লিটনের চোট গুরুতর নয়, পাওয়া যায়নি চিড়
ইনিংসের দ্বিতীয় ওভারের ওশান টমাসের ইয়র্কার লেন্থের তৃতীয় বল ফ্লিক করতে গিয়েছিলেন লিটন দাস। বল তার ব্যাটে না লেগে লেগেছেন ডান পায়ের গোড়ালিতে। সঙ্গে সঙ্গে ব্যথায় কাঁতরে খোঁড়াতে থাকেন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে এক্স-রে করে জানা গেছে তার পায়ে কোন ফ্র্যাকচার নেই।
১১ ডিসেম্বর ২০১৮, ০৭:৫১ পূর্বাহ্ন
হোপের বীরত্বে রোমাঞ্চকর জয় পেল উইন্ডিজ
এক প্রান্তে উইকেট তুলে নিতে পেরেছিল টাইগাররা। কিন্তু অপর প্রান্তে বুক চিতিয়ে লড়াই করলেন শাই হোপ। মাঝে সঙ্গি হিসেবে কখনো পেলেন ড্যারেন ব্রাভোকে, কখনো মারলন স্যামুয়েলসকে, কখনো কিমো পলকে। আর তাতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান এ ওপেনার।
১১ ডিসেম্বর ২০১৮, ০৬:০১ পূর্বাহ্ন
সাকিব বিশ্বের সবচেয়ে সেরা ওয়ানডে ক্রিকেটার: সুনীল যোশী
সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার, এই কথায় হয়ত দ্বিমত করার উপায় নেই। কিন্তু বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশী সাকিবকে মনে করেন ওয়ানডে সংস্করণে সারা বিশ্বেরই সেরা ক্রিকেটার।
১০ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ অপরাহ্ন
‘ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে ওয়েস্ট ইন্ডিজের’
টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়ার পর প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের কাছে পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। রীতিমতো কোণঠাসা অবস্থাই এখন তাদের। তবে এই কাহিল দশা পেরিয়েও দলটি ঘুরে দাঁড়াতে পারে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা।
১০ ডিসেম্বর ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন
শেষ দিনে রোমাঞ্চের পর জিতল ভারত
লক্ষ্যটা ছিল বেশ বড়। জিততে হলে অ্যাডিলেনে রান তাড়ার রেকর্ড গড়তে হতো অস্ট্রেলিয়াকে। আগের দিন চার উইকেট খুইয়ে ফেলায় সেই আশা ছিল ম্রিয়মাণ। অথচ শেষ দিনে নিচের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ম্যাচ জমিয়ে তুলে অসিরা। শেষ পর্যন্ত অবশ্য টেল এন্ডারদের প্রতিরোধ ভেঙে ম্যাচ জিতে বিরাট কোহলির দল।
১০ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৫ পূর্বাহ্ন
‘চার ওপেনার’ নিয়ে খেলার যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক
সিরিজের আগে বড় প্রশ্ন ছিল ছন্দে থাকা তিন টপ অর্ডার ব্যাটসম্যানের কে হবেন তামিম ইকবালের সঙ্গী? কে খেলবেন তিনে? পরিস্থিতি বলছিল অন্তত একজন বাদ পড়তে যাচ্ছেন। কিন্তু প্রথম ওয়ানডের একাদশে দেখা গেল চার ওপেনারই আছেন। বাদ দেওয়া হয়েছে মিডল অর্ডারে ছন্দে থাকা মোহাম্মদ মিঠুনকে। এই কম্বিনেশন নিয়ে অনায়াসে জিতে আসার পর অধিনায়ক মাশরাফি মর্তুজা দিলেন ব্যাখ্যা।
৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৭ অপরাহ্ন
মাইলফলকের ম্যাচ মানেই ভিন্ন মাশরাফি
বাংলাদেশ দলের শততম ওয়ানডে নিয়ে অনেক আলোচনা চলছিল তখন। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যাদের বিপক্ষে জয় তো দূরের কথা, প্রতিদ্বন্দ্বিতাটাও কখনোও করতে পারেনি বাংলাদেশ। কিন্তু সবাইকে অবাক করে ম্যাচ জিতে নিল বাংলাদেশই। আর ম্যাচের নায়ক ছিলেন অলরাউন্ডার মাশরাফি বিন মুর্তজা। কারণ ব্যাটে বলে তিনিই ছিলেন সেরা পারফর্মার।
৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৩১ অপরাহ্ন
ইনজুরি আরও বেড়েছে মাশরাফির
ইনজুরি আর মাশরাফি বিন মুর্তজার নামটা অনেক আগের থেকে সমার্থক শব্দে পরিণত হয়েছে। তাই ইনজুরি নিয়ে খেলাটা নতুন কিছু নয় বাংলাদেশ অধিনায়কের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষেও খেলেছিলেন। রোববার খেললেন উইন্ডিজের বিপক্ষেও। তাও একটি নয় দুটি ইনজুরি নিয়ে খেলেছেন টাইগার অধিনায়ক।
৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৬ অপরাহ্ন
জবাব টবাবের কিছু নেই, আমি নিজেকে চিনি: মাশরাফি
সিরিজ শুরুর দিন পাঁচেক আগে এক সংবাদ সম্মেলন ডেকেছিলেন মাশরাফি মর্তুজা। জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া, রাজনীতিতে আসা নিয়ে মানুষের মনে জড়ো হওয়া সব প্রশ্নের জবাব আগেভাগে দিয়ে নামতে চেয়েছিলেন মাঠে। সেই সংবাদ সম্মেলনে তার দিকে ধেয়ে এসেছে বাউন্সার, ইয়র্কার। নির্বাচনের প্রার্থী মাশরাফির এই সিরিজে আসলে ফোকাস কতটা এমন প্রশ্ন উঠেছিল জোরেসোরেই। খেলায় ফোকাস তার কতটা আছে সেটা নিয়ে বোধহয় এখন আর কথা বলা অর্থহীন। সিরিজের প্রথম ওয়ানডেতে নেমে দলকে জেতাতে ম্যাচ সেরা যে অধিনায়ক নিজেই।
৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৫১ অপরাহ্ন
মাশরাফি-মুশফিকের ঝলকে অনায়াসে জিতল বাংলাদেশ
নিজের দু’শতম ওয়ানডেতে দারুণ বল করে কাজটা এগিয়ে রেখেছিলেন মাশরাফি মর্তুজা। রান তাড়ায় সামান্য হোঁচট খেলেও পরে অনায়াসে তীরে তরি ভিড়িয়েছেন মুশফিকুর রহিম। টেস্ট সিরিজে নাস্তানাবুদ করা ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতেও লড়াই করতে দেয়নি বাংলাদেশ।
৯ ডিসেম্বর ২০১৮, ০২:০৭ অপরাহ্ন
পাকিস্তানকে উড়িয়ে ইমার্জিং কাপের সেমিতে বাংলাদেশ
টুর্নামেন্টটা বাংলাদেশ শুরু করেছিল হোঁচট দিয়ে। প্রথম ম্যাচে নেমেই আইসিসি সহযোগি দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে বসেছিল বাংলাদেশ ইমার্জিং টিম। পরের ম্যাচে হংকংকে হারালেও সেই জয় আসেনি দাপটের সঙ্গে। তবে সেমিফাইনালে উঠার বাঁচা মরার লড়াইয়ে স্বাগতিক পাকিস্তানকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের দল। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে শেষ চার।
৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯ পূর্বাহ্ন
যেন চিতার ক্ষিপ্রতায় নেওয়া সেই ক্যাচ
তখন চলছে ২১তম ওভারের খেলা। মাশরাফি মর্তুজার বলে উইকেটে হাঁসফাঁস করছিলেন ড্যারেন ব্রাভো। একের পর এক ডট বলে বাড়ছিল চাপ। চাপ সরাতে উড়িয়ে মারতে গিয়েছিলেন তিনি। আকাশে উঠে যাওয়া সেই ক্যাচ লং অফ থেকে দৌঁড়ে চিতার ক্ষিপ্রতায় হাতে জমান তামিম ইকবাল।
৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৩ পূর্বাহ্ন
‘প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব’
সেই ২০০১ সালে শুরু করেছিলেন পথচলা। ইনজুরি বারবার হানা না দিলে অনেক আগেই খেলে ফেলতেন ২০০ ওয়ানডে। হয়ত ছাড়িয়ে যেতেন আরও অনেক কিছু। উইকেট নেওয়ায় চলে যেতে পারতেন চারশোর কাছাকাছি। অবশেষে মাশরাফি মর্তুজা আজ যখন প্রথম বাংলাদেশি ২০০তম ওয়ানডেতে নামছেন, তখন বাতাসে তার বিদায়ের গুঞ্জনও। আগামী বিশ্বকাপের পর খেলা ছেড়ে দিলে ঘরের মাঠে এটাই যে তার শেষ সিরিজ। এমন সব উপলক্ষের মাঝে ভক্ত দর্শকদের শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েছেন অধিনায়ক।
৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০২ পূর্বাহ্ন
উইন্ডিজকে সহজেই হারালো বাংলাদেশ
উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয় তুলে নিয়েছে ১৪.৫ ওভার হাতে রেখেই।
৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৭ পূর্বাহ্ন
নানা নাটকীয়তার পর বিসিএলের ম্যাচ ড্র
বগুড়ায় দারুণ রোমাঞ্চকর সমাপ্তির দিনে জিততে পারত মধ্যাঞ্চল বা পূর্বাঞ্চল যে কেউ। কিন্তু নাটকীয়তায় মোড়া শেষ বিকেলে ম্যাচটি শেষ হয়েছে অমিমাংসিতভাবে। জয় থেকে মাত্র ছয় রান দূরে থামতে হয়ে পূর্বাঞ্চলকে। প্রতিপক্ষ মন্থর গতিতে খেলেছে, এমন অভিযোগে আম্পায়ার দিকে চিৎকার করায় শাস্তিও পেয়েছেন পূর্বাঞ্চলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত।
৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৫ অপরাহ্ন
উইন্ডিজের গতিময় পেসার টমাসকে নিয়ে ভাবছেন মাশরাফি
বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে বল করতে এসেই ওশান টমাস মারছিলেন দারুণ সব বাউন্সার। তার একটি উইকেটকিপারকে ছাড়িয়ে এমনভাবে গেল, একটুর জন্য উড়ন্ত অবস্থায় পেরিয়ে যাচ্ছিল সীমানাও। স্পিড মিটারে নিশ্চিতভাবেই এসব বলের গতি কৌতহল জাগানিয়া হতো। ভারতের বিপক্ষে সিরিজেও গতি দিয়ে নজর কেড়েছিলেন এই তরুণ। ঘন্টায় তার কোন কোন বলের গতি ১৫০ কিমির কাছাকাছি। মুখোমুখি হওয়ার আগে এবার তাকে নিয়ে ভাবছেন বাংলাদেশ অধিনায়কও।
৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩২ অপরাহ্ন
সাকিব-তামিম ফেরায় মাশরাফির স্বস্তি
এশিয়াকাপে দুবাই-আবুধাবির প্রচণ্ড গরমে নাজেহাল হননি বাংলাদেশ স্কোয়াডের এমন খেলোয়াড়ই নেই বললেই চলে। তবে তামিম ইকবালের আঙুলের ইনজুরি আর সাকিব আল হাসানের চোট বেড়ে আসর থেকে ছিটকে পরা ছিল মরার উপর খাড়ার ঘায়ের মতো। তবে দুঃসময় পেছনে ফেলে আবারো জাতীয় দলে ফিরছেন এ দুই তারকা। তাতেই স্বস্তি মিলেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
৮ ডিসেম্বর ২০১৮, ১১:০০ পূর্বাহ্ন
মাইলফলকের ম্যাচেও আলাদা গুরুত্ব নেই মাশরাফির কাছে
বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেকটা হয়েছিল টেস্ট ম্যাচ দিয়ে। অভিষেকেই জাদুকরী বোলিংয়ে নজর কাড়েন তিনি। সেই থেকে শুরু। এরপর ওয়ানডে পরে টি-টোয়েন্টিতেও নিজেকে অটোম্যাটিক চয়েজে পরিণত করেন। কিন্তু ইনজুরির কারণে টেস্ট ম্যাচই আর খেলা হয় না। দেশের হয়ে এখন শুধু ওয়ানডেই খেলেন। এ সংস্করণের অধিনায়কও তিনি। আগামীকাল রোববার উইন্ডিজের বিপক্ষে অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন সেই মাশরাফি বিন মুর্তজা।
৮ ডিসেম্বর ২০১৮, ১০:১৮ পূর্বাহ্ন
বাদ পড়া টপ অর্ডার ব্যাটসম্যানকে যে বার্তা দিতে চান অধিনায়ক
ওয়ানডে সংস্করণে বাংলাদেশের টপ অর্ডারে এখন তুমুল লড়াই। চোট কাটিয়ে ফেরা তামিম ইকবাল খেলবেন নিশ্চিত। বাকি আরেক ওপেনিং পজিশনের জন্য লড়াই তিনজনের। লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার। তিনজনই আছেন ছন্দে। ওয়ানডাউনে আবার সাকিব আল হাসান খেললে এদের দুজনের জায়গা করা নিয়েই তৈরি হবে সংকট। কাকে রেখে কাকে খেলানো যায়, তা ঠিক করতে তাই রীতিমতো হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ছন্দে থাকা অন্তত একজনকে একাদশের বাইরে রাখতে হতে পারে। অধিনায়ক মাশরাফি মর্তুজা এই পরিস্থিতিতে মনে করেন কেউ বাদ গেলেও তার কাছে ভুল বার্তা যাবে না।
৮ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ পূর্বাহ্ন
পেসারদের নিয়েই মাশরাফি বাজি
দেশের মাঠে টেস্টের বাংলাদেশ আর ওয়ানডের বাংলাদেশের মধ্যে মোটা দাগের তফাত বোলিং আক্রমণে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজই তরতাজা উদাহরণ। প্রথম টেস্টে একমাত্র পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান মাত্র চার ওভার বোলিং পেয়েছিলেন। পরের টেস্টে তো একাদশে কোন পেসারই রাখেনি বাংলাদেশ। তবে ওয়ানডে নিশ্চিতভাবেই বাংলাদেশের বোলিং আক্রমণ হবে ভিন্ন। অধিনায়ক মাশরাফি মর্তুজা জানালেন সীমিত ওভারে তার আস্থা পেসারদের উপরই।
৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ পূর্বাহ্ন