বাংলাদেশের হয়ে খেলবেন হামজা!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার কথা বিবেচনা করছেন হামজা দেওয়ান চৌধুরী। বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তরের ক্লাব ওয়াটফোর্ডের হয়ে খেলছেন এ ডিফেন্সিভ মিডফিল্ডার।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৫ পূর্বাহ্ন

বায়ার্নের বিপক্ষে ইতিহাস বদলাতে মরিয়া জাভি

গত কয়েক বছরে বার্সেলোনার জন্য রীতিমতো ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠেছে বায়ার্ন মিউনিখ। মাঠে নামলেই যেন বড় হার অবধারিত। বিধ্বস্ত হওয়ার রেকর্ডও রয়েছে। তবে এবার তারা সে ধারা ভেঙে বাভারিয়ান দের চ্যালেঞ্জ জানাবে বলেই বিশ্বাস করেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন

লেভানদোভস্কিকে পাস দিয়ে দিও না: মুলারকে মানে

বল পেলেই রবার্ট লেভানদোভস্কিকে খুঁজে নেওয়াই ছিল তার প্রধান কাজ। কারণ জানেন এ পোলিশ তারকা তার দারুণ ফিনিশিং দিবেন। সে অভ্যাসটা এবার বদলাতে হচ্ছে টমাস মুলারকে। কারণ আট মৌসুমের বাঁধন ভেঙে চলতি মৌসুমে এবার বায়ার্ন থেকে বার্সেলোনায় পাড়ি দিয়েছেন লেভানদোভস্কি।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:০২ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ স্থগিত

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছন্ন বৃটেনে প্রায় সব ধরণের খেলা স্থগিত করা হয়। যে কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচও মাঠে গড়ায়নি। এ সপ্তাহেও তার শেষকৃত্য সামনে রেখে আরও দুটি ম্যাচ স্থগিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার বিষয়টি জানিয়েছে তারা।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন

ইংলিশ লিগে ফিরলেন কস্তা

চেলসির সাবেক ফরোয়ার্ড দিয়াগো কস্তাকে স্বাক্ষর করিয়েছে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে টেনেছে ক্লাবটি। এক বছরের চুক্তিতে চলতি মৌসুমের শেষ পর্যন্ত এ ইংলিশ ক্লাবে খেলবেন তিনি।
১২ সেপ্টেম্বর ২০২২, ০১:২৩ অপরাহ্ন

কাতার বিশ্বকাপে স্টেডিয়ামের ভেতরে মদ্যপানের ব্যবস্থা থাকছে

ফুটবল বিশ্বকাপ মানেই বহু সংস্কৃতির মিলন কেন্দ্র। ইউরোপ, আমেরিকা, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের নানান প্রান্তের মানুষ খেলা দেখতে ছুটে যান ভেন্যুগুলোতে। তাদের অভ্যাসের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির বিরোধ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।
১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রীতি ম্যাচের ব্রাজিল দলে নেই জেসুস ও আলভেস

কাতার বিশ্বকাপের আর খুব বেশি দিন  বাকি নেই। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে দুটি প্রীতি ম্যাচ পাচ্ছে ব্রাজিল।
১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন

ডর্টমুন্ডের বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন হালান্ড!

৮৯ ম্যাচে ৮৬ গোল। আধুনিক ফুটবলে এ পরিসংখ্যান অনেকটা অবিশ্বাস্যই বটে। বরুসিয়া ডর্টমুন্ডে তিন মৌসুমে এটা করেছিলেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড। কিন্তু তারপরও কি-না এই ফুটবলার বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন ক্লাবটির জন্য। এমনটাই বলেছেন ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্তিয়ান কেহল।
৯ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩ অপরাহ্ন

রানির মৃত্যুতে বৃটেনে আগামী রাউন্ডের সব ম্যাচ স্থগিত

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো বৃটেন। যা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। তার প্রতি সম্মান জানিয়ে আগামী পর্বের সবগুলো ম্যাচ স্থগিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। একই সঙ্গে ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের আগামী সপ্তাহের সব ধরণের ফুটবল স্থগিত করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২২, ১২:১৫ অপরাহ্ন

'দেম্বেলে এখন সেরা সময়ের নেইমারের পর্যায়ে রয়েছে'

জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচ হয়ে আসার পর সবচেয়ে বেশি উন্নতি করেছেন উসমান দেম্বেলে। সাম্প্রতিক সময়ে তো রীতিমতো উড়ছেন এ উইঙ্গার। বার্সেলোনার প্রতি জয়েই রাখছেন দারুণ অবদান। কোচের দৃষ্টিতে সেরা ছন্দে থাকা অবস্থায় ঠিক যেমনটা করেছেন নেইমার।
৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০ অপরাহ্ন

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিভারপুল কোচ

এরচেয়ে বাজে আর কি হতে পারতো? বিভীষিকাময় একটি রাতই কাটাল লিভারপুল। রীতিমতো তাদের বিধ্বস্ত করে ছেড়েছে নাপোলি। এমন হারে স্বাভাবিকভাবে বিধ্বস্ত রেডস সমর্থকরাও। তাই ম্যাচ হারের তাদের কাছে ক্ষমা চাইলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন

লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার উড়ন্ত জয়

কেবল জার্সিটাই বদলেছেন রবার্ট লেভানদোভস্কি। পারফরম্যান্স ঠিক আগের মতোই রয়েছে তার। উল্টো আরও যেন ক্ষুরধার। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই পেলেন হ্যাটট্রিক। আর তার হ্যাটট্রিকে চেক রিপাবলিকের দল ভিক্তোরিয়া প্লাজেনকে রীতিমতো বিধ্বস্ত ছেড়েছে কাতালানরা।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫২ অপরাহ্ন

ইউরোপা লিগে রোনালদোকে একাদশে রাখার ইঙ্গিত টেন হাগের

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে কেবল মাত্র একটি ম্যাচে প্রথম একাদশে ক্রিস্তিয়ানো রোনালদোকে রাখেন কোচ এরিক টেন হাগ। আবার কবে নিয়মিত একাদশে থাকবেন এ নিয়ে রাজ্যের প্রশ্ন সমর্থকদের মনে। তবে খুব শীগগিরই একাদশে নিয়মিত হতে পারেন বলে জানিয়েছেন ইউনাইটেড কোচ। এটা হতে পারে ইউরোপা লিগ থেকেই।
৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭ অপরাহ্ন

ছাঁটাই হলেন চেলসি কোচ টুখেল

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হয়নি। ছয় ম্যাচে দুটি ম্যাচে হারে সেরা পাঁচেও নেই চেলসি। তার উপর আগের দিন চ্যাম্পিয়ন্স লিগেও হার দিয়ে শুরু। তাও আবার অপেক্ষাকৃত দুর্বল ডায়নামো জাগরেবের কাছে। এরপরই কোচ টমাস টুখেলকে ছাঁটাই করেছে ক্লাব কর্তৃপক্ষ।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:২১ পূর্বাহ্ন

রিয়ালের বড় জয়ে অস্বস্তি বেনজেমার চোট

গ্লাসগোতে সেল্টিকের মাঠে গিয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচ রিয়াল জিতেছে ৩-০ গোলে। দলের হয়ে গোল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। বাকি দুই গোল এসেছে লুকা মদ্রিচ ও অ্যাডেন হ্যাজার্ডের পা থেকে।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের ঝলক

মঙ্গলবার রাতে সেভিয়ার মাঠে গিয়ে ‘জি’ গ্রুপের ম্যাচ সিটি জিতেছে ৪-০ গোলে। হালান্ড ছাড়াও গোল পেয়েছেন ফোডেন ও দিয়াস।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৫ পূর্বাহ্ন

এমবাপের জোড়া গোলে জুভেন্তাসকে হারাল পিএসজি

ম্যাচের আধা ঘণ্টা পার না হতেই কিলিয়ান এমবাপের দারুণ দুটি কোণাকোণি ভলি। প্রথমটি বাঁ প্রান্ত থেকে, দ্বিতীয়টি ডান প্রান্ত থেকে। দুটিই খুঁজে পেল জালের ঠিকানা। তবে দ্বিতীয়ার্ধে একটি গোল করে ম্যাচে ফিরেছিল জুভেন্তাস। তবে সমতায় ফেরা হয়নি। ফলে দারুণ এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরু করল পিএসজি।
৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ অপরাহ্ন

কখনোই বার্সেলোনা ছাড়তে চাননি দেম্বেলে

গত মৌসুম জুড়ে প্রায় নিয়মিতই শিরোনাম হতেন উসমান দেম্বেলে। প্রসঙ্গ একটাই, বার্সেলোনায় নতুন চুক্তি নিয়ে দেন-দরবার। কিন্তু তা হয়ে উঠছিল না। এক সময় বার্সেলোনা তো তার সঙ্গে আলোচনাই বন্ধ করে দেয়। অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগের খবর আসে। শেষ পর্যন্ত চলতি মৌসুমের শুরুতে নতুন করে বার্সার সঙ্গেই চুক্তি করেন তিনি। তবে কখনোই কাতালান ক্লাব ছাড়ার ইচ্ছা ছিল না বলেই জানান এ ফরাসি তরুণ।
৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন

নেইমারের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে: এমবাপে

সময়ের অন্যতম সেরা দুই খেলোয়াড় নেইমার ও কিলিয়ান এমবাপে। দুইজনই খেলেন আবার পিএসজিতে। এ দলে আবার রয়েছে লিওনেল মেসির মতো মহাতারকা। তাই দলের কর্তৃত্ব নিয়ে কিছুটা দ্বন্দ্ব বিরাজ করছে দলটিতে। যদিও ইগোর এ দ্বন্দ্ব থেকে নিজেকে দূরে রেখেছেন মেসি। তবে নেইমার ও এমবাপের মধ্যকার দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে বারবার। নেইমারের সঙ্গে নিজের সম্পর্ক উষ্ণ-শীতল হলেও তার প্রতি দারুণ শ্রদ্ধা রয়েছে বলে জানান এমবাপে।
৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২০ পূর্বাহ্ন

পিএসজির স্বপ্নপূরণ করবেন মেসি, প্রত্যাশা আগুয়েরোর

একটি চ্যাম্পিয়ন্স লিগের জন্য অনেক বছর ধরেই মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। এরজন্য কাড়িকাড়ি টাকাও খরচ করেছে ক্লাবটি। ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। এমনকি গত মৌসুমে লিওনেল মেসিকে দলে টেনেও পারেনি। তবে এবার মেসি সেরা ছন্দে ফেরায় পিএসজির চ্যাম্পিয়ন্স জয়ের সম্ভাবনাটা বেড়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক সতীর্থ সের্জিও আগুয়েরো।
৫ সেপ্টেম্বর ২০২২, ০২:১২ অপরাহ্ন