ক্লপের বলয় পূরণ

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেন ইয়ুর্গেন ক্লপ। তখন তারা লিগ টেবিলের মাঝামাঝি সারির একটি দল। সঙ্গে অনেক বছরের শিরোপা খরা। সেই দলটি ধীরে ধীরে গোছাতে থাকেন এ কোচ। এরপর জিততে থাকেন একের পর এক শিরোপা। আগের দিন এফএ কাপ জয়ের মাধ্যমে সম্ভাব্য সব শিরোপাই জিতে নিলেন ক্লপ। ইংল্যান্ডে শিরোপা জয়ের একটি বলয় পূরণ করলেন এ জার্মান।
১৫ মে ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন

১৬ বছর পর এফএ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল

১৬ বছর পর এফএ কাপের শিরোপা গেল অলরেডদের ঘরে। মৌসুমে এটা তাদের দ্বিতীয় শিরোপা। টিকে রইল কোয়াড্রপলের আশা।
১৪ মে ২০২২, ০৬:৪১ অপরাহ্ন

শিরোপা জিততে 'বাজে লোক' হতে আপত্তি নেই টুখেলের

আরও একটি ফাইনালে মুখোমুখি লিভারপুল ও চেলসি। কদিন আগে কারাবাও কাপের ফাইনালে মোকাবেলা করেছে দল দুটি। সে লড়াইয়ে জিতেছে লিভারপুল। সে ম্যাচেই দেখেছেন ইংল্যান্ডের অধিকাংশ মানুষের সমর্থন লিভারপুলের দিকেই। এফএ কাপের ফাইনালেও সেই একই চিত্র। তাদের কিছুটা বিরক্ত চেলসি কোচ টমাস টুখেল। তবে সবাইকে হতাশ করে প্রয়োজনে 'বাজে লোক' হয়ে শিরোপায় চুমু খেতে চান এ জার্মান কোচ।
১৪ মে ২০২২, ১২:২৪ অপরাহ্ন

এফএ কাপ জয়ের স্বপ্নে বিভোর মানে

৩০ বছরের অপেক্ষা ফুঁড়িয়ে বছর দুই আগে ইংলিশ লিগের শিরোপা জিতেছে লিভারপুল। এবারও দারুণ লড়াইয়ে আছে তারা। তবে এফএ কাপ জয়ের খরাটাও কম নয়। সবশেষ সেই ২০০৫-০৬ মৌসুমে এফএ কাপ জিতেছিল লিভারপুল। এরপর কেটে ১৬ বছরেরও বেশি সময়। এবার এ আসরের ফাইনালে দলটি। আর এ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর হয়ে আছেন দলের অন্যতম সেরা তারকা সাদিও মানে।
১৪ মে ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন

এভরাকে কড়া জবাব দিলেন গার্দিওলা

শুরুটা করেছিলেন প্যাট্রিক এভরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর গার্দিওলার কড়া সমালোচনা করেছিলেন তিনি। দলের কোনো ব্যক্তিত্ব ও চরিত্র চান বলেই তোপ দাগিয়েছিলেন এ সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। সে সমালোচনার কড়া জবাব দিয়েছেন ম্যানসিটি কোচ। এভরাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে জয়ের কথা মনে করিয়ে দিয়ে উল্টো তোপ দাগান এ স্প্যানিশ কোচ।
১৩ মে ২০২২, ০৪:০১ অপরাহ্ন

'সালাহ চলে গেলেও একই থাকবে লিভারপুল'

অনেক দিন থেকেই মোহামেদ সালাহর চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করছে লিভারপুল। কিন্তু এখন পর্যন্ত এ চুক্তি আলোর মুখ দেখেনি। কোনো পক্ষই যেন ছাড় দিতে নারাজ। তবে খুব শীগগিরই যে কোনো এক পক্ষ কিছুটা ছাড় দিয়ে সমঝোতা করবেন বলে আশা করছেন সাবেক লিভারপুল তারকা জন বার্নস। তবে শেষ পর্যন্ত এ চুক্তি না হলে সালাহকে ছাড়াও লিভারপুল আগের মতোই এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন তিনি।
১৩ মে ২০২২, ০২:৪৫ অপরাহ্ন

'ফুটবল বিশ্বের সবচেয়ে হাস্যকর ধারণা নেশন্স লিগ'

আন্তর্জাতিক বিরতিতে প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্ট না থাকলে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে থাকে ফুটবল বিশ্বের প্রায় সব দলগুলোই। সেখানে স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতার আমেজ কিছুটা কম থাকে। ইউরোপে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ আনতে এই প্রীতি ম্যাচগুলো নিয়ে একটি লিগের আয়োজন করে উয়েফা। যা ফুটবলের বিশ্বের সবচেয়ে হাস্যকর ধারণা বলে মনে করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
১৩ মে ২০২২, ০১:০৪ অপরাহ্ন

শিরোপা জেতানো গোলের দশকপূর্তিতে আগুয়েরোর ভাস্কর্য উন্মোচন

একটি গোল। একটি শিরোপা। একটি দলের ইতিহাসই গেল বদলে। ফুটবল বিশ্বে এখন জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। গত ১০ বছরে এরপর অনেক কিছুই অর্জন করেছে দলটি। ঠিক এক দশক পর সের্জিও আগুয়েরোর সেই ঐতিহাসিক গোল দেওয়ার সেই উদযাপনের আদলে তৈরি ভাস্কর্য উন্মোচন করল ম্যানসিটি।
১৩ মে ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন

১৭ মিলিয়ন পাউন্ডে কৌতিনহোকে বিক্রি করল বার্সা

ধারে নেওয়ার সময়ই সুযোগটা ছিল অ্যাস্টন ভিলার। পাকাপাকিভাবে কিনে নেওয়ার শর্তটাই কাজে লাগিয়েছে দলটি। ফিলিপ কৌতিনহোকে কিনে নিয়েছে তারা। মাত্র ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড়কে কিনে নিয়েছে ইংলিশ ক্লাবটি।
১৩ মে ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন

ডি ইয়ংয়ের বিনিময়ে ১০০ মিলিয়ন ইউরো চায় বার্সা

আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আসছেন এরিক টেন হাগ। নতুন ক্লাবে বার্সেলোনার ডাচ তারকা ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে নিয়ে পরিকল্পনা সাজাতে চান তিনি। ২৫ বছর বয়সী এ মিডফিল্ডারকে কিনতে এরমধ্যেই চেষ্টা চালাচ্ছে তারা। তবে তাকে পেতে হলে ১০০ মিলিয়ন খরচ করতে হবে ইংলিশ ক্লাবটিকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।
১২ মে ২০২২, ০২:০১ অপরাহ্ন

'ডি ব্রুইনার এমন পারফরম্যান্সে কিছুই করার থাকে না'

মূলত গোল তৈরি করে দেওয়াই তার কাজ। সেই কেভিন ডি ব্রুইনা একাই করলেন চার গোল। এরপর আর ম্যাচের কি বাকি থাকে। তার কাছেই বিধ্বস্ত হলো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ম্যাচের এমন পরিস্থিতিতে রীতিমতো অসহায়ত্ব স্বীকার করে নিলেন ব্রুনো লাগের অনুপস্থিতিতে উলভসের কোচের দায়িত্ব পালন করা কার্লোস কাচাদা।
১২ মে ২০২২, ০৫:৪৮ পূর্বাহ্ন

'ইন্টার ছাড়ার ইচ্ছা নেই লাউতারো মার্তিনেজের'

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। তাকে পেতে বেশ কিছু ক্লাবই মুখিয়ে রয়েছে। তবে আপাতত এ আর্জেন্টাইন তারকার ক্লাব বদল করার কোনো ইচ্ছাই নেই বলেই জানিয়েছেন তার এজেন্ট আলেহান্দ্রো কামানো।
১০ মে ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

ম্যানচেস্টার সিটিতে হালান্ড

শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড আর্লিং হালান্ড।
১০ মে ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন

স্থগিত সেই ম্যাচটি খেলতে বাধ্য হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

গত বছরের সেপ্টেম্বরের ৫ তারিখ সাও পাওলোতে ম্যাচ খেলতে মাঠেও নেমে পড়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর পাঁচ মিনিট পরই ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে তা ভেস্তে যায়।
১০ মে ২০২২, ০৩:২৫ পূর্বাহ্ন

স্কুলে অঙ্কে ভালো ছিলাম না, অঙ্ক করব না: ধোনি

আইপিএলের শেষ চারে থাকার হিসেবটা বেশ জটিল হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের। যদিও কাগজে কলমে এখনও সম্ভাবনা রয়েছে তাদের। তবে পরিসংখ্যানের এ জটিল অঙ্ক করতে কোনো আগ্রহই নেই চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। স্কুল জীবনে অঙ্কে ভালো ছিলেন না বলেই এখন নতুন করে কোনো অঙ্ক করতে চান না অধিনায়ক।
৯ মে ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ন

নিউক্যাসলকে উড়িয়ে দিয়েই শীর্ষে ফিরল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার দৌড়ে ঠিক যেন ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল লিভারপুল। তবে আগের দিন টটেনহ্যাম হটস্পার্সের সঙ্গে অলরেডরা ড্র করায় ব্যবধান বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ ছিল ম্যানচেস্টার সিটির। আর সে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে দলটি। নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়েই শীর্ষে ফিরেছে গতবারের চ্যাম্পিয়নরা।
৮ মে ২০২২, ০৫:২৩ অপরাহ্ন

হাল ছাড়ছে না লিভারপুল

এমনিতেই ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে। তাই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিততে হলে জয়ের কোনো বিকল্পই ছিল না লিভারপুলের। সেখানে টটেনহ্যাম হটস্পার্সের সঙ্গে ড্র করে সমীকরণ কঠিন করে ফেলেছে দলটি। একমাত্র সিটিজেনদের হোঁচটই জিইয়ে রাখতে পারে তাদের কোয়াড্রপলের আশা। তবে এখনি হাল ছাড়ছে না অলরেডরা। শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রত্যয় ঝরে দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপের।
৮ মে ২০২২, ১১:২১ পূর্বাহ্ন

পরিবারকে বাংলাদেশের আসল সৌন্দর্য দেখাতে চান আবাহনীর পর্তুগিজ কোচ

দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাতকারে এই পর্তুগিজ কোচ জানিয়েছেন, পরিবারকে বাংলাদেশের আসল সৌন্দর্য ঘুরে দেখাতে চান তিনি।
৭ মে ২০২২, ০৭:৩১ পূর্বাহ্ন

'পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির খবর সত্য নয়'

পিএসজির সঙ্গে দুই বছরের স্বল্পমেয়াদী চুক্তি করছেন কিলিয়ান এমবাপে। ফরাসি সংবাদমাধ্যম লা পার্সিয়ানের বরাতে আগের দিন এমন গুঞ্জনই ছড়িয়ে পড়ে ফুটবল পাড়ায়। তবে সে গুঞ্জন উড়িয়ে দিলেন এ তরুণের মা ফাইজা লেমারি।
৬ মে ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন

অবিশ্বাস্য জয়ের দিনে বাবার কাছে বাজীতে হেরেছেন রদ্রিগো?

ইতিহাদ স্টেডিয়াম থেকে এক গোলে পিছিয়ে থেকেই ফিরেছিল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতেও এক পর্যায়ে আরও একটি গোল হজম করে। ফাইনালে উঠতে দারুণ কিছু করে দেখাতে হতো রিয়াল মাদ্রিদকে। তরুণ রদ্রিগোর জাদুতেই তা সম্ভব করে দলটি। তার জোড়া গোলেই ফাইনালের টিকেট কাটে রিয়াল মাদ্রিদ। তবে এ ম্যাচে বাবার সঙ্গে ধরা বাজী জিততে যে হ্যাটট্রিকই করতে হতো এ ব্রাজিলিয়ানকে।
৬ মে ২০২২, ০৬:৩৪ পূর্বাহ্ন