টেল এন্ডাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে: তামিম
১৭০ রানে ৮ উইকেট হারিয়ে তখন বেশ বিব্রত বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে দুশো রানের ভেতর গুটিয়ে যাওয়ার শঙ্কা। তখন হাল ধরলেন তিন টেল এন্ডার। ৯, ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান মিলে যোগ করলেন আরও ৪৬ রান। তাতে ২১৬ রানের পূঁজি পায় বাংলাদেশ। তামিম বলছেন ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে তারাই।
২৩ জানুয়ারি ২০১৮, ০৩:১৩ অপরাহ্ন
বিনোদনের খোরাক জুগিয়েছে রুবেলের ছক্কা, তামিম বললেন…
সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়। ম্যাচ সেরা তামিম ইকবাল তখন সিরিয়াস সব প্রশ্নের জবাব দেয়া সারা। এক সাংবাদিক মজার ছলে জিজ্ঞেস করলেন, ‘বাগেরহাট লিগের ওপেনার রুবেলের ছক্কাটা কেমন ছিল?’
২৩ জানুয়ারি ২০১৮, ০২:৩৪ অপরাহ্ন
মোস্তাফিজের ৩৯ বলের ৩৩টাই ডট
জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা বোধহয় পণ করেই নেমেছিলেন, ‘মোস্তাফিজের বলে কোন রান নেওয়া যাবে না’। কারণ কাটার মাস্টারের বল পেটানো বড় দায়। ছক্কা পেটাতে গেলে পেতে হয় অক্কা। তারচেয়ে বরং সমঝে চলাই ভাল।
২৩ জানুয়ারি ২০১৮, ০১:৫৫ অপরাহ্ন
বাংলাদেশের সামনে এবারও পেরে উঠল না জিম্বাবুয়ে
সাকিব আল হাসান আর তামিম ইকবালের দুই অর্ধশতক পরে বোলিং ইউনিটের একসঙ্গে তেতে উঠায় কুলিয়ে উঠতে পারেনি গ্রায়েম ক্রেমারের দল।
২৩ জানুয়ারি ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন
ওয়ানডেতে ছয় হাজার রানে প্রথম বাংলাদেশি তামিম
এই ম্যাচে নামার আগে দরকার ছিল ৬৬ রান। আগের দুই ম্যাচেই করেছিলেন ফিফটি। গিয়েছিলেন সেঞ্চুরির কাছে। টানা তৃতীয় ম্যাচেও তামিম পেলেন ফিফটি। ফিফটি পেরিয়ে ৬৬ রানে পৌঁছাতেই স্পর্শ করলেন নতুন মাইলফলক।
২৩ জানুয়ারি ২০১৮, ০৮:০৭ পূর্বাহ্ন
মাশরাফি-সাকিবের তোপে কাঁপছে জিম্বাবুয়ে
হঠাৎ ছন্দপতনে ১৭০ রানেই পড়ে গিয়েছিল ৮ উইকেট। দুশোর মধ্যে গুটিয়ে যাওয়ার শঙ্কাও ছিল প্রবল। শেষ দিকে টেল এন্ডাররা মিলে বাংলাদেশকে নিয়ে যান ২১৬ পর্যন্ত। তবু দারুণ জ্বলে উঠা জিম্বাবুয়ের বোলাররা ব্যাটসম্যানদের কাজটা রেখেছেন নাগালের মধ্যেই।
২৩ জানুয়ারি ২০১৮, ০৫:৩২ পূর্বাহ্ন
জাকিরের ডাবল সেঞ্চুরির পর অলকের ঝড়
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন জাকির হাসান। ১৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন অলক কাপালী। সেঞ্চুরি করেছেন ইয়াসির আলি চৌধুরীও। তাতে এভারেস্টের চূড়ায় পৌঁছেছে পূর্বাঞ্চলের রান।
২২ জানুয়ারি ২০১৮, ০৩:৩০ অপরাহ্ন
সাকিবের সঙ্গে লড়াইটা জমাতে চান তামিম
প্রায় এক সঙ্গে ক্যারিয়ার শুরু করা সাকিব-তামিম হাঁটছেন একসঙ্গেই। ব্যাটিংয়ে বাংলাদেশের সব বড় রেকর্ডের শুরুতে নাম আছে তাদের। ক্যারিয়ার শেষে কে থাকবেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, তা নিয়ে আছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় লাভ আছে দলেরও
২২ জানুয়ারি ২০১৮, ০৭:৫৩ পূর্বাহ্ন
দেশের হয়ে সবচেয়ে বেশি রান করেও যেখানে হতাশা তামিমের
আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল পার করে দিয়েছেন দশ বছর। খেলা হয়ে গেছে ১৭৬টি ওয়ানডে ম্যাচ। দেশের হয়ে সর্বাধিক রান, সেঞ্চুরি সব রেকর্ডই তার দখলে। তবে ফিফটির চেয়ে চারগুণেরও কম সেঞ্চুরি করতে পারায় হতাশা তার কণ্ঠে।
২২ জানুয়ারি ২০১৮, ০৭:২৮ পূর্বাহ্ন
চোটে পড়া ম্যাথুস টেস্ট সিরিজেও অনিশ্চিত
জিম্বাবুয়ের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন শ্রীলঙ্কার নিয়মিত ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই চোটে নামতে পারেননি পরের দুই ম্যাচ। চোটের অবস্থা এতই গুরুতর যে তিনি ফিরে গেছেন দেশে। টেস্ট সিরিজেও তার খেলা এখন তাই অনিশ্চিত।
২১ জানুয়ারি ২০১৮, ০২:৩৫ অপরাহ্ন
উইকেটের ভাষা পড়ে বোনাস পয়েন্টের চিন্তা বাদ দেয় শ্রীলঙ্কা
ফাইনালে উঠার সমীকরণে ম্যাচ জিততেই হতো শ্রীলঙ্কাকে। বোনাস পয়েন্ট নিয়ে জিতলে আরেকটু নিরাপদে থাকতে পারত তারা। শুরুতে বোনাস পয়েন্টের কথা ভেবে খেললেও উইকেটের উঁচু-নিচু বাউন্স দেখে চিন্তায় আনতে হয় বদল। ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমাল জানান ব্যাটিংয়ের পরিকল্পনা বদলেছেন তারা।
২১ জানুয়ারি ২০১৮, ০২:১৮ অপরাহ্ন
থিসিরা পেরেরার নৈপুণ্যে টিকে রইল শ্রীলঙ্কা
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি ছিল ফাঁকা। নিরুত্তাপ ছিল মাঠের খেলাও। ম্যাড়ম্যাড়ে ম্যাচে জিম্বাবুয়ের করা ১৯৮ রান শ্রীলঙ্কা পেরিয়েছে ৫ ওভার আগে । হাতে ছিল ৫ উইকেট ।
২১ জানুয়ারি ২০১৮, ০১:২৮ অপরাহ্ন
লিটনের সেঞ্চুরি, দেড়শ ছাড়িয়ে জাকির
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর তৃতীয় রাউন্ডে দারুণ সেঞ্চুরি পেয়েছেন লিটন দাশ। দেড়শ ছাড়ানো ইনিংস খেলে অপরাজিত আছেন জাকির হাসান। তাদের ব্যাটে প্রথম দিন শেষে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহের পথে আছে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল।
২১ জানুয়ারি ২০১৮, ১২:৩৯ অপরাহ্ন
আইপিএলে তামিমের ভিত্তি মূল্যের দ্বিগুণ বেশি সাকিবের
টানা সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের ডেরায় থাকার পর আইপিএলে এবার সাকিব আল হাসান কোন দলে যাচ্ছেন জানা যাবে আর কদিন পরই। তবে যে দলই যান, তার পকেটে যে ভারি হচ্ছে তা নিলামের অভিজাত ক্যাটাগরি দেখাই আঁচ করা যাচ্ছে
২১ জানুয়ারি ২০১৮, ০৯:৪২ পূর্বাহ্ন
এবার ঘুরে দাঁড়ালেন লঙ্কান বোলাররা
মিডল অর্ডারে ব্র্যান্ডন টেইলর ছাড়া বাকি সবার ব্যর্থতায় জিম্বাবুয়ে গুটিয়ে গেছে মাত্র ১৯৮ রানে ।
২১ জানুয়ারি ২০১৮, ০৯:১৬ পূর্বাহ্ন
‘দল যেহেতু খুশি আছে তাই আমি নিজেও খুশি’
তিন বছর পর দলে ফেরা এনামুল হক বিজয়ের কাছের দলের চাহিদা ছিল ইতিবাচক খেলার। প্রথম দুই ম্যাচে বড় রান না পেলেও ব্যাটিংয়ের ধরনে বাহবা পেয়েছেন অধিনায়কের। নিজের খেলার ধরনে বদল এনে দলকে খুশি করে নিজে তৃপ্তি পাচ্ছেন তিনি।
২১ জানুয়ারি ২০১৮, ০৭:৪৯ পূর্বাহ্ন
মাঠের সিদ্ধান্তগুলো নেওয়া ক্রিকেটারদের কাজ: মাহমুদ
ম্যাচ পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে পাওয়া পরামর্শ রাখতেই হবে এমন বাধ্যবাধকতা নেই এখন বাংলাদেশ দলে
২০ জানুয়ারি ২০১৮, ১১:৫০ পূর্বাহ্ন
যেভাবে মাশরাফিকে পেল শাইনপুকুর
প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠে এসেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এসে শুরুতেই বাজিমাত করল তারা। লটারি ভাগ্যে পেয়ে গেল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
২০ জানুয়ারি ২০১৮, ১১:২৬ পূর্বাহ্ন
ঢাকা প্রিমিয়ার লিগে কোন দলে কারা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ডিভিশন ক্রিকেট লিগের ২০১৭-১৮ মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে মাশরাফি মর্তুজাকে দলে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সাকিব আল হাসান গেছেন মোহামেডানের ডেরায়
২০ জানুয়ারি ২০১৮, ০৭:৫৪ পূর্বাহ্ন
হাথুরু না থাকায় যে ইতিবাচক বদলের কথা বললেন সাকিব
নতুন বছরের প্রথম দুই ম্যাচেই বিশাল দুই জয়। দুই ম্যাচেই ম্যাচ সেরা সাকিব আল হাসান। এমন জ্বলে উঠার পেছনে চিন্তা ভাবনায় পরিবর্তনের কথা বললেন তিনি।
১৯ জানুয়ারি ২০১৮, ০৩:৪৭ অপরাহ্ন