সিলেটের উইকেট ঢাকার চেয়ে ভালো!

আগে ব্যাট করে খুলনা টাইটান্স করল মোটে ১২৮ রান। তাই করতে পারলো না রাজশাহী কিংস। ১০৩ রানেই গুটিয়ে গেল তারা। যা চলতি আসরে দলটির সর্বনিম্ন রান। দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা। তারপরও সিলেটের উইকেটকে ঢাকার উইকেটের চেয়ে ভালো মনে হয়েছে রাজশাহীর ক্রিকেটার শাহরিয়ার নাফীসের কাছে।
১৫ জানুয়ারি ২০১৯, ১২:৫২ অপরাহ্ন

তাইজুল, মাহমুদউল্লাহর ঝলকে খুলনার প্রথম হাসি

প্রথম চার ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে নিয়ে সিলেট এসেছিল খুলনা টাইটান্স। ভেন্যু বদলে অবস্থার পরিবর্তনের আশায় থাকা দলটি অবশেষে পেয়েছে উৎসবের উপলক্ষ। মন্থর ও টার্নিং উইকেটে রাজশাহী কিংসকে খুব অল্প রানের লক্ষ্য দিয়েও স্পিনারদের মুন্সিয়ানায় জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
১৫ জানুয়ারি ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন

নেতা মাশরাফিকে দেখে মুগ্ধ হাওয়েল

সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে আমূল বদলে দেওয়ার গল্পটা দেশের সবাই প্রায় কম বেশি জানেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুবাধে কিছুটা জানেন ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েলও। তবে এবার রংপুর রাইডার্সের হয়ে খেলার আরও কাছ থেকে মাশরাফি বিন মুর্তজাকে দেখার সুযোগ মিলেছে তার। আর তাতেই দারুণ মুগ্ধ এ ইংলিশ অলরাউন্ডার।
১৫ জানুয়ারি ২০১৯, ০৯:০৯ পূর্বাহ্ন

থিসারা ঝড়ের জবাব দিয়ে নায়ক মুশফিক

বাংলাদেশে এসেই থিসারা পেরেরা খেলেছিলেন বিস্ফোরক ইনিংস। তার জবাবে মোহাম্মদ শেহজাদ ধরিয়ে দিয়েছিলেন সুর। তাতে তাল মিলিয়ে শুরু করা মুশফিকুর রহিম সময়ের সঙ্গেই হন হয়েছেন ভয়ংকর। তার ক্যারিয়ার সেরা ইনিংস শেষ ওভারে গিয়ে জিতেছে চিটাগাং ভাইকিংস।
১৩ জানুয়ারি ২০১৯, ০৪:২৩ অপরাহ্ন

বিপিএলই মিরাজের অধিনায়কত্ব শেখার মঞ্চ: মাশরাফি

ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব নতুন কিছু নয় মাশরাফি বিন মুর্তজার জন্য। অন্যদিকে এবারই প্রথম সিনিয়র লেভেলে অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। আর দেশ সেরা অধিনায়ক মাশরাফির বিপক্ষে প্রথম লড়াইয়ে জয় তরুণ অধিনায়ক মিরাজেরই। সামনে থেকেই মিরাজের নেতৃত্ব দেখেছেন মাশরাফি। তাতে বেশ খুশিও তিনি। বিপিএলই মিরাজের শিখে নেওয়ার মঞ্চ মনে করছেন রংপুর অধিনায়ক।
১৩ জানুয়ারি ২০১৯, ০২:১১ অপরাহ্ন

যে মন্ত্রে জ্বলে ওঠেন মোস্তাফিজ

দল যখন জয় পেল তখন দৌড়ে এসে মোস্তাফিজুর রহমানের কাঁধে উঠে গেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পুরো ম্যাচের প্রতীকী ছবি যেন এটাই। শেষ ওভারের গুরু দায়িত্বটা কাঁধে নিয়ে পুরো দলকে এনে দিলেন রোমাঞ্চকর এক জয়।
১৩ জানুয়ারি ২০১৯, ০১:১৮ অপরাহ্ন

কুমিল্লার শক্তি বাড়াতে এলেন পেরেরা

চোটে পড়ে স্টিভেন স্মিথকে হারিয়ে জৌলুস হারিয়ে ফেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য সুখবর। দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসিরা পেরেরা এসে যোগ দিয়েছেন তাদের দলে। দলটির পক্ষ থেকে জানানো হয় রোববারই যোগ দিয়েছেন পেরেরা। সন্ধ্যায় চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে নামতে পারেন তিনি।
১৩ জানুয়ারি ২০১৯, ১১:২৬ পূর্বাহ্ন

মোস্তাফিজ জাদুতে মাশরাফির রংপুরকে হারাল রাজশাহী

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ৯ রানের। হাতে ছিল ৪ উইকেট। ক্রিজে ছিলেন সেট ব্যাটসম্যান রাইলি রুশো। সঙ্গে নতুন ব্যাটসম্যান ফরহাদ রেজা। তবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বল করছিলেন বলেই আশাটা জিইয়ে ছিল রাজশাহী কিংসের। আর নিজের দিনে মোস্তাফিজ কি করতে পারেন তা আরও একবার দেখালেন। ৫ রানের রোমাঞ্চকর এক জয় উপহার দিলেন দলকে।
১৩ জানুয়ারি ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ন

ওপেন করতে নেমে মাশরাফির চমক, অতঃপর...

ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি মর্তুজাকে টপ অর্ডারে নামতে দেখা গেছে আগেও। তবে বিপিএলে এমনটা কখনো দেখা যায়নি। রাজশাহী কিংসের বিপক্ষে ১৩৬ রান তাড়ায় ক্রিস গেইলকে নিয়ে একদম ওপেন করতে নেমে গেছেন তিনি। তবে এই ফাটকা কাজে লাগেনি তার। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই আউট হয়ে যান তিনি।
১৩ জানুয়ারি ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন

বোলিংয়ে নতুনত্ব এনে জাতীয় দলে ফিরতে মরিয়া তাসকিন

বিপিএল দিয়েই মাত করে ২০১৫ সালে জাতীয় দলে এসেছিলেন তাসকিন আহমেদ। এরপরে আলো ছড়িয়েছেন আরও বছর দেড়েক। অ্যাকশন শোধরানো, চোটে পড়া বারবার বাধাগ্রস্ত করেছে তাকে। গেল ক’মাস ছন্দ হারিয়ে জাতীয় দলের আশেপাশেও ভিড়তে পারেননি। এবার আরেকটি বিপিএল দিয়েই হারানো জায়গা ফিরে পেতে চান। সেজন্য বোলিংয়ে আনছেন নতুনত্ব।
১৩ জানুয়ারি ২০১৯, ০৮:০৩ পূর্বাহ্ন

জিতেই চলেছে ঢাকা

একাই বুক চিতিয়ে লড়াই করলেন নিকোলাস পুরান। ৯ ছক্কার ঝড়ো এক ইনিংস খেলেও নায়ক হতে পারলেন না সতীর্থদের ব্যর্থতায়। আর ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলেই নায়ক রনি তালুকদার। তার ব্যাটে তার ব্যাটে চড়ে ১৭৪ রানের বড় লক্ষ্যই সিলেট সিক্সার্সকে দিল ঢাকা ডায়নামাইটস। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ জয় পেয়েছে ঢাকা। সিলেটকে ৩২ রানে হারিয়েছে দলটি।
১২ জানুয়ারি ২০১৯, ০৪:১৩ অপরাহ্ন

কোলে করেই যেন ভাইকিংসকে টানছেন ফ্রাইলিঙ্ক

সুপার ওভারের রোমাঞ্চে মাত্রই তখন ম্যাচ জিতেছে চিটাগাং ভাইকিংস। বোলার রবি ফ্রাইলিঙ্কক ১১ রান ডিফেন্ড করে দুহাত উঁচিয়ে উল্লাসরত। এর আগে ব্যাট হাতেও মূল কাজটা করে রেখেছিলেন তিনিই। জয়ের এই নায়ককে ছুঁতে দৌড়ে জড়ো হন ভাইকিংস ক্রিকেটাররা। অধিনায়ক মুশফিকুর রহিম তো আনন্দে উঠে পড়েন তার কোলেই। ছবিটা প্রতীকীও হয়ে থাকল। আসরে তিন ম্যাচের মধ্যে ভাইকিংসের জেতা দুই ম্যাচই নায়ক এই ফ্রাইলিঙ্ক
১২ জানুয়ারি ২০১৯, ০২:২৪ অপরাহ্ন

কোপআপের কিছু নেই, কোপাও অপশনে যেতে হবে: মাহমুদউল্লাহ

টানা তিন হারের পর এমনিতেই দলের অবস্থা ছিল তলানিতে। মাহমুদউল্লাহরা চাইছিলেন যেকোনভাবেই একটা জয়। কিন্তু খুব কাছে গিয়েও সেটা হয়নি। ১৫১ রান ডিফেন্ড করতে গিয়ে বোলাররা হতাশায় পুড়িয়েছেন অধিনায়ককে, ব্যাটসম্যানরা পারেননি ঝড় তুলতে। ঠাণ্ডা মেজাজের মাহমুদউল্লাহকেও তাই দেখা গেছে রাগতে। সুপার ওভারের রোমাঞ্চে হারার পর মাহমুদউল্লাহর কথায় কেবল ঝরেছে হতাশা।
১২ জানুয়ারি ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন

সুপার ওভারের ইতিহাস গড়া ‘সুপার আনন্দ’ মুশফিকদের

শেষ পাঁচ ওভারের আগে ম্যাচে ছিল না কোন উত্তেজনা। কিন্তু শেষের জন্যই যেন জমা থাকল সব বারুদ। খুলনা টাইটান্স-চিটাগাং ভাইকিংসের লড়াই হঠাৎই তুমুল জমে উঠে হয়ে গেল টাই। পরে বিপিএলের ইতিহাসে প্রথম সুপার ওভারের রোমাঞ্চে মিলল ফয়সালা। টাইটান্সকে টানা চতুর্থ হারের হতাশায় পুড়িয়ে সুপার ওভারে সুপার আনন্দে মেতেছে মুশফিকুর রহিমের দল।
১২ জানুয়ারি ২০১৯, ১১:৫৬ পূর্বাহ্ন

অস্ত্রোপচারই লাগছে স্মিথের, ফিরছেন না বিপিএলে

শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। ছুরিকাঁচির নিচেই যেতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথকে। ডান হাতের কনুইয়ের লিগামেন্ট ঠিক করতে দুই এক দিনের মধ্যেই অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। তাতে কমপক্ষে ছয় সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আর খেলা হচ্ছে না অধিনায়কের।
১২ জানুয়ারি ২০১৯, ০৯:২৫ পূর্বাহ্ন

এত ভুল তবু বিপিএল কর্তৃপক্ষ বলছে সব ‘সুন্দর ফুল’

আপনি বিয়ে বাড়িতে খুব সুন্দর গেট বানিয়েছেন, আলোকসজ্জায় কমতি রাখেননি একটুও। কিন্তু ভেতরে অতিথিদের বসার জন্য কোন ব্যবস্থা নেই। এমনটা হলে কেমন হবে? কেবল জাঁকজমকে নজর দিয়েছেন কিন্তু খুব প্রয়োজনীয় ব্যাপার গুরুত্বপূর্ণ মনে করেননি। এবং তা নিয়ে বিন্দুমাত্র অস্বস্তিও নেই আপনার মনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও তার কর্তৃপক্ষের অবস্থা যেন এমনই।
১২ জানুয়ারি ২০১৯, ০৫:৩১ পূর্বাহ্ন

চমকে দেওয়া আলিসের অ্যাকশন নিয়ে ছিল সন্দেহ!

ম্যাড়ম্যাড়ে বিপিএলে শুক্রবার ছুটির দিনে লেগেছে রঙ। পোলার্ড, রুশোদের ব্যাটে ঝড় উঠেছে, টানটান উত্তেজনা ছড়িয়েছে ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্সের জম্পেশ ম্যাচ। সে ম্যাচেই আনকোরা আলিস আল ইসলাম নেমে ঘটিয়ে ফেলেছেন লণ্ডাকান্ড। অভিষেকেই হ্যাটট্রিকসহ নিয়েছেন চার উইকেট। অথচ এই অফ স্পিনারের বোলিং অ্যাকশন নাকি ছিল সন্দেহের তালিকায়!
১১ জানুয়ারি ২০১৯, ০৫:৩০ অপরাহ্ন

রাজশাহীকে হারিয়ে জয়ের ধারায় কুমিল্লা

ব্যাটিং স্বর্গে রাজশাহী কিংসের ব্যাটসম্যানরা থাকলেন আসা যাওয়ার মিছিলে। তাতে মিলে ১২৪ রানের সাদামাটা স্কোর। সে লক্ষ্য উতরাতে দারুণ সূচনার পর বেশ ভুগতে হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তবে শেষ পর্যন্ত পাঁচ উইকেট খুইয়ে পাড়ি জমায় জয়ের বন্দরে। ফলে এক ম্যাচ পরই আবার জয়ের ধারায় ফিরে আসে টুর্নামেন্টের তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা।
১১ জানুয়ারি ২০১৯, ০৪:৩২ অপরাহ্ন

তবুও এমন বিপিএলেই সন্তুষ্ট বিসিবি

​টিভি সম্প্রচার ও ধারাভাষ্যের মান অনেক আগ থেকেই সমালোচিত। সম্প্রচারকারী প্রতিষ্ঠান বদলালেও, বদলায়নি মান। উল্টো দিন দিন যেন নিম্নমুখী। ছবি, শব্দ, প্রযুক্তির ব্যবহার, ক্যামেরার কাজ, গ্রাফিক্স সমস্যার সঙ্গে এবার যুক্ত হয়েছে স্কোরকার্ডে ভুল। ভুল খেলোয়াড়দের নাম ও বয়স জানানোতেও। এতো এতো সমালোচনার পরও বিপিএলও নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ জানুয়ারি ২০১৯, ০৩:১৭ অপরাহ্ন

আলিস চমকেই হেরেছেন, বললেন মাশরাফি

২৮ বলে দরকার ৩৮ রান। হাতে আছে ৮টি উইকেট। তাও আবার উইকেটে আছেন সেট দুই ব্যাটসম্যান। যাদের একজন হাফসেঞ্চুরি করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। অন্যজন ফিফটির দোরগোড়ায়। কিন্তু অবিশ্বাস্য ভাবে সেখান থেকে হেরে গেল রংপুর রাইডার্স। মূলত ঢাকা ডায়নামাইটসের আনকোরা বোলার আলিস আল ইসলামের ঘূর্ণিতে ২ রান দূরে থামে তারা। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানালেন আলিস চমকের কথা।
১১ জানুয়ারি ২০১৯, ০২:৩৬ অপরাহ্ন