টি-টোয়েন্টি দলে ফিরলেন মিঠুন-সাইফউদ্দিন
উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন মোহাম্মদ মিঠুনও। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে বিসিবি।
১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৯ পূর্বাহ্ন
তামিম-সৌম্যের ব্যাটে উইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বোলাররা এনে দিয়েছিলেন সহজ লক্ষ্য। ব্যাটসম্যানরা সেটা যেন তুড়ি মেরেই উড়িয়ে দিলেন। বাংলাদেশের টপ অর্ডার দারুণ ব্যাট করে ১৯৯ রানের লক্ষ্য বানিয়ে ফেলে অতি সহজ। তামিম ইকবালের দায়িত্বশীল ৮১ , সৌম্য সরকারের ঝড়ো ৮০ রানের ইনিংসে পাত্তা পায়নি উইন্ডিজ।
১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:১৭ পূর্বাহ্ন
ক্যারিবিয়ান পেস নিয়ে ‘দুশ্চিন্তা নেই’ বাংলাদেশের
উইন্ডিজের পেসারদের খেলতে অস্বস্তিবোধ করেন বাংলাদেশের পেসাররা। সংবাদ সম্মেলনে ওদের অধিনায়ক রভম্যান পাওয়েল এমন কথা বলে গেছেন শুনে তীব্র দ্বিমত করলেন বাংলাদেশ অধিনায়ক। ক্যারিবিয়ান পেসাররা আগের ম্যাচে ভালো করলেও বাংলাদেশ তাদের নিয়ে দুশ্চিন্তার কোন কারণ দেখছে না।
১৩ ডিসেম্বর ২০১৮, ০২:১৫ অপরাহ্ন
পেস দিয়ে বাংলাদেশের অস্বস্তি বাড়াতে চায় উইন্ডিজ
আগের ম্যাচে দারুণ গতিতে বল করে লিটন দাসকে চোটে ফেলেন ওশান টমাস, গতিতে পরাস্ত করে আউট করেন ইমরুল কায়েসকে। শুরুতেই তার পেসের ঝাঁজে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। পরে তা সামলে নিয়ে জুতসই রান পেলেও বারকয়েক ব্যাটসম্যানদের ভুগতে দেখা গেছে। শেষ ম্যাচেও পেসারদের গতি দিয়ে বাংলাদেশকে পরীক্ষায় ফেলতে চায় ক্যারিবিয়ানরা।
১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৪৩ অপরাহ্ন
শ্রীলঙ্কার কাছে হেরে ইমার্জিং কাপ শেষ বাংলাদেশের
মিজানুর রহমান আর ইয়াসির আলির দুই ফিফটিতে শ্রীলঙ্কা ইমার্জিং টিমকে মাঝারি লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। লঙ্কানদের রান তাড়ায় শুরুতে চেপে ধরলেও কামিন্দু মেন্ডিসের ব্যাটে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
১৩ ডিসেম্বর ২০১৮, ০১:১১ অপরাহ্ন
এবার ওয়ানডে অভিষেকের সামনে সিলেট
প্রথমে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল সিলেট ক্রিকেট স্টেডিয়ামের। গেল মাসে টেস্ট ক্রিকেটের অভিজাত আঙিনাতেও পা রাখে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মাঠ। এবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের শেষ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হচ্ছে সিলেটের।
১৩ ডিসেম্বর ২০১৮, ১২:৪৮ অপরাহ্ন
চার ওপেনার নিয়ে এবার ভিন্ন ভাবনা
ফর্মের তুঙ্গে থাকায় চারজন ওপেনারকেই একাদশে রেখে প্রথম দুই ম্যাচে দল সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু এই ফরমুলা কাজে আসেনি। তিনে নেমে দুই ম্যাচেই একদম রান পাননি ইমরুল কায়েস। ছয়, সাতে নিজেকে মেলে ধরতে পারেননি সৌম্য সরকার। সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে তাই কম্বিনেশনে অদল বদলের ইঙ্গিত দিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
১৩ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ অপরাহ্ন
ওপেন বা তিন সৌম্যের সেরা জায়গা: মাশরাফি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সৌম্য সরকার ছয় আর সাতে ব্যাট করলেও অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন এই ব্যাটসম্যানের সেরা জায়গায় টপ অর্ডার। কেবল দলের কম্বিনেশনের কারণেই সৌম্যকে খেলতে হয়েছে ছয় বা সাতে। কিন্তু সেখানে তাকে মনে হয়েছে বেমানান। শেষ ম্যাচে তাই সৌম্যকে তার স্বচ্ছন্দের পজিশনে ফেরার আভাস দিয়েছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
১৩ ডিসেম্বর ২০১৮, ১২:০১ অপরাহ্ন
চার ওপেনার নিয়ে এবার ভিন্ন ভাবনা
ফর্মের তুঙ্গে থাকায় চারজন ওপেনারকেই একাদশে রেখে প্রথম দুই ম্যাচে দল সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু এই ফরমুলা কাজে আসেনি। তিনে নেমে দুই ম্যাচেই একদম রান পাননি ইমরুল কায়েস। ছয়, সাতে নিজেকে মেলে ধরতে পারেননি সৌম্য সরকার। সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে তাই কম্বিনেশনে অদল বদলের ইঙ্গিত দিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
১৩ ডিসেম্বর ২০১৮, ১১:২২ পূর্বাহ্ন
২০২০ টি-টোয়েন্টি এশিয়াকাপের আয়োজক পাকিস্তান, তবে…
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর দেশে ফিরে নাজমুল হাসান পাপন বলেছিলেন প্রতিবছরই এশিয়া কাপ আয়োজনের আলোচনা চলছে। তবে মঙ্গলবার এসিসির সভা শেষে জানালেন পরবর্তী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালে। এবং এর আয়োজক আয়োজক দেশ পাকিস্তান। আর গত আসর ওয়ানডে সংস্করণে হলেও আগামী আসর হবে টি-টোয়েন্টি সংস্করণে।
১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪১ পূর্বাহ্ন
বাঁচা মরার লড়াই বলেই জয় পাবে বাংলাদেশ!
উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পায় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেটা তাই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। টাইগারদের জন্য অনেকটা বাঁচা মরার লড়াই। কারণ ঘরের মাঠে সিরিজ হার এড়াতে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। আর এ ধরণের লড়াইগুলো ভালোই খেলে বাংলাদেশ। এ কারণেই জয়টা টাইগাররাই পাবেন বলে আশা করছেন বাংলাদেশ দলের তরুণ তারকা মেহেদী হাসান মিরাজ।
১২ ডিসেম্বর ২০১৮, ১১:১৭ পূর্বাহ্ন
যে ফরমুলায় সাফল্য হোপের
বাংলাদেশের আসার পর একের পর এক হার। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মানসিকতাতেই পড়ার কথা নেতিবাচক প্রভাব। এই ম্যাচও হারলে ক্যারিবিয়ানদের পুরো সিরিজ থেকেই পাওয়ার থাকত না কিছুই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার করুণ দশার মাঝেই শাই হোপে সত্যিকারের ‘হোপ’ দেখল সফরকারীরা। অপরাজিত ১৪৬ রানের ঝলমলে ইনিংস খেলে বাংলাদেশকে একাই হারিয়েছেন তিনি। ম্যাচ শেষে জানালেন পুরো ইনিংসে তার ভাবনার কথা।
১১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ অপরাহ্ন
মিরপুরে কি শেষ ম্যাচ খেলে ফেললেন মাশরাফি?
আগামী বিশ্বকাপের পর ক্রিকেটে থাকার সম্ভাবনা খুবই কম। এমন ইঙ্গিত অনেকবারই দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও খোলাসা করে কিছুই বলেননি কখনো। আর যদি তাই হয় তাহলে এদিন মিরপুরে হোম অব ক্রিকেটে হয়তো নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন অধিনায়ক। কারণ আগামী বিশ্বকাপের আগে যে এ মাঠে আর খেলা নেই।
১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫১ অপরাহ্ন
হারের দুই কারণ দেখছেন মাশরাফি
শেষ ওভারে গিয়ে আরেকটি হার জমা হলো বাংলাদেশের খাতায়। এসব ম্যাচ শেষে যা মনে হয় একটু এদিক-সেদিক হলেই বদলে যেত চেহারা। সেই একটু-আধটুর জন্য আফসোসে পুড়ছে বাংলাদেশও। অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করছেন ব্যাটিং-ফিল্ডিংয়ের শেষ ধাপের ভুলে গিয়ে ম্যাচটা খুইয়েছেন তারা।
১১ ডিসেম্বর ২০১৮, ০৪:১৬ অপরাহ্ন
হারের দুই কারণ দেখছেন মাশরাফি
শেষ ওভারে গিয়ে আরেকটি হার জমা হলো বাংলাদেশের খাতায়। এসব ম্যাচ শেষে যা মনে হয় একটু এদিক-সেদিক হলেই বদলে যেত চেহারা। সেই একটু-আধটুর জন্য আফসোসে পুড়ছে বাংলাদেশও। অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করছেন ব্যাটিং-ফিল্ডিংয়ের শেষ ধাপের ভুলে গিয়ে ম্যাচটা খুইয়েছেন তারা।
১১ ডিসেম্বর ২০১৮, ০৪:১৪ অপরাহ্ন
ক্যারিবিয়ান ‘হোপে’ আশাহত বাংলাদেশ
মুশফিকুর রহিম, তামিম ইকবাল আর সাকিব আল হাসানের তিন ফিফটির পরও ইনিংস বিররিতে খচখচানি ছিল বাংলাদেশের। শেষটায় যে আসেনি মনমতো রান। ভালো বোলিং করলে তবু ম্যাচটা বের করা যেত। বোলারদের গড়পড়তা বোলিং আর ক্যাচ মিসের মহড়ায় হয়ে উঠেনি কিছুই। উলটো বাংলাদেশকে হতাশার আগুনে পুড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন শাই হোপ। টেস্ট সিরিজ থেকে ক্রমাগত হারতে থাকা ক্যারিবিয়ানরা অবশেষে হোপের হাত ধরেই পেল প্রথম জয়ের দেখা।
১১ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৪ অপরাহ্ন
চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে লিটন
ইনিংসের দ্বিতীয় ওভারের ওশান টমাসের ইয়র্কার লেন্থের তৃতীয় বল ফ্লিক করতে গিয়েছিলেন লিটন দাস। বল তার ব্যাটে না লেগে লেগেছেন ডান পায়ের গোড়ালিতে। সঙ্গে সঙ্গে ব্যথায় কাঁতরে খোঁড়াতে থাকেন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
১১ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৪ পূর্বাহ্ন

লিটনের চোট গুরুতর নয়, পাওয়া যায়নি চিড়
ইনিংসের দ্বিতীয় ওভারের ওশান টমাসের ইয়র্কার লেন্থের তৃতীয় বল ফ্লিক করতে গিয়েছিলেন লিটন দাস। বল তার ব্যাটে না লেগে লেগেছেন ডান পায়ের গোড়ালিতে। সঙ্গে সঙ্গে ব্যথায় কাঁতরে খোঁড়াতে থাকেন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে এক্স-রে করে জানা গেছে তার পায়ে কোন ফ্র্যাকচার নেই।
১১ ডিসেম্বর ২০১৮, ০৭:৫১ পূর্বাহ্ন