কিশোর লেগ স্পিনার আফ্রিদিকে দিয়ে চমক দিতে চায় রংপুর
মিনহাজুল আবেদিন আফ্রিদি প্রথম খবরে আসেন গত অক্টোবরে জিম্বাবুয়ে সিরিজে। ১৬ বছরের আনকোরা এই লেগ স্পিনারকে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের ম্যাচে হুট করে খেলিয়ে দিয়েছিলেন আরেক মিনহাজুল, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। এবার বিপিএলে তাকে নেট বোলার হিসেবে দলে নিয়ে মুগ্ধ রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্টও। মূল দলে ভেড়ানোর পর ভাবনা চলছে তাকে ম্যাচে নামিয়ে দেওয়ারও।
১৭ জানুয়ারি ২০১৯, ১২:৫৯ অপরাহ্ন
ভিলিয়ার্স জাদু করে সব বদলে দিতে পারবে না: মুডি
বর্তমান বিশ্বের অন্যতম বিধ্বংসী ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আজ বৃহস্পতিবার যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের ডেরায়। তাতেই স্বপ্নের পরিধি বেড়েছে দলটির। কিন্তু দলের প্রধান কোচ টম মুডি বলছেন ভিন্ন কথা। একা ডি ভিলিয়ার্স জাদুর মতো সব বদলে দিতে পারবেন না। দলের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এ অসি কোচ।
১৭ জানুয়ারি ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন
ওয়ার্নারের বিকল্প হিসেবে আসছেন জেসন রয়
জাতীয় দলের সতীর্থ স্টিভ স্মিথের মতো আসরের মাঝ পথে দেশে ফিরতে হচ্ছে ডেভিড ওয়ার্নারকেও। নিঃসন্দেহে সিলেট সিক্সার্সের জন্য এটা বেশ বড়সড় ধাক্কা। তবে সে ঘাটতি পুষিয়ে নিতে ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে আনছে দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ কাউন্টি ক্লাব সারের অফিশিয়াল ওয়েবসাইট।
১৭ জানুয়ারি ২০১৯, ১০:১৮ পূর্বাহ্ন
দেশে ফিরে যেতে হচ্ছে ওয়ার্নারকেও
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে এসে দুই ম্যাচ পরই চোটে পড়ে দেশে ফিরতে হয়েছিল স্টিভেন স্মিথকে। সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল মাতিয়ে যাওয়া ডেভিড ওয়ার্নারও দিচ্ছেন আরেকটি দুঃসংবাদ। কনুয়ের চোট পাওয়া ওয়ার্নারকেও শীঘ্রই ফিরতে হচ্ছে দেশে।
১৭ জানুয়ারি ২০১৯, ০৫:৫০ পূর্বাহ্ন
বিপিএল মাতাতে সিলেটে ভিলিয়ার্স
আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। ক্রিকেটপ্রেমীদের জন্য এই নামটাই রোমাঞ্চ জাগানিয়া। এবার বিপিএলে রংপুর রাইডার্স তাকে দলে নেওয়ার পর থেকেই তৈরি হয় আগ্রহ। রংপুর ছয় ম্যাচ খেলে ফেলার পর অবশেষে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই বিস্ফোরক ব্যাটসম্যান। বৃহস্পতিবার দুপুরেই রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন তিনি।
১৭ জানুয়ারি ২০১৯, ০৫:০৬ পূর্বাহ্ন
যে ভাবনা থেকে ডানহাতে খেলার সাহস করেছিলেন ওয়ার্নার
ইনিংসের শেষ দিকে তখন দ্রুত রান বাড়ানো ভীষণ দরকার ছিল সিলেট সিক্সার্সের। বাঁহাতি ডেভিড ওয়ার্নার ক্রিস গেইলের অনেক উঁচু থেকে আসা অফ স্পিনে তেমন সুবিধা করতে পারছিলেন না। তখনই তার মাথায় খেলে যায় অন্য ভাবনা। তার মনে পড়ে যায় শখের গলফ তো খেলেন ডানহাতে। তবে ক্রিকেটেও কেন নয়!
১৭ জানুয়ারি ২০১৯, ০৪:৩২ পূর্বাহ্ন
লিটন-ওয়ার্নারের ঝলকে জিতল সিলেট
বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে অফস্পিনারদের সাফল্য বরাবরই বেশি। তাই বুঝে হয়তো ১৯তম ওভারেও পার্টটাইম স্পিনার ক্রিস গেইলের হাতে বল দিলেন অধিনায়ক মাশরাফি। প্রথম তিন বলে পেলেন মাত্র ২ রান। সুবিধা করে উঠতে না পারায় ডানহাতি ব্যাটসম্যান হয়ে গেলেন ওয়ার্নার। অবিশ্বাস্য দক্ষতায় পরের তিন বলে মারলেন তিনটি বাউন্ডারি। ১টি ছক্কা ও ২টি চার। আর ঠিক এভাবেই যেন এদিন ঘুরে দাঁড়িয়েছিল সিলেট সিক্সার্স। তার আগে অবশ্য সিলেটের বড় ইনিংসের সুর বেধে দিয়ে ঝড় তুলেন লিটন দাস। এই দুজনের ঝলকের দিনে মাশরাফি মর্তুজার দলকে পাত্তা দেয়নি সিক্সার্স।
১৬ জানুয়ারি ২০১৯, ০৪:৩৬ অপরাহ্ন
হঠাৎ ‘ডানহাতি’ হয়ে চমকে দিলেন ওয়ার্নার
বাঁহাতি ব্যাটসম্যান ক্রিজে থাকায় অফ স্পিনাররা সুবিধা পাবেন। ঝড় তোলা ডেভিড ওয়ার্নারকে থামাতে এই বিবেচনায় ক্রিস গেইলকে নিয়ে এসেছিলেন মাশরাফি মর্তুজা। স্লগ ওভারের বিচারে খারাপ করছিলেন না গেইলও। সেই ভাবনার জবাব দিতে আরও এক ধাপ এগিয়ে তাক লাগিয়ে দেন ওয়ার্নার। গেইলকে পেটাতে তাই চট করে বামহাতি থেকে ডানহাতি বনে যান তিনি। সবাইকে বিস্মিত করে গার্ড নিলেন ডানহাতে,স্টান্স নেন ডানহাতি হিসেবেই। ১৯তম ওভারের শেষ তিন বলই খেলেন ডানহাতেই। তিন বলেই মেরেছেন এক ছক্কা আর দুই চার।
১৬ জানুয়ারি ২০১৯, ০২:২৩ অপরাহ্ন
মায়ের নাম নিয়ে জিতে গর্বিত রাজশাহী
হজরতুল্লাহ জাজাইকে বোল্ড করে ইশুরু উদানা তার জার্সির পেছনে ‘হিমা’ লেখা দেখিয়ে ছুঁড়ে দেন ভালোবাসার চিহ্ন। রনি তালুকদারকে বোল্ড করে ঠিক একইভাবে জার্সির পেছনে ‘নার্গিস’ লেখা দেখিয়ে উৎসব করেন আরাফাত সানি। জার্সিতে মায়ের নাম লিখে নামা রাজশাহীর খেলোয়াড়দের এই ম্যাচে আবেগ ছিল অন্যরকম। এমন জয় অনুমিতভাবেই তাই মায়েদের উৎসর্গ করেছে তারা। মায়ের জন্য খেলতে পেরে জানিয়েছে গর্বের কথাও।
১৬ জানুয়ারি ২০১৯, ১২:৪২ অপরাহ্ন
ডিআরএসের বিতর্কিত এক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ঢাকার
টানা চার ম্যাচ জেতার পর রাজশাহী কিংসের কাছে প্রথম হারের স্বাদ পেয়েছে ঢাকা ডায়নামাইটস। তবে এই ম্যাচেও একটি সিদ্ধান্ত নিয়ে থেকে গেছে বিতর্ক। রিভিউতেও রাজশাহীর ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাটকে আউট না দেওয়া নিয়ে প্রশ্ন রেখে বিস্ময় জানিয়েছে ঢাকা ডায়নামাইটস।
১৬ জানুয়ারি ২০১৯, ১২:১৪ অপরাহ্ন
মায়েদের ভালোবাসাতেই ঢাকাকে মাটিতে নামালো রাজশাহী
মা দিবস নয় আজ। কিন্তু তারপরও মায়েদের সম্মান দেখাতে জার্সিতে মায়ের নাম লিখে মাঠে নামলেন রাজশাহী কিংসের খেলোয়াড়রা। তখন ধারাভাষ্যে ড্যানি মরিসন বললেন, মায়েদের জন্য আলাদা দিবসের কি দরকার হয়, প্রতিটা দিনই তো মা দিবস। আর রাজশাহীর পরিকল্পনা পুরোপুরিই কাজে দেয়। মায়েদের অনুপ্রেরণাতেই হয়তো এদিন উড়তে থাকা ঢাকা ডায়নামাইটসকে মাটিতে নামিয়ে আনে রাজশাহী কিংস। ম্যাচ জিতে নেয় ২০ রানে।
১৬ জানুয়ারি ২০১৯, ১১:১৯ পূর্বাহ্ন
পাঁচ বছর পর টি-টোয়েন্টিতে নেমে মার্শালের ঝলক
এক সময় টেস্ট ব্যাটসম্যান হিসেবে তকমা জুটেছিল মার্শাল আইয়ুবের। খেলেছেন তিনটা টেস্টও। ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘ পরিসরের জন্য জুতসই ব্যাটসম্যান হিসেবে নামডাক মার্শাল আইয়ুবের। এই নামডাকই যেন কাল হয়েছিল তার। টি-টোয়েন্টিতে তার ব্যাটিং আদর্শ ভাবা হয়নি কখনই। কোন পর্যায়েই কুড়ি ওভারের ক্রিকেটে ডাক পড়ত না তার। এবার বিপিএলে সুযোগ পেয়ে ঝড়ো এক ইনিংস খেলে নিজের অন্য সামর্থ্যও চেনালেন এই ডানহাতি।
১৬ জানুয়ারি ২০১৯, ০৯:১২ পূর্বাহ্ন
কোন সমস্যা নেই তবু রান পাচ্ছেন না শান্ত
অনুশীলনে নিবেদনের কমতি নেই। নেটে কোচদের মন জেতার জন্য টেকনিক্যাল মুন্সিয়ানার জারিজুরিও বিস্তর। তাকে দেখে প্রতিশ্রুতিশীল বলে অনায়াসে রায় দেন কোচরা। কিন্তু মূল কাজ যা, ম্যাচে রান করা। সেখানেই সব উলটপালট নাজমুল হোসেন শান্তর। জাতীয় দলের নির্বাচক ও খুলনা টাইটান্সের টেকনিক্যাল ডিরেক্টর হাবিবুল বাশার সুমন টানা ব্যর্থতার পরও এই তরুণকে আশাবাদী হতে চান।
১৬ জানুয়ারি ২০১৯, ০৮:৩৯ পূর্বাহ্ন
সৌম্য-মুমিনুল বাদ, নামলেন নাফীস
জাতীয় দলের হয়ে ছন্দে ছিলেন সৌম্য সরকার। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন রান। ঘরোয়া ক্রিকেটেও রানে ছিলেন তিনি। রাজশাহী কিংসের স্থানীয়দের মধ্যে অন্যতম বড় তারকা সৌম্যকে সহ-অধিনায়কও বানিয়েছিল দলটি। কিন্তু পাঁচ ম্যাচে রান না পাওয়ায় একাদশে জায়গা হারিয়েছেন তিনি। তার নেমেছেন অভিজ্ঞ শাহরিয়ার নাফীস।
১৬ জানুয়ারি ২০১৯, ০৭:৪৬ পূর্বাহ্ন
বিপিএলে কেন ওরকম ‘ঘুম পাড়ানি’ খেলা?
টি-টোয়েন্টি খেলাটার উৎপত্তিই দর্শকদের বিনোদন প্রাধান্য দিয়ে। সেই বিনোদনে বোলারদের কারিকুরি থাকবে না তা নয়, কিন্তু বড় অংশের মানুষেরই প্রত্যাশা কুড়ি ওভারের খেলায় হবে চার-ছক্কার ঝড়। হাইস্কোরিং টক্করে উত্তেজনা ছড়াবে টানটান। তবেই না পয়সা উশুল। বিপিএলে নেই সেই ধামাকা। গ্যালারিতেও তাই উঠছে না দর্শকদের উথাল পাতাল ঢেউ। কেন বিপিএলে বড় রান নেই তার আলাদা আলাদা কারণ পাচ্ছেন শাহরিয়ার নাফীস, অলক কাপালী, তামিম ইকবালরা।
১৬ জানুয়ারি ২০১৯, ০৫:২২ পূর্বাহ্ন
নাসিরকে নিয়ে ধুম্রজাল কাটছে না
নাসির হোসেনকে স্কোয়াডের বাইরে ঢাকায় রেখে সিলেটে খেলতে এসেছে সিলেট সিক্সার্স। কেন তাকে ঢাকায় রেখে আসা হলো, শক্ত ব্যাখ্যা দিতে পারছে না সিলেট সিক্সার্স টিম ম্যানেজমেন্ট। এরমধ্যে গুঞ্জন চাউর হয়েছে শৃঙ্খলাভঙ্গের কারণেই নাকি দলের সঙ্গে আনা হয়নি এই অলরাউন্ডারকে।
১৬ জানুয়ারি ২০১৯, ০৪:৩৭ পূর্বাহ্ন
সিলেটে এদিন ডিআরএসই ছিল না
পাড়ার ক্রিকেটে যেমন হরহামেশা নিয়মের পরিবর্তন হয় তেমনি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) যে হয় তা অনেকবারই দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে মঙ্গলবার সিলেটে হলো আরও একটি। চলতি আসরে প্রথমবারের মতো ডিআরএস সিস্টেম চালু থাকলেও ছিল না এদিন। আর এর কারণটাও অদ্ভুত। কাস্টমসের ধর্মঘটে আটকা পড়ে সিলেটে ডিআরএসের যন্ত্রপাতি সময় মতো পৌঁছাতেই পারেনি।
১৫ জানুয়ারি ২০১৯, ০৪:৫১ অপরাহ্ন
‘আমার ভেতর একটা ইনিংস আছে যেটায় সব কিছু বদলে যাবে’
সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে চেনা সাংবাদিককে ডেকে তামিম ইকবাল বলছিলেন, ‘একটা পরিসংখ্যান তো আপনারা মিস করে গেছেন। বলেন তো কি?’ জিজ্ঞেস করার আগেই বললেন, ‘এই প্রথম টানা দুই ম্যাচে জিরো মারলাম’। আসলেই তাই, যেকোন পর্যায়েই তার টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া একদম বেমানানই। বিপিএলে আচমকা রান খরায় পড়া তামিম জানিয়েছেন তার হালচাল।
১৫ জানুয়ারি ২০১৯, ০৪:৩৯ অপরাহ্ন
মেহেদীর স্পিনে সিলেটকে নিজ মাঠে গুঁড়িয়ে দিল কুমিল্লা
মেহেদী হাসানের স্পিনে শুরুতেই বিধ্বস্ত হয়ে পড়েছিল সিলেট সিক্সার্স। পড়েছিল চরম বিব্রতকর পরিস্থিতির সামনে। সেখান থেকে কিছুটা রক্ষা পেলেও লড়াই করার মতো রান জমা হয়নি বোর্ডে। অল্প রান তাই অনায়াসে পেরিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৫ জানুয়ারি ২০১৯, ০৩:২০ অপরাহ্ন
মায়ের জন্যে ভালোবাসা নিয়ে নামবে রাজশাহী কিংস
মেহেদী হাসান মিরাজের জার্সির পেছনে লেখা ‘মিনারা’, লরি ইভান্সের জার্সিতে ‘সুসান’, ক্রিশ্চিয়ান ইয়ঙ্কারের জার্সিতে ‘মার্জরি’ কিংবা কোচ ল্যান্স ক্লুজনার পরবেন ‘ডন’ লেখা জার্সি। বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জার্সিতে নিজ নিজ মায়ের নাম নিয়ে এভাবেই নামবে রাজশাহী কিংস।
১৫ জানুয়ারি ২০১৯, ০১:২৫ অপরাহ্ন