'আমি তার বন্ধু হব, কখনো শিক্ষক হব, এটা নির্ভর করবে পরিস্থিতির উপর'
প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ফুটবল মহলে। ক্রিস্তিয়ানো রোনালদোর উপর একটি বেশি কঠোর কি-না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি ম্যাচে তাকে খেলিয়েছেন মূল একাদশে।
৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৯ পূর্বাহ্ন
নেইমারকে মূল একাদশে না রাখার ব্যাখ্যা পিএসজি কোচের
সুপার কাপের ফাইনালে এই নঁতেকে উড়িয়ে দিয়ে মৌসুম শুরু করেছিল পিএসজি। সে ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার। সেই জাদুকরী ছন্দের ধারা ধরে রেখে এরপর লিগ ওয়ানে পাঁচ ম্যাচে করেন আরও সাত গোল। ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা এ ব্রাজিলিয়ান আগের দিন সেই নঁতের বিপক্ষে শুরু করেন বেঞ্চ থেকে। তবে কেন তাকে মূল একাদশে রাখা হয়নি তার ব্যাখ্যা দিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন
সেভিয়াকে আরও গোল দিতে না পারার আক্ষেপ জাভির
শুরুর দিকে আগ্রাসী ছিল সেভিয়ায়। সে ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে ম্যাচে ফেরে বার্সেলোনা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সেভিয়া। একের পর এক আক্রমণে বার্সা ব্যস্ত রাখে স্বাগতিক শিবিরকে। তিনটি গোলও পায় কাতালানরা। তবে ব্যবধানটা হতে পারতো আরও বড়। জয় পেয়ে খুশি হলেও সুযোগ নষ্ট করার আক্ষেপে পুড়ছেন দলের প্রধান কোচ জাভি হার্নান্দেজ।
৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন
ইংলিশ লিগে কিছু কাজ এখনও বাকি অবামেয়াংয়ের
প্রতি মৌসুমেই কম বেশি বড় চমক উপহার থাকে গ্রীষ্মের দল-বদলের শেষ দিনে। তবে এবার ঠিক তেমন কিছু দেখেনি ফুটবল বিশ্ব। এর মাঝে কিছুটা উত্তেজনা সৃষ্টি করেছেন পিয়েরে-এমরিক অবামেয়াং। লন্ডনে ফিরেছেন তিনি। তবে এবার যোগ দিয়েছেন সাবেক ক্লাব আর্সেনালের প্রতিদ্বন্দ্বী চেলসিতে। আর সেখানে যোগ দিয়েই জানালেন, ইংলিশ প্রিমিয়ার লিগে কিছু কাজ এখনও বাকি রয়েছে তার।
২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
ডেড লাইন ডের উল্লেখযোগ্য ট্রান্সফার
অবশেষে শেষ হলো চলতি মৌসুমের গ্রীষ্মকালীন দল-বদল। শুরু থেকেই নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করেছে ক্লাবগুলো। তবে অনন্য মৌসুমের মতো এবার খুব বেশি চমক ছিল না দল-বদলে। এমনকি ডেড লাইন ডে'তেও খুব একটা চমক দেখা যায়নি। যদিও শেষ দিনে অনেক দল-বদলই হয়েছে। চলুন দেখে নেওয়া যাক শেষ দিনে কোন খেলোয়াড় ঘর বাঁধলেন কোথায়?
২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন
ডেড লাইন ডে ট্রান্সফার লাইভ: নেইমারকে চেলসিতে বিক্রির প্রস্তাব পিএসজির
আর কয়েক ঘণ্টা পরেই বন্ধ হয়ে যাবে ইউরোপের ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল। শেষ মুহূর্তে নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করছে ক্লাবগুলো। ডেড লাইন ডে'তে ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকে হাত বাড়াচ্ছে ক্লাবগুলো।
১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: আয়াক্সে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার ওকোম্পোস
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
৩১ আগস্ট ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন
সিরিআয় দিবালার সেঞ্চুরি
মোনজার বিপক্ষে মাঠে নামার আগেই রোমার হয়ে তিন ম্যাচ খেলেছিলেন পাওলো দিবালা। দারুণ পারফরম্যান্সে গোলে সহায়তা করলেও নিজে গোল করতে পারেনি। আগের দিন মোনজার বিপক্ষেই পেলেন জোড়া গোল। তাতে অনন্য এক সেঞ্চুরি পূরণ করলেন এ আর্জেন্টাইন তারকা। সিরিআয় এখন তার গোল সংখ্যা ১০০।
৩১ আগস্ট ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: রোনালদো ইউনাইটেড ছাড়লে খুশি হবেন সতীর্থরা
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
৩০ আগস্ট ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন
নেইমার-এমবাপের মনোভাবে দারুণ খুশি কোচ
প্রথম শট নেবেন কিলিয়ান এমবাপে, দ্বিতীয়টি নেইমার। পিএসজি পেনাল্টি পেলে এমন ক্রমেই স্পট কিক নেওয়ার কথা তাদের। কিন্তু মোনাকোর বিপক্ষে দেখা গেল ভিন্ন চিত্র। পেনাল্টি পাওয়ার পর কিক নিয়েছেন নেইমার। মূলত দুই তারকা আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। আর তাতে দারুণ খুশি এ কোচ।
৩০ আগস্ট ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন
অবামেয়াংকে মারধোর করে ডাকাতি দুর্বৃত্তদের
সোমবার ভোরে নিজ বাড়িতে সহিংসতাপূর্ণ ডাকাতির শিকার হয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। শুধু ডাকাতিই নয়, বেশ কয়েকজন সশস্ত্র লোক তাকে মারধর করেছে বলেও অভিযোগ করেন গ্যাবনের এ ফরোয়ার্ড। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।
২৯ আগস্ট ২০২২, ০৮:২৬ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: চেলসির সঙ্গে ফের আলোচনায় রোনালদোর এজেন্ট
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৯ আগস্ট ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন
জোড়া গোলে রিয়ালকে জেতালেন বেনজেমা
গত মৌসুমে তো প্রায় একাই রিয়াল মাদ্রিদকে লা লিগায় চ্যাম্পিয়ন করেছিলেন করিম বেনজেমা। একই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্বাদও পাইয়েছিলেন দলকে। যার পুরষ্কার কদিন আগেই উয়েফার বর্ষসেরা হয়ে পেয়েছেন তিনি। সে ধারা ধরে রেখেছেন চলতি মৌসুমেও। আগের দিনও পয়েন্ট খোয়াতে বসা রিয়ালকে এনে দিলেন দারুণ এক জয়।
২৯ আগস্ট ২০২২, ০৪:৩৩ পূর্বাহ্ন
নেইমারের গোলে হার এড়াল পিএসজি
আগের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭টি গোল দিয়েছিল পিএসজি। তাদের আগ্রাসন থেকে বাঁচতে পারেনি এক মৌসুম আগেই লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়া দল লিলও। তাদের জালে ৭টি গোল দিয়েছিল তারা। তবে সবশেষ ২০১৬-১৭ আসরে চ্যাম্পিয়ন হওয়া মোনাকোর বিপক্ষে প্রায় হারতে বসেছিল দলটি। নেইমারের গোলে কোনোমতে হার এড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৯ আগস্ট ২০২২, ০৩:৫৪ পূর্বাহ্ন
লেভানদোভস্কির জোড়া গোলে সহজ জয় বার্সার
লা লিগায় নিজের অভিষেক ম্যাচে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি রবার্ট লেভানদোভস্কি। তখনই নানা কথা উঠেছিল এ ফরোয়ার্ডকে নিয়ে। বুন্ডেসলিগার মতো কাজ সহজ হবে না বলেই মন্তব্য করেছিলেন অনেকে। তবে জবাব দিতে খুব বেশি দেরি করেননি তিনি। পরের ম্যাচেই জোড়া গোল। সে ধারায় আগের দিন রিয়াল ভায়াদলিদের বিপক্ষেও পেলেন জোড়া গোল।
২৯ আগস্ট ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ন
১০ দিনের মধ্যেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল ভারতের ফুটবল
ফেডারেশনের ওপর ‘তৃতীয় পক্ষের অন্যায্য হস্তক্ষেপের’ কারণে ভারতকে ফুটবল থেকে নির্বাসনে পাঠিয়েছিল ফিফা। ফিফার নিষেধাজ্ঞার পর পরই ভারতের সর্বোচ্চ আদালত তাদের তৈরি করে দেওয়া কমিটি ভেঙ্গে দিলে দ্রুত আসে ফল।
২৭ আগস্ট ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন
রোনালদোর রেকর্ড স্পর্শ করা অসম্ভব, বলছেন বেনজেমা
স্বপ্নের মৌসুম শেষে বর্ষসেরা ফুটবলারের প্রধান দাবিদার ছিলেন তিনিই। অনুমিতভাবেই উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদে একটা সময় ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় থাকতে হয়েছে তাকে। রোনালদো চলে যাওয়ার পর তিনিই রিয়ালের প্রধান তারকা।
২৬ আগস্ট ২০২২, ০৭:৪৩ পূর্বাহ্ন
উয়েফার বর্ষসেরা খেলোয়াড় বেনজেমা
গত মৌসুম অনেকটা স্বপ্নের মতোই কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক সব জায়গায় দূর্বার ছিলেন এ ফরাসি ফরোয়ার্ড। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বর্ষসেরা হওয়ার দৌড়ে বাকি সব খেলোয়াড়দের চেয়ে বেশ এগিয়েই ছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী তার হাতেই উঠেছে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার।
২৫ আগস্ট ২০২২, ০৫:২১ অপরাহ্ন
বায়ার্নের সঙ্গে মৃত্যুকূপে বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরেও বায়ার্ন মিউনিখের সঙ্গে একই গ্রুপে পড়েছিল বার্সেলোনা। এবারও এ দুটি দল পড়েছে একই গ্রুপে। উল্টো এবার তাদের গ্রুপে পড়েছে ইতালিয়ান লিগের অন্যতম জায়ান্ট দল ইন্টার মিলান। ফলে গ্রুপ পর্বেই মৃত্যুকূপে পড়েছে কাতালান ক্লাবটি।
২৫ আগস্ট ২০২২, ০৪:০২ অপরাহ্ন
ট্রান্সফার লাইভ: ইউনাইটেডের রাডারে আসেনসিও, ডি ইয়ংকে চায় লিভারপুল
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৫ আগস্ট ২০২২, ১২:৩০ অপরাহ্ন