রিচার্লিসনের নৈপুণ্যে রোমাঞ্চিত তিতে

সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের দ্বিতীয় গোলটা অনেকদিন মনে থাকার কথা ভক্তদের। এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে এটিই সবচেয়ে সুন্দর গোল বলাতেও দ্বিমত করার লোক নেই। ব্রাজিলের আক্রমণভাগের সৃষ্টিশীল ঐতিহ্যর সঙ্গেও যেন মাননসই তা।
২৫ নভেম্বর ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন

রোনালদোর ইতিহাস গড়া গোল ‘রেফারির উপহার’, বলছেন ঘানা কোচ

দোহায় বৃহস্পতিবার রাতে ‘এইচ’ গ্রুপের টানটান রোমাঞ্চে পর্তুগাল ম্যাচ জিতে ৩-২ গোলে। ম্যাচের ৬৫ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি।
২৫ নভেম্বর ২০২২, ০৪:০৬ পূর্বাহ্ন

বিশ্বকাপে নেমেই সর্বোচ্চ ফাউলের শিকার নেইমার গোড়ালির চোটে শঙ্কায়

এই ম্যাচে ৯বার ফাউলের শিকার হয়েছেন তিনি। যা এবারের বিশ্বকাপে কোন খেলোয়াড়ের বিপক্ষে সর্বোচ্চ। 
২৫ নভেম্বর ২০২২, ০৩:০০ পূর্বাহ্ন

রিচার্লিসনের জোড়া গোলে দাপট দেখিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও নিশানা ভেদ করতে পারল না ব্রাজিল। সার্বিয়াও লড়াই করল চোখে চোখ রেখে। তবে দ্বিতীয়ার্ধে আর খুঁজে পাওয়া গেল না তাদের। মনোমুগ্ধকর ফুটবলের পসরা সাজিয়ে আক্রমণের বন্যা বইয়ে দিল তিতের শিষ্যরা। রিচার্লিসনের জোড়া গোলে তারা তুলে নিল অসাধারণ জয়। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি কাতার বিশ্বকাপে করল শুভ সূচনা।
২৪ নভেম্বর ২০২২, ০৮:০৫ অপরাহ্ন

রোনালদোর ইতিহাসের পর শেষের রোমাঞ্চে জিতল পর্তুগাল

বৃহস্পতিবার কাতারের দোহায় ‘এইচ’ গ্রুপের ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল।
২৪ নভেম্বর ২০২২, ০৬:০৪ অপরাহ্ন

বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো

ব্ল্যাক স্টারদের বিপক্ষে লক্ষ্যভেদ করে অনন্য কীর্তির মালিক হয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
২৪ নভেম্বর ২০২২, ০৫:২৬ অপরাহ্ন

দ. কোরিয়ার বিপক্ষে উরুগুয়ের জয়ে বাধা দিল গোলপোস্ট

দুই দুইবার বারপোস্টে লেগে ফিরে এলো বল। একাধিক সুযোগ নষ্ট হলো ফরোয়ার্ডদের ব্যর্থতায়। দুর্ভাগ্যই যেন ভর করেছিল উরুগুয়ের শিবিরে। ফলে দারুণ খেলেও পয়েন্ট খোয়াতে হলো দুইবারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে এশিয়ান দলগুলোর উত্থানের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে প্রথমবারের মতো উরুগুয়ের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল দক্ষিণ কোরিয়া।
২৪ নভেম্বর ২০২২, ০২:৪৯ অপরাহ্ন

ব্রাজিল ম্যাচের আগে সার্বিয়া কোচের হুঙ্কার, 'কাউকেই ভয় পাই না'

বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। বরাবরই সম্ভাব্য বিজয়ী তালিকায় রাখা হয় দলটিকে। তাদের বিপক্ষে খেলতে নামলে যে কোনো দলই বাড়তি চাপে ভুগে থাকেন। সেলেসাওদের নিয়ে করতে হয় নানা বিশ্লেষণ। সেখানে বেশ নির্ভারই দেখা গেল সার্বিয়ান কোচ ড্রাগান স্টোজকোভিচকে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তো বটেই, কোনো দলকেই ভয় পান না বলে জানালেন এ কোচ।
২৪ নভেম্বর ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন

উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

জাপানের বিপক্ষে জার্মানির হারের পর নিঃসন্দেহে আরও উজ্জীবিত এশিয়ার আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। অন্যদিকে সতর্ক হয়েই তাদের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। তবে সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে পারলে জয় ধরা দিতে পারে ল্যাতিন দলটির হাতেই।
২৪ নভেম্বর ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ন

পর্তুগাল বনাম ঘানা: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

দুই ফেভারিট মাঠে নামছে বৃহস্পতিবার। দিবাগত রাতে ব্রাজিল সার্বিয়ার মুখোমুখি হওয়ার আগে রাতে মাঠে নামবে পর্তুগাল ও ঘানা। ক্রিস্তিয়ানো রোনালদো তার শেষ বিশ্বকাপের শুরুটা কেমন করেন দেখতে আগ্রহের কমতি নেই ফুটবলপ্রেমীদের। 
২৪ নভেম্বর ২০২২, ০৬:৩৮ পূর্বাহ্ন

ব্রাজিল বনাম সার্বিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কাতার বিশ্বকাপে দেখা মিলছে দুর্দান্ত ফুটবলের। ছেড়ে কথা বলছে না ছোট দলগুলোও। বৃহস্পতিবার অন্যতম ফেভারিট ব্রাজিল মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে। নেইমারের দলের সেই বাধা অনায়াসে উতরে যাওয়ার কথা থাকলেও এবার শিরোপাপ্রত্যাশীদের হোঁচট খাওয়া হয়ে পড়েছে স্বাভাবিক ঘটনা।
২৪ নভেম্বর ২০২২, ০৫:৫৬ পূর্বাহ্ন

এবারও উন্নত সংস্কৃতির পরিচয় তুলে ধরল জাপান

এই দৃশ্য দেখা গিয়েছিল রাশিয়া বিশ্বকাপেও। খেলা শেষে জাপানি দর্শকরা গ্যালারির আবর্জনা নিখুঁতভাবে সরিয়ে দিচ্ছেন, ড্রেসিংরুম ছাড়ার আগে ফুটবলারাও পরিচ্ছন্ন করে যাচ্ছেন সব কিছু। জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর কাতারেও মিলল এমন ছবি
২৪ নভেম্বর ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন

ব্রাজিল-পর্তুগাল-উরুগুয়ের ম্যাচ নিয়ে মাশরাফির প্রেডিকশন

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
২৪ নভেম্বর ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন

জার্মানিতে খেলেই জার্মান-বধের টোটকা পেয়েছে জাপানিরা!

দুটি গোলের একটি পেলেন তাকুমা আসানো, অপরটি পেলেন রিতসু দোয়ান। দুই গোলদাতাই খেলেন জার্মানির ঘরোয়া ফুটবলে। একজন ফ্রেইবুর্কে, অপরজন বোহমে। এই দুই খেলোয়াড় কিনা আগের দিন স্তব্ধ করে দিল জার্মানিকে। পুরো ম্যাচে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ব্যস্ত জাপানই মাঠ ছাড়ল জয় নিয়ে।
২৪ নভেম্বর ২০২২, ০৪:২৩ পূর্বাহ্ন

'বিশ্বকাপে এবার ভিন্ন নেইমারকে দেখা যাবে'

গত এক দশকে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিভাবান ফুটবলার নেইমার। ব্রাজিলের জার্সিতে এরমধ্যেই খেলেছেন দুটি বিশ্বকাপ। কিন্তু সমর্থকদের প্রত্যাশা এখনও সে অর্থে পূরণ করতে পারেননি এ ব্রাজিলিয়ান। তাই তাকে নিয়ে সমালোচনা করতেও কৃপণতা করেননা ব্রাজিলিয়ানরাও। তবে নেইমার এবার সব সমালোচনার কড়া জবাব বলেই আশা করছেন তার সতীর্থ থিয়াগো সিলভা।
২৪ নভেম্বর ২০২২, ০৩:৫১ পূর্বাহ্ন

সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

জমে উঠেছে বিশ্বকাপ। ছোট দলগুলো হারিয়ে দিচ্ছে বড় দলগুলোকে। বৃহস্পতিবার সুইজারল্যান্ড বনাম ক্যামেরুনের ম্যাচে সুইসরা ফেভারিটের তকমা নিয়েই নামবে মাঠে। বড় মঞ্চে অতীত সাফল্যের বিবেচনায় এগিয়ে তারাই। কিন্তু চমকে দিতে পারে ক্যামেরুনও।  
২৪ নভেম্বর ২০২২, ০২:৫২ পূর্বাহ্ন

জার্মানির বিপক্ষে ৭ গোল খাওয়ার পর কি ঘটেছিল জানালেন রদ্রিগো

কাতার বিশ্বকাপে ঘটে চলছে একের পর এক অঘটন। সৌদির বিপক্ষে আর্জেন্টিনার হারের পর, জাপানে বধ হয়েছে জার্মানি। আরেক বড় দল ব্রাজিল কিছুতেই বরণ করতে চায় না এমন পরিণতি। ২০ বছর আগে শেষ বিশ্বকাপ জেতা দলটি মরিয়া এবার শিরোপা পুনরুদ্ধারে। তরুণ সেলেসাও ফরোয়ার্ড রদ্রিগো জানিয়েছেন ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে স্বপ্ন ছুঁতে না পারার কষ্টের কথা।
২৩ নভেম্বর ২০২২, ০৬:২৬ অপরাহ্ন

স্প্যানিশ আগ্রাসনে বিধ্বস্ত কোস্টারিকা

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই গতিতে খেলল স্পেন। পাসিং, ড্রিবলিং ও বলের নিয়ন্ত্রণ সব কিছুতেই অনন্য। গোল পেলেন সব ফরোয়ার্ডরা। তাতে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেছে কোস্টারিকা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করল ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
২৩ নভেম্বর ২০২২, ০৫:৫৫ অপরাহ্ন

চারবারের বিশ্বসেরা জার্মানিকে হারিয়ে এবার চমকে দিল জাপান

বুধবার আল রাইয়ান স্টেডিয়ামে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচ  জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে জাপান
২৩ নভেম্বর ২০২২, ০৩:০৬ অপরাহ্ন

কোনো কিছুই স্থায়ী নয়: রোনালদোর ইউনাইটেড ছাড়া প্রসঙ্গে ফার্নান্দেজ 

নানা নাটকের পর অবশেষে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জানুয়ারিতে নতুন ক্লাব খুঁজতে হবে এ পর্তুগিজ তারকাকে। তবে তার এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ে সামান্য বিচলিত নন ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় বলে জানান এ মিডফিল্ডার।
২৩ নভেম্বর ২০২২, ০২:১৯ অপরাহ্ন