অবশেষে ‘এ’ দলে ডাক পেলেন তুষার ইমরান

ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা বইয়ে দেওয়ার পর ‘এ’ দলে তুষার ইমরানের ডাক পাওয়া প্রত্যাশিতই ছিল। অবশেষে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দলে নিয়েছেন নির্বাচকরা।
১৮ জুন ২০১৮, ০৪:০৪ অপরাহ্ন

টেস্ট অভিষেকে সবচেয়ে বাজে হারের নজির আফগানিস্তানের

টি-টোয়েন্টিতে বেশ নাম কুড়িয়েছে আফগানিস্তান। কিন্তু ধুম ধাড়াক্কা খেলার সঙ্গে টেস্টের বিস্তর পার্থক্য অভিষেক টেস্ট খেলতে নেমেই টের পেয়েছে তারা। ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে দুই দিনেই ইনিংস ও ২৬২ রানে হেরেছে দ্বাদশ টেস্ট দল।
১৫ জুন ২০১৮, ১১:৫৭ পূর্বাহ্ন

মেয়েদের ওড়ার আকাশ বিস্তৃত করবে কি বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ছেলেরাও যা পারেনি, করে দেখিয়েছে তেমন কিছু। এমন জয়ের পর মিলেছে বেশ মোটা অংকের বোনাস। বেরিয়ে এসেছে এতদিনের আর্থিক বঞ্চনার করুণ চিত্র।
১২ জুন ২০১৮, ০১:৪৬ অপরাহ্ন

‘আমাদের হারানোর কিছু ছিল না’

বাংলাদেশের মেয়েদের জন্যে এশিয়া কাপের ফাইনালে যাওয়াই ছিল বিশাল ঘটনা। সেখান থেকে কাপ না জিতলেও বাহবা ঠিকই পেতেন তারা। সামনে হাতছানি আছে প্রাপ্তির, নেই হারানোর শঙ্কা। এমন পরিস্থিতিতে নিজেদের পাখনা মেলে ধরা সহজ হয়ে বলে মনে করছেন নারী ক্রিকেটাররা।
১১ জুন ২০১৮, ০৭:১৮ অপরাহ্ন

‘শেষ বলে জেতার পথ মেয়েরাই দেখিয়ে দিয়েছে’

বাংলাদেশের ক্রিকেটে শেষ বলে হারের দুঃখ জমতে জমতে যেন পাহাড় হয়ে গেছে। কখনো এশিয়া কাপ, কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা কখনো দ্বিপাক্ষিক সিরিজ। শেষ বলে গিয়ে আর সমীকরণ মেলাতে পারে না বাংলাদেশ। প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মেয়েরা শেষ বলেই ছিনিয়ে এনেছে জয়। আর এতেই শেষ বলের গেরো খোলার আশা দেখছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
১১ জুন ২০১৮, ০৪:১৩ অপরাহ্ন

এশিয়া কাপ জয়ী মেয়েদের ২ কোটি টাকার বোনাস ঘোষণা বিসিবির

এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী দলের জন্য মোট দুই কোটি টাকার বোনাস ঘোষণা করেছে বিসিবি। জয়ী দলের সব সদস্য পাবেন ১০ লাখ টাকার করে পুরষ্কার।
১১ জুন ২০১৮, ০২:১১ অপরাহ্ন

‘বাংলাদেশের মেয়েদের সাফল্যের পেছনে ভারতীয় হাত’

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর সেই সাফল্যের পেছনে দুজন ভারতীয়র হাতকে বড় করে দেখছে দেশটির গণমাধ্যম।
১১ জুন ২০১৮, ১১:০৬ পূর্বাহ্ন

সালমা-জাহানারার এই দৌড় আর থামবে না: মাশরাফি

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জেতার জন্য যখন দরকার ১ বলে ২ রান, তখন অধীর আগ্রহে মিরপুরে ড্রেসিং রুমে টিভির সামনে ছিলেন মাশরাফি মর্তুজারা। জাহানারার মিড অনে ঠেলে দিয়ে দুই রান নিতেই করেছেন উল্লাস, তাদের উচ্ছ্বাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার নিজের ফেসবুক পাতায় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক দিয়েছেন প্রতিক্রিয়া।
১১ জুন ২০১৮, ০৯:২০ পূর্বাহ্ন

ক্রিকেটে দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতাল মেয়েরাই

খুব কাছে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছিলেন ছেলেরা। আন্তর্জাতিক ক্রিকেটে তাই কোন শিরোপা পাওয়া হচ্ছিল না বাংলাদেশের। সেই আক্ষেপ ঘুচিয়েছেন মেয়েরা। যাদের নিয়ে বাজি ধরার লোক ছিলই না বলতে গেলে। রোববার এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মেয়েরা গড়েছে ইতিহাস।
১০ জুন ২০১৮, ১১:৪৮ পূর্বাহ্ন

সালমাদের জয়ে তামিমদের উল্লাস (ভিডিও)

শেষ বলে বাংলাদেশের মেয়েদের যখন দরকার ২ রান। কেউ বলছেন ওয়াইড হবে, কেউ বলছেন চার। তামিম ইকবাল জাহানারা আলমের শট দেখেই চিৎকার করে বললেন দুই রান হয়ে যাবে, দুই রান হয়ে যাবে। সত্যিই দুই রান হয়ে যাওয়ার পর উল্লাসে ফেটে পড়লেন সবাই।
১০ জুন ২০১৮, ১০:৩৯ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে এই প্রথম এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল।
১০ জুন ২০১৮, ০৭:৩৬ পূর্বাহ্ন

কেমন হলো বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ এর ভিডিও

উইল স্মিথ, নিকি জ্যাম ও ইরা ইসিত্রফাইর গাওয়া বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ এর ভিডিও প্রকাশ হয়েছে। গত ২৪ মে গানটির অডিও সংস্করণ ইউটিউবে প্রকাশ হওয়ার পর তেমন সাড়া পড়েনি। তবে ৭ জুন গানের সঙ্গে ভিডিও যুক্ত হওয়ার পর তা আগের চেয়ে দর্শকদের বেশি মন কাড়ছে।
৯ জুন ২০১৮, ০১:৩৩ অপরাহ্ন

শেষ ওভারের নাটকীয়তায় এক রানের আক্ষেপ

মুশফিকুর রহিমের রোমাঞ্চকর ব্যাটিংয়ে এবার জয়ের একদম কাছে গিয়েও পারল না বাংলাদেশ। শেষ দুই ওভারের নাটকীয়তার আফগানিস্তান থেকে ঠিক এক রান কম করেছে সাকিব আল হাসানের দল।
৭ জুন ২০১৮, ০৬:০৫ অপরাহ্ন

আরও এক মাইলফলকে সাকিব

হাতছানিটা প্রথম ম্যাচ থেকেই ছিল। ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবলসে পৌঁছাতে এই ম্যাচের আগে দরকার ছিল ১ উইকেট। ১৯তম ওভারে নাজিবুল্লাহ জাদরানকে আউট করেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছান সাকিব আল হাসান।
৭ জুন ২০১৮, ০৪:৫২ অপরাহ্ন

দায়িত্ব পেয়ে ‘গর্বিত’ রোডসের চোখ বিশ্বকাপ ফাইনালে

বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পরই উচ্ছ্বসিত ব্রিটিশ কোচ স্টিভ রোডস শুনিয়েছেন বড় স্বপ্নের কথা। ইংলিশ কন্ডিশনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ করার রেশ ধরে রাখতে চান সামনের বিশ্বকাপে। ইংলিশ কন্ডিশনে আরেকটি দুর্দান্ত টুর্নামেন্টের ছবি এখনি ভাসছে তার চোখে।
৭ জুন ২০১৮, ০২:৪২ অপরাহ্ন

হোয়াইটওয়াশ এড়াতে দরকার ১৪৬ রান

দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও নাজমুল ইসলাম অপুর দারুণ আঁটসাঁটো বোলিংয়ে আফগানিস্তানকে ১৪৫ রানে বেধে রেখেছে বাংলাদেশ।
৭ জুন ২০১৮, ০১:৪৮ অপরাহ্ন

হাথুরুসিংহের মতো স্বাধীনতা পাবেন রোডস

বাংলাদেশের দায়িত্ব পালনকালে অবাধ স্বাধীনতা ছিল চন্ডিকা হাথুরুসিংহের। তার চাওয়ায় নির্বাচক কমিটিতেও সরাসরি রাখা হয়েছিল তাকে। নতুন স্টিভ রোডসকেও একই রকম স্বাধীনতা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
৭ জুন ২০১৮, ০১:৩০ অপরাহ্ন

স্টিভ রোডসই বাংলাদেশের কোচ

গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিলো স্টিভ রোডস হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। আর শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। এ ইংলিশ কোচকেই ২ বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব-তামিমদের দায়িত্বে থাকবেন তিনি। বৃহস্পতিবার রোডসের সঙ্গে আলোচনা করার পর এ ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
৭ জুন ২০১৮, ১১:২৬ পূর্বাহ্ন

বিসিবির কাছে সাক্ষাতকার দিতে স্টিভ রোডস ঢাকায়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে সাক্ষাতকার দিতে ইংলিশ কোচ স্টিভ রোডস ঢাকায় এসেছেন।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আজই তার বৈঠক করার কথা।
৭ জুন ২০১৮, ০৬:১৯ পূর্বাহ্ন

থাইল্যান্ডকে গুঁড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে যেন উড়ছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান, ভারতকে হারানোর পর দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে জেতা প্রত্যাশিতই ছিল। সেই জয় এসেছে বিশাল ব্যবধানে।
৭ জুন ২০১৮, ০৬:০০ পূর্বাহ্ন