আফগানিস্তান সিরিজে মোস্তাফিজের বদলি রাজু
বাম পায়ের বুড়ো আঙুলের চোটে পড়া মোস্তাফিজুর রহমানের জায়গায় আফগানিস্তান সিরিজের দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার আবুল হাসান রাজু। বিসিবি জানিয়েছে শুক্রবার এই পেসার দলের সঙ্গে যোগ দেবেন।
৩০ মে ২০১৮, ১০:৪৮ পূর্বাহ্ন
আইপিএল খেলে মোস্তাফিজের বারবার চোট, বোর্ড সভায় তুলবেন আকরাম
প্রথমবার আইপিএল খেলেও চোটে পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। পরের বছর চোট শঙ্কাতেও গিয়ে খেলেছেন এক ম্যাচ। এবার আবারও আইপিএল খেলে বাঁধিয়েছেন চোট। ফলে খেলতে পারছেন না আফগানিস্তান সিরিজে। এই ব্যাপারটি গুরুতর হিসেবে দেখছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।
২৯ মে ২০১৮, ১১:২৫ পূর্বাহ্ন
কন্ডিশন জেনে মোস্তাফিজের বিকল্প ঠিক করবেন নির্বাচকরা
শেষ মুহূর্তে চোটের কারণে মোস্তাফিজুর রহমান ছিটকে পড়ায় তার বিকল্প কে হবে তা এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা। বিকল্প হিসেবে কাউকে পাঠানো হবে কিনা কিংবা কাকে পাঠানো হবে তা নির্ভর করছে কন্ডিশন যাচাইয়ের উপর। দল পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন দেরাদুনে দলের প্রথম দিনের অনুশীলন দেখে সিদ্ধান্ত নেবেন তারা।
২৯ মে ২০১৮, ১১:১০ পূর্বাহ্ন
চোটের কারণে দলের সঙ্গে মঙ্গলবার দেরাদুন যাচ্ছেন না মোস্তাফিজ
আইপিএলে পায়ের আঙুলে সামান্য চোট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেটা নিয়ে খুব বেশি ভাবিত ছিলেন না দলের ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ। মোস্তাফিজকে দেওয়া হয়েছিল দুদিনের বিশ্রাম। বিশ্রাম শেষে আফগানিস্তান সিরিজ খেলতে দলের সঙ্গেই যাওয়ার কথা ছিল তার। তবে সোমবার রাতে বিসিবি জানিয়েছে দলের সঙ্গে যাচ্ছেন না এই পেসার।
২৮ মে ২০১৮, ০৬:১৪ অপরাহ্ন
আফগানিস্তানকেই ফেভারিট বলছেন সাকিব
র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকায় আফগানিস্তানকেই টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যদিও সংক্ষিপ্ততম সংস্করণে ফেভারিট তকমার পক্ষেও নন তিনি।
২৮ মে ২০১৮, ০৮:৩০ পূর্বাহ্ন
আরও এক বিপদে অস্ট্রেলিয়ার ক্রিকেট
বল টেম্পারিং ঘটনায় বিপাকে থাকা অস্ট্রেলিয়ার জন্য আরও এক খারাপ খবর ফাঁস করেছে আল-জাজিরা। তাদের এক অনুসন্ধানে গত বছর অস্ট্রেলিয়ার ভারত সফরের রাঁচি টেস্টে স্পষ্ট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে দুজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে। তবে তাদের নাম প্রকাশ করেনি আল-জাজিরা। আর ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এখনো বিশ্বাসযোগ্য কোন প্রমাণ পায়নি তারা।
২৮ মে ২০১৮, ০৭:৪৬ পূর্বাহ্ন
পাকিস্তানিদের পেস সইতে পারল না ইংল্যান্ড
ইনিংস হার এড়িয়ে ম্যাচ বাঁচানোর আশা জাগিয়েছিল ইংল্যান্ড। কিন্তু লর্ডস টেস্টের চতুর্থ দিন নেমে তাদের সেই আশায় গুড়েবালি করে দিয়েছেন দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আব্বাস। ইংলিশদের পেসের ঝাঁজে কাবু করে চারদিনেই ম্যাচ জিতে নিয়েছে সফরকারীরা।
২৭ মে ২০১৮, ০৬:০৯ অপরাহ্ন
ওয়াটসনের ব্যাটে সাকিবদের গুঁড়িয়ে চেন্নাই চ্যাম্পিয়ন
আইপিএলের অনেক ম্যাচেই হয়েছে শেষ ওভারের উত্তেজনা। ফাইনালে আর ওসবের ধারেকাছেও কিছু হলো না। হতে দিলেন না আসলে শেন ওয়াটসন। তার তাণ্ডবে বড় লক্ষ্য দিয়েও পাত্তা পায়নি সাকিব আল হাসানরা। এক মৌসুম পর আইপিএলে ফিরেই শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস।
২৭ মে ২০১৮, ০৫:২৭ অপরাহ্ন
পায়ের আঙুলের চোটে বিশ্রামে মোস্তাফিজ
আইপিএল খেলে দেশে ফেরার পর শনিবার অনুশীলন ম্যাচও খেলেন মোস্তাফিজুর রহমান। তাকে কয়েক ওভার বল করতেও দেখা গেছে। তবে সেদিন মোস্তাফিজকে দেখে সম্পূর্ণ ফিট মনে হয়নি ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ। আইপিএলে পায়ের আঙুলে চোট পাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগানিস্তান সিরিজের আগেই দলের সেরা পেসারের ফিট হয়ে উঠার আশা ওয়ালশের।
২৭ মে ২০১৮, ১২:৪০ অপরাহ্ন
আফগানদের বিপক্ষে ‘ব্যাটিং গভীরতায়’ এগিয়ে, ‘পেসে সমৃদ্ধ’ বাংলাদেশ
আফগানিস্তানের দুই স্পিনার নিয়ে হাওয়া গরম থাকলেও প্রশ্নটা যখন ব্যাটিং আর পেস বোলিং নিয়ে, তখন অভিজ্ঞতা গভীরতার দিক থেকে নিজেদেরই এগিয়ে রাখছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সংস্করণটা টি-টোয়েন্টি বলেই জমজমাট লড়াইয়ের আভাসও তার।
২৭ মে ২০১৮, ১০:০২ পূর্বাহ্ন
‘এমন না যে রশিদকে খেলাই যাবে না’
আফগানিস্তান সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের আলাদা চিন্তার কারণ রশিদ খান।টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা এই বোলার আছেন দারুণ ছন্দে। আইপিএলে তার ঘূর্ণিতে সমানে কুপোকাত হচ্ছেন ব্যাটসম্যানরা। রশিদের সব রকম সামর্থ্যের কথা জানেন তামিম ইকবালও। তবে এই লেগ স্পিনারকে দুর্বোধ্য ভাবতে চান না তিনি।
২৬ মে ২০১৮, ১২:২৪ অপরাহ্ন
ফিটনেসের দিক থেকে ‘সেরা অবস্থায়’ তামিম
হাঁটুর চোটে বেশ কয়েকদিন থেকে পুনর্বাসনে ছিলেন তামিম ইকবাল। আফগানিস্তান সিরিজের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন তিনি। বরং গত কয়েকদিনের নিবিড় পরিচর্যা আর কঠোর পরিশ্রমে আগের যেকোনো সময়ের চেয়ে ফিটনেসের দিক থেকে সেরা অবস্থায় আছেন বলে মনে হচ্ছে তার।
২৬ মে ২০১৮, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাটে বলে অবদান সাকিবের, কলকাতাকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ
ব্যাটিংয়ে ঝড়ো ইনিংসের পর বল হাতে আবারও দুর্বোধ্য রশিদ খান। ব্যাট হাতে মাঝারি ইনিংসের পর সাকিব আল হাসানের দারুণ বোলিং। এই দুই তারকার নৈপুণ্যে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ।
২৫ মে ২০১৮, ০৫:৫০ অপরাহ্ন
আফগানদের কথা বেশি ভেবে কাবু হতে চান না ওয়ালশ
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে নামার আগে অকারণ ভয় নয়, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসও নয়। বাইরের চিন্তা সরিয়ে নিজেদের কাজটা ঠিক রাখতে চান ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ।
২৫ মে ২০১৮, ০৫:০১ অপরাহ্ন
তেতো কথায় কান না দিয়ে অনুশীলনে মন সৌম্যর
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই ডাকাবুকো পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন সৌম্য সরকার। কিন্তু দুবছর যেতেই পড়ে যায় তার ফর্ম। মাঝে মাঝে নিজের সেরা ছন্দ ফিরে পান, কিন্তু আবার খেই হারান। এভাবে চলতে থাকায় বাদ পড়েছেন ওয়ানডে ও টেস্ট থেকে। কেবল টিকে আছেন টি-টোয়েন্টিতে। খারাপ সময়ে বিস্তর সমালোচনা শুনতে হচ্ছে তাকে। ওসব সমালোচনায় আপাতত কান দিতে চান না তিনি।
২৪ মে ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন
হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভিলিয়ার্স
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এভিডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলে যাওয়ার চার দিন পর আকস্মিকভাবে তার এই সিদ্ধান্ত এল।
২৩ মে ২০১৮, ১১:৫০ পূর্বাহ্ন
ডু প্লেসির ব্যাটে সাকিবদের হারিয়ে ফাইনালে চেন্নাই
অল্প পূঁজি নিয়ে বল হাত আরও একবার দারুণ লড়াই করেছিল সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। তবে তাদের চেষ্টা বিফলে গেছে ফাফ ডু প্লেসির ব্যাটে। দলকে খাদের কিনার থেকে টেনে ফাইনালে নিয়ে গেছেন তিনি। দলের হারের দিনে ব্যাটে-বলে অনুজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান।
২২ মে ২০১৮, ০৫:৪৭ অপরাহ্ন
সাদা আর লাল বলে আলাদা কোচের ভাবনায় বাংলাদেশ
জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজে দেওয়ার দায়িত্ব পেয়ে গ্যারি কারস্টেন বিসিবিকে দিয়েছেন নতুন এক ধারণা। সে ধারণা বেশ মনেও ধরেছে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। ফরম্যাট ভেদে ভিন্ন ভিন্ন কোচ নিয়োগের ভাবনা ইতিবাচক ধরে আগাচ্ছে বিসিবি।
২২ মে ২০১৮, ০১:২৩ অপরাহ্ন
যে কোন কন্ডিশনেই বাংলাদেশ এগিয়ে: মাহমুদ
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে আফগানিস্তান। তবে র্যাঙ্কিংয়ের ওসব হিসেব নিকেশ নিয়ে মাথা ঘামাতে চান না খালেদ মাহমুদ সুজন। তার মতে, কন্ডিশন যাইহোক স্কিলের দিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশই যেকোনো মাঠে আফগানদের চেয়ে এগিয়ে থাকবে।
২১ মে ২০১৮, ০১:৩৬ অপরাহ্ন
কেবল কোচ নিয়োগ পর্যন্তই কাজ করবেন কারস্টেন
বিসিবি চেয়েছিল দলের পরামর্শ হিসেবে সামনের বিশ্বকাপ পর্যন্ত কাজ করুন গ্যারি কারস্টেন। কিন্তু কারস্টেনের হাতে সময় কম থাকায় তা আর হচ্ছে না। জাতীয় দলের জন্যে কোচিং স্টাফ নিয়োগে পরামর্শ দিয়েই আপাতত কাজ সারবেন তিনি।
২১ মে ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন