গোল করে পেলের মতো উদযাপন রদ্রিগোর 

শেষ দুই বছর ছাড়া গোটা ক্যারিয়ারেই পেলে খেলেছিলেন সান্তোসে। সেই সান্তোসে খেলেই উঠে এসেছেন রদ্রিগো। এই ক্লাবেই পেশাদার ফুটবলের শুরু তার। গোলের পর কিংবদন্তি পেলের মতোই উদযাপন করে শ্রদ্ধা জানালেন এ তরুণ।
৪ জানুয়ারি ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন

এটা ফুটবল খেলাই না: অভিযোগ আনচেলত্তির

প্রতিপক্ষ স্পেনের চতুর্থ সারির দল কাসেরিনো। তাদের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু জয় পেতে হিমসিম খেয়েছে দলটি। রদ্রিগোর একমাত্র গোলে কোনোমতে জয় পায় তারা। ম্যাচ শেষে দলটির বিপক্ষে অভিযোগ করেছেন রিয়াল কোচ।
৪ জানুয়ারি ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন

ম্যানইউর সহজ জয়, হোঁচট খেল আর্সেনাল

দাপুটে পারফরম্যান্সে আরও একটি দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথকে এক অর্থে উড়িয়ে দিয়েছে দলটি। ইউনাইটেড সহজ জয় পেলেও হোঁচট খেয়েছে শীর্ষে থাকা আর্সেনাল। চলতি আসরে চমক দেখানো নিউক্যাসল রুখে দিয়েছে গানারদের।
৪ জানুয়ারি ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: আগামী মৌসুমে নিউক্যাসলে খেলবেন রোনালদো!

ইউরোপের ক্লাব ফুটবলের চলমান ২০২২-২৩ মৌসুমের মাঝপথে আবার খুলে গেছে দলবদলের দরজা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
৩ জানুয়ারি ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন

শাস্তির মুখে এনজো ফার্নান্দেজ!

ছুটি কাটিয়ে বেনফিকায় ফিরে একটি ম্যাচ খেলে নতুন বছর উদযাপন করতে আবার তিনি গিয়েছেন আর্জেন্টিনায়। কিন্তু এবার সময়মতো ফিরতে পারেননি। তাতেই খেপেছে তার ক্লাব।
৩ জানুয়ারি ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন

সব দেশে পেলের নামে স্টেডিয়াম বানানোর অনুরোধ করবে ফিফা

পেলের শেষ ইচ্ছা অনুযায়ী শবদেহ নিয়ে যাওয়া হয়েছে সান্তোসের মাঠে। ক্যারিয়ারের শেষ দুই বছর নিউইয়র্ক কসমসে খেলার আগে ১৮ বছর এই ক্লাবেই ছিলেন এই কিংবদন্তি। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে একটি দাবি তুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বের প্রতিটি দেশকে পেলের নামে স্টেডিয়াম তৈরির অনুরোধ করবেন বলে জানান তিনি।
৩ জানুয়ারি ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন

ফন ডাইক ইনজুরিতে পড়েননি, প্রত্যাশা ক্লপের

দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন নিয়ে শুরু করে লিভারপুল। যার মধ্যে ছিলেন দলের অন্যতম সেরা তারকা ভার্জিল ফন ডাইকও। তখন থেকেই আলোচনা ইনজুরিতে পড়েননি তো এই ডাচ তারকা। ম্যাচ শেষে তাদের পরিবর্তন করার কারণ জানালেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
৩ জানুয়ারি ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন

ড্র করে জাভির শাস্তির কবলে লেভানদোভস্কিরা

ওসাসুনার বিপক্ষে জয় তুলে নিয়ে কাতার বিশ্বকাপের বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ফুটবলের মহাযজ্ঞ শেষে লিগে ফিরে প্রথম ম্যাচেই হোঁচট খেল তারা, পয়েন্ট টেবিলের তলানীর দল স্পানিওলকে ঘরের মাঠে পেয়েও পারল না জয় তুলে নিতে। এতে ক্ষেপে গিয়ে কোচ জাভি হার্নান্দেজ বাতিল করলেন শিষ্যদের ছুটি।
২ জানুয়ারি ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন

২০২৩ সাল হবে কিয়েসা-জানিওলোর: ইতালি কোচ

২০২২ সালটা মোটেও ভালো যায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে দুর্বল উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়। ফলে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে দর্শক ছিল আজ্জুরিরা। তবে নতুন বছরে দারুণভাবে ফিরে আসার প্রত্যয় প্রকাশ করেন দলটির কোচ রবার্তো মানচিনি। আর এ বছরটা ফেদেরিকো কিয়েসা ও নিকোলো জানিওলোর হবে বলে মনে করেন এ কোচ।
২ জানুয়ারি ২০২৩, ১২:৪০ অপরাহ্ন

খেলতে হবে খেলোয়াড়দেরই: কোচ প্রসঙ্গে মিরাজ

বছরের শুরুতেই টাইগার কোচের বদল আনতে যাচ্ছে বিসিবি। কারণ সদ্যই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন রাসেল ডমিঙ্গো। অথচ চলতি বছরেই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তবে কোচের পরিবর্তনে বিশ্বকাপ প্রস্তুতি কোনো প্রভাব পড়বে বলে মনে করেন না মেহেদী হাসান মিরাজ। মাঠে মূল কাজটা খেলোয়াড়দেরই করতে হবে বলে জানান এ অলরাউন্ডার।   
২ জানুয়ারি ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

আমি প্রথমে মেসিকে আনতে চেয়েছিলাম: নাসর কোচ

সদ্যই খুঁজে পেয়েছেন নতুন ঠিকানা। পেয়েছেন নতুন ক্লাব। সেখানে কোচের মুখে যদি শুনতে হয় এতোদিন ধরে সেরার দৌড়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বন্দনা, তা আর যাই হোক খুব একটা ভালো লাগার কথা না ক্রিস্তিয়ানো রোনালদোর। তেমনটাই হয়েছে পর্তুগিজ মহাতারকার সঙ্গে, তবে পুরোটাই মজার ছলে। আল নাসর কোচ রুদি গার্সিয়া কৌতুক করে বললেন, প্রথমে মেসিকেই আনতে চেয়েছিলেন তিনি।  
২ জানুয়ারি ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন

এমন এক বছর যা কখনই ভুলতে পারব না: মেসি

বছরের শেষ দিকে এসে আনন্দে উদ্বেল হয়েছেন মেসি। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
১ জানুয়ারি ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন

লা লিগায় বর্ণবাদী হেনস্থা চলতে থাকায় ক্ষুব্ধ ভিনিসিউস

লা লিগার ম্যাচে রিয়াল ভ্যালাদলিদের মাঠে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়ে গোলে ম্যাচটি ২-০ গোলে জেতে স্প্যানিশ জায়ান্টরা। তবে ম্যাচে ঘটেছে একটি অপ্রীতিকর ঘটনা।
১ জানুয়ারি ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন

পেলে খেলবেন তাই যুদ্ধও থেমে গিয়েছিল

বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল মহারাজা পেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর উঠে এসেছে তার পুরনো অনেক গল্প। মনকাড়া সেসব গল্পের একটি ছিল সেই ১৯৬৯ সালে
৩১ ডিসেম্বর ২০২২, ০১:০৯ অপরাহ্ন

পেলেই আমার কাছে সেরা: ক্লপ

কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই থামিয়ে গত বৃহস্পতিবার ৮২ বছর বয়েসে মারা যান কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলে। এই ফুটবল সম্রাটের শোকে কাতর পুরো ফুটবল বিশ্ব। এমনকি খেলার বাইরের প্রভাবশালী ব্যক্তিরাও পেলেকে নিয়ে করছেন আহাজারি। পেলের কীর্তিকে স্মরণ করছেন সবাই। তিনি যে কেন ফুটবলের রাজা তা ব্যাখ্যা করছেন অনেকে। 
৩১ ডিসেম্বর ২০২২, ১২:১২ অপরাহ্ন

যেসব অনন্য কীর্তিতে ভাস্বর পেলে

১৯৭৭ পর্যন্ত ফুটবল মাঠে এই সম্রাট গড়েছেন অনেক কীর্তি। সেসবের বেশ কিছু আজও কেউ ছড়াতে পারেননি। তাকে ঘিরে আছে অনেক মন্ত্রমুগ্ধ গল্পগাঁথাও।
৩০ ডিসেম্বর ২০২২, ০৩:৪৭ অপরাহ্ন

পেলের মৃত্যুতে ব্রাজিলে তিনদিনের রাষ্ট্রীয় শোক, অন্ত্যেষ্টিক্রিয়া হবে যেখানে

এই কিংবদন্তির মৃত্যুতে ব্রাজিল সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিকে পেলের ইচ্ছানুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় হবে, তা ঠিক করা হয়েছে।
৩০ ডিসেম্বর ২০২২, ০৩:২৭ পূর্বাহ্ন

‘যারাই ফুটবল ভালোবাসে, তারা পেলেকে ভালোবাসে’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভাসছেন আবেগে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েম্বলি স্টেডিয়ামকে পেলের স্মরণে সাজিয়েছে ব্রাজিলের রঙে।
৩০ ডিসেম্বর ২০২২, ০২:৫৩ পূর্বাহ্ন

‘ফুটবলকে শিল্পে পরিণত করেন পেলে’, মেসি-নেইমার-রোনালদোদের শোক

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ার নানা প্লাটফর্ম এই মহাতারকা নিয়ে পোস্টে ভরে উঠেছে। 
৩০ ডিসেম্বর ২০২২, ০২:০৮ পূর্বাহ্ন

ফের ঝলক দেখাতে মরিয়া হয়ে আছেন বেনজেমা

বছরটা হতে পারত বেনজেমারই। প্রথমবারের মতো জিতেছিলেন ফুটবলারদের সর্বোচ্চ মর্যাদার ব্যক্তিগত পুরস্কার ব্যালন-ডি-অর। সঙ্গত কারণেই ডাক পেয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপ দলে। কিন্তু ইনজুরির কারণে আর খেলা হয়নি সর্বোচ্চ মর্যাদার আসরে। বিশ্বকাপ চলাকালেই সেরে উঠবেন এমন বিশ্বাস থেকে থাকতে চেয়েছিলেন ফরাসি ডাগআউটে, কিন্তু সায় দেননি কোচ দিদিয়ের দেশম।
২৯ ডিসেম্বর ২০২২, ০৪:১৮ অপরাহ্ন