মেসির ডিফেন্স নিয়ে বিতর্ক মূর্খের মতো শোনায়: পচেত্তিনো

বল পায়ে থাকা অবস্থায় লিওনেল মেসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন খুব কম মানুষই। কিন্তু প্রতিপক্ষের পায়ে বল থাকা অবস্থায় নিষ্ক্রিয় থাকেন লা পুল্গা, এমন অভিযোগ গোটা ক্যারিয়ারেই শুনতে হয়েছে ক্ষুদে জাদুকরকে। তবে এমন বিতর্ককে 'মূর্খের মতো' আখ্যা দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো।
১৭ ডিসেম্বর ২০২২, ০২:২০ অপরাহ্ন

দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারানে-কোনাতে

ফাইনাল ম্যাচের দুই দিন আগে বেশ বড় ধাক্কার মতোই আসে সংবাদটা। নতুন করে 'ক্যামেল ফ্লু'র উপসর্গ দেখা যায় দুই ফরাসি সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে। তবে আশার খবর সুস্থ রয়েছেন তারা। এমনকি শনিবার দলের অনুশীলনে যোগ দিয়েছেন এ দুই ডিফেন্ডার। এমন সংবাদই প্রকাশ করেছে ফরাসি সংবাদ মাধ্যম লা'কিপ।
১৭ ডিসেম্বর ২০২২, ১২:১৩ অপরাহ্ন

ফাইনালে ৬টি রেকর্ডের সামনে মেসি

কাতার বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক নতুন রেকর্ড। অর্জনের সেই ভেলায় চড়ে আরও একবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছেন মহাতারকা লিওনেল মেসি।
১৭ ডিসেম্বর ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন

বেনজেমার পরিস্থিতি পরিষ্কার করলেন দেশম

চোট কাটিয়ে ফের ফ্রান্স দলে ফিরছেন করিম বেনজেমা। ফ্রান্সের শীর্ষস্থানীয় সাংবাদমাধ্যমের বরাতে গত কয়েক দিন এমন গুঞ্জনেই সয়লাব ছিল ফুটবল অঙ্গন। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। বর্তমানে স্কোয়াডে থাকা ২৪ জন খেলোয়াড় ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবছেন না এ কোচ।
১৭ ডিসেম্বর ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন

মরক্কো বনাম ক্রোয়েশিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

অল্পের জন্য খেলা হয়নি স্বপ্নের ফাইনাল। অন্যথায় নতুন ইতিহাস গড়ার হাতছানি ছিল মরক্কো ও ক্রোয়েশিয়া দুই দলের জন্যই। সে প্রত্যাশা পূরণ না হলেও অন্তত তৃতীয় হয়ে শেষ করতে চাইবে দুই দলই। ম্যাচটা অনেকটা আনুষ্ঠানিকতার হলেও ছেড়ে কথা বলবে না কেউই। বিশ্বকাপের শেষ বেলায় এসে আরও একটি জমজমাট প্রত্যাশা করতেই পারেন সমর্থকরা।
১৭ ডিসেম্বর ২০২২, ১০:২০ পূর্বাহ্ন

বিশ্বকাপ গোলের রেকর্ড মেসিরই প্রাপ্য: বাতিস্তুতা

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা অনেক আগেই লিওনেল মেসির কাছে হারিয়েছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। এবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটাও হাতছাড়া হলো তার। কিন্তু তাতে বিন্দুমাত্র কষ্ট পাননি বাতিগোল। মেসির কাছে রেকর্ড হারানো স্রেফ আনন্দের বলে জানিয়েছেন সাবেক এ ফরোয়ার্ড।
১৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫ পূর্বাহ্ন

মরক্কোর মাঝে রাশিয়া বিশ্বকাপের ক্রোয়েশিয়াকে খুঁজে পাচ্ছেন দালিচ

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফেভারিটের কাতারে রাখেনি কেউই। কিন্তু আসরজুড়ে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে ফাইনাল খেলেছিল তারাই। কাতার বিশ্বকাপ শুরুর আগে মরক্কোর চিত্র ছিল প্রায় একই। 'আন্ডারডগ' তকমা নিয়ে আসর শুরু করা আফ্রিকান দলটি হারিয়ে দেয় বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো হেভিওয়েটদের, ইতিহাস গড়ে জায়গা করে নেয় শেষ চারে। মরক্কোর এই স্বপ্নযাত্রার সঙ্গে চার বছর আগে নিজেদের যাত্রার মিল খুঁজে পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
১৭ ডিসেম্বর ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন

ক্যামেল ফ্লুতে বিপর্যস্ত ফ্রান্স, নতুন আক্রান্ত ভারানে-কোনাতে

সেমি-ফাইনালের আগেই 'ক্যামেল ফ্লু'তে আক্রান্ত হয়েছিলেন ওট উপামেকানো ও আদ্রিয়েন রাবিও। গতকাল সে তালিকায় যোগ দেন কিংসলে কোমান। আজ শুক্রবার জানা গেল নতুন করে আরও দুই খেলোয়াড় আক্রান্ত হয়েছেন এই ফ্লুতে। অথচ বিশ্বকাপ ফাইনালের আগে বাকি মাত্র দুইদিন।
১৬ ডিসেম্বর ২০২২, ০১:৫০ অপরাহ্ন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বুসকেতস

বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই গুঞ্জনটা উড়ছিল ফুটবল অঙ্গনে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন স্প্যানিশ অধিনায়ক সের্জিও বুসকেতস। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী এ মিডফিল্ডার।
১৬ ডিসেম্বর ২০২২, ০১:১৬ অপরাহ্ন

আলভারেজের এমন পারফরম্যান্স কল্পনা করেননি মেসিও

আর্জেন্টিনা মানে শুধুই মেসি, এমন কথা আর ধোপে টিকে না এখন। আলবিসেলেস্তেদের অতীত দলের সঙ্গে বর্তমান দলটার পার্থক্য অনেক, সাফল্য ছিনিয়ে আনতে খেলোয়াড়রা প্রস্তুত জান দিতেও। কাতার বিশ্বকাপেও দল হিসেবেই জ্বলে উঠেছে আর্জেন্টিনা। অধিনায়ক মেসির পাশাপাশি আলাদা করে নজর কেড়েছেন ২২ বছরের তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ক্ষুদে জাদুকরই তাই অনুজের প্রশংসা না করে থাকতে পারলেন না, বললেন আলভারেজের এমন পারফরম্যান্স কল্পনাতেও ছিল না কারও।   
১৬ ডিসেম্বর ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন

ক্যামেল ফ্লু আতঙ্কে ফ্রান্স শিবির

আরও একটি স্বপ্নের ফাইনালে ফ্রান্স। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়ার সামনে তারা। কিন্তু এমন ম্যাচে সামনে দাঁড়িয়ে 'ক্যামেল ফ্লু' নামক আতঙ্কে ভুগছে দলটি। কারণ এর মধ্যেই রহস্যময় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের তিন সদস্য। ফাইনালের আগে সে সংখ্যা না বেড়ে যায় আরও!
১৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন

‘৫০ পর্যন্ত খেলতে পারবেন মেসি’

বয়স ৩০ পেরুলে ক্রমেই ফর্ম ও ফিটনেস হারাতে থাকেন ফুটবলাররা। কিন্তু মেসি এই বয়সে এসেও ক্লাব ও জাতীয় পর্যায়ে দাপটের সঙ্গে খেলছেন নিয়মিত। এখনও যে ফুরিয়ে যাননি তা প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক
১৬ ডিসেম্বর ২০২২, ০৭:৩৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ ব্যর্থতায় বরখাস্ত হলেন পর্তুগাল কোচ

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সঙ্গে ইউরো ২০২৪ পর্যন্ত চুক্তি ছিল সান্তোসের। ৬৮ বছর বয়সী এই কোচ ২০১৪ সালের অক্টোবরে ক্রিস্তিয়ানো রোনালদোদের দায়িত্ব দেন।
১৬ ডিসেম্বর ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন

পেনাল্টিতে 'বুলেট শট' নেওয়ার পেছনের গল্প জানালেন মেসি

স্পটকিক নেওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত পর্যবেক্ষণ করেন গোলরক্ষকের গতিবিধি। এরপর তার মুভমেন্ট দেখেই শট নেন লিওনেল মেসি। কিন্তু ক্রোয়েট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচও ঠিক একই কৌশল অবলম্বন করেন। অপেক্ষা করেন শট নেওয়ার। তাই এ লিভাকোভিচের বিপক্ষে পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন কৌশলের আশ্রয় নেন মেসি। আর এর পেছনের গল্পটাও জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
১৫ ডিসেম্বর ২০২২, ০৫:৪২ অপরাহ্ন

কে হবেন কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়?

বিগত প্রায় একমাস ধরে মরুর বুকে আয়োজিত এই আসরে বুঁদ হয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। অনেকের মতে এবারের বিশ্বকাপই একবিংশ শতাব্দীর সেরা। দেখতে দেখতে বিদায় নিয়েছে ৩০ দল, শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে কেবল আর্জেন্টিনা ও ফ্রান্স। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' কার হাতে উঠবে তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে তর্ক-বিতর্ক। সেই দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপে।
১৫ ডিসেম্বর ২০২২, ০২:০৭ অপরাহ্ন

ফাইনালে আকাশী নীল-সাদা জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

অ্যাওয়ে জার্সিটাকে 'অপয়া'ই মনে করেন আর্জেন্টাইনরা। যে কারণে প্রথাগত নীল রঙয়ের অ্যাওয়ে জার্সি বদলে এবার অনেকটা বেগুনী রঙ বেছে নিয়েছে দলটি। কিন্তু তারপরও তো ওইটা অ্যাওয়ে জার্সিই। যে জার্সিতে ফাইনাল খেলে জয়ের নজির নেই আলবিসেলেস্তেদের। আশার কথা এবার কাতারে ফাইনাল ম্যাচে নিজেদের পছন্দের হোম জার্সি অর্থাৎ আকাশী নীল-সাদা জার্সি পরে খেলতে নামবেন লিওনেল মেসিরা।
১৫ ডিসেম্বর ২০২২, ০১:৫৩ অপরাহ্ন

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপেকে চোখ রাঙাচ্ছেন দুই সতীর্থ

মাসব্যাপী তুমুল উত্তেজনা, নাটক ও অবিশ্বাস্য সব চমকের পর পর্দা নামার অপেক্ষায় কাতার বিশ্বকাপ। ৩২ দলের লড়াই পরিণত হয়েছে দুই দলের দ্বৈরথে। ফাইনালের দুই দল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে কারা উঁচিয়ে ধরবে সর্বোচ্চ মর্যাদার ট্রফি, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। সেই সঙ্গে মর্যাদার আরেক পুরস্কার গোল্ডেন বুট জিতবেন কে, তা নিয়েও হচ্ছে নানা জল্পনা-কল্পনা। সর্বোচ্চ গোলদাতা হবার এই লড়াইয়ে আছেন আর্জেন্টিনা ও ফ্রান্সের দুজন করে ফুটবলার।
১৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৫ অপরাহ্ন

আমরাই চ্যাম্পিয়ন: হেরেও গর্বিত মরক্কোর সমর্থকরা

বিশ্বকাপে এবার শুরু থেকেই দুর্দান্ত মরক্কো। একের পর এক অসাধারণ ফুটবল শৈলী উপহার দিয়ে পৌঁছে যায় সেমি-ফাইনালে। এ স্বপ্নযাত্রায় তারা হারায় বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোকে। কিন্তু সেমিতে তারা পেরে ওঠেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে। কিন্তু তারপরও ইতিহাসটা তারা নিজ হাতে লিখেই ফিরছে।
১৫ ডিসেম্বর ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

তুমি ইতিহাস সৃষ্টি করেছ: হাকিমিকে এমবাপে

মাঝমাঠের দখল ছিল মরক্কোর অধীনে। তবে আক্রমণে ছিল দুই দলই সমানে সমান। কিন্তু সেখানে ফ্রান্স দুটি গোল আদায় করে নিতে পারলেও একটিও পারেনি মরক্কানরা। অন্যথায় গল্পটা ভিন্নও হতে পারতো। তবে এবারের বিশ্বকাপে যে কীর্তি করে দেখিয়েছে মরক্কো, তা এর আগে করতে পারেনি কোনো আফ্রিকান কিংবা আরব দেশ। তাই ক্লাব সতীর্থ আশরাফ হাকিমিকে ঠিক সে কথাই মনে করিয়ে দিলেন ফ্রান্সের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপে।
১৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৫ পূর্বাহ্ন

মেসিকে ভয় পাচ্ছে না ফ্রান্স

বয়সটা ৩৫ ছাড়িয়েছে, কিন্তু মাঠের পারফরম্যান্সে কে বলবে এমনটা। চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন লিওনেল মেসি। যা যে কোনো দলের জন্যই ভীতির কারণ। কিন্তু তাকে কোনোভাবেই ভয় পাচ্ছে না ফ্রান্স। মেসির আর্জেন্টিনা ভালো দল হলেও তাদের হারানোর সামর্থ্য রয়েছে বলে জানান ফ্রান্সকে ফাইনালে তোলার অন্যতম নায়ক ডিফেন্ডার থিও হার্নান্দেজ।
১৫ ডিসেম্বর ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন