টানা তিন হারে বিশ্বকাপ থেকে সালমাদের বিদায়

আবারও বোলাররা কাজটা করেছিলেন ঠিকঠাক। শ্রীলঙ্কান মেয়েদের বেধে রেখেছিলেন একশোর নিচে। তবু ব্যাটারদের নিদারুণ ব্যর্থতা থেকে বেরুতে পারেনি বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে টানা তৃতীয় ম্যাচ হেরেছে সালমা খাতুনের দল।
১৫ নভেম্বর ২০১৮, ০৪:১৩ পূর্বাহ্ন

জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ

জিম্বাবুয়েকে ২১৮ রানে হারিয়ে দুই টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করল বাংলাদেশ।
১৫ নভেম্বর ২০১৮, ০৪:১১ পূর্বাহ্ন

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিতে ‘যথেষ্টেরও বেশি সময়’ হাতে বাংলাদেশের

বাংলাদেশ কেন জিম্বাবুয়েকে ফলোঅন করালো না কিংবা কেন আরেকটু আগে ছেড়ে দেওয়া হলো না ইনিংস। এসব প্রশ্ন প্রকাণ্ড হয়ে যেতে পারত দিন শেষে। চার সেশন ব্যাট চালিয়ে ড্র করার মন নিয়ে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার কাটিয়ে দিয়েছিলেন ২২ ওভার। শেষ পর্যন্ত সেই বাধন আলগা করা গেছে, শেষ বিকেলে উইকেট ফেলা গেছে আরেকটি। আর তাই জোর গলায় মেহেদী হাসান মিরাজ শুনিয়ে গেলেন সময় মতই ইনিংস ছেড়ে দিয়েছিলেন তারা।
১৪ নভেম্বর ২০১৮, ০৩:৫৪ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার সেই ম্যাচ সাহস দিচ্ছে জিম্বাবুয়েকে

মাত্র কদিন আগেই দুবাইতে পাকিস্তানের বিপক্ষে প্রায় ১৪০ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করেছিল অস্ট্রেলিয়া। সে ম্যাচে অবিস্মরণীয় ব্যাটিং করেছিলেন উসমান খাজা। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট ড্র করতে এখন ওই ম্যাচ থেকেই প্রেরণা নিচ্ছে জিম্বাবুয়েকে। ম্যাচ বাঁচাতে যে জিম্বাবুয়েকে দেখাতে হবে সেরকমই দৃঢ়তাই।
১৪ নভেম্বর ২০১৮, ০৩:২৩ অপরাহ্ন

মিরাজ আরও ভালো বোলিং করেননি, কারণ...

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসান না থাকায় স্পিন বিভাগে মূল ভরসা ছিলেন মেহদী হাসান মিরাজ। কিন্তু সিরিজের শেষ দিকে এসে দেখা যাচ্ছে জিম্বাবুয়েকে ধসিয়ে দিচ্ছেন আসলে তাইজুল ইসলাম। তাইজুলের পাশে যেন অনেকটা ম্লানই দেখাচ্ছে মিরাজকে। বোলিংয়ে ধার কি তাহলে একটু কম, মিরাজ উত্তরটা দিলেন রসিকতা করে।
১৪ নভেম্বর ২০১৮, ০১:৪৩ অপরাহ্ন

মাঠে ফিরতে তাড়াহুড়ো করা যাবে না: সাকিব

বুধবার মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা চলার এক পর্যায়ে সবার নজর চলে গেল অন্যদিকে। ব্যাট, প্যাড পরে মাঠ ঘুরে ইনডোরের দিকে যাচ্ছিলেন সাকিব আল হাসান। গ্যালারিতে থাকা দর্শকরা হুড়োহুড়ি করে দেখতে লাগলেন তাকে, ‘সাকিব’, ‘সাকিব’ বলে চিৎকারও হলো। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা এই তারকা কবে ফিরবেন মাঠে? সাকিব নিজেই বলছেন, সব ঠিকঠাক চলছে তবু এবার তাড়াহুড়ো নয়।
১৪ নভেম্বর ২০১৮, ১২:৩৫ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে রিশাদ, রবিউল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার রবিউল হক।
১৪ নভেম্বর ২০১৮, ১২:১১ অপরাহ্ন

মাঠে যে কারণে সিজদাহ দিলেন মিরাজ

মুসলিম খেলোয়াড়রা প্রায়ই দারুণ কোন প্রাপ্তির উদযাপন করে থাকেন সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে। সেক্ষেত্রে মাঠেই সিজদাহ দিয়ে থাকেন তারা। এদিন প্রায় আট বছর পর সাদা জার্সিতে সেঞ্চুরি করে সিজদা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার সঙ্গে সিজদাহ দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। তাতেই প্রশ্ন জাগে কেন সিজদাহ দিলেন মিরাজ?
১৪ নভেম্বর ২০১৮, ১২:০৬ অপরাহ্ন

রোমাঞ্চ জমা থাকল শেষ দিনে

মাহমুদউল্লাহ রিয়াদ কেন জিম্বাবুয়েকে ফলোঅন করালেন না? যদি ব্যাটিংই করবেন তাহলে আরও আগে কেন ইনিংস ছেড়ে দিলেন না, যখন কিনা লিড চারশো পেরিয়ে গেল তখনো কিসের অপেক্ষায় ছিলেন? নিজের সেঞ্চুরির? এমন সব অস্বস্তির কর প্রশ্ন বড় হচ্ছিল চতুর্থ দিনের শেষ বিকেলে। তবে জিম্বাবুয়ের ওপেনারদের প্রতিরোধ ভেঙে আপাতত দুই উইকেট তুলে নেওয়ার স্বস্তিতে বাংলাদেশ।
১৪ নভেম্বর ২০১৮, ১০:৫২ পূর্বাহ্ন

ফুরালো মাহমুদউল্লাহর দীর্ঘ অপেক্ষা

সময়ের হিসেবে আট বছর আট মাস। ক্যারিয়ারের তখন শুরুর দিকে মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড সফরে গিয়ে হ্যামিল্টনে মাত্র পঞ্চম টেস্টেই পেয়েছিলেন সেঞ্চুরি। এরপরে পেরিয়ে গেল অনেক বছর। ওয়ানডেতে একাধিক সেঞ্চুরি করেছেন, ম্যাচ জিতিয়েছেন। দলের সবচেয়ে সিনিয়রদের একজন হয়ে উঠেছেন। তবু আরেকটি টেস্টে সেঞ্চুরি আসছিল না তার ব্যাট থেকে।
১৪ নভেম্বর ২০১৮, ০৮:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশের আসার আগেই দুঃসংবাদ শুনল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগেই দুঃসংবাদ শুনেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটে পড়ে ছিটকে গেছেন তাদের অধিনায়ক জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভের হোল্ডারের বাদ পড়ার খবর নিশ্চিত করেছেন।
১৪ নভেম্বর ২০১৮, ০৪:৫৮ পূর্বাহ্ন

টাইগারদের জয়ের জন্য চাই আট উইকেট

মিরপুর টেস্টে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে দল।
১৪ নভেম্বর ২০১৮, ০৩:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশের জায়গায় থাকলে ফলোঅন করাতেন টেইলর

জিম্বাবুয়ের শেষ উইকেটটা নেওয়ার পর দিনের খেলাও শেষ হয়ে যায়। ৩০৪ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ে ফলোঅন এড়াতে পারেনি। কিন্তু বাংলাদেশ তাদের ফলোঅন করাবে কিনা তা জানাতে অপেক্ষায় রেখেছে পরের দিনের সকালের জন্য। ম্যাচের এই পরিস্থিতিতে তাই বাংলাদেশের জন্য সহজ পথ দেখছেন সেঞ্চুরি করা ব্র্যান্ডন টেইলর।
১৩ নভেম্বর ২০১৮, ০২:১১ অপরাহ্ন

সাকিবের জন্য অপেক্ষা, ফের অনিশ্চয়তায় তামিম

আঙুলের চোট থেকে অনেকখানি সেরে উঠে অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে পাওয়া যাবে কিনা, তা জানতে দরকার আরও অপেক্ষা। অন্যদিকে হাতের চোট থেকে সেরে উঠে ফেরার সম্ভাবনায় থাকা তামিম ইকবাল পাঁজরে নতুন করে ব্যথা পেয়েছেন।
১৩ নভেম্বর ২০১৮, ০১:১৭ অপরাহ্ন

এমন ক্যাচ ধরেও নির্লিপ্ত তাইজুল

স্কয়ার লেগ ও মিড উইকেটের মাঝামাঝি অবস্থানে হঠাৎই পাখির মতো ওড়ার চেষ্টা করলেন তাইজুল ইসলাম। উদ্দেশ্য সেঞ্চুরিয়ান ব্রান্ডন টেইলরের ক্যাচ ধরা। ধরলেনও। তাতেই মূলত জিম্বাবুয়ের ফলোঅন নিশ্চিত হয়ে যায়। এমন দারুণ ক্যাচ নেওয়ার পরও আহ্লাদিত নন এ বাঁহাতি স্পিনার।
১৩ নভেম্বর ২০১৮, ১২:৪৬ অপরাহ্ন

সাকিবের অনুপস্থিতির সময়টা ‘উপভোগ্য’ তাইজুলের

টেস্টে দলের নিয়মিত পারফর্মার তিনি। কিন্তু আলোয় আসতে পারেন কম। সাকিব আল হাসানের ছায়াতেই বেশিরভাগ সময় ঢাকা পড়ে যান তাইজুল। এবার জিম্বাবুয়ের বিপক্ষে নেই সাকিব। তাই এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর জানালেন সময়টা বেশ কাটছে তার।
১৩ নভেম্বর ২০১৮, ১২:৪২ অপরাহ্ন

জিম্বাবুয়ের প্রতিরোধের পর শেষ বিকেলের আলো

সফরকারীদের উপর বিশাল রানের বোঝা চাপিয়ে তৃতীয় দিনে উইকেট থেকে টার্ন-বাউন্সের আশায় ছিল বাংলাদেশ। কিন্তু মিরপুরের উইকেটে দেখা গেল না তেমন কিছু। বরং সারাদিনই প্রতিরোধ দেখালেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। পাঁচ বছর পর টেস্টে সেঞ্চুরি করা ব্র্যান্ডন টেইলর আর পিটার মুরের ব্যাটে শেষ সেশন পর্যন্ত লড়াই জারি রেখেছিল জিম্বাবুয়ে। শেষ বিকেলে সেই প্রতিরোধ ভাঙেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম।
১৩ নভেম্বর ২০১৮, ১১:৫৬ পূর্বাহ্ন

তাইজুলের ঘূর্ণিতে ২১৮ রানের লিড বাংলাদেশের

ব্রান্ডন টেইলর ও পিটার মুর যখন ব্যাট করছিলেন তখন মনে হয়েছিল ফলোঅন তো এড়াবেনই এমনকি লিডও অসম্ভব নয়। কারণ একের পর এক ক্যাচ যে মিস করছিলেন টাইগার ফিল্ডাররা। কিন্তু বল হাতে নিয়ে প্রথম ওভারেই মুরকে আউট করেন আরিফুল। এরপরই পাশা যায় বদলে। দারুণভাবে ম্যাচে ফিরে আসে ৩০৪ রানে অলআউট করে দেয় দলটিকে। ফলে ২১৮ রানের লিড পায় বাংলাদেশ।
১৩ নভেম্বর ২০১৮, ০৪:৩১ পূর্বাহ্ন

আবারও ব্যাটিং ব্যর্থতায় হারল মেয়েরা

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর এদিন কিছুটা উন্নতি হয়েছে বটে। তবে বাংলাদেশের মেয়েদের ব্যাটিংয়ের করুণ দশা কাটেনি। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ফল হওয়া ম্যাচে পাত্তাই পায়নি সালমা খাতুনের দল।
১৩ নভেম্বর ২০১৮, ০৪:০৫ পূর্বাহ্ন

নব্বুইয়ে যে স্নায়ুচাপে ভোগে না সে মানুষ না, ফেরেশতা: মুশফিক

ডাবল সেঞ্চুরি থেকে মুশফিকুর রহিম তখন মাত্র ১ রান দূরে। বল করতে আসলেন লেগ স্পিনার ব্র্যান্ডন মাভুটা। সারাদিনই যিনি মুশফিকের ব্যাটে নাজেহাল হয়েছেন। সবার নজর মুশফিকের দিকে, এই বুঝি হয়ে যায়। কিন্তু মাভুটা তখন যেন বনে গেলেন রশিদ খান। তার বলে অস্বস্তি অনুভব করে মেডেনই দিয়ে দেন মুশফিক। মাইলফলকের কাছে গিয়ে এমন স্নায়ুচাপ তিনি ‘মানুষ’ বলেই মুশফিকের কাছে বেশ স্বাভাবিক।
১২ নভেম্বর ২০১৮, ০১:৫৯ অপরাহ্ন