আনকোরা নেট বোলার থেকে আসর মাত আলিসের

প্রথম বিভাগে খেলতেন। ঢাকা ডায়নামাইটস আলিস আল ইসলামকে দলে রেখেছিল নেট বোলার হিসেবে। সেখানেই কোচ খালেদ মাহমুদ সুজনের নজর কাড়েন তিনি। এই অফ স্পিনারকে এতটাই মনে ধরে যায় যে একদম ম্যাচেই নামিয়ে দেন সুজন। প্রথমবার নেমে সেখানে বাজিমাত করে তিনি এখন বনে গেছেন বিপিএলের নতুন নায়ক।
১১ জানুয়ারি ২০১৯, ০১:১৮ অপরাহ্ন

রোমাঞ্চকর ম্যাচে আল ইসলাম চমক

কাইরন পোলার্ডের ঝড়ে শুরুতে বিপর্যস্ত ঢাকার বড় সংগ্রহের পর সব আলো কেড়ে নিয়েছিলেন রাইলি রুশো। তার তাণ্ডবে বিশাল রান তাড়াতেও অনায়াসে জেতার পথে ছিল রংপুর রাইডার্স। সেখান থেকে অবিশ্বাস্য বোলিং করে ম্যাচ জিতিয়েছেন এমন এক জন, এই ম্যাচে নামার আগে যার নাম শোনেনি কেউ। আল ইসলাম হ্যাটট্রিক করে জিতিয়েছেন ঢাকা ডায়নামাইটসকে।
১১ জানুয়ারি ২০১৯, ১২:১৭ অপরাহ্ন

চলে যাচ্ছেন স্মিথ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার বেশ কিছু নামীদামী খেলোয়াড়ই যুক্ত হয়েছিল। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ তাদের মধ্যে অন্যতম। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম দুই ম্যাচ খেলেছেন স্মিথ, করছেন অধিনায়কত্বও। কিন্তু চোটের কারণে আসরের মাঝ পথেই দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।
১০ জানুয়ারি ২০১৯, ০১:৩৯ অপরাহ্ন

‘বিপিএলে খেললে আরও ভালো ক্রিকেটার হবে ইংলিশরা’

উপমহাদেশে বরাবরই কঠিন সংগ্রাম করতে হয় ইংল্যান্ডের ক্রিকেটারদের। এখানকার কন্ডিশন ও উইকেট হয়ে যায় ভোগান্তির অন্যতম কারণ। তাই এ পরিবেশের খেলার অভিজ্ঞতা অর্জন করতে ইংলিশ তরুণ ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার আহ্বান জানালেন সাবেক ইংলিশ তারকা ইয়ান বেল। তার বিশ্বাস এ লিগে খেললে তারা আরও ভালো ক্রিকেটার হতে পারবেন তারা।
১০ জানুয়ারি ২০১৯, ১২:৩১ অপরাহ্ন

স্মিথকে আরও সময় দিতে চান কোচ

ড্রাফটের বাইরে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার ঢাকঢোল পিটিয়েই দলে নিয়েছিল স্টিভেন স্মিথকে। স্মিথকে বিপিএল খেলাতে নিয়মেও আনতে হয়েছিল ছোটখাটো বদল। কুমিল্লায় অধিনায়কত্বও পেয়েছেন এই অস্ট্রেলিয়ান তারকা। কিন্তু প্রথম দুই ম্যাচ মিলিয়ে কেবল ১৬ রান করতে পেরেছেন তিনি। স্মিথ রান পেলেও তা নিয়ে দুশ্চিন্তার কারণ পাচ্ছেন না কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে এই তারকার মানিয়ে নেওয়ার অপেক্ষায় তিনি।
১০ জানুয়ারি ২০১৯, ১২:০৫ অপরাহ্ন

চিন্তার কারণ দেখছে না কুমিল্লা

তারকায় ভরা ব্যাটিং লাইনআপ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শুরুতে নামেন তামিম ইকবাল, এভিন লুইসের মতো ব্যাটসম্যান। মিডল অর্ডারে স্টিভেন স্মিথ, শোয়েব মালিকের মতো নাম। আছেন শহীদ আফ্রিদি, এনামুল হক বিজয়, ইমরুল কায়সেররাও। তবু এদের নিয়েও রংপুর রাইডার্সের বিপক্ষে একশো রানও করতে পারেনি মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা। তবে কোচ সালাউদ্দিন ওই বিপর্যয়কে খুব বেশি আমলে নিতে চান না।
১০ জানুয়ারি ২০১৯, ১১:৩৬ পূর্বাহ্ন

বিপিএলের ম্যাচ শুরুর সময় বদল

প্রতিদিন দুই ম্যাচ করে হওয়া বিপিএলের ম্যাচ শুরুর সময়সূচিতে বদল আনা হয়েছে। শনিবার থেকে নতুন সময়সূচি অনুযায়ি মাঠে গড়াবে খেলা।
১০ জানুয়ারি ২০১৯, ০৮:৫২ পূর্বাহ্ন

যে চিন্তায় তিনে নেমেছিলেন মিরাজ

খুলনা টাইটান্সের পূঁজি ছিল সামান্য। রান তাড়ায় বড় চিন্তার কারণ ছিল না রাজশাহী কিংসের। গৎবাঁধা পথে এগুনোই হতো স্বাভাবিক। শুরুতে উইকেট হারানোর পর দেখা মিলল চমক। সৌম্য সরকার নয় ওয়ানডাউনে উঠে এলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজেই। ফাটকাটা কাজেও লেগেছে বেশ। ম্যাচ শেষে জানালেন টিম ম্যানেজমেন্ট আগেই ছক কষে রেখেহিল এমনটা।
৯ জানুয়ারি ২০১৯, ০৫:২২ অপরাহ্ন

ম্যাড়ম্যাড়ে ম্যাচে রাজশাহীর একপেশে জয়

ইশুরু উদানা, মোস্তাফিজুর রহমানরা দারুণ বল করে দলকে এনে দিয়েছিলেন সহজ লক্ষ্য। মুমিনুল হক আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিং সে লক্ষ্যকে বানিয়ে দেয় আরও ছোট। উত্তাপহীন ম্যাচে খুলনা টাইটান্সকে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে রাজশাহী কিংস।
৯ জানুয়ারি ২০১৯, ০২:৪৫ অপরাহ্ন

মুশফিকের টুপি খোলা অভিনন্দন

জাতীয় দলে জায়গা হয় না তাদের। কিংবা জাতীয় দলের বিবেচনা থেকে বেরিয়ে গেছেন অনেক আগেই। আর যাদের মাঝে মধ্যে সুযোগ মিলে তারাও নিয়মিত নন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমন খেলোয়াড় আছেন অনেকেই। তাদের জন্য এ আসরে পারফর্ম করা কতটা কঠিন তা খুব ভালো করেই জানেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীমের। তাই যারা পারফর্ম করছেন তাদের টুপি খোলা অভিনন্দন জানালেন তিনি।
৯ জানুয়ারি ২০১৯, ১২:৩৮ অপরাহ্ন

গ্যালারি কেন ফাঁকা, ব্যাখ্যা দিলেন মুশফিক

চতুর্থ দিনের মতো চলছে বিপিএলের খেলা। দেশি তারকারা তো আছেনই। খেলছেন ক্রিস গেইল, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো বিশ্ব তারকারাও। তবু দর্শকদের যেন তেমন আগ্রহ নেই। এখন পর্যন্ত একদিনও গ্যালারি ভরপুর হয়নি। বুধবার চিটাগাং ভাইকিংস-সিলেট সিক্সার্সের খেলা হয়েছে প্রায় ফাঁকা গ্যালারিতে। খেলা দেখতে মাঠে কেন আসছে না মানুষ, তার একটা কারণ খুঁজে পেয়েছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।
৯ জানুয়ারি ২০১৯, ১১:৪৪ পূর্বাহ্ন

রোমাঞ্চকর ম্যাচ শেষে সিলেটের জয়

কাগজে কলমে শক্তির বিচারে চিটাগং ভাইকিংসের চেয়ে অনেক এগিয়ে সিলেট সিক্সার্স। তবে আসরের শুরুটা কাগজে কলমের হিসেবে হয়নি। সিলেট হার দিয়ে শুরু করলেও জয় দিয়ে শুরু করেছিল চিটাগং। তাও আবার গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে। আত্মবিশ্বাসটা তাই টগবগ করে ফুটছে। মাঠেও দেখালেন তার প্রতিফলন। দারুণ লড়াই করে শেষ পর্যন্ত সিলেটের কাছে ৫ রানের ব্যবধানে হারতে হয় মুশফিকুর রহীমের দলকে।
৯ জানুয়ারি ২০১৯, ০৯:৫০ পূর্বাহ্ন

বিপিএলের পারফরম্যান্স ‘গোনায় ধরেন না’ মাশরাফি

বিপিএলে এবারই প্রথম চার উইকেট নিলেন মাশরাফি মর্তুজা। এর আগে অনেকবার তিন উইকেট পেয়েছেন। আগের সেরা বোলিং ছিল ২০১৬ সালে। আজ যাদের বিপক্ষে সেরা বোলিং করলেন তাদের হয়েই খুলনা টাইটান্সের বিপক্ষে নিয়েছিলেন ১৬ রানে ৩ উইকেট। তবে বিপিএলে কবে কি করেছেন তা মাথায় নিয়ে বসে নেই তিনি। মাশরাফির কাছে সবচেয়ে গুরুত্বের জায়গা আন্তর্জাতিক ক্রিকেট।
৮ জানুয়ারি ২০১৯, ০৩:৫৬ অপরাহ্ন

‘স্মিথ-লুইসের চেয়ে তামিমের উইকেট গুরুত্বপূর্ণ’

বয়সের ব্যবধানটা প্রায় ছয় বছর। কিন্তু বন্ধুত্ব হতে তো আর বয়স লাগে না। তেমনি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ওপেনার তামিম ইকবাল খুব ভালো বন্ধু। দুইজনের মধ্যে দ্বৈরথটা বেশ দারুণ। মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলতে চান না। তবে মাশরাফির বিপক্ষে একটু যেন বেশিই সফল তামিম। কিন্তু এদিন বিপিএলের ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমে তামিমকে খোলসবন্দী তো রেখেছেন মাশরাফি। এমনকি তুলে নিয়েছেন তার উইকেটটাও।
৮ জানুয়ারি ২০১৯, ০৩:৩৮ অপরাহ্ন

খেলা-নির্বাচন-খেলা: বারবার অদলবদলেও যেভাবে চাঙা মাশরাফি

যখন নির্বাচনের ঘোষণা দেন, তখনো ঠিক সামনেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। নির্বাচনী প্রচার চলার সময়েই হাজার সমালোচনা নিয়ে খেলেছেন ওই ওয়ানডে সিরিজে। প্রশ্ন ছিল কতটা ভালো করবেন, চ্যালেঞ্জ ছিল ঢের। তা উৎরেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন মাশরাফি মর্তুজা। এরপর নির্বাচনে তুমুল ব্যস্ততা আর জীবনের নতুন বাঁকে জিতেই ফের সরাসরি নামতে হয়েছে খেলার মাঠে। মেলেনি অনুশীলনের ফুরসতও। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে গুঁড়িয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে এসে জানালেন বারবার এই অদলবদল তাকে কীভাবে দিচ্ছে বাড়তি শক্তিও।
৮ জানুয়ারি ২০১৯, ০৩:৩১ অপরাহ্ন

মাশরাফির তোপে পাত্তাই পেল না কুমিল্লা

এভিন লুইস, স্টিভ স্মিথ, শোয়েব মালিক ও শহীদ আফ্রিদির মতো চার বিধ্বংসী বিদেশী খেলোয়াড় নিয়ে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতিপক্ষ রংপুর রাইডার্সও কম যায়না। কারণ এ দলে আছেন ক্রিস গেইলের মতো খেলোয়াড়। একাই প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তার। এ যেন বাঘে মহিষে লড়াই। কিন্তু সে লড়াইটা আর হলো কই? একাই সব আলো কেড়ে নিয়ে পানসে করে দিলেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৮ জানুয়ারি ২০১৯, ০১:৫৫ অপরাহ্ন

মাশরাফির ঝাঁজ দেখল কুমিল্লা

আগের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা তুলেছিলেন ঝড়। সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্সের হাই ভোল্টেজ ম্যাচে বড় রানের লড়াইয়ের আভাস তাই ছিল। কিন্তু কীসের কি। মাশরাফি বিন মর্তুজা বড় রানের কোন সম্ভাবনাই রাখলেন না। রংপুর রাইডার্স অধিনায়কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ছারখার হয়ে গেছে কুমিল্লার ইনিংস।
৮ জানুয়ারি ২০১৯, ১২:২৬ অপরাহ্ন

মাহমুদউল্লাহরদের গুঁড়িয়ে সাকিবদের টানা দ্বিতীয় জয়

আরও একবার জ্বলে উঠলেন হজরুতুল্লাহ জাজাই, আরও একবার বাজে ফিল্ডিংয়ে পুড়ল খুলনা টাইটান্স, তাতে ঢাকা পেল বিশাল সংগ্রহ। সেই সংগ্রহ ডিফেন্ড করতে গিয়ে সেরা বোলিংটাই করেছেন ঢাকার বোলাররা। এমন দিনে ফল যেমন হওয়ার কথা হয়েছে তাই। একপেশে ম্যাচে সাকিব আল হাসানদের কাছে গুঁড়িয়ে গেছে খুলনা। ঢাকার টানা দুই জয়ের বিপরীতে খুলনার একাউন্টে জমা হয়েছে টানা দুই হার।
৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩৭ পূর্বাহ্ন

বিপিএলের মতো আরও একটি টুর্নামেন্ট চান নাফীস

বিপিএলের আদলে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। শেষ পর্যন্ত তা আর মাঠে গড়ায়নি। তবে খেলোয়াড়রা ঠিকই বুঝতে পারছেন এর প্রয়োজনীয়তা। বিপিএলে মানিয়ে নেওয়ার জন্য আরও টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলে ভালো হতো বলে মনে করেন রাজশাহী কিংসের অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফীস।
৮ জানুয়ারি ২০১৯, ০৯:২৭ পূর্বাহ্ন

'দলকে মাতিয়ে রাখছেন ওয়ার্নার'

দলের অধিনায়ক তিনি। তার উপর আবার দুষ্ট ছেলের তকমাটা আগেই পেয়েছেন তিনি। তাই দলকে মাতিয়ে রাখতে তার জুরি নেই ডেভিড ওয়ার্নারের। আগের ম্যাচে হেরে যাওয়ার পরও দলের সবাইকে নিয়ে মজা করে যাচ্ছেন এ অস্ট্রেলিয়ান। এমনটাই জানিয়েছেন দলের অন্যতম খেলোয়াড় আফিফ হোসেন।
৮ জানুয়ারি ২০১৯, ০৮:০৪ পূর্বাহ্ন