সাকিব-তামিমের ঝলকে বাংলাদেশের জয়
মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রথম কোন ক্রিকেট ম্যাচ। গ্যালারিতে ঝড়ো হওয়া প্রবাসী সমর্থকদের সামনে উপলক্ষটা রঙিন করার হাতছানি ছিল শুরু থেকেই। তা বিফলে যেতে দেয়নি বাংলাদেশ। ব্যাট হাতে সাকিব আল হাসান ও তামিমের ইকবালের দারুণ দুই ইনিংসের পর বল হাতে মূল ভূমিকা নিলেন অধিনায়ক সাকিব। আর তাতে বাংলাদেশ পেল মনে রাখার মতো জয়।
৫ আগস্ট ২০১৮, ০৩:২৮ পূর্বাহ্ন
ভারতকে ইতিহাস গড়তে দেননি স্টোকস
ভারতের সামনে ছিল ইতিহাসের হাতছানি, প্রথম এশিয় দল হিসেবে এজবাস্টনে টেস্ট জেতা। দুর্দান্ত খেলা বিরাট কোহলিই হতে পারতেন নায়ক। কিন্তু সব ছাপিয়ে শেষের নায়ক হয়েছেন বেন স্টোকস। দুর্দান্ত বোলিং করে এই অলরাউন্ডার জিতিয়েছেন ইংল্যান্ডকে।
৫ আগস্ট ২০১৮, ০২:২১ পূর্বাহ্ন
এজবাস্টনে ইতিহাস গড়ার অপেক্ষায় ভারত
বার্মিংহামের এজবাস্টনে মোট ১৬টি টেস্ট খেলেছে এশিয়ার দলগুলো, জিততে পারেনি কেউই। এবার প্রথম এশিয় দল হিসেবে এজবাস্টনে টেস্ট জেতার সম্ভাবনা জাগিয়েছে ভারত।
৪ আগস্ট ২০১৮, ০৫:২৬ পূর্বাহ্ন
সমালোচনা দেখে সাকিব বললেন, ‘ভুল বুঝবেন না’
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে তাদের ঘরের ফেরার আহবান জানিয়েছিলেন সাকিব আল হাসান। তার ওই স্ট্যাটাস অনেক ভক্ত-সমর্থক দেখেছেন বাঁকা চোখে, অনেকে খুঁজে পেয়েছেন রাজনীতি। এসব মন্তব্য চোখ এড়ায়নি সাকিবেরও। পরে আরেক স্ট্যাটাসে এসে বলেছেন, ‘আমাকে ভুল বুঝবেন না।’
৪ আগস্ট ২০১৮, ০৫:০৪ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ সাকিবের
নিরাপদ সড়কের দাবিতে ষষ্ঠ দিনেও শিক্ষার্থীরা রাজপথে আছে শিক্ষার্থীরা। বিগত দিনগুলোর মতো রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির কাগজ ও চালকদের লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় তাদের। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই সহপাঠীর নিহত হওয়ার প্রতিবাদ ও সে ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড দাবি থেকেই আন্দোলনের শুরু। এরপর নয় দফা দাবীতেই আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা।
৩ আগস্ট ২০১৮, ০৩:০২ অপরাহ্ন
ফ্লোরিডায় রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা সাকিবের
ওয়ানডেতে দারুণ সাফল্য পাওয়ার পর প্রত্যাশা ছিল টি-টোয়েন্টিতেও ভালো কিছু করার। কিন্তু আদতে তা হয়নি। এমনকি প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারেনি টাইগাররা। তবে ফ্লোরিডায় বাংলাদেশ দল ভালো খেলবে বলেই প্রত্যাশা করছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের সমর্থনে দর্শক মাঠে থাকবে বলেই রোমাঞ্চকর ম্যাচ আশা করছেন এ অলরাউন্ডার।
৩ আগস্ট ২০১৮, ০৮:০৪ পূর্বাহ্ন
একাই লড়াই করলেন কোহলি
অষ্টম উইকেট হিসেবে মোহাম্মদ শামি যখন আউট হলেন তখন দলের রান ১৮২। এরপর শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে দুটি দারুণ জুটি গড়লেন অধিনায়ক বিরাট কোহলি। আর তাতে বড় লিড থেকে বঞ্চিত হয় ইংলিশরা। দারুণ ভাবে টিকে থাকে ভারতের আশা। তবে সব ছাপিয়ে এদিনের গল্পটা শুধুই কোহলির। কারণ একাই যে লড়াই করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ খেলোয়াড়।
২ আগস্ট ২০১৮, ০৫:৫৭ অপরাহ্ন
নিয়মিত উইকেট হারানোই কাল হয়েছে বাংলাদেশের
১১ ওভারে ১০০ রান। রানের গতি যেভাবে আগাচ্ছিল তাতে দুইশত রানও অসম্ভব ছিল না। কিন্তু শেষ পর্যন্ত হলো ১৪৩। কারণ শেষ দিকে লেজের ব্যাটসম্যান ছাড়া ছিল না প্রতিষ্ঠিত কোন ব্যাটসম্যান। ইনিংসের অর্ধেক শেষ না হতেই তো সাজঘরে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান। এরপরও থামেনি। নিয়মিত বিরতিতেই উইকেট হারায় টাইগাররা। আর এ কারণেই বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন অধিনায়ক সাকিব আল হাসান।
১ আগস্ট ২০১৮, ০৫:৩২ পূর্বাহ্ন
ক্যারিবিয়ান ঝড়ের সামনে পেরে উঠল না বাংলাদেশ
টেস্ট বিভীষিকার পর ওয়ানডেতে প্রত্যাশিত জয়। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রচিত হয় নয় বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের গল্প। কিন্তু প্রিয় সংস্করণ শেষ হতে সেই মাঠেই পুরনো বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে টাইগাররা হেরেছে বড় ব্যবধানেই। উইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের হারে ০-১ এ সিরিজে পিছিয়ে গেল বাংলাদেশ।
১ আগস্ট ২০১৮, ০৪:১৩ পূর্বাহ্ন
ভাগ্যেই নেই ইমরুলের
নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিততে পেরেছে বাংলাদেশ। এ দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলে থাকার কথা ছিল ইমরুল কায়েসের। কিন্তু এ সিরিজের আগেই দল থেকে বাদ পরলেন তিনি। কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল?
৩১ জুলাই ২০১৮, ১১:৫২ পূর্বাহ্ন
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে গেইল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি)। ১৩ সদস্যের এ দলে নেই বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তবে ইনজুরি থেকে ফিরে দলে ফিরেছেন মারলন স্যামুয়েলস। এছাড়াও ডাক পেয়েছেন চ্যাডউইক ওয়ালটন ও শেলডন কটরেল। সিরিজ মাঠে গড়ানোর মাত্র ২৪ ঘণ্টা আগে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো ক্রিকেট উইন্ডিজ।
৩১ জুলাই ২০১৮, ০৬:০৯ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডে তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ
সেই ২০০৭। শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর কেটে গেছে ১১ বছর। বিদেশের মাটিতে আর দুই টেস্ট ম্যাচ সিরিজের বেশি খেলা হয়নি টাইগারদের। আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডে আবার তিন টেস্টের সিরিজ খেলবে সাকিব-তামিমরা।
৩১ জুলাই ২০১৮, ০৫:২০ পূর্বাহ্ন
ওয়ানডের আত্মবিশ্বাস দিয়ে টি-টোয়েন্টিও জিতবে বাংলাদেশ
নয় বছর পর বিদেশের মাটিতে কোন সিরিজ জয়। তাই আত্মবিশ্বাসে টইটুম্বুর টাইগাররা। যদিও এর আগেই উইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশই হয়েছে বাংলাদেশ। তারপর উপর টি-টোয়েন্টি খেলতেই ভালবাসে ক্যারিবিয়ানরা। কিন্তু তারপরও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসের কারণে শক্তিশালী উইন্ডিজের বিপক্ষেও এগিয়ে থাকবেন বলে মনে করেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।
৩১ জুলাই ২০১৮, ০৪:৫১ পূর্বাহ্ন
‘তামিমকে আরও আগ্রাসী হতে হবে’
টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের মূল স্তম্ভ ছিল ওপেনার তামিম ইকবাল খানের ব্যাটিং। এবার মিশন টি-টুয়েন্টি। এ সংস্করণেও বাংলাদেশ তাকিয়ে থাকবে তামিমের ব্যাটের দিকেই। কিন্তু এবার তাকে কিছুটা আগ্রাসী ব্যাটিং করার আহ্বানই জানিয়েছেন বাংলাদেশের অভিষেক টেস্টের প্রধান কোচ সারোয়ার ইমরান।
৩০ জুলাই ২০১৮, ১১:০৮ পূর্বাহ্ন
বিপিএলের ষষ্ঠ আসর জানুয়ারিতে
গুঞ্জন ছিল আগেই। চলতি বছরে হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। তবে খুব যে পিছিয়েছে তাও নয়। নতুন সূচিতে আগামী বছরের শুরুতেই হবে দেশের সবচেয়ে জমজমাট এ আসর। গভর্নিং কাউন্সিলের এক সভা শেষে ৫ জানুয়ারি থেকে বিপিএলের ষষ্ঠ আসর শুরু হবে বলে জানিয়েছেন সদস্য জালাল ইউনুস।
২৯ জুলাই ২০১৮, ০৪:১৫ অপরাহ্ন
যা এলো নয় বছর পর
সেই ২০০৯ সালে জিম্বাবুয়েতে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তারপর এতগুলো বছরে দেশের বাইরে আর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জেতা হয়নি। এরমধ্যে দুটি বৈশ্বিক টুর্নামেন্টে আলো ছড়িয়েছে বাংলাদেশ। এবার কাটল বিদেশে ওয়ানডে সিরিজ জয়ের খরাও।
২৯ জুলাই ২০১৮, ০৪:১২ পূর্বাহ্ন
বাংলাদেশের স্বস্তির সিরিজ জয়
ক্রিস গেইলের ঝড় থামিয়ে প্রায় ১০ ওভার আগেই খেলা নিজেদের পকেটে পুরে ফেলেছিল বাংলাদেশ। সেখানে বাগড়া দেন রোবম্যান পাওয়েল। তার শেষের ঝড়ে জমে উঠে ম্যাচ, তবে এবার আর ভুল করেনি বাংলাদেশ। মাথা ঠান্ডা রেখে সামাল দিয়েছে পরিস্থিতি। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে নাজেহাল টাইগাররা ঠিকই জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ।
২৮ জুলাই ২০১৮, ০৯:২৮ অপরাহ্ন
তামিমের সেঞ্চুরি, মাহমুদউল্লাহর ফিফটিতে তিনশো ছাড়িয়ে বাংলাদেশ
তামিম ইকবালের সেঞ্চুরি, মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটি আর মাশরাফি মর্তুজার ক্যামিওতে ওয়েস্ট ইন্ডিজকে ৩০২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
২৮ জুলাই ২০১৮, ০৫:০৫ অপরাহ্ন
নভেম্বরে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে সিলেটের
নভেম্বরে জিম্বাবুয়ের সিরিজে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে নভেম্বরে অভিষেক হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টই হবে দেশের উত্তর-পূর্বের এই ভেন্যুতে।
২৮ জুলাই ২০১৮, ০৪:২০ অপরাহ্ন
টি-টোয়েন্টি দলে ফিরলেন মোস্তাফিজ
টি-টোয়েন্টি খেলতে আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলেন সৌম্য সরকার ও আরিফুল হক। টি-টোয়েন্টি স্কোয়াডে কারা থাকছেন অনুমেয়ই ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে নেই কোন চমক।
২৮ জুলাই ২০১৮, ০৩:৩০ অপরাহ্ন