সাত গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল সিটি
ম্যাচের প্রথম ১০ মিনিটেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। পরে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধে তো বাঘে মহিষে লড়াই। সিটি একবার ব্যবধান বাড়ায় তো কিছুক্ষণ পর তা কমায় রিয়াল মাদ্রিদ। ফলে সাত গোলের রোমাঞ্চকর এক লড়াই শেষে জয় তুলে নিয়েছে সিটিজেনরা।
২৬ এপ্রিল ২০২২, ০৮:৫০ অপরাহ্ন
বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন আরাহো
অনেক দিন থেকেই চলছিল গুঞ্জনটা। তবে নতুন চুক্তি হয়েও যেন হচ্ছিল না। শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন ডিফেন্ডার রোনালদ আরাহো। ২০১৬ সাল পর্যন্ত কাতালান ক্লাবের হয়েই খেলবেন এ উরুগুয়ের এ ডিফেন্ডার।
২৬ এপ্রিল ২০২২, ০১:৫৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন কিয়েলিনি
৩৭ বছর বয়েসী এই ফুটবলার জানিয়েছেন, আগামী জুনে লন্ডনের ওয়েম্বলিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন তারা।
২৬ এপ্রিল ২০২২, ০৬:৩৪ পূর্বাহ্ন
বাবর একজন কিংবদন্তি ক্রিকেটার হতে যাচ্ছে: হরভজন
সময়টা দারুণ যাচ্ছে বাবর আজমের। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে সব সংস্করণে সেরা পাঁচে রয়েছেন পাকিস্তান অধিনায়ক। তার ব্যাটিং শৈলীতে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা। ক্যারিয়ার শেষে একজন কিংবদন্তি ক্রিকেটারের তালিকায় নিজেকে তুলতে পারবেন বলেই বিশ্বাস করেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
২৫ এপ্রিল ২০২২, ০১:৩২ অপরাহ্ন
নতুন খেলোয়াড় কিনতে দুই সমস্যার সমাধান চাই বার্সার
চলতি মৌসুমে যে শিরোপা শূন্য থাকতে হবে তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। আগামী মৌসুমেও শিরোপাশূন্য না থাকতে চাইলে গ্রীষ্মের দল-বদলে ভালো কিছু সাইনিং বেশ জরুরী দলটির জন্য। তবে নতুন খেলোয়াড় দলে টানার আগে নিজেদের প্রধান দুটি সমস্যার সমাধান করতে হবে কাতালানদের।
২৫ এপ্রিল ২০২২, ১২:৪৮ অপরাহ্ন
নিজের মাঠে রায়ো ভায়েকানোর কাছেও হারল বার্সা
ন্যু ক্যাম্পে রোববার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে ১-০ গোলে ধরাশায়ী হয় বার্সেলোনা।
২৫ এপ্রিল ২০২২, ০৩:১৪ পূর্বাহ্ন
তবুও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার আশা ইউনাইটেডের
অবস্থা যা দাঁড়িয়েছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ তো দূরের কথা ইউরোপা লিগেও জায়গা পাওয়া বেশ কঠিন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। এমনকি ইউরোপা কনফারেন্স লিগেও জায়গা নাও মিলতে পারে। যদিও কাগজে কলমে এখনও টিকে আছে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা। তবে হারার আগে হারছে না দলটি। শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার অঙ্গীকার করেন দলের ডিফেন্ডার দিয়াগো দালত।
২৪ এপ্রিল ২০২২, ১২:০৩ অপরাহ্ন
আমি আরও ৩ বছর আছি: সমর্থকদের দুয়োয় নেইমারের জবাব
লঁসের বিপক্ষে ড্র করে আগের দিন লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। তবে তাতেও মন ভরেনি সমর্থকদের। এমনকি নেইমার-মেসি-রামোসরা যখন শিরোপা উল্লাসে মাতেন তখন তাদের উল্টো দুয়ো দিয়ে মাঠ ছাড়েন তারা। তবে ম্যাচ শেষে সমর্থকের এমন আচরণে উল্টো খোঁচা মেরেছেন নেইমার।
২৪ এপ্রিল ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন
'টানা ১০, বিরক্তিকর নয়, অসাধারণ'
সেই ২০১২-১৩ মৌসুম থেকে এখন পর্যন্ত বুন্ডেস লিগার শিরোপা জয়ী দলের নাম একটিই। বায়ার্ন মিউনিখ। ঘরোয়া লিগের এ শিরোপা যেন নিজেদের করে ফেলেছে দলটি। তাতে আপাতদৃষ্টিতে কিছুটা একপেশে বিরক্তিকর লাগলেও বায়ার্ন মিউনিখের জন্য নিঃসন্দেহে অসাধারণ। ম্যাচ শেষে এমনটাই জানালেন দলের খেলোয়াড়রা।
২৪ এপ্রিল ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোপা জয়ের রাতেও মেসিদের 'দুয়ো' দিল পিএসজি সমর্থকরা
প্রায় ২৫ গজ দূর থেকে লিওনেল মেসি যখন বুলেট গতির শটে লক্ষ্যভেদ করলেন, তখনই প্রায় পিএসজির শিরোপা নিশ্চিত হয়ে যায়। এরপর একটি গোল হজম করলেও শিরোপা উৎসবে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু ম্যাচ শেষ হতে না হতেই মাঠ ছাড়তে শুরু করেন পিএসজি সমর্থকরা। এমনকি তখন উল্টো মেসি-নেইমার-এমবাপেদের দুয়ো দিয়ে মাঠ ত্যাগ করেন তারা।
২৪ এপ্রিল ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রাজিলের বিপক্ষে স্থগিত সেই ম্যাচটি আর খেলতে চায় না আর্জেন্টিনা
আর্জেন্টিনার গণমাধ্যমগুলো জানায়, ম্যাচটি খেলতে সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
২৩ এপ্রিল ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন
দি মারিয়াকে পেতে চায় জুভেন্টাস
চলতি মৌসুম শেষেই জুভেন্টাস ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন পাওলো দিবালা। এই আর্জেন্টাইন তারকায় জায়গায় আরেকজন আর্জেন্টাইনকে অন্তর্ভুক্ত করতে চায় ওল্ড লেডিরা। এরমধ্যেই পিএসজি তারকা আনহেল দি মারিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে স্কাই স্পোর্টস ইতালিয়া।
২২ এপ্রিল ২০২২, ০৫:২৭ পূর্বাহ্ন
আমরা ভালো খেলিনি, জাভির সরল স্বীকারোক্তি
ভালো খেলাই মূল লক্ষ্য। বার্সেলোনায় কোচ হিসেবে যোগ দিয়েই বলেছিলেন জাভি হার্নান্দেজ। তবে শেষ কয়েক ম্যাচ ধরেই সেই ভালো খেলাটা খেলতে পারছে না বার্সেলোনা। আগের দিন ভাগ্য সঙ্গে থাকাতেই রিয়াল সোসিয়েদাদের মাঠে জয় পেয়েছে দলটি। তবে জয় পেলেও ম্যাচে যে তারা ভুগেছেন তা মেনে নিয়েছেন কোচ জাভি।
২২ এপ্রিল ২০২২, ০৪:৫৫ পূর্বাহ্ন
বার্সেলোনার কষ্টার্জিত জয়
শেষ কবে এমনটা দেখেছে তা হয়তো বলতে পারবেন না বার্সেলোনার পার সমর্থকরাও। আগের দিন বলের নিয়ন্ত্রণ ছিল রিয়াল সোসিয়েদাদেরই বেশি। যেখানে প্রতিপক্ষের কাছে উড়ে গেলেও বল দখলে ক্ষেত্রে ঠিকই এগিয়ে থাকে বার্সেলোনা। তবে এদিন মাঠে ভিন্নরূপ দেখা গেলেও কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছেড়েছে কাতালানরা।
২২ এপ্রিল ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
কলসিন্দুর রূপকথার অনাকাঙ্ক্ষিত গল্প
মূলধারার মিডিয়াতে যখন কলসিন্দুরের মেয়েদের সাফল্যের গল্প ছড়িয়ে পড়ে, তখন এটা শুধু ক্রীড়াঙ্গনই নয়, সমগ্র বাংলাদেশে ব্যাপক আলোড়ন ফেলে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গারো পাহাড়ের কোলঘেঁষা ছোট্ট গ্রামে ভোর হতো তখন ফুটবলের শব্দে।
২২ এপ্রিল ২০২২, ০৩:৪৫ পূর্বাহ্ন
লিভারপুল সমর্থকদের প্রশংসায় রোনালদো
নবজাতক সন্তান হারানোর শোকে কাতর ক্রিস্তিয়ানো রোনালদো। যে কারণে পরদিন লিভারপুলের বিপক্ষে মাঠে থাকতে পারেননি। তবে অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী দলের এ তারকার প্রতি সেদিন ভালোবাসার হাত বাড়িয়ে দেন লিভারপুল সমর্থকরা। আর সে ভালবাসায় আপ্লুত রোনালদো। লিভারপুল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
২১ এপ্রিল ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হলেন টেন হাগ
গুঞ্জনটা অনেক দিন থেকেই ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যাচ্ছেন আয়াক্স কোচ এরিক টেন হাগ। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। ইউনাইটেডের নতুন কোচ হিসেবে যোগ দিচ্ছেন এ ডাচ কোচ। তবে আগামী মৌসুমের শুরু থেকে রেড ডেভিলদের দায়িত্ব নিবেন তিনি।
২১ এপ্রিল ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
বেনজেমার জোড়া পেনাল্টি মিস, তবুও জিতে শিরোপার কাছে রিয়াল
অসাধারণ ছন্দে থাকা করিম বেনজেমা অপ্রত্যাশিতভাবে জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হলেন।
২১ এপ্রিল ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ন
১১ জুন মেলবোর্নে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফুটবল বিশ্বের দুই শক্তিধর ক্লাব ব্রাজিল ও আর্জেন্টিনা। গামী ১১ জুন অনুষ্ঠিত হবে আইকনিক মেলবোর্ন স্টেডিয়ামে। বুধবার বিষয়টি নিশ্চিত করে ভিক্টোরিয়ান সরকার।
২০ এপ্রিল ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন
এই ম্যানচেস্টার ইউনাইটেড আমার নয়: রয় কিন
৪-০ গোলে হেরে রীতিমতো বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। তবে হারের ব্যবধানের চেয়ে বড় ব্যাপার ছিল মাঠে ন্যুনতম লড়াইটাও করতে পারেনি দলটি। ছন্নছাড়া ফুটবলে রীতিমতো অসহায় আত্মসমর্পণ। দলের এমন পরাজয় দেখে হতাশ দলটির সাবেক তারকা রয় কিন। এমনকি বর্তমান সময়ের এই ইউনাইটেডকে নিজের দল হিসেবেও মানতে রাজী নন তিনি।
২০ এপ্রিল ২০২২, ০৫:৪৩ পূর্বাহ্ন