দ্বিতীয় দিনেও লড়ছে খুলনা-বরিশাল

খুলনায় প্রথম দিনেই জমজমাট লড়াই উপহার দিয়েছিল খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ। দ্বিতীয় দিনেও লড়াই চলছে সমান তালে। বরিশালের প্রথম ইনিংস ২৯৯ রানেই গুটিয়ে দিয়েছে খুলনা। সুবিধাজনক অবস্থানে নেই তারাও। ১৯৯ রান তুলতেই সাজঘরে গিয়েছেন প্রথম সারির ছয় ব্যাটসম্যান।
৯ অক্টোবর ২০১৮, ১১:৪৩ পূর্বাহ্ন

দায়টা কার? সাকিব, ফিজিও নাকি অন্য কারোর?

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেই সাকিব আল হাসান তার আঙুলের সার্জারি করবেন বলে জানা গেলো। কিন্তু হুট করেই সিদ্ধান্ত পরিবর্তন। খেলতে গেলেন এশিয়া কাপে। এরপর দুই ম্যাচ যেতে না যেতেই সে আঙুলে ব্যথা বেড়ে যায়। এক পর্যায়ে সংক্রামণের ফলে দেশে ফিরে দ্রুত ছোট খাট একটি অস্ত্রোপচারও করতে হয়। দেশের সেরা খেলোয়াড়কে নিয়ে এমন টানা হেঁচড়ায় প্রশ্ন উঠেছে অনেক? দায়টা আসলে কার?
৯ অক্টোবর ২০১৮, ১০:৩৫ পূর্বাহ্ন

হারিসের সেঞ্চুরির পর হঠাৎ ছন্দপতন পাকিস্তানের

রানের পাহাড় গড়ার ইঙ্গিত আগের দিনই দিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে সে পথেই আগাচ্ছিল তারা। দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন হারিস সোহেল। সেঞ্চুরির পথে ছিলেন আসাদ শফিকও। কিন্তু এ দুই ব্যাটসম্যানের জুটি ভাঙার পর হঠাৎ ছন্দ হারায় দলটি। শেষ ছয়টি উইকেট হারায় ৭২ রান তুলতেই।
৮ অক্টোবর ২০১৮, ০১:৩৮ অপরাহ্ন

প্রথম দিনেই লড়াইয়ের আভাস খুলনা-বরিশালের

ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই দারুণ লড়াই চলছে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যে। উইকেটে সেট হলেও বরিশালের ব্যাটসম্যানদের ইনিংস লম্বা করতে দেয়নি খুলনা। ২৬৬ রান করতেই বরিশালের ৮টি উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা।
৮ অক্টোবর ২০১৮, ০১:১১ অপরাহ্ন

কক্সবাজারে সাদিকুরের সেঞ্চুরি

দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদিকুর রহমান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে সেঞ্চুরির পথে ছিলেন ইয়াসির আলিও। তবে পারেননি। এ দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৮২ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ।
৮ অক্টোবর ২০১৮, ১২:৪৫ অপরাহ্ন

প্রথম দিনেই ম্যাচের লাগাম রাজশাহীর হাতে

বোলারদের দাপটে ওয়াল্টন জাতীয় লিগের প্রথম দিনে রংপুর বিভাগের প্রথম ইনিংস মাত্র ১৫১ রানেই গুটিয়ে দিয়েছে রাজশাহী বিভাগ। অপর দিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পেয়েছে উড়ন্ত সূচনা। তাই প্রথম দিনেই চালকের আসনে রাজশাহী বিভাগ।
৮ অক্টোবর ২০১৮, ১২:২০ অপরাহ্ন

ফতুল্লায় প্রথম দিনে সানীর ৭ উইকেট

ফতুল্লায় দুর্দান্ত বোলিং করেছেন ঢাকা মেট্রোর আরাফাত সানী। তার বোলিং ঘূর্ণিতে পরে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২০৬ রানে গুটিয়ে গেছে ঢাকা বিভাগ। একাই ৭টি উইকেট নিয়েছেন সানী। প্রথম দিন শেষে ঢাকা বিভাগের চেয়ে ১৮০ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো।
৮ অক্টোবর ২০১৮, ১২:১১ অপরাহ্ন

ঝুঁকিতে সাকিবের বিশ্বকাপ

এশিয়া কাপের আগেও ভাবনাটা ছিল, টুর্নামেন্টটা খেলেই হাতের অস্ত্রোপচার করাবেন সাকিব আল হাসান। ফিরবেন স্বাভাবিক প্রক্রিয়ায় এক, দুই সিরিজ পরই। কিন্তু আঙুলের সংক্রমণ পালটে দিয়েছে সব হিসেব নিকেশ। হাতের অবস্থা বুঝতে অস্ট্রেলিয়ায় গিয়ে এই অলরাউন্ডার জেনেছেন, সংক্রমণ নির্মূল হতে লাগতে পারে অনেকটা সময়। অন্তত ছয়মাসের মধ্যে অস্ত্রোপচারের সম্ভাবনা নেই। এতে ঝুঁকিতে পড়েছে আসছে জুনে হতে যাওয়া বিশ্বকাপে তার খেলা।
৭ অক্টোবর ২০১৮, ০৭:২১ অপরাহ্ন

যুব এশিয়া কাপের শিরোপাও ভারতের

কদিন আগেই দুবাইয়ে বাংলাদেশকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রেখেছিল ভারত। এবার সেই বাংলাদেশের মাটি থেকে অনূর্ধ্ব-১৯ দলও যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারতের যুবারা। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপায় চুমু খায় দলটি।
৭ অক্টোবর ২০১৮, ০১:২৩ অপরাহ্ন

দুই বছর পর ফিরেই হাফিজের সেঞ্চুরি

দুই বছরের বেশি সময় ধরে পাকিস্তান জাতীয় দলের টেস্ট স্কোয়াডের বাইরে মোহাম্মদ হাফিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুযোগ বিবেচনা করা হলেও শেষ নয় মাস ছিলেন বাইরে। জেদটা হয়তো তাই ধরে রেখেছিলেন এ অলরাউন্ডার। টেস্ট স্কোয়াডে ফিরেই করলেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৫৫ রান করেছে সরফরাজ আহমেদের দল।
৭ অক্টোবর ২০১৮, ০১:২০ অপরাহ্ন

মিঠুন-সৌম্যকে অনাপত্তিপত্র না দেওয়ার কারণ ব্যাখ্যা বিসিবির

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) খেলতে গেছেন তাসকিন আহমেদ। সেখানে খেলার ডাক পেয়েছিলেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনও। তবে বিসিবি অনাপত্তিপত্র না পাওয়ায় যাওয়া হয়নি তাদের। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী এই দুই ক্রিকেটারকে অনাপত্তিপত্র না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।
৭ অক্টোবর ২০১৮, ১২:৪৯ অপরাহ্ন

শেষ ম্যাচেও অসহায় হার সালমাদের

সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ টি-টোয়েন্টিটা ছিল মর্যাদার লড়াই। কিন্তু তাতেও পেরে ওঠেনি বাংলাদেশের মেয়েরা। এমনকি লড়াইটাই করতে পারেনি তারা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগের ব্যর্থতায় পাকিস্তানের কাছে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হার দেখেছে সালমা খাতুনের দল।
৬ অক্টোবর ২০১৮, ১২:২৭ অপরাহ্ন

উইন্ডিজের বিপক্ষে ভারতের রেকর্ড গড়া জয়

তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল ভারত। এরপর দারুণ নিয়ন্ত্রিত বোলিং। সবমিলিয়ে রাজকুট টেস্টে তিন দিন না পেরুতেই জয়ে পেয়েছে ভারত। তাও নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়। ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড এক ইনিংস ও ২৭২ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।
৬ অক্টোবর ২০১৮, ১০:৩৬ পূর্বাহ্ন

ভক্তদের প্রতি মাশরাফির একটি অনুরোধ

নিজের ৩৬তম জন্মদিনে ভক্ত-স্বজনদের শুভেচ্ছায় ভেসেছেন মাশরাফি মর্তুজা। তার প্রতি মানুষের ব্যাপক ভালোবাসার দেখা মিলেছে আরও একবার। তবে নিজে এত ভালোবাসা পাওয়ার পরও ভক্তদের দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
৬ অক্টোবর ২০১৮, ০৯:০৮ পূর্বাহ্ন

আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না: সাকিব

বা হাতের কনিষ্ঠা আঙুলের চোটের চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিয়ে শুক্রবার রাতে অস্ট্রেলিয়া উড়ে গেছেন সাকিব আল হাসান। যাওয়ার আগে জানিয়ে গেলেন আঙুলের ওই চোটটা আর পুরোপুরি সেরে উঠার সম্ভাবনা নেই। তবে খেলার মতো অবস্থায় ঠিকই ফিরতে পারবেন তিনি।
৬ অক্টোবর ২০১৮, ০৭:৫১ পূর্বাহ্ন

দুই দিনেই মরণ দশা ওয়েস্ট ইন্ডিজের

প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন অভিষিক্ত পৃথ্বী শ। এদিন সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা। তিন সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়ের নিচে শেষ সেশনেই হুড়মুড়িয়ে ধসে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
৫ অক্টোবর ২০১৮, ১১:২৪ পূর্বাহ্ন

যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের সঙ্গী শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা এনে দিয়েছিলেন মাঝারি সংগ্রহ। তা নিয়েই বোলাররাই করেছেন কাজের কাজ। আফগানিস্তানকে বড় ব্যবধানেই হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।
৫ অক্টোবর ২০১৮, ১০:৩৫ পূর্বাহ্ন

আবার ব্যাটিং দৈন্যতায় হারল মেয়েরা

আগের ম্যাচে ৩০ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাটিং দৈন্যতা কাটাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এবারও একশো রানের নিচে অলআউট হয়ে ম্যাচ হেরেছে বড় ব্যবধানে।
৫ অক্টোবর ২০১৮, ০৭:৫৯ পূর্বাহ্ন

আবার ব্যাটিং দৈন্যতায় হারল মেয়েরা

আগের ম্যাচে ৩০ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাটিং দৈন্যতা কাটাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এবারও একশো রানের নিচে অলআউট হয়ে ম্যাচ হেরেছে বড় ব্যবধানে।
৫ অক্টোবর ২০১৮, ০৭:৩৩ পূর্বাহ্ন

‘এই কষ্ট বলে বোঝানো যাবে না’

শেষ ব্যাটসম্যান হিসেবে মিনহাজুর রহমান রান আউট হতে মাঠেই বসে পড়লেন বাংলাদেশ যুবদলের দুই ব্যাটসম্যান। এত কাছে গিয়েও ২ রানের হারের কষ্ট হজম করতে পারছিলেন না তারা। জয়ী ভারতীয় ক্রিকেটাররাই টেনে তুলতে গেলেন তাদের। ম্যাচ শেষে যুবদলের সেরা ব্যাটসম্যান শামীম হোসেন জানিয়েছেন তাদের কষ্টের কথা।
৪ অক্টোবর ২০১৮, ০৩:১৫ অপরাহ্ন