এমন বিপর্যয়ের কোন অজুহাত দিচ্ছেন না তামিম

ঘাসে ভরা উইকেট, বাউন্স আর মুভমেন্টের অনভ্যস্ততা। ফল টেস্টে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হওয়া আর সবচেয়ে বাজে হার। তবে এর কোনটারই আসলে অজুহাত দাঁড় করাতে চান না তামিম ইকবাল। এমন হারে কেবল নিজেদের দায়ই দেখছেন বাংলাদেশ ওপেনার।
৯ জুলাই ২০১৮, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিশাল হারের আগে সোহানের লড়াই

তৃতীয় দিনেই বাংলাদেশ হারতে যাচ্ছে, এমনকি ইনিংস হারই হতে যাচ্ছে। অনিশ্চয়তার খেলা হলেও এইটুকু নিশ্চয়তা যেকেউ দিতে পারতেন। তার ব্যক্তিক্রম হয়নি। তবে এরমাঝে লড়াই করে আরেকবার তিন অঙ্কের নিচে গুটিয়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
৬ জুলাই ২০১৮, ০৪:০৯ অপরাহ্ন

মাইলফলকে পৌঁছেই ফিরলেন তামিম

সব সংস্করণেই দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। নিজের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকে বরাবরই। এবার টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তামিম ইকবাল। তবে বাউন্ডারিতে মাইলফলকে পৌঁছার পরের বলেই আউট হয়ে যান তিনি।
৫ জুলাই ২০১৮, ০৮:২৬ অপরাহ্ন

চোখ রাঙাচ্ছে বিব্রতকর ইনিংস হার

প্রথম ইনিংসের মূল হন্তারক ছিলেন কেমার রোচ। হ্যামস্ট্রিংয়ের চোটে দ্বিতীয় ইনিংসে বোলিং করতেই এলেন না তিনি। তবে তাতে কি! শ্যানন গ্যাবব্রিয়েল আছেন না? রুদ্রমূর্তি ধারণ করলেন তিনিই, সঙ্গে যোগ হলেন অধিনায়ক জেসন হোল্ডার। তাতেই খাবি খেয়ে দ্বিতীয় দিন শেষেই বিশাল ইনিংস হারের সামনে বাংলাদেশ।
৫ জুলাই ২০১৮, ০৭:৫৮ অপরাহ্ন

সেই পিচেই কত সাবলীল ওয়েস্ট ইন্ডিজ

যে পিচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে কাবু হলো বাংলাদেশ সে পিচে নেমেই সাবলীল ব্যাটিং করে চলেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। হাতে ৮ উইকেট রেখে প্রথম দিনেই ১৫৮ রানে এগিয়ে গেছে তারা।
৫ জুলাই ২০১৮, ০৪:৫২ পূর্বাহ্ন

এক ইনিংসে যত অস্বস্তির রেকর্ড সঙ্গী বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যাওয়ার দিন বেশ কিছু অস্বস্তিকর রেকর্ডও সঙ্গী হয়েছে বাংলাদেশের।
৪ জুলাই ২০১৮, ০৭:০৪ অপরাহ্ন

অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতায় টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ

উইকেটে কিছুটা ঘাসের ছোঁয়া ছিল। তবে খেলাই যাবে না এমন না। তবু ওই উইকেটেই বাংলাদেশের ব্যাটসম্যানরা অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতার নজির তৈরি করলেন। কেমার রোচের সামনে যেন থই পেলেন না কেউ। মাত্র ৪৩ রানে অলআউট হয়ে টেস্টে নিজেদের সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়েছে সাকিব আল হাসানের দিল। দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন কেবল লিটন দাস। পুরো ইনিংস স্থায়ী হলো মাত্র ১৮ ওভার ৪ বল।
৪ জুলাই ২০১৮, ০৩:৪৬ অপরাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, রাহির অভিষেক

অ্যান্টিগায় পেস বোলারদের জন্য সহায়ক পিচে আগে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। একাদশে তিন পেসার নিয়ে খেলা বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে পেস বোলার আবু জায়েদ রাহির।
৪ জুলাই ২০১৮, ০১:৫৪ অপরাহ্ন

ঘাসের উইকেটের চ্যালেঞ্জ নিতে তৈরি বাংলাদেশ: সাকিব

ক্যারিবিয়ানে সাধারণত যে ধরনের উইকেট হয় এবার অ্যান্টিগায় তারচেয়েও বেশি ঘাস রাখা হয়েছে। আর তা দেখে ভড়কে যাননি বাংলাদেশ অধিনায়ক। বরং এই চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
৪ জুলাই ২০১৮, ০৮:৫৭ পূর্বাহ্ন

টেস্টে পেসাররা কবে ভালো করেছে মনে নেই সাকিবের

ঘরে কিংবা বাইরে বাংলাদেশ দলের পেসাররা কোথাও সাদা পোশাকে পারফর্ম করতে পারছেন না।টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান তো মনেই করতে পারছেন শেষ কবে কোন পেসার পাঁচ উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অধিনায়ক চান এবার জ্বলে উঠুক পেসাররাও।
৩ জুলাই ২০১৮, ০২:৪৩ অপরাহ্ন

এবার অধিনায়কত্ব অনেক সহজ হবে: সাকিব

দ্বিতীয় দফায় টেস্ট দলের দায়িত্ব পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজেই। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি। সাকিব আল হাসানের টেস্ট অধিনায়কত্বে প্রত্যাবর্তন তাই হয়েছে বিলম্বিত। যে ওয়েস্ট ইন্ডিজের মাঠে প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সেখানেই ফিরছেন সাদা পোশাকের নেতা হয়ে। দলের অবস্থা বিবেচনাতেই এবার কাজটা সহজ ভাবছেন তিনি।
৩ জুলাই ২০১৮, ০১:৫৭ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে তিন তরুণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা তিন তরুণকে দলে নিয়েছে বিসিবি। টেস্টের পর ওয়ানডে দলেও প্রথমবার ডাক পেয়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। রাখা হয়েছে দুই পেসার আবু জায়েদ রাহি ও আবু হায়দার রনিকে।
৩ জুলাই ২০১৮, ১০:৪৪ পূর্বাহ্ন

এক ম্যাচ হাতে রেখেই সালমাদের সিরিজ জয়

কিছু দিন আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেটারেরা। অনেকে সেটাকে অঘটনও বলেছিলেন। কিন্তু তা যে প্রত্যাশিত জয় ছিল তা আবারও প্রমাণ করে দেখাল সালমা খাতুনের দল। আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে তারা। শামিমা সুলতানার দুর্দান্ত ব্যাটিংয়ে এদিন আইরিশদের ৪ উইকেটে হারিয়েছে টাইগ্রেসবাহিনী।
২৯ জুন ২০১৮, ০১:২৬ অপরাহ্ন

জাহানারার রেকর্ডের দিনে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের মেয়েদের হয়ে প্রথমবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন জাহানারা আলম। রান তাড়ায় নিগার সুলতানার ব্যাটে চাঙ্গা বাংলাদেশ শেষ বলে গিয়ে জেতে ফাহিমা খাতুনের ব্যাটে।
২৮ জুন ২০১৮, ০৪:৪৫ অপরাহ্ন

জার্মানি হারায় মন খারাপ মাশরাফির

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর তাতে যেন বিশ্বকাপের রংধনু থেকে একটি রঙ খসে পড়ল। যে দলটি বিশ্বকাপ ইতিহাসে কখনোই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি, এবার তারাও নিল সে স্বাদ। আর তাতেই মন খারাপ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
২৭ জুন ২০১৮, ০৫:২১ অপরাহ্ন

বাউন্সের চিন্তা মাথায় নিতে চান না মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে বাংলাদেশের বড় চিন্তার নাম হতে পারে ক্যারিবিয়ান পেসারদের বাউন্স। তবে তা নিয়ে একদম ভাবিত নন মুমিনুল হক। বরং বাউন্স বল নিয়ে বেশি মাতামাতি পছন্দ হচ্ছে না তার।
২২ জুন ২০১৮, ০৩:৫২ অপরাহ্ন

পরিস্থিতি আগে পর্যবেক্ষণ করতে চান রোডস

ঈদের কয়েকদিন আগে প্রধান কোচ হিসেবে স্টিভ রোডসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। ঈদের ছুটি কাটিয়ে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। তার একদিন পর সংবাদ মাধ্যমে নিজের ভাবনার কথা জানিয়েছেন, তাতে তড়িঘড়ি করে কিছু না করে হাবভাব বুঝে নেওয়ার আভাস তার কণ্ঠে।
২০ জুন ২০১৮, ০১:২৫ অপরাহ্ন

সমালোচনার পর মাইক্রোবাস পেলেন মেয়েরা

লোকাল গাড়িতে করে নারী ক্রিকেটারদের অনুশীলনে যাওয়ার ছবি নিয়ে সমালোচনার পর টনক নড়েছে বিসিবির। চট্টগ্রামে প্রস্তুতিতে থাকা নারী ক্রিকেটারদের হোটেল থেকে মাঠ যাওয়ার জন্য এবার দেওয়া হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস।
২০ জুন ২০১৮, ১১:৩৪ পূর্বাহ্ন

ওয়ানডেতে ইংল্যান্ডের নতুন বিশ্বরেকর্ড

৫০ ওভারের ক্রিকেটে তিনশো রানও একসময় ছিল বড় স্কোর। সেটা এখন অনেকটা ‘ডালভাত’। চারশো রানের দেখাও মিলেছে বার কয়েক। তাই বলে সাড়ে চারশো ছাড়িয়ে একদম পাঁচশো রানের কিনারে! অনেকটা ভাবনার বাইরে কাজটি করে দেখিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে তারা।
১৯ জুন ২০১৮, ০৫:২৫ অপরাহ্ন

সেই মেয়েরাই এমন বাসে!

কদিন আগেই নারী ক্রিকেটাররা দেশকে এনে দিয়েছিলেন গর্বের উপলক্ষ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ জিতেছিল প্রথম কোন শিরোপা। টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতে আসার পর বেতন-ভাতা বাড়ার আশ্বাস মিলেছে, মিলেছে কাড়ি কাড়ি পুরস্কারের ঘোষণা। ইঙ্গিত মিলছিল দিন বদলের। তবে আরেকটি সিরিজের আগে চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পে মিলল উল্টো চিত্র।
১৯ জুন ২০১৮, ০৩:৩৮ অপরাহ্ন