পৃথ্বী শ’র শোতে ভারতের দিন

অভিষেক টেস্ট খেলতে নেমেই দারুণ সেঞ্চুরি তুলে নিয়েছেন পৃথ্বী শ। চেতশ্বর পূজারা গিয়েছিলেন আরেকটি সেঞ্চুরির কাছে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিন শেষ করেছেন বিরাট কোহলি। এতসব নৈপুণ্যের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত।
৪ অক্টোবর ২০১৮, ১২:৩৫ অপরাহ্ন

শাহাদাত-নাজমুলের তোপে জিতল ঢাকা

শেষ দিনে ম্যাচ জিততে চট্টগ্রামের দরকার ছিল ৩৪৭ রান। অতদূর হয়ত হয়ত ছিল ভীষণ কঠিন। ম্যাচ বাঁচানোর সমীকরণ খুব বেশি কঠিন ছিল না। ৭ উইকেট নিয়ে পুরো দিন পড়ে থাকলেই চলত। তবে পেসার শাহাদাত হোসেন স্পিনার নাজমুল ইসলাম অপুর তোপে দাঁড়াতেই পারেননি মুমিনুল হকরা।
৪ অক্টোবর ২০১৮, ১২:১২ অপরাহ্ন

শেষ দিনে সেঞ্চুরি পেলেন এনামুল-সৌম্য

খুলনা-রাজশাহীর ম্যাচে যেন বসেছিল সেঞ্চুরির মেলা। রান বন্যার ম্যাচে নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছেন সৌম্য সরকারও। নিষ্প্রাণ ড্র ম্যাচের শেষ দিনের বলার মত ঘটনা হলো তার ঝড়ো সেঞ্চুরি। এর আগে সেঞ্চুরি তুলেছেন এনামুল হক বিজয়ও।
৪ অক্টোবর ২০১৮, ১১:৫৯ পূর্বাহ্ন

ইনিংস ব্যবধানেই হারল সিলেট

তৃতীয় দিন শেষেই ইঙ্গিত মিলছিল এমন কিছুরই। তবে প্রতিরোধ গড়ে ম্যাচটা লম্বা করতে পারতেন রাজিন সালেহ, অলক কাপালীরা। কিন্তু চতুর্থ প্রথম সেশনেই গুড়িয়ে গেছেন তারা। সিলেটপকে ধসিয়ে দিয়েছেন মূলত ঢাকার দুই স্পিনার আরাফাত সানি ও আসিফ হাসান।
৪ অক্টোবর ২০১৮, ১১:৩৭ পূর্বাহ্ন

ভারতের কাছে আক্ষেপে পোড়ার আরেকটি গল্প

কদিন আগে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শেষ বলে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ এসেছিল জুনিয়র টাইগারদের সামনে। কিন্তু তারা অবিশ্বাস্য ব্যাটিং ধসে উলটো ক্ষত বাড়িয়ে দিয়েছে।
৪ অক্টোবর ২০১৮, ১০:৩৩ পূর্বাহ্ন

সেই সালমাদেরই এই হাল!

এই বছরটা মেয়েদের ক্রিকেটের জন্য ছিল রমরমা। এশিয়া কাপে ভারতের মতো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সালমা খাতুনের দল। আয়ারল্যান্ড সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বেও এসেছে সাফল্য। ঘরের মাঠে পাকিস্তানি মেয়েদের বিপক্ষে ফেভারিট তকমাই জুটেছিল। কিন্তু দ্বিতীয়-টোয়েন্টিতে রীতিমতো তাদের মুখ লুকোনোর দশা।
৩ অক্টোবর ২০১৮, ০৬:৪৩ অপরাহ্ন

ফজলে মাহমুদ-গাজীর ব্যাটে বরিশালের পাল্টা জবাব

আরিফুল হকের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল রংপুর। জবাবে কম যায়নি বরিশালও। ফজলে মাহমুদ ও সোহাগ গাজীর দুই সেঞ্চুরিতে সমান তালে লড়ছে তারা।
৩ অক্টোবর ২০১৮, ০৫:৫০ অপরাহ্ন

এনামুলের অলরাউন্ড নৈপুণ্যের পরও বিপদে সিলেট

আগের দিন ৬ উইকেট নিয়ে বল হাতে অবদান রেখেছিলেন। দলের বিপদে ব্যাট হাতেও দাঁড়িয়ে গেলেন এনামুল হক জুনিয়র। প্রথম শ্রেণিরে নিজের প্রথম সেঞ্চুরির হাতছানি পেতে পেতে মিলিয়ে গেছে তা। এনামুলের এমন নৈপুণ্যের পরও তার দল সিলেট এড়াতে পারেনি ফলোঅন।
৩ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ অপরাহ্ন

আঙুলের চোটকে পাত্তা দিচ্ছেন না মাশরাফি

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে উঠার ম্যাচে শোয়েব মালিকের ক্যাচ ধরতে গিয়ে বা হাতের কনিষ্ঠা আঙুলে চোট পেয়েছিলেন মাশরাফি মর্তুজা। ওই আঙুলে কিছুটা চিড়ের মতো আছে। তবে বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরি জানিয়েছেন এই চোটকে তেমন একটা গুরুতর ভাবছেন না মাশরাফি নিজে।
৩ অক্টোবর ২০১৮, ০৪:১৯ অপরাহ্ন

তুষারের আরো এক জোড়া সেঞ্চুরি

প্রথম ইনিংসে অন্যদের ব্যর্থতার মধ্যে কেবল হেসেছিল তুষার ইমরানের ব্যাট। করেছিলেন ১০৪ রান। প্রতিপক্ষের রানের পাহাড়ে চাপা পড়ার পর দ্বিতীয় ইনিংসেও ঝলমলে তুষার অপরাজিত আছেন ঠিক ১০০ রান করে। প্রথম শ্রেণীতে প্রথম বাংলাদেশি হিসেবে দুইবার জোড়া সেঞ্চুরি হয়ে গেল তার।
৩ অক্টোবর ২০১৮, ০১:৪০ অপরাহ্ন

উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়লেন রনি-মজিদ

বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়েছেন আব্দুল মজিদ ও রনি তালুকদার। এবারের জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৩৫০ রানের জুটি গড়েছেন ঢাকার এই দুই ওপেনার। ম্যারাথন জুটির পথে রনি হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি।
৩ অক্টোবর ২০১৮, ১২:৪৮ অপরাহ্ন

শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

চোটগ্রস্থ হাতের অবস্থা বুঝতে শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাচ্ছেন সাকিব আল হাসান। সেখানে হস্ত বিশেষজ্ঞ ডা. গ্রেগ হয়ের পরামর্শ নেবেন তিনি।
৩ অক্টোবর ২০১৮, ১২:২৫ অপরাহ্ন

ফেরার লড়াইয়ে তামিম

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাহাতে হাতের ইনজুরিতে পড়া তামিম ইকবালের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাথমিকভাবে তিন সপ্তাহের রিহ্যাভ করছেন তিনি। এই সময়ে সন্তোষজনক উন্নতি হলেই শুরু হবে তার ব্যাটিং অনুশীলন।
৩ অক্টোবর ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন

এনামুলের ছয় উইকেটের পরও ব্যাকফুটে সিলেট

অনেক দিন পর প্রথম শ্রেণিতে ঝলক দেখালেন এনামুল হক জুনিয়র। ৬ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে থামালেন সাড়ে চারশোর আগে। তবে নিজেরা ব্যাট করতে নেমে ভীষণ বিপাকে সিলেট
২ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ অপরাহ্ন

মিজানুর-জহুরুলের ব্যাটে রাজশাহীর রানের পাহাড়

দারুণ সেঞ্চুরি করলেন মিজানুর রহমান, সেঞ্চুরির পথে দিন শেষ করলেন জহুরুল ইসলাম। এই দুজনের ব্যাটে তাই খুলনার বিপক্ষে প্রতাপ দেখাচ্ছে রাজশাহী বিভাগ।
২ অক্টোবর ২০১৮, ০৬:১৭ অপরাহ্ন

শাহাদাতের ঝাঁজের পর রনির শতক

প্রথম দিন থেকে দারুণ বল করতে থাকা শাহাদাত হোসেনের ঝলকে চট্টগ্রামকে দেড়শোর ভেতর গুটিয়ে দিয়েছেন ঢাকা বিভাগ। পরে রনি তালুকদারের সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছে তারা।
২ অক্টোবর ২০১৮, ০৫:৪০ অপরাহ্ন

হংকংকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবারা

আগের দিনই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ যুবদল। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেয়ে এদিনও দাপট দেখিয়েছেন তৌহিদ হৃদয়রা। লেগ স্পিনার রিশাদ হাসান ও রকিবুল হাসানের তোপে প্রতিপক্ষকে একশোর নিচে গুড়িয়ে অনায়াসে ম্যাচ জিতেছে তারা। জেতার পর সুখবর এসেছে গ্রুপের অন্য ম্যাচ থেকেও। শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় যুব এশিয়া কাপের সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
২ অক্টোবর ২০১৮, ১০:৩৮ পূর্বাহ্ন

ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন আরিফুল

এশিয়া কাপের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি এক ম্যাচও। নিজেকে খেলার মধ্যে রাখতে আরিফুল হক তাই দুবাই থেকে ফিরেই নেমে পড়েছিলেন জাতীয় লিগের ম্যাচে। প্রথম দিনে সেঞ্চুরি তুলা এই ব্যাটসম্যান করে ফেলেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
২ অক্টোবর ২০১৮, ০৮:৪৪ পূর্বাহ্ন

জাতীয় লিগের প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর

প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন খুলনার তুষার ইমরান, রংপুরের আরিফুল হক। ৫ উইকেট নিয়েছেন চট্টগ্রামের জুবায়ের হোসেন লিখন।
১ অক্টোবর ২০১৮, ১২:৫৮ অপরাহ্ন

যুব এশিয়া কাপেও পাকিস্তানকে হারালো বাংলাদেশ

কদিন আগেই মূল এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ জাতীয় দল। শ্রীলঙ্কার কাছে হেরে যুব এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ যুব দল পাকিস্তানকে পেয়েই ঘুরে দাঁড়িয়েছে। টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে অনায়াসে হারিয়েছে তাদের।
১ অক্টোবর ২০১৮, ১১:০০ পূর্বাহ্ন