‘পরিপক্ব’ হয়েই এসেছেন সাদমান
হুট করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। তাই তার জন্যে প্র্যাকটিস কিট এখনো তৈরি হয়নি। মঙ্গলবার অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে অনুশীলনে এলেন এইচপি দলের জার্সি চাপিয়ে। ডাকটা হুট করে হলেও সাদমানের প্রস্তুতি আসলে অনেক দিনের। হুটহাট অভিষেক হয়ে যাওয়াদের দলে নয়। এই তরুণ মনে করেছেন বড় মঞ্চে পোক্ত হয়েই এসেছেন তিনি।
২০ নভেম্বর ২০১৮, ১২:৩৭ অপরাহ্ন
১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে মুশফিক
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। দেশের হয়ে প্রথম জোড়া ডাবল সেঞ্চুরির মালিক এ ক্রিকেটার তাতে গড়েছেন নতুন বিশ্বরেকর্ডও। ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার তিনিই যিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে করলেন দুটি ডাবল। এবার আরও একটি সুসংবাদ শুনলেন এ তারকা।
২০ নভেম্বর ২০১৮, ১০:১৪ পূর্বাহ্ন
ফলদায়ক প্রস্তুতি ম্যাচ
সোমবার বাংলাদেশ দল অনুশীলন করছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কিন্তু সেখানে ছিলেন না প্রধান কোচ স্টিভ রোডস। সকাল থেকেই তিনি ছিলেন এমএ আজিজ স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশে প্রস্তুতি ম্যাচটা মন দিয়ে দেখেছেন কোচ। আলাপ-আলোচনা চালিয়েছেন নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে। সন্ধ্যায় দেখা গেছে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সেই টেস্ট দলে যোগ করা হয়েছে সাদমান ইসলামকে।
১৯ নভেম্বর ২০১৮, ১২:৫০ অপরাহ্ন
প্রস্তুতি ম্যাচের ব্যাটিং দিয়ে টেস্ট দলে সাদমান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য মাত্র ১৩ জনের দল দিয়েছিলেন নির্বাচকরা। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দলে আরও একজনকে নেওয়ার ইঙ্গিত তাই ছিল। ৭৩ রানের এক ইনিংস খেলে সেই সুখবর পেয়েছেন সাদমান ইসলাম। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে।
১৯ নভেম্বর ২০১৮, ১১:৫১ পূর্বাহ্ন
এমন টেস্টও হারল পাকিস্তান!
এরকম টেস্ট হারা বোধহয় কেবল পাকিস্তানের পক্ষেই সম্ভব। কেন নিজেদের গায়ে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা সেঁটে গেছে তার মঞ্চায়নই যেন ছিল আবুধাবি টেস্ট। লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই, সে লক্ষ্যে এক পর্যায়ে ঠিক পথেই ছিল পাকিস্তানে। কিন্তু রোমাঞ্চকর সমাপ্তিতে উৎসব করেছে নিউজিল্যান্ড।
১৯ নভেম্বর ২০১৮, ১১:৩৩ পূর্বাহ্ন
ফিল্ডিংয়ে হিরোদের ‘ঘাটতি, বাধা সংস্কৃতিও
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হয় পেসার খালেদ আহমেদের। খালেদ শুরু থেকেই নজর কেড়েছিলেন আগ্রাসী বোলিং দিয়ে। কিন্তু গোটা ম্যাচ উইকেটশূন্যই থাকতে হয়েছে তাকে। অথচ একটু ভালো ফিল্ডিং হলেও নামের পাশে অন্তত তিন উইকেট থাকতে পারত তার।
১৯ নভেম্বর ২০১৮, ১১:০২ পূর্বাহ্ন
টেস্টের আগে সৌম্যের দাপুটে প্রস্তুতি
এক বছর পর টেস্ট দলে ফেরার পর প্রস্তুতি ম্যাচটাও দারুণ হয়েছে সৌম্য সরকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে তার ব্যাটে দেখা গেছে চেনা দাপট। সাবলীল ব্যাট চালিয়ে খেলেছেন ৭৮ রানের ইনিংস।
১৯ নভেম্বর ২০১৮, ০৮:৩০ পূর্বাহ্ন
লাল বল বলেই ‘ভুগছেন’ ইমরুল?
ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে রান করায় দেশিয় রেকর্ড করে ফেলেছিলেন ইমরুল কায়েস। কদিনের মধ্যে সেই তিনিই একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে নেমে একদম বিবর্ণ। টেস্টে ইমরুলের রান না পাওয়া অবশ্য অনেকদিনের ঘটনা। সর্বশেষ ২০ ইনিংসেও তার ব্যাট থেকে আসেনি কোন ফিফটি। কোচ স্টিভ রোডস এই ওপেনারের লাল বলে আত্মবিশ্বাসের ঘাটতিই দেখছেন।
১৯ নভেম্বর ২০১৮, ০২:৩১ পূর্বাহ্ন
‘মাস্টার টেকটিশিয়ান’ সাকিবকে পেয়ে দারুণ খুশি কোচ
দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে সাকিব আল হাসান আর হোটেলে যাননি। সোজা চলে যান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পোশাক পাল্টেই নেমে যান ব্যাট নিয়ে। টানা ৪৫ মিনিট নেটে সামলেছেন পেস, স্পিন সব ধরণের বল। অনুশীলনে সবালীল অধিনায়ককে পেয়ে কোচ স্টিভ রোডসকেও দেখা গেল বেশ ফুরফুরে।
১৮ নভেম্বর ২০১৮, ০১:৩৭ অপরাহ্ন
উইকেটে কেবল সময় কাটানোর পরিকল্পনা সৌম্যের
টেস্ট দলে সৌম্য সরকারের জায়গা কখনই নিশ্চিত ছিল না। ওয়ানডের ছন্দ দিয়ে টেস্টে খেলেছেন ১০টি। ছয়, সাতে শুরু করে বেশিরভাগ ব্যাটিং করেছেন ওপেনিংয়েই। তবে টেস্টে থিতু হওয়ার মতো ভরসা কখনই জোগাতে পারেননি। অনেকবারই সেট হয়েও উইকেট ছুঁড়ে দিয়েছেন অস্থিরতায়। এবার আরেকবার টেস্টে ডাক পেয়ে উইকেটে গিয়ে স্থির হওয়ার পণ এই ওপেনারের।
১৮ নভেম্বর ২০১৮, ১২:৪৭ অপরাহ্ন
স্পিন সামলে ওয়েস্ট ইন্ডিজের জুতসই প্রস্তুতি
বাংলাদেশে আসার আগে ভারতে লম্বা সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজের। উপমহাদেশের কন্ডিশনের মন্থর পিচ আর ঘূর্ণি বল তাই বেশ ক’দিন থেকেই খেলা হচ্ছে তাদের। তার ছাপ দেখা গেল বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেও। শাই হোপ, কিরন পাওয়েলের ব্যাটে জুতসই রানই তুলেছে তারা।
১৮ নভেম্বর ২০১৮, ১২:২১ অপরাহ্ন
বিসিএলেই দল পেলেন না আশরাফুল
প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এ দল পাননি মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি। এবারের জাতীয় লিগে খারাপ পারফরম্যান্সের কারণে তাদের ধরে রাখেনি ইসলামি ব্যাংক ইস্ট জোন, আগ্রহ দেখায়নি অন্য কোন ফ্রেঞ্চাইজিও
১৮ নভেম্বর ২০১৮, ০৪:২৩ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেছেন সাকিব, দলে অনেক বদল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ফেরার জন্য প্রস্তুত ছিলেন তামিম ইকবাল। হাতের চোট সারলেও নতুন করে পাঁজরের চোট ছিটকে দিয়েছে তাকে। তবে যার ফেরার সম্ভাবনা ছিল আরও একটু কম সেই সাকিব আল হাসান ফিরেছেন এই সিরিজেই। নিয়মিত অধিনায়ককে নিয়ে চট্টগ্রামে কেবল প্রথম টেস্টের জন্য ১৩ জনের দল দিয়েছে বিসিবি। অনেকদিন পর টেস্টে ফিরেছেন সৌম্য সরকার, স্কোয়াডে দ্বিতীয়বারের মতো ডাক পেয়েছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন একাধিক ক্রিকেটার।
১৭ নভেম্বর ২০১৮, ০৮:০৩ পূর্বাহ্ন
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব নিলেন বিসিবি প্রধান
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)’র সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ পদে বসা চতুর্থ বাংলাদেশি হলেন তিনি।
১৭ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ পূর্বাহ্ন
সানরাইজার্স সাকিবকে ধরে রাখলেও মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর পরের আসরেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আগের মৌসুমে ভালো খেলায় তাকে ধরে রেখেছে তারা। কিন্তু আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
১৫ নভেম্বর ২০১৮, ০৭:২৭ অপরাহ্ন
বিশেষ সম্মাননা নিলেন তামিম-মুশফিক, ছিলেন না সাকিব
মিরপুর টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হঠাৎ দেখা গেল সাদা ব্লেজার পরিয়ে দেওয়া হচ্ছে তামিম ইকবালকে। হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। খানিকপর তা পেলেন মুশফিকুর রহিমও। ঘটনা কি? মুশফিক না হয় করেছেন ডাবল সেঞ্চুরি, দেশের হয়ে সবচেয়ে বেশি রানের ইনিংস। কিন্তু তামিম তো এই ম্যাচ খেলেননই। ভুল ভাঙল অবশ্যই তখনই। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা তিন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে সম্মাননা জানানোর ব্যবস্থা করেছিল বিসিবি। সাকিব না থাকলেও বাকি দুজন নিয়েছেন সম্মাননা।
১৫ নভেম্বর ২০১৮, ০১:২০ অপরাহ্ন
আমাদের চোখের পানিটা কেউ দেখে না: মাহমুদউল্লাহ
সিলেট টেস্ট জিম্বাবুয়ের কাছে বাজে হারের পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, 'এভাবে টেস্ট খেলার কোন মানে হয় না'। অস্বস্তির কাঁটা নিয়ে মিরপুরে নেমেছিলেন সিরিজ বাঁচানোর লড়াইয়ে। তাতে বড় ব্যবধানে জেতার পর অধিনায়ক যেন কিছুটা অভিমানী।
১৫ নভেম্বর ২০১৮, ১২:১৫ অপরাহ্ন
আরও উন্নতি চান মাহমুদউল্লাহ
জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল ব্যবধানেই জয় পেয়েছে বাংলাদেশ দল। আর ব্যক্তিগত অর্জনও অনন্য। মুশফিকুর রহীমের ডাবল সেঞ্চুরি, মুমিনুলের দেড়শ, অধিনায়ক মাহমুদউল্লাহর আট বছর পর সেঞ্চুরি। সঙ্গে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের মায়াবী ঘূর্ণি। এতো কিছুর পরও উন্নতি করার মতো অনেক জায়গাই দেখছেন অধিনায়ক।
১৫ নভেম্বর ২০১৮, ১০:৪৮ পূর্বাহ্ন
যদি একদিনের জন্যও সুযোগ থাকে, মাশরাফি অবশ্যই খেলবে: নাজমুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলা নিয়ে সংশয় ছিল কারো কারো মনে। তবে সামান্য সুযোগ পেলে যে তিনি খেলবেন এমনটা জোর দিয়েই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
১৫ নভেম্বর ২০১৮, ০৯:৫০ পূর্বাহ্ন
অস্বস্তি তাড়ানো জয়
সিলেট থেকে বয়ে আনা বিশাল হার গলার কাঁটার মতো বিধে অস্বস্তি দিচ্ছিল। সিরিজ জেতা হচ্ছে না, কিন্তু এই জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে সিরিজ বাঁচানোও যাবে না? কাঁটা সরাতে কেবল কোন একটা জয় হলেই চলত না, দরকার ছিল হতশ্রী ব্যাটিং দশার একটা বদল। দরকার ছিল গুঁড়িয়ে দেওয়ার মতো একটা জয়। যাতে এক ঝাপটায় ঘুরে দাঁড়ানোর তেজ পাওয়া যায়। মিরপুরে সবটাই এলো। এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলতেই পারে, সিলেটের ওই হার ছিল কেবলই একটা দুর্ঘটনা।
১৫ নভেম্বর ২০১৮, ০৮:১৮ পূর্বাহ্ন