলাই ২০২১, ০৩:৫০ অপরাহ্ন
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ৫ বিভাগীয় শহরের চিত্র
লকডাউনের প্রথম দিন দিনভর বৃষ্টিতে রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকার পর দ্বিতীয় দিনের চিত্র ছিল ভিন্ন। সারাদেশে লকডাউন কার্যকরে প্রশাসনের তৎপরতার মধ্যে কিছু জেলায় মানুষের মধ্যে বিধিনিষেধ মানায় উদাসীনতা দেখা গেছে।
২ জুলাই ২০২১, ০৩:১৩ অপরাহ্ন
৭ দিনের কঠোর লকডাউন: আমরা কী জানি, কী জানি না
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন। গতকাল সার্বিক কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে— কী করা যাবে, কী করা যাবে না, কারা বাইরে বের হতে পারবেন, কারা পারবেন না।
১ জুলাই ২০২১, ০১:৫৬ অপরাহ্ন
হোলি আর্টিজান হামলার ৫ বছর: জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের সামর্থ্য কতটুকু?
ঢাকার হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার পর পাঁচ বছর পার হয়েছে। সেদিনের ঘটনার পর জঙ্গিবাদ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পাল্টে যায়—শুধু দরিদ্র পরিবারের সন্তানরাই নয়, শহরের সচ্ছল, বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত তরুণরাও জঙ্গি মতাদর্শে মত্ত হয়ে চরম বিপথে যেতে পারে। ঘটাতে পারে অচিন্তনীয় ঘটনা।
৩০ জুন ২০২১, ০৫:০০ অপরাহ্ন
বিভিন্ন নামে লকডাউন, কাজে আসছে কতটুকু?
পহেলা জুলাই থেকে আবার শুরু হচ্ছে কঠোর লকডাউন। সাধারণ ছুটি, বিধিনিষেধ, শাটডাউন, লকডাউন, কঠোর লকডাউন—বিভিন্ন সময়ে, বিভিন্ন নামে বিভিন্ন রকম নির্দেশনা আসছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে করোনাভাইরাস মোকাবেলায় এসব বিধিনিষেধ আসলে কতটুকু কাজ করছে?
৩০ জুন ২০২১, ০৩:২২ অপরাহ্ন
মহামারির এই সময়ে কেমন যাচ্ছে স্যানিটেশন কর্মীদের জীবন?
স্যানিটেশন ও পরিচ্ছন্নতা কর্মীদের দুঃসহ জীবন মহামারির প্রভাবে হয়ে পড়েছে আরও মানবেতর। অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের ওপর এখন যোগ হয়েছে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা। করোনা মহামারিকালে কীভাবে যাচ্ছে তাদের জীবন?
৩০ জুন ২০২১, ০২:০৯ অপরাহ্ন
খনন করা মাটি দিয়েই ভরাট হচ্ছে ভৈরব নদ!
ভরাট, দখলদারিত্ব, আর আবর্জনার স্তূপে যশোরের সতত বহমান স্রোতস্বিনী ভৈরব নদ রূপ হারিয়েছে বহুদিন আগেই। আর এখন এই নদ যেন সরু খাল। দখল আর দূষণের সঙ্গে যোগ হয়েছে খননের অব্যবস্থাপনা। খনন করা মাটি ফেলা হচ্ছে নদের মধ্যেই।
৩০ জুন ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
স্যানিটেশন কর্মীদের জন্য যথেষ্ট করা হচ্ছে কি?
করোনাভাইরাস মহামারির মধ্যে বিভিন্ন সময় অনেকের কাজ থমকে গেলেও স্যানিটেশন এবং পরিচ্ছন্নতা কর্মীরা নিরলস এ শহরকে পরিচ্ছন্ন রাখার কাজ করে গেছেন। কিন্তু, বরাবরের মতো উচ্চ ঝুঁকির এই অপরিহার্য কাজের বদলে স্যানিটেশন কর্মীদের জীবনমান এবং স্বাস্থ্য ঝুঁকির কথা নজরের আড়ালেই থেকে গেছে।
৩০ জুন ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন
বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের, দায় এড়াতে পারে তিতাস?
মগবাজারে বিস্ফোরণে আট জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের তদন্তকারীরা ধারণা করছেন ২৭ জুন রাতে ভয়াবহ বিস্ফোরণটি জমে থাকা গ্যাসের কারণে ঘটে থাকতে পারে। প্রশ্ন হচ্ছে ছড়িয়ে পড়া গ্যাসের উৎস কোথায়? ত্রুটিপূর্ণ পাইপলাইন থেকে দুর্ঘটনা ঘটলে তিতাস কি দায় এড়াতে পারে?
২৯ জুন ২০২১, ০৩:০৭ অপরাহ্ন
লক্ষ বোমার শহর ঢাকা?
ঢাকা শহরে আবারো ভয়াবহ বিস্ফোরণ, আবারো প্রাণ গেল সাধারণ মানুষের। বিস্ফোরক অধিদপ্তরের ভাষ্যমতে, মগবাজারে অন্তত ছয় জনের প্রাণ কেড়ে নেওয়া বিস্ফোরণের স্থানে পাওয়া গেছে বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতি। গ্যাস লিকেজ, সিলিন্ডার বিস্ফোরণ বা এসির বিস্ফোরণে যে বার বার নিরীহ মানুষ মারা যাচ্ছে, তার দায়ভার কে নেবে? প্রতিটি বাসায়, হাসপাতালে, গাড়িতে, দেশের আনাচে-কানাচে কি তবে মৃত্যুর বোমা বসে আছে?
২৮ জুন ২০২১, ০৪:৩৮ অপরাহ্ন
লকডাউন নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার
আবারও লকডাউন নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার। শুক্রবার সরকার ঘোষণা করে ২৮ জুন থেকে কঠোর লকডাউন। ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবার ঘোষণা এলো পহেলা জুলাই থেকে কঠোর লকডাউন। যেখানে প্রতিটি মুহূর্ত কারও জীবন-মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, সেখানে এতদিনেও কেন সরকার দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নিতে পারেনি?
২৭ জুন ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন