এবার ফাইনাল জিততে পারবে বাংলাদেশ?

মিরপুরের মাঠেই তিন তিনবার ফাইনালে উঠে হাতছাড়া হয়েছে ট্রফি। এবার মাশরাফি মর্তুজাদের সামনে সুযোগ সব আক্ষেপ ঘোচানোর।
২৬ জানুয়ারি ২০১৮, ০১:০১ অপরাহ্ন

ফাইনালে তামিমের সঙ্গী কে?

চার ম্যাচই সুযোগ পাওয়া এনামুল হক বিজয় করে দেখাতে পারেননি কিছু। ফাইনালে কি তবে তামিমের সঙ্গী পরিবর্তন হচ্ছে?
২৬ জানুয়ারি ২০১৮, ১১:০৪ পূর্বাহ্ন

‘হারটা আমাদের কাছে ইতিবাচক হিসেবে এসেছে’

টুর্নামেন্টে উড়তে থাকা বাংলাদেশ হঠাৎ করেই ধপাস করে মাটিতে। ৮২ রানে অলআউট হয়ে বিব্রতকর হার। ফাইনালের আগে এমন হারেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মাশরাফি মর্তুজা।
২৬ জানুয়ারি ২০১৮, ০৯:৫৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দলে চমকের নাম নাঈম হাসান

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে অনেকটা চমক হয়েই ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার নাঈম হাসান। দুই সিরিজ পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
২৬ জানুয়ারি ২০১৮, ০৬:০৫ পূর্বাহ্ন

ভারতের কাছে হেরে যুব বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

আগে ব্যাট করা ভারতের কাছ থেকে পাওয়া লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই। তবে সে লক্ষ্যে নেমে জেতার তাগদ দেখা গেল না জুনিয়র টাইগারদের। ব্যাটিং ব্যর্থতায় বিশাল হারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
২৬ জানুয়ারি ২০১৮, ০৫:০৩ পূর্বাহ্ন

ফাইনালের দলে ফিরলেন ইমরুল

ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচের জন্যে ১৬ জনের স্কোয়াডে ছিলেন ইমরুল কায়েস। পরের দুই ম্যাচের দলে তাকে বাদ দিয়েই দেওয়া হয়েছিল দল। এবার ফাইনালের জন্যে দেওয়া দলে ফের ফিরেছেন তিনি।
২৫ জানুয়ারি ২০১৮, ০২:৩৬ অপরাহ্ন

বাংলাদেশের এমন ধসে অবাক নন গুনাথিলেকা

টুর্নামেন্টের আগের সব ম্যাচ দাপটের সঙ্গে জেতা বাংলাদেশের একশ রানের নিচে গুটিয়ে যাওয়ায় অবাক নন দানুশকা গুনাথিলেকা। বরং নিজদের সামর্থ্যের কথাই শোনালেন তিনি।
২৫ জানুয়ারি ২০১৮, ১১:৫৫ পূর্বাহ্ন

সাব্বির-নাসিরের ‘দুই ঘাটতি’

জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে মিডল অর্ডারে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ ওভারে ক্রিজে ছিলেন সব্বির রহমান ও নাসির হোসেন। তবে দুজনেই দ্রুত ফিরে বাড়িয়েছেন সেই চাপ। শ্রীলঙ্কার বিপক্ষে বিপর্যয়ে পড়া দলকেও তারা পারেননি টানতে
২৫ জানুয়ারি ২০১৮, ১১:২০ পূর্বাহ্ন

‘আপনারাই এনামুলকে এক্সপোজ করেছেন’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১৩ বলে ১৯ করে আউট হয়েছিলেন এনামুল। শ্রীলঙ্কার বিপক্ষে দুবার জীবন পেয়েও করেন ৩৫ রান। শেষ দুই ম্যাচে আউট হয়েছে ১ ও ০ রানে। ধারাবাহিক ব্যর্থতার পর এই ওপেনার কি সুযোগ পাবেন ফাইনালে
২৫ জানুয়ারি ২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ন

খুবই বাজে ক্রিকেট খেলেছি: মাশরাফি

আগের তিন ম্যাচেই বড় বড় জয়। শ্রীলঙ্কাকে প্রথম দেখায় ১৬৩ রানে গুড়িয়ে পেয়েছিল নিজেদের ইতিহাসেরই সবচেয়ে বড় জয়। উড়তে থাকা বাংলাদেশ ফাইনালের আগে পড়ল বিব্রতকর পরিস্থিতিতে।
২৫ জানুয়ারি ২০১৮, ১০:৩৫ পূর্বাহ্ন

বিব্রতকর ব্যাটিং, বিশাল হার

স্কোর কার্ড দেখে মনে হতে পারে উইকেটে বুঝি ছিল কোন জুজু। তবে বাংলাদেশে ব্যাটিং দেখলে সে ভ্রান্তি থাকার কথা নয়। একের পর এক উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে মাত্র ৮২ রানে গুটিয়ে শ্রীলঙ্কার কাছে উড়ে গেছে মাশরাফি মর্তুজার দল।দিবারাত্রীর খেলা শেষ হয়েছে দিনের আলোতেই।
২৫ জানুয়ারি ২০১৮, ০৯:১২ পূর্বাহ্ন

তুষার-রাজ্জাককে জাতীয় দলের সম্মাননা

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১০ হাজার রান করা তুষার ইমরান ও ৫০০ উইকেট নেওয়া আব্দুর রাজ্জাককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
২৫ জানুয়ারি ২০১৮, ০৬:০৪ পূর্বাহ্ন

মাত্র ৮২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

উড়তে থাকা বাংলাদেশকে মাত্র ৮২ রানে অল আউট করে দিয়েছে শ্রীলঙ্কা। একের পর এক বাজে শটে উইকেট ছুঁড়ে নিজেদের ইতিহাসের ১৬তম ওভারের মতো একশ রানের নিচে গুটিয়ে গেছে বাংলাদেশ।
২৫ জানুয়ারি ২০১৮, ০৫:৩১ পূর্বাহ্ন

দুই ওপেনারকে আউট করতে বোলিং করলেন ১১ জনই!

এমন দৃশ্য হরহামেশা দেখা যায় না। যদিও টেস্টে চারবার এমন হয়েছে। প্রথম শ্রেণিতে অনেকবারই। বৃহস্পতিবার বিসিএলের ম্যাচে পূর্বাঞ্চলের দুই ওপেনারকে নড়াতে হাত ঘুরিয়েছেন মধ্যাঞ্চলের ১১ জনই। তবু টলানো যায়নি তাদের।
২৪ জানুয়ারি ২০১৮, ০১:৪৯ অপরাহ্ন

চান্দিমাল বুঝতে পারছেন না, উইকেট নিয়ে কেন এত জটিলতা!

কোন উইকেটে খেলা হবে, সাধারণত ম্যাচের আগের দিন জানিয়ে দেওয়া হয় দুদলকে। তবে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল শোনালেন নতুন কথা। দুই, তিনটি উইকেট প্রস্তুত হতে দেখে কোন উইকেটে খেলা হবে তা নাকি বুঝে উঠতে পারছে না তারা।
২৪ জানুয়ারি ২০১৮, ১২:৫১ অপরাহ্ন

বাংলাদেশের ইতিহাসে এই দলটা অসাধারণ: চান্দিমাল

নিজেদের ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ দল নিয়েই খেলছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ খেলা একাদশের সম্মিলিত ওয়ানডে সংখ্যা ছিল ১০৭৭! অভিজ্ঞতায় ফল আসছে মাঠেও। শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালও মনে করেন বাংলাদেশের ইতিহাসেই এই দলটি অসাধারণ।
২৪ জানুয়ারি ২০১৮, ১০:৩৯ পূর্বাহ্ন

তবু এতেও সন্তুষ্ট নন মাহমুদ!

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে কোন দলই পাত্তা পাচ্ছে না বাংলাদেশের কাছে। তিন ম্যাচের সবগুলোই বাংলাদেশ জিতে নিয়েছে বড় ব্যবধানে। টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তবু এতে সন্তুষ্ট না।
২৪ জানুয়ারি ২০১৮, ০৯:১১ পূর্বাহ্ন

‘যেকোনো অর্জনই উদযাপন করা উচিত’

এক ম্যাচে দুই মাইলফলকে পৌঁছেছেন। হয়েছেন ম্যাচ সেরাও। তামিম ইকবাল জানালেন সব অর্জনই উদযাপন করতে ভালো লাগে তার।
২৩ জানুয়ারি ২০১৮, ০৬:৪০ অপরাহ্ন

সুযোগ হাতছাড়া করেছেন সাব্বির-নাসির!

১৪৭ থেকে ১৭০ রানে যেতে বাংলাদেশের পড়েছেন ৬ উইকেট। এই সময়টাই ক্রিজে থেকেও ব্যাটিং ধস সামাল দিতে পারেননি দুই স্বীকৃত ব্যাটসম্যান সাব্বির রহমান ও নাসির হোসেন। ম্যাচ সেরা তামিম ইকবালের মতে সুযোগ হাতছাড়া করেছেন তারা।
২৩ জানুয়ারি ২০১৮, ০৬:২০ অপরাহ্ন

বাংলাদেশকে জেতানোয় হাবিবুলকে ছাপিয়ে শীর্ষে মাশরাফি

অনেকের মতে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে ওয়ানডেতে পরিসংখ্যানে এতদিন শীর্ষে ছিলেন হাবিবুল বাশার। গত ম্যাচ তাকে ছোঁয়ার পর এবার জিম্বাবুয়েকে হারানোর ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডে জেতানো অধিনায়ক এখন মাশরাফি।
২৩ জানুয়ারি ২০১৮, ০৩:২৫ অপরাহ্ন