শেষ ম্যাচ হেরে আইরিশদের সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ ‘এ’
প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। পরের চার ম্যাচে একবার বাংলাদেশ-এ দল জেতে তো পরের ম্যাচে জেতে আইরিশরা। এমন করতে করতে পাঁচ ম্যাচ সিরিজ শেষ হলো ২-২ সমতায়।
১১ আগস্ট ২০১৮, ০৪:৫০ পূর্বাহ্ন
ইংলিশ পেসে লণ্ডভণ্ড ভারত
বৃষ্টির দাপটে লর্ডস টেস্টে প্রথম দিন কোন খেলাই হয়নি, দ্বিতীয় দিনে যা হলো তাতে ইংলিশ পেসারদের আগ্রাসন। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকসদের তোপের মুখে ভারতের ব্যাটিং লাইনআপ ধসে গেছে তিন অঙ্কের ঘর ছুঁয়েই।
১০ আগস্ট ২০১৮, ০৭:১৮ অপরাহ্ন
দল নির্বাচনে হাথুরুসিংহের মতই ক্ষমতা থাকছে রোডসের
সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সময় দুই স্তরের দল নির্বাচনের অভূতপূর্ব নিয়ম চালু করে বিসিবি। হাথুরুসিংহে গেলেও থেকে গেছে তার সময়কার নিয়ম। নতুন কোচ স্টিভ রোডসও দল নির্বাচনা সরাসরি ভূমিকায় থাকবেন।
৯ আগস্ট ২০১৮, ০২:৪১ অপরাহ্ন
এশিয়া কাপের পর সাকিবের অস্ত্রোপচারের পক্ষে বোর্ড সভাপতি
সকালে দেশে ফিরে সাকিব আল হাসান বলেছিলেন এশিয়া কাপের আগেই হতে পারে তার হাতের অস্ত্রোপচার। বিকেলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দিয়েছেন ভিন্ন মত। তার চাওয়া ‘কঠিন হতে যাওয়া’ এশিয়া কাপে থাকুন সাকিব। বরং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সময়টাতে করানো হোক অস্ত্রোপচার।
৯ আগস্ট ২০১৮, ০১:৩৩ অপরাহ্ন
কোচ ‘খুব সন্তুষ্ট’, লিটন নিজেও ফুরফুরে
টেস্ট দলে জায়গাটা লিটন দাসের মোটামুটি থিতু হয়েছে। কিন্তু রঙিন পোশাকে ছিলেন নড়বড়ে। নিদহাস কাপ থেকে টি-টোয়েন্টিতে নিয়মিত ওপেন করছেন। মাঝে মাঝে মেটাচ্ছেন ঝড়ো শুরুর প্রত্যাশা। তবু থেকে যাচ্ছিল খেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে তো তিনিই মূল নায়ক। এরপর কোচের প্রশংসা জুটেছে, লিটন এবার নিজেও বেশ ফুরফুরে। অপেক্ষায় আছেন ওয়ানডের একাদশেও ফেরার।
৯ আগস্ট ২০১৮, ০৬:২৯ পূর্বাহ্ন
টেস্ট বিপর্যয়ের পর ওভাবে ঘুরে দাঁড়ানোতেই তৃপ্ত কোচ
ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে যা অবস্থা হয়েছিল, তাতে রঙিন পোশাকেও এর প্রভাব পড়া বিচিত্র ছিল না। বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে প্রথম সফরেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় কোচ স্টিভ রোডস হয়ত কিছুটা ভড়কেই গিয়েছিলেন। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জিতে নিয়েছে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। বিশেষ করে টি-টোয়েন্টিতে জেতা তো অবাক লেগেছে কোচের কাছেও।
৯ আগস্ট ২০১৮, ০৫:৩২ পূর্বাহ্ন
এশিয়া কাপে থাকছেন না সাকিব?
গেল জানুয়ারিতে ত্রিদেশীয় কাপে পাওয়া আঙুলের চোটে ব্যাট করতে অস্বস্তি হচ্ছিল সাকিব আল হাসানের। সাময়িক সমাধান হিসেবে এতদিন খেলছিলেন ইনজেকশন নিয়ে। মোটামুটি স্থায়ী সমাধান পেতে দরকার অস্ত্রোপচারের। আর সেটা এশিয়া কাপের আগেই করাতে চান সাকিব। তেমনটা হলে দলের বড় এই ভরসাকে পাওয়া যাবে না আগামী মাসে হতে যাওয়া এশিয়া কাপে।
৯ আগস্ট ২০১৮, ০৪:৩৫ পূর্বাহ্ন
আয়ারল্যান্ডে মুমিনুলের দ্যুতিতে জিতল 'এ' দল
অনেকদিন থেকেই টেস্ট খেলোয়াড়ের তকমা মুমিনুল হকের গায়ে। টেস্টে নিয়মিত হলেও জাতীয় দলের জার্সিতে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে মেলে না সুযোগ। কিন্তু সীমিত ওভারের খেলাতেও যে তার সমান সামর্থ্য আছে তা দেখালেন আয়ারল্যান্ড সফরে। আয়ারল্যান্ড-এ দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে মুমিনুল খেলেছেন ১৮২ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে বড় জয়ে সিরিজে এগিয়ে গেছে 'এ' দল।
৮ আগস্ট ২০১৮, ০২:৩৭ অপরাহ্ন
টিম ইন্ডিয়ায় আনুশকার থাকা নিয়ে বিতর্ক
ভারত তথা বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ভারতীয় দলের অধিনায়কও। তার স্ত্রী হিসেবে আনুশকা শর্মা আলাদা গুরুত্বই পেয়ে থাকেন। তার উপর নিজেও বলিউডের প্রথম সারির অভিনেত্রী। কিন্তু তারপরও লন্ডনের ভারতীয় দূতাবাসে ক্রিকেটারদের সঙ্গে তোলা ছবি নতুন বিতর্কের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে কোহলির পাওয়া আলাদা গুরুত্ব নিয়েও।
৮ আগস্ট ২০১৮, ১১:০৪ পূর্বাহ্ন
কিছু মানুষ সর্বদা আমাকে নীচু করতে পছন্দ করে: সাকিব
ফ্লোরিডায় এক দর্শকের দিকে সাকিব আল হাসানের তেড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে তোলপাড় হয়েছে ভক্তদের মধ্যে। সেলফি আর অটোগ্রাফের আবদারে ‘ক্লান্ত’ সাকিবকে বারবার বিরক্ত করাতেই এমন ঘটনার সূত্রপাত। তবু সেলিব্রেটি হিসেবে তার আচরণ নিয়ে হচ্ছে সমালোচনা। এর জবাবে এবার মুখ খুলেছেন সাকিব। ভিডিওতে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে সাকিবের অভিযোগ কেউ কেউ সব সময় তাকে ছোট করতে ব্যস্ত থাকেন।
৮ আগস্ট ২০১৮, ১০:৩৮ পূর্বাহ্ন
আঙুলের সেই চোটে ব্যাটিংয়ে এখনো অস্বস্তি হচ্ছে সাকিবের
গেল জানুয়ারিতে ত্রিদেশীয় কাপে বা হাতের কনিষ্ঠা আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই চোট সারাতে অস্ট্রেলিয়ায় গিয়ে ডেভিড হওয়ের কাছে ইঞ্জেনকশন দিয়ে এসেছিলেন। সেটা ছিল স্বপ্ল মেয়াদী প্রক্রিয়া। স্থায়ী সমাধান করতে এখন তার দরকার পড়তে পারে অস্ত্রোপচারের।
৭ আগস্ট ২০১৮, ০২:২১ অপরাহ্ন
মেয়েদের ছক্কা মারায় পটু বানাতে চান সহকারী কোচ
মেয়েদের ক্রিকেটে গত কয়েকমাসে এসেছে চোখে লাগার মতো উন্নতি। একসময় ব্যাটিংয়ে ভুগতে থাকা বাংলাদেশের মেয়েরা এখন ব্যাট হাতেও পটু। দুর্বলতা আছে পাওয়ার হিটিংয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তাই বড় শটের স্কিল বাড়ানোর দিকে নজর দিচ্ছেন সহকারী কোচ দেবিকা পালশিখর।
৭ আগস্ট ২০১৮, ০১:১১ অপরাহ্ন
ভক্ত 'বিরক্ত করাতেই' মেজাজ হারান সাকিব
ফ্লোরিডায় এক দর্শকদের দিকে সাকিব আল হাসানের তেড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। কি কারণে ওই দর্শকের দিকে ওভাবে তেড়ে গিয়েছিলেন সাকিব তা জানিয়েছেন সেসময় সেখানে উপস্থিত থাকা আরেক দর্শক।
৭ আগস্ট ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন
অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে নাজমুল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বা হাতে চোট পাওয়া নাজমুল ইসলাম অপু অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। হাতে ২৫টি সেলাই থাকায় পুনর্বাসন প্রক্রিয়া শেষে এশিয়া কাপের আগে তার ফেরার আশা করছেন বিসিবি চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।
৭ আগস্ট ২০১৮, ১০:২৭ পূর্বাহ্ন
ভালো অধিনায়কত্বের রহস্য জানালেন সাকিব
তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা কম হয় না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও হয়েছে তা। তবে টি-টোয়েন্টি সিরিজে দেখা গেল ভিন্ন চিত্র। শরীরী ভাষায় ইতিবাচক মনোভাব, দলের সব খেলোয়াড়ের একাত্ম হওয়া। সব কিছুরই ফল মেলেছে মাঠের ক্রিকেটে। সাকিব আল আল হাসান নিজেই বললেন তার অধিনায়কত্ব ভালো হওয়ার কথা। আর সেটার কারণও ব্যাখ্যা করেছেন।
৬ আগস্ট ২০১৮, ০৭:১০ পূর্বাহ্ন
সিরিজ জেতায় ফ্লোরিডায় 'দ্বাদশ খেলোয়াড়ের' জোরও দেখছেন সাকিব
সফরকারী দল হিসেবে টি-টোয়েন্টি সিরিজ খেলছিল বাংলাদেশ। কিন্তু ফ্লোরিডায় শেষ দুই ম্যাচের গ্যলারি দেখলে কে বলবে অফিসিয়ালী স্বাগতিক দলের নাম ওয়েস্ট ইন্ডিজ! পুরো গ্যালারি লাল-সবুজ পতাকাময়। খেলা দেখতে আসা দর্শকদের প্রায় সবাই বাংলাদেশের সমর্থক। বাংলাদেশময় আবহে দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে সাকিব আল হাসানের দল। অধিনায়ক তাই ‘দ্বাদশ খেলোয়াড়’ হয়ে আসা প্রবাসী দর্শকদের দিলেন বিশেষ ধন্যবাদ।
৬ আগস্ট ২০১৮, ০৬:২৭ পূর্বাহ্ন
লিটন ঝড়ের পর দারুণ বোলিংয়ে সিরিজ জিতল বাংলাদেশ
লিটন দাসের ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিস্কোরক সব ব্যাটসম্যানদের থামাতে দরকার ছিল মাপা বোলিং। ফ্লোরিডায় সব মিলেছে একসঙ্গে। ওয়ানডের পর তাই টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়ছে বাংলাদেশ।
৬ আগস্ট ২০১৮, ০৪:১৭ পূর্বাহ্ন
লিটনের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিল বাংলাদেশ
লিটন দাসের ঝড়ো ফিফটি, পাওয়ার প্লে কাজে লাগিয়ে ওপেনিং জুটিতে তাণ্ডবের পর মাঝে মন্থর পরিস্থিতি, শেষটায় ফের গতি দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাতে ঠিকই বড় স্কোর পেয়েছে বাংলাদেশ।
৬ আগস্ট ২০১৮, ০২:১২ পূর্বাহ্ন
‘আমাদের আত্মবিশ্বাসই উঁচুতে থাকবে’
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো খেলে না। ওদিকে এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে তাই আশাবাদীর সংখ্যা ছিল নেহায়েত হাতেগোনা। কিন্তু প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দিয়েছে ভিন্ন বার্তা। ম্যাচ সেরা তামিম ইকবাল মনে করছেন এই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস সিরিজ নির্ধারনী ম্যাচে এগিয়ে রাখবে তাদের।
৫ আগস্ট ২০১৮, ০৪:২৮ পূর্বাহ্ন
সাকিব-তামিমের ঝলকে বাংলাদেশের জয়
মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রথম কোন ক্রিকেট ম্যাচ। গ্যালারিতে ঝড়ো হওয়া প্রবাসী সমর্থকদের সামনে উপলক্ষটা রঙিন করার হাতছানি ছিল শুরু থেকেই। তা বিফলে যেতে দেয়নি বাংলাদেশ। ব্যাট হাতে সাকিব আল হাসান ও তামিমের ইকবালের দারুণ দুই ইনিংসের পর বল হাতে মূল ভূমিকা নিলেন অধিনায়ক সাকিব। আর তাতে বাংলাদেশ পেল মনে রাখার মতো জয়।
৫ আগস্ট ২০১৮, ০৩:২৮ পূর্বাহ্ন