ক্রিকেট থেকে রাজিনের আবেগঘন বিদায়

জাতীয় লিগের এই মৌসুম খেলে ব্যাট-প্যাড তুলে রাখবেন, চেনাজানা মহলে আগেই এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন রাজিন সালেহ। কক্সবাজারে শেষ রাউন্ডের ম্যাচটি শুরু হবে ৫ নভেম্বর। সিলেটের অভিষেক টেস্টে তাই আসারই পরিকল্পনা ছিল না তার। কিন্তু মনের টানে অল্প সময়ের মধ্যেও উড়ে এসেছেন সিলেটে। বিদায় বলার জন্য এমন মঞ্চ যেন অপেক্ষায় ছিল রাজিনের জন্যও। সিলেটের প্রেসবক্সেই রাজিন ঘোষণা দিলেন, ৫ নভেম্বর থেকে কক্সবাজারে নামবেন জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে।
৩ নভেম্বর ২০১৮, ০৮:০০ পূর্বাহ্ন

ঘণ্টা বাজিয়ে সিলেটের অভিষেক

দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। খেলা শুরুর পাঁচ মিনিট আগে টেস্টের ঘণ্টা বাজিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান। এসময় তার পাশে ছিলেন বাংলাদেশের অভিষেক টেস্টে থাকা সিলেটের ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।
৩ নভেম্বর ২০১৮, ০৪:৫১ পূর্বাহ্ন

সিলেট টেস্টের প্রথম দিন সমানে সমান

শুরু আর শেষের গল্পটা ভালোই। তবে মাঝপথে পা হড়কেছিল জিম্বাবুয়ে। তবে দারুণ ছন্দে থাকা শেন উইলিয়ামস ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটে প্রথম দিন শেষে ভালো অবস্থানেই আছে দলটি। এ দুই ব্যাটসম্যানের ফিফটিতে ৫ উইকেটে ২৩৬ রান তুলে দিন শেষ করেছে তারা। পিছিয়ে নেই টাইগাররাও। মূলত লড়াই হচ্ছে সমান তালেই।
৩ নভেম্বর ২০১৮, ০৩:৩৮ পূর্বাহ্ন

যেন ফাইনালের আগে নির্বাচনী পরীক্ষা

জিম্বাবুয়ের বিপক্ষে কেন খেলছে বাংলাদেশ? কেবল সূচিতে একটা সিরিজ আছে বলেই কি? প্রতিদ্বন্দ্বিতাহীন, ম্যাড়ম্যাড়ে একটা সিরিজ খেলে কীইবা লাভ? এতসব প্রশ্নের উত্তর দিবেন না কোন খেলোয়াড়ই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে নামার আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেই দিলেন, মূল পরীক্ষাটা আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাহলে তো এটাকে ‘প্রস্তুতি’ বলা যায়।
২ নভেম্বর ২০১৮, ০৪:০৫ অপরাহ্ন

লিটনকে সহজাত খেলার স্বাধীনতা দেবেন অধিনায়ক

সম্ভাবনা জাগিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন লিটন দাস। কিন্তু প্রায়ই শুরুটা পেলেও ইনিংস করতে পারছেন না বড়। এই ব্যাটসম্যানকে তবু সহজাত খেলার লাইসেন্স দিয়ে রেখেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
২ নভেম্বর ২০১৮, ১২:৪৪ অপরাহ্ন

আকরামের হাতে বাজবে সিলেটের অভিষেক টেস্টের ঘণ্টা

লর্ডস ও কলকাতার ইডেন গার্ডেনের মতো ‘দ্য ফাইভ মিনিট বেল বাজিয়ে টেস্ট শুরুর সব প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছিলেন স্থানীয় আয়োজকরা। তবে প্রথম দিন এই ঘণ্টা কে বাজাবেন তা ঠিক করা যাচ্ছিল না। অবশেষে চূড়ান্ত হয়ে গেল তাও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের ঘণ্টা বাজানোর সম্মান পাচ্ছেন সাবেক অধিনায়ক আকরাম খান।
২ নভেম্বর ২০১৮, ১২:০৮ অপরাহ্ন

ভাবনায় এক পেসারও

সকালে মাঠে ঢুকেই উইকেট দেখতে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার পিছু নেন প্রধান কোচ স্টিভ রোডসও। উইকেট দেখে দুজনের মধ্যে একান্ত আলাপ চলল কিছুক্ষণ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে কেমন একাদশ খেলানো যায়, এই নিয়েই হয়তো পরিকল্পনা। সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ যা জানালেন তাতে ইঙ্গিত খুব বেশি পেস বান্ধব হচ্ছে না সিলেটের উইকেট।
২ নভেম্বর ২০১৮, ০৯:২৮ পূর্বাহ্ন

অধিনায়কত্ব নাড়িয়ে দেয় মাহমুদউল্লাহকে

চাপের মধ্যে ভালো করার জন্য বাংলাদেশের ক্রিকেটে বেশ নামডাক মাহমুদউল্লাহ রিয়াদের। বরাবরই চাপ নিতে ভালোবাসেন। সামনে কোনও চ্যালেঞ্জ থাকলেই তার মধ্যে জেগে উঠে দেখিয়ে দেওয়ার তাড়না। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটে আরও একটি সিরিজে অধিনায়কত্ব করার আগে বললেন, দায়িত্বই নাড়িয়ে দেয় তাকে।
২ নভেম্বর ২০১৮, ০৮:৫২ পূর্বাহ্ন

তাদের মন পড়ে আছে সিলেটে

৫ নভেম্বর জীবনের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামবেন রাজিন সালেহ। এটা নিয়ে এমনিতেই তিনি আবেগাক্রান্ত। সঙ্গে যোগ হয়েছে আফসোস। এর দুদিন আগে নিজ শহর সিলেট ভেন্যুর হবে টেস্ট অভিষেক। আমন্ত্রণ পেয়েও যে সেখানে থাকা হচ্ছে না তার। আসতে পারছেন না অলক কাপালীও। সামনের ব্যস্ত মৌসুমের জন্যে ফিটনেস ধরে রাখতে জাতীয় লিগের ম্যাচটা যে তার খেলা চাই। একই অবস্থা এনামুল হক জুনিয়রের। তাপস বৈশ্যের অবশ্য আসার উপায়-ই নেই। তিনি পাড়ি জমিয়েছেন সুদূর মার্কিন মুল্লুকে।
২ নভেম্বর ২০১৮, ০৩:০০ পূর্বাহ্ন

উইন্ডিজকে উড়িয়ে দিয়েই সিরিজ ভারতের

সিরিজে সমতা আনতে হলে পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিততেই হতো উইন্ডিজকে। কিন্তু তাতো করতে পারেইনি। উল্টো ভারতের কাছে স্রেফ উড়ে গেছে তারা। রবিন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণি আর জাসপ্রিত বুমরাহ-খলিল আহমেদের পেসের তোপে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় দলটি। আর এ লক্ষ্য ২১১ বল ও ৯ উইকেট হাতে রেখেই শেষ করে বিরাট কোহলির দল।
১ নভেম্বর ২০১৮, ০২:০৮ অপরাহ্ন

খালেদে মুগ্ধ রোডস

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে এসে পেসারদের নিয়ে হতাশা জানিয়েছিলেন স্টিভ রোডস। যে পিচে ওয়েস্ট ইন্ডিয়ান পেসাররা বাংলাদেশকে ৫০ রানের নিচে গুটিয়ে দিয়েছিল, সেখানেও বাংলাদেশের পেসাররা ছিলেন বিবর্ণ। রোডস তাই খুঁজছিলেন এমন পেসার যার উচ্চতা আছে আর জোরে বলও করতে পারে। এই দুটোর মিশেলে সৈয়দ খালেদ আহমেদকে বেশ মনে ধরেছে রোডসের।
১ নভেম্বর ২০১৮, ১১:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশের স্লিপ ফিল্ডাররা ‘হতভাগা’

টপাটপ স্লিপে যাচ্ছে সহজ কিংবা কঠিন ক্যাচ, কিন্তু তা জমাতে পারছেন না বাংলাদেশের ফিল্ডাররা। দেশের বাইরে তো বটেই টেস্টে দেশেও দেখা যায় এমন নিয়মিত দৃশ্য। হাত ফসকে ক্যাচ বেরিয়ে যাওয়ায় স্লিপ ফিল্ডারদের অবশ্য দোষ দেখছেন না বাংলাদেশের কোচ স্টিভ রোডস। এইজন্য ঘরোয়া ক্রিকেটের অনভ্যাসকে দায়ী করলেন তিনি।
১ নভেম্বর ২০১৮, ১১:০২ পূর্বাহ্ন

সেই টেস্টে একশো করতে বাংলাদেশের এগারো জন পন্টিং লাগত!

মাত্র তিন ইনিংস আগের ঘটনা। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েই চরম বিব্রতকর অবস্থা হয়েছিল বাংলাদেশের। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৩ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সেই তেতো স্মৃতি মনে করিয়ে দিতেই বাংলাদেশের কোচ স্টিভ রোডস জানালেন কতটা কষ্ট ছিল অ্যান্টিগার উইকেটে টিকে থাকা।
১ নভেম্বর ২০১৮, ১০:৩৬ পূর্বাহ্ন

রোডসের দেখা সেরা অধিনায়ক সাকিব

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর দুজন অধিনায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে স্টিভ রোডসের। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে কাজ করবেন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গেও। তবে এদের মধ্যে তো বটেই তার দেখা সবচেয়ে তীক্ষ্ম ক্রিকেট বুদ্ধির অধিনায়ক সাকিব আল হাসান।
১ নভেম্বর ২০১৮, ১০:০৪ পূর্বাহ্ন

ঐতিহ্যের ঘণ্টায় শুরু হবে সিলেটের অভিজাত পথচলা

চারপাশে চা বাগান, উঁচুনিচু টিলা। সবুজের সমারোহের মাঝেই নয়নাভিরাম মাঠ। আছে ব্রিটিশ স্থাপত্যের আদলে তৈরি করা দৃষ্টিনন্দন ভবন, গ্রিন গ্যালারি। সব মিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢুকলেই যে কারো চোখ জুড়িয়ে যায়। দেশের বাদবাকি ভেন্যুর চেয়ে সিলেট যেন একটু আলাদা। অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেকও একটু আলাদা ছাপ রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। লর্ডসের ঐতিহ্যবাহী ‘দ্য ফাইভ মিনিট বেল’ বাজিয়ে শুরু হবে সিলেটের অভিষেক টেস্ট।
৩১ অক্টোবর ২০১৮, ০২:০৮ অপরাহ্ন

আমিরাতে টি-টোয়েন্টি খেলার অনুমতি পেলেন সাকিব

আঙুলের চোটে পুনর্বাসনের মধ্যে থাকা সাকিব আলা হাসান সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অনুমতি পেয়েছেন। আসছে ডিসেম্বরে দুবাই, শারজাহ ও আবুধাবিতে টি-টোয়েন্টি এক্স নামের ফ্রেঞ্চাইজি ভিত্তিক আসরে সাকিব যোগ দিতে পারেন স্টিভেন স্মিথ, আন্দ্রে রাসেল ও শহীদ আফ্রিদিদের সঙ্গে।
৩১ অক্টোবর ২০১৮, ০১:০৩ অপরাহ্ন

ঘরের মাঠে নামতে মুখিয়ে আবু জায়েদ

আবু জায়েদ চৌধুরী রাহির সিলেটের বাসা থেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব কত? চাইলে রিকশায় করে যাওয়া যায়। সিএনজি অটোরিকশায় গেলেও মিনিট বিশেকের বেশি লাগার কথা নয়। বলা যায় বাড়ির উঠোনেই টেস্ট খেলতে নামছেন তিনি। যে স্বপ্ন যত্ন করে জমিয়ে রেখেছিলেন এই মাঠে প্রথম শ্রেণীর ম্যাচে নামার দিনই।
৩১ অক্টোবর ২০১৮, ১১:০৬ পূর্বাহ্ন

ঘরের মাঠে নামতে মুখিয়ে আবু জায়েদ

আবু জায়েদ চৌধুরী রাহির সিলেটের বাসা থেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব কত? চাইলে রিকশায় করে যাওয়া যায়। সিএনজি অটোরিকশায় গেলেও মিনিট বিশেকের বেশি লাগার কথা নয়। বলা যায় বাড়ির উঠোনেই টেস্ট খেলতে নামছেন তিনি। যে স্বপ্ন যত্ন করে জমিয়ে রেখেছিলেন এই মাঠে প্রথম শ্রেণীর ম্যাচে নামার দিনই।
৩১ অক্টোবর ২০১৮, ১১:০২ পূর্বাহ্ন

টেস্টে যেমন মনোভাব চান মিঠুন

ঠান্ডা মেজাজের মানুষ। কথা বলেন ধীরলয়ে। জীবন যাপনেও বেশ নির্বিকার মোহাম্মদ মিঠুন। দারুণ আনন্দের খবর কিংবা চরম দুঃসময়েও থাকেন স্বাভাবিক। ওয়ানডেতে এই মিঠুনকেই ক্রিজে গিয়ে ব্যাটকে উত্তাল করতে দেখা গেছে। দ্রুত রান বাড়ানোর অ্যাপ্রোচে বাহবা কুড়িয়েছেন। ওয়ানডের ছন্দ তাকে দেখিয়েছে টেস্টের প্রবেশ পথও। তবে দীর্ঘ পরিসরের ক্রিকেটে যে দাবি অন্য। উইকেটে গিয়ে কাটাতে হবে লম্বা সময়। মিঠুন জানালেন, সেই রেসিপিও জানা আছে তার।
৩১ অক্টোবর ২০১৮, ১০:৩৭ পূর্বাহ্ন

টেস্ট ক্রিকেট সবচেয়ে উপভোগ করি: আবু জায়েদ

ওয়েস্ট ইন্ডিজ সফরে রুবেল হোসেন টেস্ট খেলতে চান না বলে খবর বেরিয়েছিল। সে খবর নিশ্চিত হওয়া না গেলেও পেসারদের টেস্ট খেলার প্রতি অনীহা টের পাওয়া গেছে আগেও। অথচ ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই টেস্টে শুরু করা আবু জায়েদ রাহি বলছেন এই সংস্করণটাই তার সবচেয়ে প্রিয়।
৩১ অক্টোবর ২০১৮, ১০:২৭ পূর্বাহ্ন