শুরুর মতো শেষ টেস্টেও কুকের সেঞ্চুরি

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি ইংলিশ তারকা আলিস্টার কুকেরও শেষ টেস্ট। আর নিজের শেষ টেস্টটি সেঞ্চুরি করেই রাঙিয়ে রাখলেন এ তারকা। ক্যারিয়ারের প্রথম টেস্টেও সেঞ্চুরি পেয়েছিলেন সাবেক এ ইংলিশ অধিনায়ক। টেস্ট ক্রিকেট ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।
১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ অপরাহ্ন

হংকংয়ের ম্যাচ নিয়ে জটিলতার সমাধান করল আইসিসি

পাঁচ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে এবার এশিয়া কাপ খেলবে ওয়ানডে মর্যাদাও না থাকা হংকং। তাদের ম্যাচগুলোর মর্যাদার ধরণ নিয়ে তাই তৈরি হয়েছিল দোলাচল। অবশেষে তার অবসান করেছে আইসিসি।
১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৬ পূর্বাহ্ন

জাদেজা লড়লেন তবু নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতেই

ইংল্যান্ডের লেজের দৃঢ়তায় কাহিল দশা হয়েছিল ভারত। বিপদে পরা ভারতের লেজ নিয়েও দারুণ লড়াই করেছেন রবীন্দ্র জাদেজা। তবু আনতে পারেননি লিড। উলটো দ্বিতীয় ইনিংসে নেমে অনেকখানি এগিয়ে গেছে স্বাগতিকরা।
৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪০ অপরাহ্ন

খুব ভালো অবস্থায় খেলতে যাচ্ছি: মাহমুদউল্লাহ

এশিয়া কাপে বাংলাদেশ দল হিসেবে খুব ভালো অবস্থায় খেলতে যাচ্ছে বলে মনে করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগের তিন আসরের দুইবার ফাইনাল খেলার অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম মিলিয়ে সেরা ক্রিকেট খেলতেই মাঠে নামার প্রস্তুতি বাংলাদেশের।
৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৩ অপরাহ্ন

এশিয়া কাপে সেরা ছন্দের মোস্তাফিজকে পাওয়ার আশা

ইনজুরি থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি ভালোই খেলেছেন মোস্তাফিজুর রহমান। দলের সিরিজ জেতায় ছিল তার অবদান। তবে কদিন আগে জানিয়েছিলেন এখনো পাচ্ছেন না সেরা ছন্দ। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আশা করছেন এশিয়া কাপেই তাকে মিলবে সেরা অবস্থায়।
৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৪ পূর্বাহ্ন

দ্বিতীয় দিনের পরই লাগাম ইংল্যান্ডের হাতে

শেষ তিন উইকেট নিয়ে ১৫১ রান তুললেন জস বাটলার। ধুঁকতে ধুঁকতেও ইংল্যান্ড পেয়ে যায় লড়াই করার পূঁজি। জবাবে ব্যাট করতে নামা ভারত খেই হারিয়েছে সেট ব্যাটসম্যানদের ব্যর্থতায়। লোকেশ রাহুল, চেতশ্বর পূজারা আর বিরাট কোহলি। তিনজনই ফিরেছেন থিতু হয়ে। শেষ বিকেলে তাই ভারত পড়েছে বিপাকে।
৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ অপরাহ্ন

ম্যাশ খুব উঁচু মানের বোলার: ওয়ালশ

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পার করে দেওয়া মাশরাফি মর্তুজা অভিজ্ঞতার দিক থেকে তো ভীষণ সমৃদ্ধ। ইনজুরির কারণে টানা খেলতে না পারলেও তার ঝুলিতে আছে অনেক বড় বড় অর্জন। অভিজ্ঞতার বাইরেও তার আর যা আছে তা অনন্য মনে করছেন কোর্টনি ওয়ালশ। তার মতে ৩৪ বছর বয়সেও মাশরাফির অ্যাপ্রোচে সেই পুরনো আগুন, দারুণ কিছু করার তীব্র তাড়না তাকে আলাদা করে রেখেছে।
৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৯ অপরাহ্ন

তরুণরা যথেষ্ট আগ্রহী, শিখতেও চায়: ওয়ালশ

বাংলাদেশ দলের তরুণ পেসাররা শিখতে আগ্রহী নন, উঠে আসছে না নতুন পেসার। এমন অভিযোগ শোনা যাচ্ছিল এতদিন। তবে একসঙ্গে একমত হলেন না পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। দায়িত্ব নেওয়ার দুই বছর পার করা এই ক্যারিবিয়ান কিংবদন্তী দায়িত্ব শেষের আগে কয়েকজন পোক্ত পেসার রেখে যাওয়ার আশা দেখছেন।
৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ পূর্বাহ্ন

কুকের বিদায়ী টেস্টে বোমরাহ-ইশান্তের ছোবল

টস জেতা ইংল্যান্ডের শুরুটা হয়েছিল ঝলমলে, শেষ টেস্ট খেলতে নামা অ্যালিস্টার কুকও সিরিজে প্রথমবারের মতো ব্যাটে পাচ্ছিলেন তাল। ওপেনিংয়ে কিটন জেনিংসের পর ওয়ানডাউনে মঈন আলির সঙ্গেও তার জমে উঠেছিল জুটি। তাতে হঠাৎ করে ছোবল আনেন জাসপ্রিত বোমরাহ-ইশান্ত শর্মা। ওভাল টেস্টের প্রথম দিনটা তাই ভারতের।
৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৯ অপরাহ্ন

ফিজিও বলছে সব ঠিক আছে: প্রধান নির্বাচক

এশিয়া কাপের আগে বাংলাদেশের দলের তিনজন খেলোয়াড়ের খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আশার খবর শুনিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। দলে চোট সমস্যা থাকায় ইতিমধ্যে স্কোয়াডে নেওয়া হয়েছে মুমিনুল হককে। তবে প্রধান নির্বাচক এটা দেখছেন কেবলই বাড়তি সতর্কতা হিসেবে। এমনিতে ফিজিও কাছ থেকে পাওয়া রিপোর্টে ‘সব ঠিক আছে’ বলে জানান তিনি।
৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ অপরাহ্ন

এশিয়া কাপের দলে মুমিনুল

নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালের কিছুটা চোট সমস্যা থাকায় এশিয়া কাপের দলে ব্যাকআপ হিসেবে যোগ করা হয়েছে মুমিনুল হককে। ১৫ সদস্যের দলের সংখ্যা বেড়ে তাই এখন ১৬ করা হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪১ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে হারালে দুর্বোধ্য রশিদও ‘সহজ হবেন’

কদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নাজেহাল হয়েছে বাংলাদেশ। ওদের দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান যেন ছিলেন রীতিমতো দুর্বোধ্য। রশিদ ওয়ানডে র‍্যাকিংয়েও দ্বিতীয় সেরা বোলার। তবে অধিনায়ক মাশরাফি মর্তুজা জানিয়েছেন বাংলাদেশের ভাবনায় এখন শ্রীলঙ্কা ম্যাচ। প্রথম ম্যাচে ওদেরকে হারালে পরের ম্যাচে রশিদ, মুজিব ভেলকিতেও টলবেন না তারা।
৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৫ অপরাহ্ন

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সঙ্গী হংকং

এশিয়া কাপের বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে হংকং। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হচ্ছে দলটি। ঘরের মাঠে এশিয়া কাপে তাই দর্শক হয়ে থাকতে হচ্ছে আরম আমিরাতকে।
৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৬ পূর্বাহ্ন

এগিয়ে ভারত-পাকিস্তান, কাছাকাছি বাংলাদেশও

এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকেই বেশি এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে তার মতে ফরম্যাটটা ওয়ানডে বলে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশও।
৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৬ পূর্বাহ্ন

সাকিব ‘আনফিট’, মানতে নারাজ কোচ

আঙুলের চোটে থাকা সাকিব আল হাসান দ্য ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাতকারে বলেছিলেন তিনি ২০ থেকে ৩০ শতাংশ ফিট। এশিয়া কাপে কীভাবে ব্যাট বা বল করবেন তা নিয়েও দ্বিধার কথা জানিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস এই খবরে একমত হতে পারলেন না। তার বিশ্বাস দলের সেরা অস্ত্র খেলার মত অবস্থাতেই আছেন।
৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৩ পূর্বাহ্ন

এশিয়া কাপে বাংলাদেশের স্পন্সর লাইফবয়

কদিন আগেই হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সঙ্গে স্পন্সরশীপ চুক্তি মাঝপথে বাতিল করে বেসরকারি মোবাইল সেবা দাতা কোম্পানি রবি। তাই নতুন স্পন্সর খুঁজতে হচ্ছিল বিসিবিকে। এশিয়া কাপকে সামনে রেখে সাময়িকভাবে টাইগারদের নতুন স্পন্সর হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ‘ইউনিলিভার’এর লাইফবয়। এই চুক্তির মেয়াদ আসন্ন এশিয়া পর্যন্তই।
৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ পূর্বাহ্ন

সাবেকদের সমালোচনায় বেকায়দায় রবি শাস্ত্রী

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হার কোনভাবেই মেনে নিতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটাররা। আর এই জন্য তাদের কাঠগড়ায় দলের কোচ রবি শাস্ত্রী। কথার সঙ্গে কাজের মিল না হওয়ায় শাস্ত্রীকে জবাবদিহি করতে বলেছেন সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগরা।
৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৮ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে নামার আগে সমস্যায় শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা পাচ্ছে না তাদের দলের অন্যতম সেরা বোলার আকিলা ধনঞ্জয়াকে। ব্যাটিংয়ের দিক থেকেও খারাপ খবর আছে লঙ্কানদের। চোটের কারণে অনিশ্চিত দিনেশ চান্দিমালের খেলা।
৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৬ পূর্বাহ্ন

‘এখনো বড়দের কাতারে যেতে পারিনি তাই বড় ইনিংস নেই’

টেস্ট দলে জায়গাটা মোটামুটি পাকা করতে পেরেছেন লিটন দাস, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতেও পাচ্ছেন রান। কিন্তু যে কয়েকটি ওয়ানডে খেলেছেন তাতে বড়ই সাদামাটা তার পরিসংখ্যান। ১২ ওয়ানডে খেলেও ৩৬ রানের চেয়ে বড় কোন ইনিংস নেই। তার উপলব্ধি বড় ক্রিকেটারদের কাতারে যেতে পারেননি বলেই আসছে না বড় ইনিংস। সেই আক্ষেপ এবার এশিয়া কাপেই ঘোচাতে চান এই ওপেনার।
৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৪ পূর্বাহ্ন

জানি না কীভাবে ব্যাট কিংবা বল করব: সাকিব

বাঁহাতের কনিষ্ঠা আঙুলের চোটে থাকা সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি মাত্র ২০ থেকে ৩০ শতাংশ ফিট। চোট সারাতে দরকার অস্ত্রোপচার দরকার। তবে আপাত সমাধান হিসেবে ইনজেকশন নিয়েই খেলে যাচ্ছিলেন সিরিজের পর সিরিজ। সিদ্ধান্ত অনুযায়ী এশিয়া কাপের পরই সার্জারি টেবেলি যাওয়ার কথা তার। তবে যুক্তরাষ্ট্রে ছুটি কাটানো অবস্থায় এই তারকা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই অবস্থায় কীভাবে খেলবেন বুঝতে পারছেন না তিনি।
৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০০ পূর্বাহ্ন