সেই ম্যাচ ইনিংস ব্যবধানে হারল মেট্রো

প্রথম ইনিংসে মাত্র ৫৯ রানেই ইনিংস ঘোষণা করেছিল। তাতে বেশ শোরগোল পরে গিয়েছিল। কেউ বলছেন, প্রতিপক্ষকে বোলিং বোনাস না দিতে এমনটা করা। আবার কেউ বলছেন কন্ডিশনের সহায়তা নিতেই এই আত্মঘাতী সিদ্ধান্ত। তবে কিছুই কাজে লাগেনি ঢাকা মেট্রোর। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৬৬ রানে। ফলে ঢাকা বিভাগের কাছে ইনিংস ও ১৬১ রানের বিশাল ব্যবধানেই হারল মেট্রো।
৩১ অক্টোবর ২০১৮, ০৯:৫২ পূর্বাহ্ন

তুষার, রাজ্জাকদের কাছ থেকে প্রেরণা নিচ্ছেন মিঠুন

ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে টেস্ট দলে ফেরার দাবি জানিয়েছিলেন তুষার ইমরান। জিম্বাবুয়ের বিপক্ষে নির্বাচকরা তাকে বিবেচনা না করে সুযোগ দিয়েছেন মোহাম্মদ মিঠুনকে। সেই মিঠুনই আবার বড় মঞ্চে টিকে থাকতে প্রেরণা নিচ্ছেন তুষারের কাছ থেকে। ব্যাটসম্যান মিঠুনকে প্রেরণাদায়ক খুলনা দলের সতীর্থ আব্দুর রাজ্জাকের বোলিংও।
৩১ অক্টোবর ২০১৮, ০৯:২০ পূর্বাহ্ন

৬ টেস্ট পর কিপিংয়ে ফিরছেন মুশফিক

দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রম টেস্ট থেকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটন টেস্ট। এই ছয় টেস্টে কেবল ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন মুশফিকুর রহিম। কিপিংয়ের ভার কমিয়ে ব্যাটসম্যান মুশফিককে নির্ভার রাখতে চেয়েছিল বাংলাদেশ দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে আবার উইকেটকিপিং গ্লাভস ফিরে পাচ্ছেন তিনি।
৩০ অক্টোবর ২০১৮, ০১:৫০ অপরাহ্ন

‘কাল আবার খারাপ করলে সবকিছু ভুলে যাবেন’

ওয়ানডেতে রান পেয়ে প্রশংসায় ভাসছেন ইমরুল কায়েস। জীবনের সেরা ছন্দ তাকে তুলেছে নতুন উচ্চতায়। তবে চারপাশের এই বাহবা, মাতামাতিতে মগ্ন নন ইমরুল কায়েস। তিনি ঠিক জানেন, আবার খারাপ করলেই উলটে যাবে পাশার দান।
৩০ অক্টোবর ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন

ছন্দে থাকলে রান করা মাথায় সাজানো থাকে: ইমরুল

ওয়ানডেতে ইমরুল কায়েস রানের ফোয়ারা বইয়ে চলেছেন। তাকে বাদ দিয়ে দল এখন ভাবাই যায় না। অথচ টেস্টে ঠিক বিপরীত অবস্থা। চরম রান খরায় থাকায় ওয়েস্ট ইন্ডিজে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। তামিম ইকবাল না থাকায় এবার একাদশে জায়গা পাওয়া নিয়ে অবশ্য সংশয় নেই। এই সুযোগে তাই দীর্ঘ পরিসরে পুরনো ছন্দে ফেরার আশা তার।
৩০ অক্টোবর ২০১৮, ১০:১৬ পূর্বাহ্ন

রোহিতের একার রানই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

পর পর দুই ম্যাচে টাই আর জেতার পর সিরিজ জমিয়ে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থ ওয়ানডেতেই রীতিমতো ধসে গেছে তারা। ভারতের বিশাল রানের নিচে চাপা পড়ে হেরেছে বড় ব্যবধানে। এক রোহিত শর্মা যা রান করেছেন পুরো দল মিলেও তা করতে পারেনি সফরকারীরা।
২৯ অক্টোবর ২০১৮, ০৩:২৬ অপরাহ্ন

৫৯ রানে ৮ উইকেট খুইয়েও ইনিংস ঘোষণা!

সালাউদ্দিন শাকিলের তোপের মুখে মাত্র ৫৯ রানে ৮ উইকেট খুইয়ে বসেছিল ঢাকা মেট্রো। এমন অবস্থায় যত বেশি রান যোগ করা যায় তাই চাইবে যেকোনো দল। কিন্তু ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব ইনিংস ঘোষণাই করে বসলেন। অবশ্য এর পেছনে একটা মাজেজা আছে। অলআউট হয়ে প্রতিপক্ষকে বোনাস পয়েন্ট দিতে চায়নি দলটি। জবাব দিতে নেমে রনি তালুকদার আর সাইফ হাসানের ব্যাটে বড় লিডের পথে ঢাকা বিভাগ।
২৯ অক্টোবর ২০১৮, ০১:৩১ অপরাহ্ন

জিম্বাবুয়েকে এবার কেবল স্পিন দিয়েই ঘায়েল নয়

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররাই থাকেন মূল চালিকাশক্তি। পেসারদের ভূমিকা থাকে একাদশে জায়গা পূরণের। মূল শক্তি স্পিন থাকলেও এবার আর একঘেয়ে আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছে না বাংলাদেশ। নির্বাচক হাবিবুল বাশার জানালেন, তাদের আশা সিলেটের উইকেট থেকে সবার জন্যই থাকবে কিছু না কিছু।
২৯ অক্টোবর ২০১৮, ১০:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ ‘বেশি ভালো’ করাতেই তুষারদের ‘দুর্ভাগ্য’

গেল ক’বছ থেকেই ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে চলেছেন তুষার ইমরান। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি সুযোগ পান কিনা এই নিয়ে ছিল কৌতূহল। তবে নতুন তিনজনকে নেওয়া হলেও উপেক্ষিত থেকে যান তুষার। অভিষেকের অপেক্ষায় থাকা তিনজনের মধ্যে দুজনই আবার বোলার। নির্বাচক হাবিবুল বাশার মনে করেন ব্যাটসম্যানরা ভাল করায় জাতীয় দলে জায়গা ফাঁকা হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা তাই হাবিবুলের কাছে ‘দুর্ভাগা’।
২৯ অক্টোবর ২০১৮, ০৯:০১ পূর্বাহ্ন

'আশরাফুলই চিটাগংয়ের বড় পাওয়া'

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থেকেই নিষেধাজ্ঞায় পড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরলেন সেই বিপিএলে। ষষ্ঠ আসরে খেলবেন চিটাগং ভাইকিংসের হয়ে। আর তাকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। তাকেই দলের সবচেয়ে বড় পাওয়া বলে জানালেন তিনি।
২৮ অক্টোবর ২০১৮, ০৩:১১ অপরাহ্ন

বিপিএলে দল পাননি শাহরিয়ার নাফীস

স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম সেঞ্চুরিয়ান তিনি। বাংলাদেশ জাতীয় দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের নেতৃত্বও দিয়েছিলেন। সেই শাহরিয়ার নাফীস দল পাননি বিপিএলের ষষ্ঠ আসরে। তার সঙ্গে দল পাননি আব্দুর রাজ্জাকের মতো স্পিনারও। এমনকি তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনেও কেউ আগ্রহ দেখায়নি।
২৮ অক্টোবর ২০১৮, ১১:৩০ পূর্বাহ্ন

সৌম্য এবার রাজশাহীর

বিপিএলের গেল আসরে চিটাগাং ভাইকিংসের আইকন প্লেয়ার হয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি সৌম্য সরকার। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও রান খরা চলছিল তার। আইকন থেকে নেমে গিয়েছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। তবে ছন্দে ফেরা এই ব্যাটসম্যানের কদর ঠিকই আছে আগের মতো। এবার প্রথম সুযোগেই তাকে দলে নিয়েছে রাজশাহী কিংস।
২৮ অক্টোবর ২০১৮, ১০:২১ পূর্বাহ্ন

চিটাগং ভাইকিংসে আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের মূল কৌতূহলে ছিলেন মোহাম্মদ আশরাফুল। কোন দল তাকে টেনে নেয় এটাই দেখা বিষয়। শেষ পর্যন্ত তাকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস।
২৮ অক্টোবর ২০১৮, ০৯:০৭ পূর্বাহ্ন

ড্রাফটের আগে মুশফিককে নিয়ে নিল চিটাগং

আইকন কিংবা এ প্লাস ক্যাটাগরি কোন খেলোয়াড়কেই আগে দলে নেয়নি চিটাগং ভাইকিংস। তবে প্লেয়ার্স ড্রাফটের ঠিক আগে আইকন খেলোয়াড় চূড়ান্ত করেছে দলটি। বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে অন্তর্ভুক্ত করেছে তারা।
২৮ অক্টোবর ২০১৮, ০৭:০২ পূর্বাহ্ন

বিপিএল ড্রাফট: কোন দলে কারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। দেখে নিন কোন দলে নিয়েছে কাদের।
২৮ অক্টোবর ২০১৮, ০৬:৫২ পূর্বাহ্ন

উইন্ডিজে ম্লান কোহলির হ্যাটট্রিক সেঞ্চুরি

ভারতের এত এত নামকরা সব ব্যাটসম্যান। তবে অবিশ্বাস্য হলেও সত্য এতদিন কারো ছিল না হ্যাটট্রিক সেঞ্চুরি। রানের নেশায় মেতে উঠা বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসেবে করে ফেললেন তা। তবে ম্যাচ শেষে তাকে ফিরতে হয়েছে ম্লান মুখে। শেষ পর্যন্ত দলই যে জেতেনি।
২৭ অক্টোবর ২০১৮, ০৬:০৯ অপরাহ্ন

বিপিএল ২০১৯: রংপুর রাইডার্সে ভিলিয়ার্স, হেলস

বিপিএলের আসছে মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। রংপুর রাইডার্সের সূত্রে জানা গেছে, শুরুর তিন ম্যাচের পরই দলে যোগ দেবেন এই আগ্রাসী ব্যাটসম্যান।
২৭ অক্টোবর ২০১৮, ০৫:৫২ অপরাহ্ন

আক্ষেপ, ক্ষুধা রয়ে গেছে আরিফুলের

শ্রীলঙ্কায় নিদহাস কাপে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল আরিফুল হকের। কিন্তু ওয়ানডে দলের সঙ্গে ঘুরতে ঘুরতেও সুযোগ পাচ্ছিলেন না মাঠে নামার। এশিয়া কাপ থেকেই আরিফুল হকের অপেক্ষার শুরু। মাঝপথে উড়ে গিয়ে জুড়ে বসেও দুজন ম্যাচ পেলেন, তিনি পাননি। নতুন আরও দুজন এসে জিম্বাবুয়ে সিরিজেও নামতে পারলেন, এখানেও মিলছিল না সুযোগ। অবশেষে শেষ ম্যাচে এসে অভিষেক হয়েছে তার। অথচ কেবল তিন ওভার বোলিং পেয়েছেন, দল আগেভাগে জিতে যাওয়ায় ব্যাট করতে নামারই যে দরকার হয়নি।
২৭ অক্টোবর ২০১৮, ১২:১২ অপরাহ্ন

মধুর বিড়ম্বনায় বাংলাদেশ

গভীর সমস্যায় পড়লে কোন একটা সমাধান আঁকড়ে ধরার চেষ্টা করে মানুষ। কিন্তু সমাধান হিসেবে যদি খোলা থাকে তিন দরজা, যখন সবকটা দিয়েই আসে আলো, সুমধুর বাতাস, তখন কোন একটা বেছে নিতে দ্বিধায় পড়া ছাড়া উপায় কি। বাংলাদেশের ম্যানেজমেন্টের হয়েছে সে দশা।
২৭ অক্টোবর ২০১৮, ০৬:১৯ পূর্বাহ্ন

সৌম্য যেদিন খেলবে সেদিন ‘ওয়ান ম্যান শো’ হয়ে যাবে: ইমরুল

এশিয়া কাপে হুট করেই ডাক পড়েছিল দুজনের। নতুন করে ফেরার পালা শুরু একসঙ্গেই। সময় আর পরিস্থিতি ইমরুল কায়েস, সৌম্য সরকারকে মিলিয়েছিল এক বিন্দুতে। সেই তারাই এবার মিলে গড়লেন রেকর্ড এক জুটি। এমন জুটির জন্য ম্যাচ শেষে ইমরুল সতীর্থ সৌম্যকেই ভাসিয়েছেন প্রংশয়ায়।
২৬ অক্টোবর ২০১৮, ০৮:২০ অপরাহ্ন