নেইমারের ‘লাল কার্ড’ নিয়ে যা বললেন পিএসজি কোচ
নেইমার জুনিয়রের ফুটবলীয় দক্ষতাকে প্রশ্নবিদ্ধ না করা গেলেও তার মাঠের কিছু অভ্যাস প্রায়ই হয় সমালোচিত। পেনাল্টির জন্য প্রতিপক্ষের বক্সে ‘ভুয়া ডাইভ’ দিয়ে থাকেন ব্রাজিল তারকা, এমনটা বলে থাকেন অনেকেই।
২৯ ডিসেম্বর ২০২২, ০১:৫৩ অপরাহ্ন
লাল কার্ড পাওয়ার ক্ষোভে রোনালদোর মতই প্রতিক্রিয়া দেখালেন নেইমার
কয়েকদিন আগেই খেলা শেষের আগে একাধিকবার মাঠ ছেড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এবার একই পথে হাঁটলেন সময়ের আরেক সেরা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
২৯ ডিসেম্বর ২০২২, ১২:৫০ অপরাহ্ন
ডি ব্রুইনার চোখে ‘সবচেয়ে প্রতিভাবানদের একজন’ ফোডেন
ম্যানসিটির একাডেমি থেকে উঠে আসা ফোডেন ২০১৭ সালে মাত্র ১৭ বছর বয়সে জায়গা করে নেন পেপ গার্দিওলার রিজার্ভ বেঞ্চে। ২০১৯-২০ মৌসুম থেকে হয়ে হয়ে ওঠেন সিটিজেনদের মাঝমাঠের অন্যতম প্রাণভোমরা।
২৮ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ন
বিশ্বকাপ মাতানো ডাচ তারকাকে দলে নিল লিভারপুল
তাকে নিতে একাধিক প্রিমিয়ার লিগের ক্লাব চেষ্টা চালাচ্ছে বলে গুঞ্জন ছিল। অবশেষে গুঞ্জন সত্যি করে লিভারপুলের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে এতদিন পিএসভি আইন্দহোভেনে খেলা তারকার।
২৭ ডিসেম্বর ২০২২, ০৩:৩৮ পূর্বাহ্ন
ক্রিসমাসে রোনালদোকে চমকে দেওয়া উপহার জর্জিনার
কাতার বিশ্বকাপ একেবারেই আশানুরূপ কাটেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। সেরার দৌড়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বিশ্বকাপ জিতলেও সোনালী ট্রফিটা স্বপ্নই রয়ে গেছে পর্তুগিজ তারকার। তবে সঙ্গীকে চাঙ্গা করতে চেষ্টার কোন কমতি রাখছেন না প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। ক্রিসমাস উপলক্ষে রোনালদোকে অত্যন্ত বিলাসবহুল গাড়ি রোলস রয়েস উপহার দিয়েছেন তিনি।
২৬ ডিসেম্বর ২০২২, ১২:৫৪ অপরাহ্ন
পেলেকে দেখতে হাসপাতালে ভিড় পরিবারের সদস্যদের
ক্রিসমাস হাসপাতালে কাটাতে হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পেলে ও তার পরিবারকে। সেটা মেনে ডাক্তারদের পরামর্শ মোতাবেক আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার। ব্রাজিলিয়ান মহাতারকাকে দেখতে একে একে হাসপাতালে ভিড় করছেন তার পরিবারের সদস্যরা।
২৬ ডিসেম্বর ২০২২, ১২:১১ অপরাহ্ন
উলভসে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা
অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই খোলসে বন্দী হয়ে ছিলেন ম্যাথিউজ কুনহা। কিছুতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। যে কারণে জায়গা হয়নি ব্রাজিলের বিশ্বকাপ দলেও। এবার তাকে ধারে ইংলিশ প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পাঠিয়ে দিলো স্প্যানিশ ক্লাবটি।
২৬ ডিসেম্বর ২০২২, ০৭:২১ পূর্বাহ্ন
এমিলিয়ানোকে বিদায় করে দিতে চায় ভিলা!
কদিন আগেই ইংল্যান্ডে ফিরলে এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন অ্যাস্টন ভিলা কোচ এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতার পর এ গোলরক্ষকের অশ্লীল অঙ্গভঙ্গি পছন্দ হয়নি তার। এরমধ্যেই গুঞ্জন উঠেছে এমিলিয়ানোকে ক্লাবেই আর চাইছেন না এ কোচ। এই জানুয়ারিতেই তাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি।
২৬ ডিসেম্বর ২০২২, ০৭:১১ পূর্বাহ্ন
৮০০ গোলও করতে পারে হালান্ড: ডি ব্রুইনা
ম্যানচেস্টার সিটিতে আসার পর রীতিমতো গোলমেশিনে পরিণত হয়েছেন আর্লিং হালান্ড। ২২ বছরের এই তরুণ ফুটবলার যেভাবে খেলে চলেছেন সেটা ধরে রাখতে পারলে অনেকদূর যাবেন বলেই মনে করেন তার ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনা। নরওয়েজিয়ান তারকার মাঝে সিটিজেনদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সের্জিও আগুয়েরোকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও দেখছেন বেলজিয়ান মহাতারকা।
২৬ ডিসেম্বর ২০২২, ০৬:২৩ পূর্বাহ্ন
মেসির ট্যাটু বানানোর হিড়িক আর্জেন্টাইনদের
কাতারে সর্বোচ্চ মর্যাদার আসরের ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে আলবিসেলেস্তেরা। আসরজুড়ে নান্দদিক ফুটবল খেলার পাশাপাশি গোল করে ও করিয়ে এই সাফল্যের সবচেয়ে বড় ভাগীদার ছিলেন লিওনেল মেসি। যে মহাতারকার হাত ধরে এলো এই অর্জন তাকে শ্রদ্ধা জানাতে তাই দলে দলে নিজেদের দেহে 'মেসি ট্যাটু' বানাচ্ছেন সাধারণ আর্জেন্টাইনরা।
২৫ ডিসেম্বর ২০২২, ০৪:৩২ অপরাহ্ন
'পিটিশন যুদ্ধে'ও আর্জেন্টাইনদের সঙ্গে পেরে উঠছে না ফরাসিরা
কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এখনও উত্তাপ ছড়াচ্ছে ফাইনালের আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ। প্রথমার্ধে আলবিসেলেস্তেদের পাওয়া পেনাল্টিটি বৈধ নয় এমন দাবি জানিয়ে ম্যাচটি পুনরায় আয়োজনের জোর দাবি জানিয়ে আসছিল ফরাসি ভক্তরা। সেই লক্ষ্যে পিটিশন দায়ের করা তারা সংগ্রহ করছিল ভক্তদের স্বাক্ষরও। এবার 'কান্না বন্ধ করো ফ্রান্স' শিরোনামে পাল্টা পিটিশন দায়ের করলো আর্জেন্টাইন ভক্তরাও, যাতে ইতোমধ্যে স্বাক্ষরের বিচারে ফরাসিদের ছাড়িয়ে গেছে তারা।
২৫ ডিসেম্বর ২০২২, ১২:৪১ অপরাহ্ন
বিশ্বকাপ না জিতলেও মেসিই সর্বকালের সেরা: ইনিয়েস্তা
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পেরেছেন লিওনেল মেসি। সর্বোচ্চ মর্যাদার ট্রফিটি জয়ের পরই তাকে সর্বকালের সেরা মানছেন ফুটবল বোদ্ধারা। তবে ঠিক এমনটা মনে করছেন না মেসির সাবেক সতীর্থ আন্দ্রেয়াস ইনিয়েস্তা। বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টাইন অধিনায়ক সর্বকালের সেরাই থাকতেন বলে মনে করেন এ স্প্যানিশ মিডফিল্ডার।
২৫ ডিসেম্বর ২০২২, ১২:২৪ অপরাহ্ন
রিওতে ছিনতাইয়ের কবলে তিতে
দারুণ একটি দল নিয়েও এবার কাতার বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিয়েছে কোচ তিতে। তবে এরপরও দুঃসময় যেন পিছু ছাড়ছে না এ কোচের। এবার রিও দি জেনেইরোতে ছিনতাইকারীর কবলে পড়েছেন তিনি।
২৫ ডিসেম্বর ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন
মেসির হাতে বিশ্বকাপ উঠবে আগে থেকেই জানতেন লেভানদোভস্কি
বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই কাতারে পাড়ি জমিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হারে থমকে গিয়েছিল লাখো ভক্তের স্বপ্ন। কিন্তু বিশ্বাস হারাননি লা পুল্গা ও তার সতীর্থরা, শেষ পর্যন্ত সোনালী ট্রফিটা জিতেই থেমেছে তারা। আরও একজনের বিশ্বাস ছিল আর্জেন্টিনাই জিতবে বিশ্বকাপ, তিনি আর কেউ নন পোল্যান্ড তারকা রবার্ত লেভানদোভস্কি।
২৫ ডিসেম্বর ২০২২, ১১:২০ পূর্বাহ্ন
মেসি বন্দনায় ক্যাপেলো, রোনালদোকে বললেন 'অহংকারী'
কাতার বিশ্বকাপে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছে সময়ের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। ক্ষুদে জাদুকর শেষ পর্যন্ত পরম অরাধ্য সোনালী ট্রফিটা ছুঁতে পারলেও মরুর বুকে সিআর সেভেনের প্রাপ্তির খাতাটা শূণ্যই বলা চলে। কিংবদন্তি ফুটবল ম্যানেজার ফাবিও ক্যাপেলোর মতে বিশ্বকাপ না জিতলেও দিয়েগো ম্যারাডোনার সমতুল্যই থাকতেন মেসি, অন্যদিকে রোনালদোকে বললেন 'অহংকারী'।
২৪ ডিসেম্বর ২০২২, ০৫:০৩ অপরাহ্ন
এমিলিয়ানোর 'আবেগ' নিয়ন্ত্রণে আনতে চান ভিলা কোচ
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এমিলিয়ানো মার্তিনেজের। মাঠের পারফরম্যান্স আর্জেন্টাইন গোলরক্ষকের পক্ষে কথা বললেও আগ্রাসী উদযাপনের কারণে তার দিকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনা। এই নিয়ে এবার মুখ খুললেন তার ক্লাব অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরিও। জানালেন মার্তিনেজের আবেগ নিয়ন্ত্রণে আনতে চান তিনি।
২৪ ডিসেম্বর ২০২২, ১২:৪১ অপরাহ্ন
দি মারিয়ার পায়ে বিশ্বকাপ ট্রফির ট্যাটু
বিশ্বকাপ জয়ের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলোও এখনও ঘোর কাটেনি আর্জেন্টাইন ফুটবলারদের। যার যার মতো করে উদযাপন করছেন সকলেই। ফাইনালের গোলদাতা আনহেল দি মারিয়া পিছিয়ে থাকবেন তা কি করে হয়। ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর এই যাত্রাকে স্মরণীয় করে রাখতে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন্স হিসেবে নিজ শরীরে সোনালী ট্রফির ট্যাটু অঙ্কন করলেন জুভেন্তাস তারকা।
২৪ ডিসেম্বর ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন
মেসির সেই 'কালো আলখাল্লা' পেতে এক মিলিয়ন ডলারের প্রস্তাব
ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য তখন অপেক্ষায় লিওনেল মেসি। এতোদিনের আরাধ্য সোনালী ট্রফিটা হাতে উঠলো বলে। তবে তার আগে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি তাকে পরিয়ে দেন আরব বিশ্বের ঐতিহ্যবাহী পোশাক বিশট। মেসিকে পরিয়ে দেওয়া সেই বিশটটি ক্রয়ের আগ্রহ দেখিয়েছেন এক আরব ধনকুবের। বিনিময়ে ক্ষুদে জাদুকরকে তিনি প্রস্তাব করেছেন এক মিলিয়ন ডলার।
২৪ ডিসেম্বর ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
মেসির সেই গোল কেন বৈধ জানালেন ফাইনালের রেফারি
প্রায় দুই লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে কাতার বিশ্বকাপের ফাইনাল ফের আয়োজনের দাবি জানিয়ে পিটিশন করেছে ফরাসিরা। তাদের দাবি মেসির করা তৃতীয় গোলটি অবৈধ ছিল। কারণ সে সময়ে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ভেতরে ঢুকে গিয়েছিলেন। তবে ফরাসিদের সে সকল দাবি উড়িয়ে দিয়েছেন ফাইনাল ম্যাচের রেফারি সিমন মার্চিনিয়াক।
২৪ ডিসেম্বর ২০২২, ০৯:১৩ পূর্বাহ্ন
রিচার্লিসনের বাইসাইকেল কিকের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ শেষ হওয়ার পর ১০টি গোলকে সেরার লড়াইয়ে মনোনীত করে ভক্তদের ভোটের জন্য উন্মুক্ত করেছিল ফিফা। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের ভোটে রিচার্লিসনের বাইসাইকেল কিকের করা গোল সেরা নির্বাচিত হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২২, ০৪:০৯ পূর্বাহ্ন