পেস আক্রমণ নিয়ে অনেক সম্ভাবনা দেখছেন আবু হায়দার
এশিয়ার দলগুলোর মধ্যে পাকিস্তানের পেস আক্রমণ বরাবরই ভাল। সাম্প্রতিক সময়ে পেস আক্রমণে দারুণ করছে ভারত। উপমহাদেশের এই দুই পরাশক্তির বাইরে নিজেদের পেস আক্রমণও অনেক এগিয়ে মনে করছেন তরুণ পেসার আবু হায়দার রনি।
৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৭ অপরাহ্ন
এশিয়া কাপের পাকিস্তান দলে নেই হাফিজ
এশিয়া কাপের পাকিস্তান দলে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলেও ছিলেন তিনি। তবে ছন্দহীন ৩৭ বছর বয়সী হাফিজকে এবার ছেঁটেই ফেলেছেন নির্বাচকরা। মঙ্গলবার ১৬ জনের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৩ অপরাহ্ন
যে ফরম্যুলায় স্লগ ওভারে রান বাড়াতে চায় বাংলাদেশ
গায়ের জোরে মেরে একদম গ্যালারিতে গিয়ে পড়ুক কিংবা মাঠ পার হয়ে যাক, রানের খাতায় যোগ হবে ছয় রানই। আবার এক ওভারে দরকার ১২ রান, দুই ছক্কায় যেমন সেটা দুই বলেই সারা যাবে। তিন চারেও সেটা করা যাবে। বাংলাদেশের শক্তি আসলে কি, সীমাবদ্ধতাই বা কি। এসব জেনে স্লগ ওভার নিয়ে আলাদা করে ভেবেছেন নতুন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।
৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩০ পূর্বাহ্ন
তামিমের সঙ্গী নিয়ে সমস্যা দেখছেন না ম্যাকেঞ্জি
ওপেনিংয়ে তামিম ইকবালের স্থায়ী সঙ্গী নিয়ে বেশ কয়েকদিন থেকেই দুশ্চিন্তা বাংলাদেশ দলে। একপাশে তামিম, অন্যপাশে থিতু হতে পারছেন না কেউই। তবে আগে যা হয়েছে তা সরিয়ে নতুনভাবে সব দেখতে চান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তামিমের সঙ্গী হিসেবে তাই লিটন দাসকেই আপাতত মনে ধরেছে তার।
৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৪ অপরাহ্ন
চাপের মধ্যে ম্যাচ বের করার অনুশীলনে বাংলাদেশ
৬ ওভারে দলের দরকার ৬০ রান, হাতে আছে ৫ উইকেট। ব্যাট করছেন আরিফুল হক আর মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনই কিছু রান তুলে আউট হয়ে গেলেন। ক্রিজে এসে অধিনায়ক মাশরাফি মর্তুজা আর মেহেদী হাসান মিরাজ শেষ বলে গিয়ে জেতালেন দলকে। এরকম বিভিন্ন সমীকরণের লক্ষ্য দাঁড় করিয়ে চলল অনুশীলন। পরীক্ষা হলো ব্যাটসম্যানদের, পরীক্ষা হলো বোলারদেরও।
৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৭ অপরাহ্ন
ক্রিকেটারদের ব্যক্তিত্ব পড়ে সম্পর্ক গড়বেন ম্যাকেঞ্জি
রঙিন পোশাকে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি খেলোয়াড়দের মন-মেজাজ, ব্যক্তিত্বের ধরণ বোঝে কাজ করতে চান। সমস্যা সমাধানে মানুষ বুঝে তরিকা ঠিক করতেই আগ্রহী তিনি। সেভাবেই দিতে চান পরামর্শ, বাড়াতে চান সামর্থ্য।
৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:২০ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কুক
ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান আলিস্টার কুক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চলতি ভারত সিরিজ শেষ হওয়ার পর ইংল্যান্ডের হয়ে আর মাঠে নামবেন না এ তারকা। তবে এসেক্সের হয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। এক বিবৃতিতে সোমবার এ সিদ্ধান্ত জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক।
৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন
এশিয়া কাপের আফগান দলে স্পিনারদের ছড়াছড়ি
আফগানিস্তান দলের মূল শক্তিই তাদের তিন স্পিনার। এবার সেখানে যোগ হয়েছেন আরেকজন। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীর পাশাপাশি ঘূর্ণি বলার শরাফুদ্দিন আশরাফ ডাক পেয়েছেন।
৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪০ পূর্বাহ্ন
ঝড় তুলে দলকে জেতালেন মাহমুদউল্লাহ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গিয়ে খুব আহামরি কিছু করতে পারছিলেন না মাহমুদউল্লাহ, বোলিংয়ে অল্পবিস্তর ঝলক দেখালেও ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারছিলেন না। এবার সে আক্ষেপ ঘুচিয়েছেন। জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে তার ঝড়ো ব্যাটিংয়েই জিতেছে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস।
৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৬ পূর্বাহ্ন
মঈনের ঘূর্ণিতে সিরিজ জিতল ইংল্যান্ড
জেতার জন্য ভারতকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে বেশ চ্যালেঞ্জিং কাজ। ওই চ্যালেঞ্জে শুরুতেই তিন উইকেট খুইয়ে খাদে পড়ে ভারত। সেখান থেকে বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে শতরানের জুটি বেধে দেখাচ্ছিলেন আশা। কিন্তু প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভারতকে ধসিয়ে দিয়েছেন অফ স্পিনার মঈন আলি।
২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৩ অপরাহ্ন
‘আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া’
এশিয়া কাপের অনুশীলন শুরুর দিনই সবাইকে ডেকে চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস রাখতে বলেছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। দলের অন্দর মহলের সে খবর জানিয়েছিলেন পেসার আবু জায়েদ রাহি। এবার মূল দলের অনুশীলনের শুরুর দিন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানালেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
২ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৭ অপরাহ্ন
ছয়, সাতে নেমে ঝড় তুলতে প্রস্তুত মিঠুন
ওয়ানডে দলে সর্বশেষ ওপেনার হিসেবে খেলেছিলেন মোহাম্মদ মিঠুন। ঘরোয়া ক্রিকেটে কখনো মিডল অর্ডার, কখনো ওপেনার হিসেবে খেলেন তিনি। তবে জাতীয় দলে এবার তাকে বিবেচনা করা হচ্ছে একেবারে নতুন ভূমিকায়। সাব্বির রহমানের জায়গায় ছয়, সাতে নেমে স্লগ করাই দায়িত্ব থাকবে মিঠুনের কাঁধে। আর সেটা ঠিকঠাক করতে মানসিক প্রস্তুতি নিচ্ছেন এই ব্যাটসম্যান।
২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৫ পূর্বাহ্ন
জমে উঠেছে সাউদাম্পটন টেস্ট
২৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড একশো রানের ভেতর ৪ উইকেট খুইয়ে ফের বিপদে পড়েছিল। সেখান থেকে দলকে টেনে তুলেছেন জস বাটলার। পাইয়ে দিয়েছেন জেতার মতো লিড।
১ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৫ অপরাহ্ন
এশিয়ার কাপের লঙ্কান দলে মালিঙ্গা
নির্বাচকদের উপেক্ষায় অনেকটা বাতিলের খাতায় চলে গিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। ৩৫ বছর বয়সী এই পেসারের ফিটনেস নিয়েও ছিল সংশয়। তবে ঘরোয়া ক্রিকেটে ঝলক দেখিয়ে ফিরে এসেছেন জাতীয় দলে। তাকে রেখেই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১ অপরাহ্ন
বিপিএলের প্লেয়ার ড্রাফট ২৫ অক্টোবর, থাকছে ডিআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নতুন মৌসুমের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। জাতীয় নির্বাচনের পর বিপিএল শুরুর তারিখ ৫ জানুয়ারিই রাখা হয়েছে। এবার বিপিএলে নতুনত্ব হিসেবে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৩ অপরাহ্ন
‘সাব্বির অনুতপ্ত, অনেক কিছু স্বীকার করেছে’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হতে যাওয়া ক্রিকেটার সাব্বির রহমান নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত, তিনি অনেক কিছু স্বীকারও করেছেন। সাব্বিরকে শাস্তির সুপারিশ করার পর এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ হচ্ছেন সাব্বির
সাব্বির রহমান শাস্তি পাচ্ছেন এটা আঁচ করাই যাচ্ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা একের পর এক শৃঙ্খলাভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই ব্যাটসম্যানকে ছয় মাস নিষিদ্ধ করার সুপারিশ করেছে বিসিবি ডিসিপ্লিনারি কমিটি। বিসিবি সভাপতির অনুমোদনের পর এই নিষেদ্ধাদেশ রোববার থেকেই কার্যকর হবে। তবে এই সময়ে তিনি ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন।
১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭ পূর্বাহ্ন
এশিয়া কাপে বিশ্রামে কোহলি, ভারতের নেতৃত্বে রোহিত
অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। টানা খেলার মধ্যে থাকায় কোহলিকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। এশিয়া কাপে তাই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১ পূর্বাহ্ন
ভারতকে এগিয়ে রাখলেন পূজারা
চেতশ্বর পূজারার সঙ্গে বিরাট কোহলির জুটির সময় মনে হচ্ছিল বড় লিডই পেতে যাচ্ছে ভারত। কিন্তু কোহলির আউটের পরই দৃশ্যপটের আমূল বদল। মঈন আলির স্পিনে হুট করে ধসে পড়া ভারতীয় ইনিংস ইংলিশদের দিচ্ছিল লিডের আশা। তবে পূজারা শেষ পর্যন্ত একাই টেনে লিড পাইয়ে দেন ভারতকে। চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি করে লড়াই জমিয়ে তুলেছেন এই ব্যাটসম্যান।
৩১ আগস্ট ২০১৮, ০৬:০৭ অপরাহ্ন
পেসারদের তোপে ভারতের দাপট
ইংল্যান্ড সফরের একদম শুরু থেকেই তেতে আছে ভারতের পেস আক্রমণ। পুরো সিরিজ জুড়ে নজরকাড়া জাসপ্রিত বোমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি আর হার্দিক পান্ডিয়া আবারও জ্বলে উঠেছিলেন। ওদের তোপে বিপদে পড়া ইংল্যান্ডের মান বাঁচিয়েছেন স্যাম ক্যারন।
৩০ আগস্ট ২০১৮, ০৬:৫১ অপরাহ্ন