বিদায়ী ম্যাচেও রাজিনের দৃঢ়তা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের দিন এসে ঘটা করে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাজিন সালেহ। কক্সবাজার উড়ে গিয়ে নেমেছিলেন জীবণের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে। শেষটাতেও অবদান রাখতে পারলেন তিনি।
৫ নভেম্বর ২০১৮, ০৪:০৬ অপরাহ্ন

দল ভারসাম্যপূর্ণ নয়, স্বীকার করলেন রোডস

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ফিরেই দলে পেসারদের গুরুত্বের কথা বলেছিলেন প্রধান কোচ স্টিভ রোডস। পেসারদের খেলিয়ে পাকাপোক্ত করার প্রতি তার ইচ্ছার কথাও এসেছে বারবার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে তাই নেওয়া হয়েছিল চার পেসার, অথচ একাদশে খেলছেন মাত্র একজন। পরিস্থিতির কারণেই এমন একাদশ নির্বাচন বললেও দল যে ভারসাম্যপূর্ণ নয় স্বীকার করেন বাংলাদেশের কোচ।
৫ নভেম্বর ২০১৮, ০৩:৪৩ অপরাহ্ন

এমন ব্যর্থতার কারণ জানা নেই কোচেরও

সিলেট টেস্টের তৃতীয় দিনে আর কোনো ব্যাটিং বিপর্যয় হয়নি বাংলাদেশের। এদিন ব্যাটিংই করেছে দশ ওভারের মতো। কিন্তু আগের দিনের ব্যাটিং ব্যর্থতার জবাব পাওয়ার মতো এদিনই কাউকে পাওয়া গেল হাতের কাছে। সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ স্টিভ রোডস অবশ্য নিজেও বলতে পারলেন না কি কারণে ব্যাটসম্যানদের হয়েছিল এই দশা।
৫ নভেম্বর ২০১৮, ০৩:১২ অপরাহ্ন

রেকর্ড গড়ে জিততে ‘চাপা আত্মবিশ্বাস’ দলে

প্রথম ইনিংসের নিদারুণ ব্যাটিং ব্যর্থতাতেই ম্যাচ প্রায় হাতছাড়া। মাথার সামনে রেকর্ড ৩২১ রানের করে জেতার চ্যালেঞ্জ। তবু বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলছেন তাও পেরে উঠবেন তারা। কারণ ধীরে ধীরে তাদের মনে জন্মাচ্ছে আত্মবিশ্বাস।
৫ নভেম্বর ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের চমক মোহর-শফিকুল

জাতীয় লিগে নির্বাচকদের নজর কেড়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে ডাক পেয়েছিলেন মোহর শেখ অন্তর। সে ম্যাচেও খারাপ করেননি। তবে এবার জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। নিজের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন, আরেক তরুণ পেসার শফিকুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট। দুজনে মিলে একশোর নিচে ধসিয়ে দিয়েছেন বরিশালকে।
৫ নভেম্বর ২০১৮, ১২:১৪ অপরাহ্ন

অন্ধকার কাটানোর অপেক্ষা

সিলেটের আকাশে তখন ঘন কালো মেঘ। সাড়ে তিনটা থেকেই কৃত্রিম আলো জ্বালিয়ে চলছিল খেলা। কিন্তু সাড়ে চারটার দিকে অন্ধকার আরও ঘন হলো। দুই আম্পায়ার আলো মেপে দেখলেন আর খেলার অবস্থা নেই। দিনের খেলা শেষ হলো ২৫ মিনিট আগেই। আলো অন্ধকারের এমন উঠানামা দিনভরই চলেছে। বেশিরভাগই সময় অবশ্যই আকাশ ছিল গুমোট, মাঝে মাঝে ঝিলিক দিয়েছে রোদ্দুর। এই টেস্টে বাংলাদেশের অবস্থাও যেন তাই। অন্ধকার কাটিয়ে জিততে হলে বাংলাদেশকে যে পাড়ি দিতে হবে কঠিন পথ।
৫ নভেম্বর ২০১৮, ১১:৩৮ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে জেতার চ্যালেঞ্জে বাংলাদেশ

সিলেট টেস্টে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখেই ফেলে দিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ৩২১ রান। টেস্ট ক্রিকেটে এতরান তাড়া করে জেতার রেকর্ড নেই বাংলাদেশের।
৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৯ পূর্বাহ্ন

বেষ্টনী ডিঙিয়ে আবার মাঠে দর্শক, নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

সিলেট টেস্টে দ্বিতীয়বারের মতো খেলাচলাকালীন দর্শকের মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। প্রথম দিন বেষ্টনী ডিঙিয়ে মুশফিকুর রহিমের এক কিশোর ভক্ত মাঠে ঢুকে পড়েছিল। অপ্রাপ্তবয়স আর প্রথমবারের কারণে সেই ঘটনা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিয়েছিলেন। কিন্তু তৃতীয় দিনেও একই রকম ঘটনা ঘটায় খেলাচলাকীন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
৫ নভেম্বর ২০১৮, ০৮:৫৭ পূর্বাহ্ন

রেকর্ড লক্ষ্য তাড়ায় ভালো শুরু বাংলাদেশের

৩২১ রানের বিশাল লক্ষ্য সামনে। যা করতে হলে নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ এর আগে ২১৫ রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই দলটির। তবে শুরুটা মন্দ হয়নি টাইগারদের। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করেছে তারা।
৫ নভেম্বর ২০১৮, ০৪:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ এমন ব্যাটিং করবে ভাবেনি জিম্বাবুয়েও

টেস্টের দুই দিন শেষে ম্যাচ প্রায় হাতের মুঠোয় জিম্বাবুয়ের। খেলার আগে সব কিছু মিলিয়ে বেশ খানিকটা পিছিয়ে থাকা জিম্বাবুয়ের জন্য কি এটা প্রত্যাশার চেয়েও বেশি কিছু নয়? দারুণ বল করা টেন্ডাই চাতারাও বললেন, তারা ভেবেছিলেন বাংলাদেশ আরও ভাল ব্যাট করবে।
৪ নভেম্বর ২০১৮, ১২:৫১ অপরাহ্ন

‘ফ্ল্যাট উইকেটে’ কেন এমন দশা?

দিনের খেলা শেষ। মাঠকর্মীরা ব্যস্ত মাঠ পরিচর্যায়। মাঠের চারপাশ ঘুরে রানিং করতে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমনকে দেখে এক সাংবাদিকদের রসিকতা, দ্বিতীয় ইনিংসে নামবেন নাকি তিন নম্বরে? হাবিবুল জবাব দিলেন, 'নামলে এরচেয়ে ভালো করতাম'। এই রসিকতায়ও মিশে থাকল শ্লেষ। জিম্বাবুয়ের গড়পড়তা বোলারদের বিপক্ষে এমন নিদারুণ ব্যাটিং ব্যর্থতার আসলে কি ব্যাখ্যাই বা থাকতে পারে।
৪ নভেম্বর ২০১৮, ১২:২৫ অপরাহ্ন

এই ব্যর্থতার ব্যাখ্যা কী?

১১০, ১২৩, ৪৩, ১৪৪, ১৪৯, ১৬৮ পরে আজ ১৪৩। সর্বশেষ সাত টেস্ট ইনিংসে এই হলো বাংলাদেশের রান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অতি টার্নিং উইকেট, এরপর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে পেস-বাউন্স সামলাতে না পারা। ওই ছয় ইনিংসের তবু ব্যাখ্যা ছিল। কিন্তু এবার ‘দুর্বল’ প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ের জন্য জুতসই উইকেটে কেন এই হাল?
৪ নভেম্বর ২০১৮, ১১:০৪ পূর্বাহ্ন

সাড়ে তিন বছর পর তাইজুলের পাঁচ উইকেট

২০১৫ সালের এপ্রিল মাসে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। আরেকটি পাঁচ উইকেট পেতে সময়ের হিসেবে এরপর পেরিয়েছে প্রায় সাড়ে তিন বছর। ‘প্রিয় প্রতিপক্ষ’ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় এবং ক্যারিয়ারে চতুর্থ পাঁচ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে ইনিংসে নিয়েছেন ১০৮ রানে ৬ উইকেট।
৪ নভেম্বর ২০১৮, ০৬:০৭ পূর্বাহ্ন

বাংলাদশের চেয়ে ১৪০ রানে এগিয়ে আছে জিম্বাবুয়ে

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৪০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৪ পূর্বাহ্ন

মাঠে এলে ছেলেকে খুঁজেই পান না রাহির মা

সিলেটের অভিষেক টেস্ট, সেখানে খেলছেন ঘরের ছেলে আবু জায়েদ চৌধুরী রাহি। স্টেডিয়াম থেকে তার বাসা বড়জোর আধাঘণ্টার পথ। অথচ এমন দিনে পরিবারের কেউ আসেননি খেলা দেখতে। বিশেষ করে তার মা নাকি মাঠে এলে তাকে খুঁজেই পান না।
৩ নভেম্বর ২০১৮, ০৩:০৮ অপরাহ্ন

অল্পের জন্য নিজেদের এগিয়ে রাখছেন না উইলিয়ামস

প্রথম দিন শেষে জিম্বাবুয়ে তুলেছে ২৩৬ রান, বাংলাদেশ ফেলেছে ৫ উইকেট। এই অবস্থায় কে এগিয়ে? সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করা শেন উইলিয়ামস দিনশেষে নিজেদের ঠিক এগিয়ে রাখতে পারছেন না।
৩ নভেম্বর ২০১৮, ০১:০৪ অপরাহ্ন

ভয় পেয়ে গিয়েছিলেন মুশফিক

দ্বিতীয় সেশন চলাকালীন এক কিশোর ভক্ত আচমকা মাঠে ঢুকে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন। এই ঘটনার আকস্মিকতায় মুশফিক আঁতকে উঠেছিলেন বলে জানিয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।
৩ নভেম্বর ২০১৮, ১২:৪২ অপরাহ্ন

কেন একাদশে এক পেসার, ব্যাখ্যা দিলেন আবু জায়েদ

টেস্ট স্কোয়াডে ছিলেন চার পেসার, স্পিনার ছিলেন তিনজন। তিনজনই থাকলে একাদশে, অথচ চার পেসারের মধ্যে খেলানো হলো মাত্র একজনকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ যে এরকমই হতে যাচ্ছে টের পাওয়া গিয়েছিল আগের দিন। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা একমাত্র পেসার আবু জায়েদ চৌধুরী রাহির জানালেন উইকেটের কারণে আসলে দলের এমন সিদ্ধান্ত।
৩ নভেম্বর ২০১৮, ১২:২৮ অপরাহ্ন

প্রথম দিনটা কারো নয়

শুরুটা জুতসই, মাঝখানে ছন্দপতন, শেষটা আরও আলো ঝলমলে হতে পারত জিম্বাবুয়ের। সে পথেই এগুচ্ছিল তাদের ইনিংস। তবে সেঞ্চুরির পথে থাকা শেন উইলিয়ামসকে ফিরিয়ে দিনটা জিম্বাবুয়ের হতে দিলেন না মাহমুদউল্লাহ।
৩ নভেম্বর ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন

মুশফিকের কিশোর ভক্তের কাণ্ড

৪৮ তম ওভারে শেষ হয়েছে। নাজমুল ইসলাম অপুর ওই ওভারেই জিম্বাবুয়ে হারিয়েছে সিকান্দার রাজাকে। প্রান্ত বদল করে মুশফিকুর রহিম যখন মিডিয়া প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তখনই হুট করে এক কিশোর পূর্ব গ্যালারির গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে। সোজা দৌড়ে জড়িয়ে ধরে মুশফিকুর রহিমকে।
৩ নভেম্বর ২০১৮, ০৮:৪৪ পূর্বাহ্ন