এশিয়া কাপে এবার খেলা হবে দুই গ্রুপে!

পাকিস্তানের আপত্তিতে ভারত থেকে সরিয়ে আগামী এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার পর টুর্নামেন্টের একটি সম্ভাব্য সূচীও প্রকাশ হয়েছে পাকিস্তানের গণমাধ্যমে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির বরাতে ছয় দলের টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক পর্ব হবে বলে জানা গেছে। তাতে বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে
১২ এপ্রিল ২০১৮, ১১:২৭ পূর্বাহ্ন

সিলেটে বৃষ্টি বিঘ্নিত দিনে লিটনের ব্যাটে রান

দিনের প্রথমভাগে দক্ষিণাঞ্চলের ইনিংসের শেষের দিকে ঝড় তোলেন দেলওয়ার হোসেন, দ্বিতীয় সেশন ভেসে যায় বৃষ্টিতে। শেষ সেশনে ৩ উইকেট হারানো পূর্বাঞ্চলকে পথে রেখেছেন লিটন দাস।
১১ এপ্রিল ২০১৮, ০১:৫১ অপরাহ্ন

মার্শালের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের বড় সংগ্রহ

সাদমান ইসলামের সেঞ্চুরি আর সাইফ হাসানের প্রায় সেঞ্চুরিতে আগের দিনই বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিলেন মধ্যাঞ্চল। দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে দলকে পাঁচশো ছাড়িয়ে নিয়ে গেছেন মার্শাল আইয়ুব।
১১ এপ্রিল ২০১৮, ০১:১৯ অপরাহ্ন

রুমানা-জাহানারাদের সঠিক পথ দেখাতে এসেছেন দেবিকা

বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। তবে কৌশলগত আর দলীয় চেষ্টার অভাব দেখছেন দলের নতুন সহকারি কোচ দেবিকা পালশিখর। খণ্ডকালীন দায়িত্ব নিয়ে সেই ভুলগুলোই শোধরে দিতে চান।
১১ এপ্রিল ২০১৮, ১০:১৫ পূর্বাহ্ন

ক্রিকেটারদের তাপদাহ বাঁচিয়ে চলার সতর্কতা

চৈত্র-বৈশাখ মাসের ‘তালপাকা গরমে’ ঘরে বসে থেকেই নাভিশ্বাস উঠে অনেকের। অথচ খেলা থাকায় ক্রিকেটারদের ভরদুপুর বেলাতেও থাকতে হয় মাঠে। দেখা দেয় পানিশূন্যতা, হিট স্ট্রেসে আক্রান্ত হয়ে চোটেও পড়েন অনেকে। গরমের ‘আক্রমণ’ থেকে বাঁচতে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী দিয়েছেন পরামর্শ।
৮ এপ্রিল ২০১৮, ০১:৫৬ অপরাহ্ন

‘চেষ্টা করছেন’ তবু হচ্ছে না তাসকিনের

সব ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছিলেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কায় নিদহাস কাপে ফিরেছিলেন টি-টোয়েন্টি দলে। ছন্দহীন বল করে একাদশে জায়গা পাকা করতে পারেননি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও একেবারে সাদামাটা তিনি। খুঁজে ফিরছেন চেনা ছন্দ।
৮ এপ্রিল ২০১৮, ১০:৫১ পূর্বাহ্ন

ব্রাভোর তাণ্ডবে মোস্তাফিজদের হার

শেষ ওভারে নায়ক হওয়ার সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন মোস্তাফিজুর রহমান। ডোয়াইন ব্রাভোর বিস্ফোরক এক ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এক মৌসুম পর আইপিএলে প্রত্যাবর্তন করেছে চেন্নাই সুপার কিংস।
৭ এপ্রিল ২০১৮, ০৬:৪১ অপরাহ্ন

মুম্বাই ইন্ডিয়ানসকে সমর্থন করতে বললেন মোস্তাফিজ

আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিজেদের দলে পেয়ে রীতিমতো রোমাঞ্চিত মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইর ডেরায় যোগ দিয়ে অভিভূত মোস্তাফিজও। শুধু তার বোলিং নয়, ভক্তদের কাছে মুম্বাইকেও সমর্থন করার আহবান তার।
৭ এপ্রিল ২০১৮, ০৮:৪৯ পূর্বাহ্ন

বললে নির্দ্বিধায় প্রধান কোচের দায়িত্ব নেবেন ওয়ালশ

চণ্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর এখনো টাইগারদের প্রধান কোচ খুঁজে পায়নি বিসিবি। এক সিরিজ এই পদ খালি রাখার পর নিদহাস ট্রফিতে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে দেওয়া হয় অন্তর্বর্তী দায়িত্ব। সে দায়িত্বে স্থায়ী হতেও প্রস্তুত ক্যারিবিয়ান এই গ্রেট।
৫ এপ্রিল ২০১৮, ০৭:৫৪ অপরাহ্ন

পেসারদের দাপটের লিগে সবার সেরা মাশরাফি

এর আগে প্রায় প্রতি লিগেই দাপট থাকত স্পিনারদের। এবারের লিগে নজর কেড়েছেন পেসাররা। উইকেটশিকারে সেরা পাঁচ বোলারের চারজনই পেসার। তাদের মধ্যে অনেকখানি এগিয়ে সবার উপরে মাশরাফি মর্তুজা।
৫ এপ্রিল ২০১৮, ০৭:৩৪ অপরাহ্ন

জাতীয় দলে শান্তকে এখনি ভাবছেন না মাশরাফি

আবাহনী লিমিটেডের শিরোপা জেতায় বড় ভূমিকা ছিল নাজমুল হোসেন শান্তর। চার সেঞ্চুরিতে এবারের লিগে সর্বাধিক ৭৪৯ রান করেছেন তিনি। এই তরুণ ব্যাটসম্যানকে নিয়ে মাশরাফি মর্তুজার আছে অনেক প্রত্যাশা। তবে তাকে এখনি জাতীয় দলের ভাবনায় নিয়ে তাড়াহুড়োয় সায় নেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের।
৫ এপ্রিল ২০১৮, ০৬:০৫ অপরাহ্ন

পঞ্চাশ সেঞ্চুরির লিগে সর্বোচ্চ রান শান্তর

এবার ঢাকা প্রিমিয়ার লিগের উইকেট ছিল রান প্রসবা। এসেছে পঞ্চাশটি সেঞ্চুরি। সাতশোর বেশি রান করেছেন চারজন। আরও পাঁচজন করেছেন ছয়শর বেশি রান। তাদের সবাইকে ছাপিয়ে সবচেয়ে বেশি ৭৪৯ রান নাজমুল হোসেন শান্তর।
৫ এপ্রিল ২০১৮, ০৩:৩৫ অপরাহ্ন

‘জমজমাট লিগে’ মানসিক চাপ জেতার তৃপ্তি মাশরাফির

মাশরাফি বিন মর্তুজার মতে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ছিল ভীষণ জমজমাট। ঢাকার ক্লাব ক্রিকেটের চেনা চাপের সঙ্গে চ্যালেঞ্জ ছিল কাপ জেতার। ভালোয় ভালোয় সব করতে পেরে তৃপ্ত আবাহনীর শিরোপা জয়ের বড় নায়ক।
৫ এপ্রিল ২০১৮, ০২:৪৪ অপরাহ্ন

হেরেই শেষ করল শেখ জামাল

লিগ শিরোপা জিততে খেলাঘরকে হারাতেই হতো শেখ জামালের। সেই সঙ্গে আরেক ম্যাচে আবাহনী হেরে গেলে তারাই হয়ে যেত চ্যাম্পিয়ন। তবে ব্যাটিং ব্যর্থতায় সব সমীকরণের বাইরে চলে যায় নুরুল হাসান সোহানের দল।
৫ এপ্রিল ২০১৮, ১১:২২ পূর্বাহ্ন

এক মৌসুম পর চ্যাম্পিয়ন আবাহনী

মিরপুরে শেখ জামাল ধানমন্ডি হেরে যাওয়ায় বিকেএসপিতে হারলেও চ্যাম্পিয়ন হতো আবাহনী লিমিটেড। তবে বাকিরা কি করল না করল সে কথা আর ভাবার দরকার হয়নি। লিজেন্ডস অব রূপগঞ্জকে বড় ব্যবধানে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। এক মৌসুম ঢাকার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
৫ এপ্রিল ২০১৮, ১১:০৯ পূর্বাহ্ন

শেষ বলের রোমাঞ্চকর জয়ে প্রিমিয়ারে টিকে গেল ব্রাদার্স

শেষ ৬ বলে জেতার জন্য দরকার ৯ রান। প্রথম বলে ১ রান আসার পর দ্বিতীয় বলেই আউট হয়ে গেলেন দারুণ খেলতে থাকা দেবব্রত দাস। পরের দুই বলে আসল আরও ২ রান। শেষ বলে ম্যাচ জিততে ঠিক চার রান দরকার ছিল ব্রাদার্স ইউনিয়নের। ঋষি ধাওয়ানকে বাউন্ডারি মেরে দেন নাজমুস সাদাত। প্রিমিয়ার লিগে টিকে থাকার ম্যাচে ব্রাদার্স জিতে যায় ৪ উইকেটে।
৪ এপ্রিল ২০১৮, ১২:১১ অপরাহ্ন

মাশরাফির রেকর্ড স্পর্শ করলেন সৌম্য

অনেক দিন থেকে বড় রান পাচ্ছিলেন না সৌম্য সরকার। প্রিমিয়ার লিগের একদম শেষ ম্যাচে এসে বড় রান তো পেয়েছেনই, স্পর্শ করেছেন ছক্কা মারার এক রেকর্ডও।
৪ এপ্রিল ২০১৮, ১০:২২ পূর্বাহ্ন

প্রোটিয়াদের কাছে এই অস্ট্রেলিয়া যেন পাড়ার দল!

শেষ দিনে ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৭ উইকেট। ওই কাজটা প্রথম সেশনেই সেরে নিয়েছে তারা। আরও স্পষ্ট করে বলতে গেলে মাত্র ৯০ মিনিটেই খেল খতম। ৪৯২ রানের জয় দক্ষিণ আফ্রিকার। বল-টেম্পারিং কেলেঙ্কারিতে জর্জরিত অস্ট্রেলিয়া যেন প্রোটিয়াদের কাছে পরিণত হয়েছিল রীতিমতো পাড়ার দলে।
৩ এপ্রিল ২০১৮, ০১:১৫ অপরাহ্ন

মাশরাফির নিবেদনে মুগ্ধ তামিম

বয়স বাড়লে নাকি পেসারদের ধার কমে। মাশরাফি বিন মর্তুজার হয়েছে উলটো। সময়ের সঙ্গে তিনি যেন আরও ধারালো। এবারের ঢাকা প্রিমিয়ার লিগই দিচ্ছে তার প্রমাণ। এমন নৈপুণ্যের পেছনে আছে নিবিড় আত্মনিবেদন। তামিম ইকবাল মনে করেন এমন নিবেদন দেখে শিখতে পারেন তরুণরা।
৩ এপ্রিল ২০১৮, ১১:৪১ পূর্বাহ্ন

রুদ্ধশ্বাস উত্তেজনার পর জিতল শেখ জামাল

দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে হাল ধরলেন, পরে বল হাতে দেখালেন ঝলক। তানবীর হায়দারের অলরাউন্ড নৈপুণ্যে লো স্কোরিং ম্যাচে ১০ রানের দারুণ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি।
২ এপ্রিল ২০১৮, ১২:২৬ অপরাহ্ন