সিটির সামনে ইউনাইটেড, গার্দিওলার সামনে ফার্গুসন
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ক্লাবগুলোর তালিকায় এককভাবে দুইয়ে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
২২ মে ২০২২, ০৯:১২ অপরাহ্ন
ম্যান সিটির কোচ গার্দিওলার চোখে তার শিষ্যরা 'কিংবদন্তি'
শেষ বাঁশি বাজার পর আবেগ ধরে রাখতে পারেননি পেপ গার্দিওলা।
২২ মে ২০২২, ০৮:০৮ অপরাহ্ন
১১ বছর পর চ্যাম্পিয়ন মিলান
১১ বছর পর ফের স্কুদেত্তো জয়ের হাতছানি। কোনো মতে হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন। তবে কেবল হার এড়িয়ে নয়, এসি মিলান জিতল রাজকীয় ঢঙেই। প্রতিপক্ষ সাসসুওলোকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। দুর্দান্ত এক জয় দিয়েই শিরোপা উল্লাসে মাতে রোজোনেরিরা।
২২ মে ২০২২, ০৫:১৯ অপরাহ্ন
মাদ্রিদে সেই হারের তেতো স্বাদ এখনও অনুভব করেন মেসি
ঘরের মাঠে এক গোলের জয়ে এগিয়ে থেকেই মাদ্রিদে গিয়েছিল পিএসজি। বার্নাব্যুতে প্রথমার্ধেও কিলিয়ান এমবাপের গোলে লিড বাড়ায় আরও। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ঝড়ে উলটপালট হয়ে যায় সব। দুর্দান্ত এক হ্যাটট্রিকে উল্টো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় দলটি। সেই হারের কথা এখনও ভুলতে পারেননি লিওনেল মেসি।
২২ মে ২০২২, ১২:১৫ অপরাহ্ন
পিএসজি যেভাবে এমবাপেকে নতুন চুক্তিতে সই করালো
শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেলেন এমবাপে। ফরাসি ক্লাবটির টাকার ঝনঝনানিতে স্বপ্নের ক্লাবে আসা হলো না তার। কিন্তু শুধুই কি টাকার জন্য থেকে গেলেন এ তরুণ। আন্তর্জাতিক গণমাধ্যমে আরও অনেক খবরই উঠে আসছে। তাতে এমবাপে রীতিমতো রাজার হালেই থাকবেন প্যারিসে।
২২ মে ২০২২, ১১:২০ পূর্বাহ্ন
পিএসজিতে থাকার ঘোষণার পর এমবাপের হ্যাটট্রিক
পিএসজির লিগ শিরোপা নিশ্চিত হয়েছে অনেক আগেই। এই ম্যাচে প্রাপ্তির কিছু ছিল না। তবে আগ্রহের কেন্দ্রে ছিলেন এমবাপে। এই তারকার হ্যাটট্রিকে মেটজকে ৫-০ গোলে বিধ্বস্ত করে পিএসজি।
২২ মে ২০২২, ০২:৫৮ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগের এমন ইতিহাস ম্যানসিটির পক্ষেই
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। শেষ দিন পর্যন্ত শিরোপা দৌড়ে টিকে আছেন ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তবে মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে সিটিজেনরা। শেষ দিনে নির্ধারিত হচ্ছে দুই দলের শিরোপা ভাগ্য। তবে এমন পরিস্থিতিতে প্রিমিয়ার লিগের ইতিহাস কথা বলছে ম্যানসিটির পক্ষেই।
২০ মে ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন
রোনালদোদের মতো হৃদয়ে রক্তক্ষরণ হবে না তো মিলানে?
ডি-বক্সের সামনে রোনালদো নাজারিও। প্রতিপক্ষ গোলরক্ষক একা। ডান দিকে ঘুরে শট নিতে যাবেন। কিন্তু অবিশ্বাস্যভাবে আটকে যায় তার হাঁটু। মাটিতে পরে ব্যথায় কাতরাতে থাকেন। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় তাকে। বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়ে ম্যাচ শেষে সেদিন কাঁদতে হয়ে পুরো ইন্টার মিলান শিবিরকে।
২০ মে ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ন
কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো থাকছেন নারী রেফারি
বিশ্বকাপের পথ চলে শুরু সেই ১৯৩০ সাল থেকে। এরপর পেরিয়ে গেছে ৯২ বছর। দীর্ঘ সময় পর অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় থাকছেন তিন নারী রেফারি। একই সঙ্গে থাকছেন তিন সহকারী রেফারিও। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।
২০ মে ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন
এমবাপে মাদ্রিদে শুনে 'অসুস্থ' হয়ে পড়েছিলেন ভেরাত্তি
হুট করেই কিছু দিন আগে মাদ্রিদে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। মূলত ছুটি কাটাতে গেলেও এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ফুটবল মহলে। সে গুঞ্জন নজর কাড়ে পিএসজির আরেক তারকা খেলোয়াড় মার্কো ভেরাত্তিরও। আর তা দেখে 'অসুস্থ' হয়ে পড়েছিলেন এ ইতালিয়ান মিডফিল্ডার।
১৯ মে ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন
সেই ফ্রাঙ্কফুর্টই ইউরোপা লিগ চ্যাম্পিয়ন
জাভি হার্নান্দেজের অধীনে চলতি বছরে দুর্দান্ত খেলছিল বার্সেলোনা। তাতে মনে হয়েছিল অন্তত ইউরোপা লিগ শিরোপা জিততে পারে দলটি। কিন্তু কাতালানদের ঘরের মাঠে এসে তাদের বিদায় করে দেয় জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। সেই দলটিই শেষ পর্যন্ত ইউরোপা লিগ শিরোপা জিতেছে।
১৯ মে ২০২২, ০৪:৪৪ পূর্বাহ্ন
কলকাতায় জয়ে শুরু বসুন্ধরা কিংসের
ব্যবধান হয়তো কমেছে। তবে গতবারের মতো এবারও মাজিয়া স্পোর্টিস অ্যান্ড রিক্রিয়েশনকে হারিয়ে এএফসি কাপ শুরু করেছে বসুন্ধরা কিংস। গাম্বিয়া জাতীয় দলের স্ট্রাইকার নুহা মারংয়ের একমাত্র গোলে জয় মিলেছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের।
১৮ মে ২০২২, ০৬:০৮ অপরাহ্ন
ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন মেসির মুখপাত্র
গুঞ্জনের শুরু যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ডিরেক্ট টিভির সাংবাদিক অ্যালেক্স কান্দালের বরাত দিয়ে। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও প্রকাশ পায় এ খবর। আগামী মৌসুমে পিএসজির চুক্তি শেষে লিওনেল মেসি পাড়ি জমাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। ইন্টার মায়ামির সঙ্গে এ নিয়ে চুক্তিও হয়ে গেছে বলে জানায় তারা। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মেসির মুখপাত্র।
১৮ মে ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ন
পিএসজিকে আরও ধনী বানালেন মেসি
বেশ কয়েক বছর ধরেই একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি। চলতি মৌসুমে লিওনেল মেসি যোগ দেওয়ার পর সে প্রত্যাশা আরও বাড়ে। কিন্তু বরাবরের মতো আশাহতই হতে হয়েছে তাদের। তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলেও ক্লাবকে আরও অনেক বেশি ধনী বানিয়েছেন এ আর্জেন্টাইন তারকা।
১৭ মে ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন
ইন্টারে যেও না: দিবালার কাছে জুভেন্টাস ভক্তদের আর্জি
এইতো গত বছরই ইন্টার মিলানের কাছে নয় বছরের রাজত্ব খুইয়েছিল জুভেন্টাস। নেরারুজ্জিদের সঙ্গে তাদের শত্রুতা অনেক পুরনো। অথচ সেই ক্লাবেই কি-না যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসের প্রাণভোমরা পাওলো দিবালা। বিষয়টা মানতে পারছেন না জুভ সমর্থকরা। ইন্টারে না যাওয়ার জন্য দিবালার কাছে আর্জি রেখেছেন তারা।
১৭ মে ২০২২, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোপা ধরে রাখতে জীবন দিয়ে দেব: গার্দিওলা
ওয়েস্টহ্যামের সঙ্গে জিতলেই হিসেবটা শেষ হয়ে যেত ম্যানচেস্টার সিটির। শেষ ম্যাচে বড় ব্যবধানে না হার এড়ালেই চলত। কিন্তু সুযোগ পেয়েও জয় হাতছাড়া করায় কাজটা কিছুটা হলেও শঙ্কায় পড়েছে সিটিজেনদের। তবে শিরোপা ধরে রাখতে প্রাণপণ লড়াই করার প্রত্যয় ঝরে সিটি কোচ পেপ গার্দিওলার কণ্ঠে।
১৬ মে ২০২২, ০৬:৫৯ পূর্বাহ্ন
কেঁদে অ্যাতলেতিকোকে বিদায় জানালেন সুয়ারেজ
৬৫তম মিনিটে যখন তাকে বদল করা হলো, তখনই চোখ ছলছল করছিল লুইস সুয়ারেজের। এরপর ডাগআউটে গিয়ে তো কেঁদেই দিলেন। এটাই যে ওয়ান্দা মেত্রোপলিতানোতে শেষ ম্যাচে তার। মৌসুম শেষেই অ্যাতলেতিকো মাদ্রিদ ছাড়ছেন এ উরুগুইয়ান তারকা। আগের দিন সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।
১৬ মে ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন
লিগ ওয়ানের সেরা একাদশে নেই মেসি-নেইমার
চলতি মৌসুমের শুরুটাই হয় দুঃস্বপ্ন দিয়ে। হুট করে তাকে বিদায় জানিয়ে দেয় বার্সেলোনা। দল-বদল করে যোগ দেন লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে। নতুন ক্লাবে সে অর্থে মানিয়ে নিতে পারেননি লিওনেল মেসি। মাঠের খেলায় তার প্রভাব স্পষ্ট। ফলে লিগ ওয়ানের সেরা একাদশে জায়গা হয়নি এ আর্জেন্টাইন তারকার। তার সঙ্গে জায়গা মিলেনি সতীর্থ নেইমারেরও।
১৬ মে ২০২২, ০৫:৫০ পূর্বাহ্ন
জুভেন্টাসকে বিদায় বললেন দিবালা
ইতালিয়ান সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছিল আগেই। তবুও দুই পক্ষ থেকে কেউ মুখ না খোলায় আশায় বুক বেঁধেছিল ভক্তরা। কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। জুভেন্টাসকে বিদায় বলে দিলেন পাওলো দিবালা। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষ এক হতে পারলেন না। ফলে আগামী মৌসুমে যে নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তা জানিয়ে দিলেন এ আর্জেন্টাইন তারকা।
১৬ মে ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেই সেরে উঠবেন সালাহ-ডাইক!
১৬ বছর পর এফএ কাপ জয়। উচ্ছ্বাস যেন থামছেই না লিভারপুলের। তবে এরমধ্যেই দুঃসংবাদ পেয়েছে দলটি। দলের অন্যতম সেরা দুই তারকা মোহামেদ সালাহ ও ভার্জিল ভ্যান ডাইক পড়েছেন ইনজুরিতে। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মোকাবেলা করার আগেই এ দুই তারকা সেরে উঠবেন বলে আশাবাদী দলটির প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ।
১৫ মে ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন