'এমন ফাইনাল আর কখনোই দেখবে না বিশ্ব'

অঘটন, চমক আর উত্তেজনার বিচারে কাতার বিশ্বকাপ আগেই ছাড়িয়ে গিয়েছিল অতীতের অনেক আসরকে। রোমাঞ্চে ভরপুর ফুটবলীয় মহাযজ্ঞের শেষটা হলো আরও দারুণ, ফাইনালের দুই দলকে আলাদা করতে প্রয়োজন পড়ল টাইব্রেকারের। শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে সাবেক দুই ইংলিশ তারকা জানালেন, এমন কিছু আর কখনোই দেখবে না বিশ্ব।
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৩ অপরাহ্ন

অবশেষে নীরবতা ভাঙলেন এমবাপে

একটা-দুইটা নয়, তিন তিনটি গোল। নিজ দলের সবগুলো গোল করলেন একাই। ৫৬ বছর পর বিশ্বকাপের কোনো ফাইনালে হ্যাটট্রিক। এরপর টাই-ব্রেকারেও প্রথমে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপেকে। কিন্তু এরপরও হারতে হয়েছে ফ্রান্সকে। মাথা নত করেই মাঠ ছাড়তে হয়েছে ২৩ বছর বয়সী এ তরুণকে।
১৯ ডিসেম্বর ২০২২, ১২:১৯ অপরাহ্ন

মেসির মতো আর কেউ হবে না: দি পল

যেখানেই বল, সেখানেই রদ্রিগো দি পল। কথাটা আর্জেন্টিনায় অনেকটা প্রবাদের মতো তৈরি হয়ে গিয়েছে। আর বল পেয়ে সবার আগে লিওনেল মেসিকে খুঁজে বের করেন এ মিডফিল্ডার। কারণ তিনি জানেন বল পেলে আর্জেন্টাইন অধিনায়ক যে কোনো কিছুই করতে পারেন। কারণ তার দৃষ্টিতে মেসির মতো আর কেউ নন। সর্বকালের সেরা।
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:২০ পূর্বাহ্ন

মেসি সমর্থকদের দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন: দিবালা

সৌদি আরবের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এক হার। গ্রুপের সবচেয়ে দুর্বল দলের কাছে হেরে স্বাভাবিকভাবেই কোণঠাসা হয়ে পড়ে আর্জেন্টিনা। শঙ্কা ছিল আসর থেকে ছিটকে যাওয়ার। তখন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সমর্থকদের বলেছিলেন, তাদের উপর আস্থা রাখতে, তারা হতাশ করবেন না।
১৯ ডিসেম্বর ২০২২, ০৬:৪১ পূর্বাহ্ন

কাতারে মেসির ১৫ রেকর্ড

স্বপ্নের বিশ্বকাপটা শেষ পর্যন্ত লিওনেল মেসির হাতে উঠল। জাদুকরী পারফরম্যান্সে এলো পরম আরাধ্য শিরোপাটি। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত সমান তালে খেলেই অমরত্বের পথে এগিয়ে গেলেন মেসি। আর স্মরণীয় যাত্রায় অনেক অনেক রেকর্ড গড়লেন এই জীবন্ত কিংবদন্তি। বলা চলে, মেসিময় একটি আসর দেখল ফুটবল বিশ্ব।
১৯ ডিসেম্বর ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন

দলের পারফরম্যান্স ও রেফারিং নিয়ে যা বললেন দেশম

টুর্নামেন্টের আগে একের পর এক চোটের ছোবল পার করেও তারা পৌঁছে যায় ফাইনালে। তবে আসল লড়াইয়ের শেষ মুহুর্তে আর পেরে উঠেনি। এজন্য কয়েকজন খেলোয়াড়ের অসুস্থতাকে দায় দিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ফাইনালে রেফারিং নিয়ে অসন্তুষ্টিও আড়াল করেননি তিনি।
১৯ ডিসেম্বর ২০২২, ০৫:১১ পূর্বাহ্ন

আগামী বিশ্বকাপেও মেসিকে চান স্কালোনি

বিশ্বকাপ ফাইনালের আগেই লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ, অনেকে ভেবেছিলেন হতে পারে শেষ ম্যাচও। যদিও কাপ জিতে জানান, আরও কিছুদিন আর্জেন্টিনার হয়ে চালিয়ে যাবেন খেলা। তবে কোচ লিওনেল স্কালোনির স্বপ্নটা আরও বড়।
১৯ ডিসেম্বর ২০২২, ০৩:৩৫ পূর্বাহ্ন

ম্যারাডোনা আমাদের মধ্যেই ছিলেন: স্কালোনি

৩৬ বছর পার করে অবশেষে এবার বিশ্বকাপ ঘুরে তুলেছে আলবিসেলেস্তারা। অথচ এমন দিন দেখে যেতে পারলেন না  ম্যারাডোনা। বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি অবশ্য বলছেন,  তাদের সঙ্গেই ছিলেন মহানায়ক। 
১৯ ডিসেম্বর ২০২২, ০৩:১০ পূর্বাহ্ন

‘নিশ্চয়ই ডিয়েগো এখন হাসছে’, আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে পেলে

পেলের মতে এই অর্জনে নিশ্চয়ই অন্য কোন জগত থেকে হাসছেন প্রয়াত ডিয়েগো ম্যারাডোনা।
১৯ ডিসেম্বর ২০২২, ০২:৪৩ পূর্বাহ্ন

ধন্যবাদ ঈশ্বর, আমার পা মাটিতেই ছিল: এমিলিয়ানো

৩৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখলেন মহাতারকা লিওনেল মেসি। আর এ সবই সম্ভব হয়েছে এমিলিয়ানো অতিমানবীয় পারফরম্যান্সে। ম্যাচের একেবারে শেষ দিকে রেন্ডাল কোলো মুয়ানির শট অবিশ্বাস্যভাবে ঠেকান, এরপর টাই-ব্রেকারে ফরাসিদের হতাশ নায়ক এ গোলরক্ষকই।
১৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৫ অপরাহ্ন

চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মেসির হাতে বিশ্বকাপ

নির্ধারিত সময়ে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও হয়নি। হয়নি অতিরিক্ত সময়ে এগিয়েও। লিওনেল মেসির জোড়া গোলে লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে বারবার লড়াইয়ে ফিরে আসে ফ্রান্স। শেষ পর্যন্ত টাই-ব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের। সেখানে ফরাসিদের হারিয়ে অবশেষে শিরোপায় চুমু দেন মেসি। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
১৮ ডিসেম্বর ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন

এমবাপের হ্যাটট্রিক ও মেসির জোড়া গোলে ফাইনালে ৩-৩ সমতা

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসির আরেকটি লক্ষ্যভেদে ফের এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। এরপর শেষদিকে এমবাপের হ্যাটট্রিকে ফরাসিরা আবারও ফিরল  সমতায়।
১৮ ডিসেম্বর ২০২২, ০২:৩৫ অপরাহ্ন

দলের সঙ্গেই থাকতে চেয়েছিলেন বেনজেমা, বাধ সেধেছিলেন কোচ!

বছরটা ভালোই কাটছিল করিম বেনজেমার। ক্যারিয়ারের প্রথম ব্যালন-ডি-অর জিতেছেন এই বছরই। কিন্তু বিশ্বকাপের মঞ্চে যোগ দিয়ে পড়েন চোটে। তবু সতীর্থদের সঙ্গে থাকতে চেয়েছিলেন ডাগআউটে। কারণ শেষ দিকে ফিট হয়ে যাবেন প্রত্যাশা ছিল তার। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশম ও টিম ডাক্তার ফ্রাঙ্ক লে গলের আপত্তির মুখে সম্ভব হয়নি সেটা।
১৮ ডিসেম্বর ২০২২, ০২:১৪ অপরাহ্ন

আর্জেন্টিনার একাদশে ফিরলেন দি মারিয়া, ফ্রান্সে উপামেকানো-রাবিও

ফাইনালের মঞ্চেই ফিরবেন আনহেল দি মারিয়া, তা অনেকটাই অনুমিত ছিল। শেষ পর্যন্ত ফিরেছেন এ জুভেন্তাস তারকা। অন্যদিকে 'ক্যামেল ফ্লু' থেকে সুস্থ হয়ে ফ্রান্সের একাদশে ফিরেছেন দাওত উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও।
১৮ ডিসেম্বর ২০২২, ০১:০৩ অপরাহ্ন

'মেসির চেয়ে যোগ্য আর কেউ নেই'

মঞ্চ প্রস্তুত। প্রস্তুত দুটি দলও। আর কয়েক ঘণ্টা পরই জানা যাবে কার হাতে উঠতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। শেষ নৃত্যে স্বপ্নের শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন মেসি? শেষবারের মতো হয়তো বিতর্কে মেতেছেন সমর্থকরা। তবে শেষ পর্যন্ত যাই ঘটুক না কেন, মেসির শ্রেষ্ঠত্বের কোনো কমতি হবে বলেই মনে করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
১৮ ডিসেম্বর ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের নানা পরিসংখ্যান

দুটি করে বিশ্বকাপ জিতেছে দুই দলই। এবার লড়াইটা এগিয়ে যাওয়ার। আর সে মহারণে রাতেই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। শেষ পর্যন্ত কাদের হাতে উঠবে এ শিরোপা তা জানা যাবে রাতেই। তবে লড়াইয়ের আগে আলোচনায় নানা পরিসংখ্যান। এক নজরে দেখে নেওয়া যাক সে সকল পরিসংখ্যানের কিছু অংশ-
১৮ ডিসেম্বর ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ন

'বিশ্বকাপ অন্য সবার চেয়ে বেশি প্রাপ্য মেসির'

ক্যারিয়ারে প্রায় সব কিছুই অর্জন করেছেন লিওনেল মেসি। কিন্তু এতো কিছুর পরও একটি অপূর্ণতা রয়ে গেছে তার। বিশ্বকাপটা ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টাইন অধিনায়কের। আর তার শেষ সুযোগটা হয়তো আজ (রোববার) রাতেই পাচ্ছেন মেসি। এবার কি পারবেন তিনি? উত্তরটা মিলবে রাতেই। তবে অন্য যে কেউর চেয়ে এই শিরোপার দাবীদার মেসিই বেশি বলে মনে করেন তার সতীর্থ ডিফেন্ডার নাহুয়েল মলিনা।
১৮ ডিসেম্বর ২০২২, ০৭:২৫ পূর্বাহ্ন

এমবাপের বিপক্ষে কখনোই জিততে পারেননি মেসি

আর মাত্র একটি ম্যাচ। সেটা জিততে পারলেই ক্যারিয়ারে সব চাওয়াই পূর্ণ হবে লিওনেল মেসির। ইতিহাসের অন্যতম সফল এ ফুটবলারের কেবল ওই বিশ্বকাপটাই যে ছোঁয়া হয়নি। কিন্তু সেখানে বড় বাধা কিলিয়ান এমবাপে। টানা দুটি শিরোপা জিতে নিতে বদ্ধপরিকর এ তরুণও।
১৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৯ পূর্বাহ্ন

আর্জেন্টিনা বনাম ফ্রান্স: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লিওনেল আন্দ্রেস মেসি। হয়তো আর কখনোই বিশ্বমঞ্চে এমন সুযোগ ধরা দেবে না তার হাতে। মেসি কি পারবেন নিজের ও লাখো আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন সত্যি করতে? শক্তিশালী ফ্রান্সকে হারাতে হলে লিওনেল স্কালোনির গোটা দলকে জ্বলে উঠতে হবে একসঙ্গে। অন্যদিকে ফরাসিরাও দেখছে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন, তারকাখচিত আক্রমণভাগ তাদের বড় শক্তি। আলবিসেলেস্তেদের চাপে ফেলতে দিদিয়ের দেশম কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামেন সেটাই এখন দেখার।
১৮ ডিসেম্বর ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন

কোপায় ফেভারিট ছিল ব্রাজিল, এখন ফ্রান্স: এমিলিয়ানো

বেঞ্চের শক্তি যাচাই করতে গিয়ে এবারের বিশ্বকাপে একটি ম্যাচ হেরেছে ফ্রান্স। অন্যথায় কাতারে অসাধারণ পারফর্ম করেই ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফেভারিটের তকমা থাকছে তাদের গায়েই। আর এতে কোনো আপত্তি নেই আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। প্রতিপক্ষকেই ফেভারিট শুনতে পছন্দ করেন তিনি।
১৭ ডিসেম্বর ২০২২, ০৪:১০ অপরাহ্ন