রোমাকে কনফারেন্স লিগের ফাইনালে তুললেন মরিনহো
গত বছরের মে'তে হুট করেই এএস রোমার দায়িত্ব গ্রহণ করেন স্পেশাল ওয়ান জোসে মরিনহো। মাঝারী দলটির নিয়ে সিরিআতে ভালোই লড়াই করেছিল তারা। তবে শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেননি। তবে ইউরোপা কনফারেন্স লিগে দারুণ গতিতে ছুটছে তার দল। ইংলিশ ক্লাব লেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি।
৬ মে ২০২২, ০৩:৪৬ পূর্বাহ্ন
রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন গোলমেশিন বেনজেমা
এবারের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিশ্চিতভাবেই উঠছে তার হাতে।
৫ মে ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন
কিছু হিসাব-নিকাশ বাকি আছে: রিয়ালকে পেয়ে সালাহ
ভিয়ারিয়ালকে হারিয়েই আগের দিন ফাইনালে রিয়াল মাদ্রিদকে চেয়েছিলেন মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত তার চাওয়া পূরণ হয়েছে। অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে নাম লিখিয়েছেন লস ব্লাঙ্কোসরা। আর ফাইনালে তাদের পেয়ে পুরনো হিসাব-নিকাশ চুকানোর প্রত্যয় প্রকাশ করেন সালাহ।
৫ মে ২০২২, ০৫:৪৮ পূর্বাহ্ন
আমরা ভালো খেলেছি, তারা একটি গোল বেশি করেছে: গার্দিওলা
ব্যাপারটা যেন বিশ্বাসই করতে পারছেন না পেপ গার্দিওলা। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে এগিয়ে। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত দলটির নাম ম্যানচেস্টার সিটি। এমন হারে রীতিমতো স্তব্ধ সিটি শিবির। তবে ভালো খেলার সান্ত্বনা নিয়েই ফিরছেন তারা।
৫ মে ২০২২, ০৫:১২ পূর্বাহ্ন
জিততে হলে একটু ভাগ্যের প্রয়োজন: আনচেলত্তি
অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ। এই এক ম্যাচেই নয়, নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। একের পর এক এমন রাজকীয় প্রত্যাবর্তনে তাদের ভাগ্যও সঙ্গ দিয়েছে দারুণভাবেই। তবে এমন সব ম্যাচে জিততে হলে কিছুটা ভাগ্য প্রয়োজন আছে বলেই মনে করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
৫ মে ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন
২০২৪ সাল পর্যন্ত বায়ার্নেই মুলার
বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন টমাস মুলার। নতুন করে আরও দুই বছর চুক্তি করেছেন এ জার্মান তারকা। ফলে শৈশবের ক্লাবটিতে ২০২৪ সাল পর্যন্ত থাকছেন এই ফরোয়ার্ড। এক বিবৃতিতে তার নতুন চুক্তির কথা জানিয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন।
৪ মে ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন
'ভিয়ারিয়ালে জয়ও বার্সার বিপক্ষে সেই কামব্যাকের সমান'
'কর্নার টেকেন কুইকলি।' শব্দ তিনটি শুনলে হয়তো এখন কাঁপন ধরে বার্সেলোনা সমর্থকদের। ঘরের মাঠে তিন গোলে এগিয়ে থেকেও বিদায় নেয় কাতালানরা। অবিশ্বাস্য নজির গড়ে ফাইনালের টিকিট কাটে লিভারপুল। আগের দিন ভিয়ারিয়ালও এক পর্যায়ে ম্যাচ জমিয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত জয় পায় অলরেডরাই। তবে এই ম্যাচকে বার্সার বিপক্ষে ঐতিহাসিক সে জয়ের সঙ্গে তুলনা করলেন দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ।
৪ মে ২০২২, ০৫:১২ পূর্বাহ্ন
ফাইনালে রিয়ালকেই চান সালাহ
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। লিগের শেষ প্রান্তে এসে দুই দলের মধ্যে পার্থক্য মাত্র ১ পয়েন্টের। সেই দলটিকে এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাওয়ার সুযোগ রয়েছে লিভারপুলের। তবে সিটিকে নয়, রিয়াল মাদ্রিদকে পেলে বেশি খুশি হবেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ।
৪ মে ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন
ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে লিভারপুল
প্রথমার্ধে অসাধারণ ফুটবল উপহার দিয়ে দুটি গোল করে এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল। তাতে দুই লেগ মিলিয়ে সমতায়। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল। শেষ পর্যন্ত ম্যাচও জিতে নেয় তারা। ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কাটল ইয়ুর্গেন ক্লপের দল।
৪ মে ২০২২, ০৪:১৬ পূর্বাহ্ন
ইউনাইটেডের জয়ে রোনালদোর গোল
শেষ তিন ম্যাচে জয়হীন। ফলে শেষ চারে থাকাও বড় শঙ্কায়। নাটকীয় কিছু না হলে সে সম্ভাবনা নেই বললেই চলে। যদিও কাগজে কলমে এখনও টিকে আছে আশা। আর সে আশা জিইয়ে রাখতে হলে ব্রেন্টফোর্ডকে হারাতেই হতো ম্যানচেস্টার ইউনাইটেডকে। ক্রিস্তিয়ানো রোনালদো, ব্রুনো ফের্নান্দেজদের নৈপুণ্যে নিজেদের কাজটা দারুণভাবেই করেছে দলটি।
৩ মে ২০২২, ০৩:২৬ পূর্বাহ্ন
রিয়ালে ফিরছেন রোনালদো, দাবি ব্রিটিশ গণমাধ্যমের
একে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার তেমন কোনো সম্ভাবনা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। দুইয়ে নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় থাকা নিয়েও নেই নিশ্চয়তা। ফলে ক্রিস্তিয়ানো রোনালদোর ইউনাইটেড ছাড়া নিয়ে নতুন গুঞ্জন উঠেছে ফুটবল মহলে। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদেই ফিরতে পারেন বলে ঘটা করে সংবাদ প্রকাশ পেয়ে ব্রিটিশ গণমাধ্যমে।
২ মে ২০২২, ০৫:৫৩ পূর্বাহ্ন
মায়োর্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে বার্সা
ঘরের মাঠে টানা তিন হারে চলতি মৌসুমে শিরোপাশূন্য থাকা নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। তবে সে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দলটি। মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। তাতে আগামী মৌসুমে সুপার কোপায় খেলা সম্ভাবনা বাড়ল কাতালানদের।
২ মে ২০২২, ০৪:৩৩ পূর্বাহ্ন
ইনজুরি কাটিয়ে মায়োর্কার বিপক্ষে ফিরছেন ফাতি
ঘরের মাঠে শেষ তিন ম্যাচে টানা হার। বড় দুঃসময়ের মধ্যেই রয়েছে বার্সেলোনা। তবে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে কাতালান শিবিরে। ইনজুরি কাটিয়ে ফিরছেন দলের অন্যতম সেরা তারকা আনসু ফাতি। আজ রোববার ন্যু ক্যাম্পে মায়োর্কার বিপক্ষের স্কোয়াডে তাকে রেখেছেন কোচ জাভি হার্নান্দেজ।
১ মে ২০২২, ০৫:২৭ পূর্বাহ্ন
রেকর্ড গড়ার দিনে রামোসকে স্মরণ মার্সেলোর
ছন্দ হারিয়ে একাদশে এখন আর নিয়মিত নন মার্সেলো। তবে আগের দিন এস্পানিওলের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ হয় তার। নামলেন অধিনায়ক হিসেবেই। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এনে দিলেন বড় জয়। তাই শিরোপা উল্লাসে মাতে তার দল। অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জিতলেন এ ব্রাজিলিয়ান। গড়ে ফেলেন নতুন রেকর্ডও। রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডটা এখন তারই। আর শিরোপা উদযাপনের এদিনে সাবেক অধিনায়ক সের্জিও রামোসকে মনে করালেন এ তারকা।
১ মে ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন
গোলের পর গোলের পুরস্কার হিসেবে ইংলিশ ফুটবলের বর্ষসেরা সালাহ
মৌসুম শেষ না হতেই গোলমুখে ক্ষুরধার পারফরম্যান্সের স্বীকৃতি মিলল তার।
২৯ এপ্রিল ২০২২, ০২:২৫ অপরাহ্ন
তবুও ইউনাইটেডে অনিশ্চিত রোনালদোর ভবিষ্যৎ
দলের শেষ নয় গোলের মধ্যে আট গোলই তার। মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতাও বটে। ইংলিশ প্রিমিয়ার লিগে তার আগে আছেন কেবল মোহামেদ সালাহ। তবুও ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎটা এখনও নিশ্চিত হয় ক্রিস্তিয়ানো রোনালদো। নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় এ পর্তুগিজ তারকা তারকা থাকবেন কি-না তা জানেন না বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক।
২৯ এপ্রিল ২০২২, ০৬:৪৩ পূর্বাহ্ন
'এই লিভারপুলই হতে পারে ইংল্যান্ডের সর্বকালের সেরা'
রক্ষণ কতোটা জমাট হতে পারে তা এবারের চ্যাম্পিয়ন্স লিগের দলগুলোকে ভালোভাবেই টের পাইয়ে ছেড়েছে ভিয়ারিয়াল। জুভেন্টাস-বায়ার্ন মিউনিখের মতো দলগুলোকে বিদায় করে দিয়েছে তারা। সেই দলের বিপক্ষে দুটি গোল আদায় করে নেওয়া চাট্টিখানি কথা নয়। তাই জয়ের ব্যবধানটা আহামরি বড় না হলেও প্রশংসায় ভাসছে লিভারপুল।
২৮ এপ্রিল ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন
আমিতো ভেবেছিলাম গোলটা আমারই: হেন্ডারসন
একের পর এক আক্রমণ। কিন্তু ভিয়ারিয়ালের প্রতিরোধে মুখ থুবড়ে পড়ছিল লিভারপুলের গোছানো আক্রমণগুলো। তবে শেষ পর্যন্ত, আত্মঘাতী গোলের সুবাদে ডেডলক ভাঙে। উল্লাসে মাতে রেড ডেভিলরা। তাতে অধিনায়ক হেন্ডারসনের উল্লাসটা যেন একটু বেশিই।
২৮ এপ্রিল ২০২২, ০৪:৩৫ পূর্বাহ্ন
ভিয়ারিয়ালের প্রতিরোধ ভেঙে জিতল লিভারপুল
জমাট রক্ষণে প্রথমার্ধে লিভারপুলকে আটকে রেখেছিল ভিয়ারিয়াল। তবে দ্বিতীয়ার্ধে রেড ডেভিলদের আক্রমণের তোড়ে ভেঙে পড়ে হলুদ জার্সিদের প্রতিরোধের দেওয়াল। তিন মিনিটের ঝড়ে দুটি গোল আদায় করে নিয়ে দারুণ এক ম্যাচ জিতে নিয়েছে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
২৮ এপ্রিল ২০২২, ০৩:৪৩ পূর্বাহ্ন
আমার ভাই বেনজেমা ব্যালন ডি’অর জিতবে: ভিনিসিউস
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চোখ ধাঁধানো এক গোলে অবদান রেখেছেন ভিনিসিউস জুনিয়র। ওই ম্যাচে দলের হয়ে বাকি দুই গোল করা দুরন্ত ছন্দের করিম বেনজামায় মুগ্ধ এই ব্রাজিলিয়ান
২৭ এপ্রিল ২০২২, ০৫:৫৬ পূর্বাহ্ন