‘কেমন যেন লাগছে, বাংলাদেশ দল মনেই হচ্ছে না’
আফগানিস্তানের সঙ্গে বাজেভাবে হারা বাংলাদেশকে অচেনা মনে হচ্ছে বিসিব প্রধান নাজমুল হাসান পাপনের কাছে। লড়াই করতে না পারায়, ভুলেভরা ব্যাটিং অ্যাপ্রোচ দেখে সাকিব আল হাসানদের নিয়ে প্রচণ্ড হতাশা জানিয়েছেন তিনি।
৬ জুন ২০১৮, ০২:২৫ অপরাহ্ন
‘আমরা টি-টোয়েন্টির জন্য এখনো প্রস্তুত নই’
আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হতাশাজনক হারে অশনি সংকেত দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার মতে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ পড়ে আছে আগের অবস্থায়, দেখা মিলছে না কোন উন্নতির রেখা।
৬ জুন ২০১৮, ০২:০৫ অপরাহ্ন
ভারতকে হারানোর ম্যাচে মেয়েদের অনেক রেকর্ড
এশিয়া কাপে শক্তিশালী ভারতের বিপক্ষে ৭ উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এমন জয়ের দিনে নিজেদের অনেকগুলো রেকর্ড নতুন করে লিখিয়েছে সালমা খাতুনের দল। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান, ব্যক্তিগত সেরা স্কোর, সর্বোচ্চ জুটি সবই এসেছে এই ম্যাচে।
৬ জুন ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন
এবার ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
আফগানিস্তানের বিপক্ষে টানা দুটি ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসছে বাংলাদেশ। আর ওইদিকে এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ফারজানা হকের অনবদ্য ইনিংসের বুধবার ভারতকে ৭ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের দল। ফলে ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই জোরালো করেছে বাংলাদেশের মেয়েরা।
৬ জুন ২০১৮, ০৯:৩৮ পূর্বাহ্ন
রশিদ ঘূর্ণিতে নাজেহাল হয়ে সিরিজ হার
শেষ দুই ওভারে জেতার জন্য আফগানিস্তানের দরকার ছিল ২০ রান। মন্থর উইকেটে হাঁসফাঁস করা ব্যাটসম্যানদের জন্য কাজটা ছিল কঠিনই। তবে রুবেল হোসেন সেটা করে দিলেন সহজ। তার পাঁচ বলেই খেলা শেষ করেন দেন মোহাম্মদ নবী। বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান।
৫ জুন ২০১৮, ০৫:৪২ অপরাহ্ন
রশিদের ঘূর্ণিতে বাংলাদেশের অল্প পূঁজি
প্রথম ম্যাচে পরে ব্যাট করে ভুগতে হয়েছিল। এবার টস জিতে আগে ব্যাটিং নিয়েও হয়েছে বেহাল দশা। রশিদ খানের ঘুর্ণিতে নাজেহাল হয়ে আফগানিস্তানকে মাত্র ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের দল। ১০৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পর এই রানও হয়েছে টেল এন্ডার আবু হায়দার রনির ক্যামিওতে। ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি।
৫ জুন ২০১৮, ০১:৫৩ অপরাহ্ন
জাতীয় সংগীতের সময় ‘ভুল বোঝাবুঝি’, ব্যাখ্যা দিলেন তামিম ও মাহমুদউল্লাহ
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে এমনিতেই বিপাকে বাংলাদেশ। তারমধ্যে খেলার আগে জাতীয় সংগীতের সময় খেলোয়াড়রা সিরিয়াস ছিলেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রব উঠেছে। কিন্তু আসলে পুরোটাই যে ভুল বোঝাবুঝি তা পরিষ্কার করেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
৪ জুন ২০১৮, ০৪:১৯ অপরাহ্ন
'মাহমুদউল্লাহকে আবার বোলিং দিলে যদি তিন ছক্কা খেত'
বাঁহাতি ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকে ক্রিজে দেখেই হয়ত ১৪তম ওভারে অফ স্পিনার মাহমুদউল্লাহকে ডেকেছিলেন সাকিব আল হাসান। মাহমুদুল্লাহ ওই ওভারেই মোড় ঘুরিয়ে দেওয়ার মতই বল করেন। নাজিবুল্লাহ আর নবীকে আউট করে দেন মাত্র ১ রান। তবু পুরো ইনিংসে আর বিস্ময়করভাবে বল হাতে উঠেনি তার। ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
৪ জুন ২০১৮, ০৬:০৭ পূর্বাহ্ন
'মাহমুদউল্লাহকে আবার বোলিং দিলে যদি তিন ছক্কা খেত'
বাঁহাতি ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকে ক্রিজে দেখেই হয়ত ১৪তম ওভারে অফ স্পিনার মাহমুদউল্লাহকে ডেকেছিলেন সাকিব আল হাসান। মাহমুদুল্লাহ ওই ওভারেই মোড় ঘুরিয়ে দেওয়ার মতই বল করেন। নাজিবুল্লাহ আর নবীকে আউট করে দেন মাত্র ১ রান। তবু পুরো ইনিংসে আর বিস্ময়করভাবে বল হাতে উঠেনি তার। ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
৪ জুন ২০১৮, ০৫:৪৯ পূর্বাহ্ন
মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হওয়া সালমা খাতুনের দল ঘুরে দাঁড়িয়েছে। মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
৪ জুন ২০১৮, ০৫:২০ পূর্বাহ্ন
আফগানিস্তানের স্পিনেই কাবু বাংলাদেশ
মাথা খাটিয়ে বল করতে না পারায় মন্থর উইকেটে লক্ষ্যটা হয়ে গিয়েছিল বড়। তবে ছিল নাগালের মধ্যেই। দরকার ছিল বুদ্ধিদীপ্ত ব্যাটিং। তা আর হয়নি। আফগানদের স্পিনে কাবু হয়ে খেলাই জমাতে পারেনি বাংলাদেশ। হেরেছে বড় ব্যবধানে।
৩ জুন ২০১৮, ০৫:৫৬ অপরাহ্ন
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আফগানিস্তান
মোহাম্মদ শেহজাদের ভালো শুরুর পর শেষদিকে সামিউল্লাহ শেনওয়ারি ও শফিকুল্লার ঝড়ে বাংলাদেশকে ১৬৮ রানের বড় লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
৩ জুন ২০১৮, ০২:১০ অপরাহ্ন
বাংলাদেশের খেলা দেখা যাবে যেসব চ্যানেলে
প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে দলদু’টি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও গাজী টিভি।
৩ জুন ২০১৮, ০৭:৫৭ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজে কিছু করে দেখানোর তাগিদ মুমিনুলের
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে ভারতে আছে জাতীয় দল। রঙিন পোশাকে না থাকায় মুমিনুল হক আছেন দেশেই। নিজেকে তৈরি করছেন পরের টেস্টের সিরিজের জন্য। টেস্ট দলের অপরিহার্য সদস্য ওয়েস্ট ইন্ডিজে কিছু করে দেখানোর তাগিদও অনুভব করছেন।
২ জুন ২০১৮, ১২:০০ অপরাহ্ন
সাকিবদের কণ্ঠে, ‘মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে’
পেসার আবু হায়দার রনি গলা ধরেছেন ‘একটা সময় তরে আমার সবই ভাবিতাম, তোর মন পিঞ্জিরায় যতন করে আগলায়া রাখিতাম।’ তার সঙ্গে গলা মিলিয়ে বাকিরা গাইছেন, ‘মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে।’ আফগানিস্তান সিরিজের আগে ড্রেসিং রুমে এমনই মাতোয়ারা বাংলাদেশের ক্রিকেটাররা।
২ জুন ২০১৮, ১১:২৫ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পায়নি তামিমদের বিশ্ব একাদশ
হারিকেন রিলিফ টি-টোয়েন্টি ম্যাচে অবশিষ্ট বিশ্ব একাদশকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চ্যারেটি ম্যাচ হওয়ায় অনেকটা হালকা মেজাজের ম্যাচে রান পাননি তামিম ইকবাল। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে আরও একবার বিদায় জানিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি।
১ জুন ২০১৮, ০৪:৩৬ পূর্বাহ্ন
মোস্তাফিজ না থাকাতেও ইতিবাচক দিক দেখছেন সাকিব
টি-টোয়েন্টি সংস্করণে দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমানকে না পাওয়া দলের জন্য একট ধাক্কা হলেও এতেও ইতিবাচক দিক দেখছেন সাকিব আল হাসান।
৩১ মে ২০১৮, ০৬:১১ পূর্বাহ্ন
এশিয়া কাপের দলে ফিরলেন আয়েশা
বাংলাদেশ নারী দলে ফিরেছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা আয়েশা রহমান শুকতারা। এশিয়া কাপ টি-টোয়েন্টির দলে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার জেরে ফিরেছেন পেসার লিলি রানি বিশ্বাসও।
৩০ মে ২০১৮, ০৬:২৬ অপরাহ্ন
তামিমদের বিশ্ব একাদশের খেলা কখন, দেখাবে কোথায়
বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তামিম ইকবালসহ ক্রিকেটাররা এরমধ্যেই জড়ো হয়ে ইংল্যান্ডের লন্ডনে। ক্রিকেটের মক্কা লর্ডসে ৩১ মে রাতে শুরু হবে সেই ম্যাচ।
৩০ মে ২০১৮, ০৩:১২ অপরাহ্ন
যারা আছেন আফগানিস্তান দলে
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে পেস-স্পিনের ভারসাম্য রেখে দল দিয়েছে আফগানিস্তান। অপরদিকে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টের দলে রাখা হয়েছে স্পিনারদের বৈচিত্র্য।
৩০ মে ২০১৮, ০১:৪৫ অপরাহ্ন