কালো অধ্যায় পার করে ‘ট্র্যাকে ফিরেছেন’ ইয়াসির

ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করেন ইয়াসির আলি রাব্বি। গত বছরের শুরু থেকে ছিলেন সেরা ছন্দে। আশায় ছিলেন এমন পারফরম্যান্স দিয়ে ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সিরিজ আর আয়ারল্যান্ড সফরে সুযোগ মিলবে। কিন্তু আকস্মিক এক সড়ক দুর্ঘটনা সব উল্টপালট করে দেয় চট্টগ্রামের এই ব্যাটসম্যানের। জীবন থেকে হারিয়ে যায় চার মাস। ‘এ’ দলের হয়ে খেলা মিস হলেও এবার বিপিএলে নজর কাড়লেন তিনি। কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের মধ্যে এবার বিপিএল প্রথম ফিফটি এল তার ব্যাটেই।
১৯ জানুয়ারি ২০১৯, ০৬:০৪ অপরাহ্ন

জিতেই চলেছে মুশফিকের চিটাগং

ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিলেন ইয়াসির রাব্বি। টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি অধিনায়ক মুশফিকুর রহীমেরও। শেষদিকে ঝড় তুললেন প্রথম ম্যাচ খেলতে নামা দাশুন শানাকা। ঝড় তুললেন নজিবুল্লাহ জাদরানও। তাতে মিলল বিপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড সংগ্রহ। সে লক্ষ্য তাড়ায় কুলিয়ে উঠতে পারেনি ছন্দের খোঁজে থাকা খুলনা টাইটান্স। ২৬ রানের হার মানতে হয় দলটিকে।
১৯ জানুয়ারি ২০১৯, ০৩:৫৫ অপরাহ্ন

বাঘা বাঘা ব্যাটসম্যান আউট করেও হতাশা সঙ্গী তাসকিনের

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন অনেক পরে। তাসকিন আহমেদের তখন চোখ মুখে গাঢ় বিষন্নতার ছাপ। এবিডি ভিলিয়ার্সের স্টাম্প উড়িয়েছেন, রাইলি রুশোকে ভুগিয়ে ফিরিয়েছেন। তবু আনন্দ করার সুযোগ কই। নিজে ভালো বোলিং করেছেন তবু ১৯৪ রানও যে ডিফেন্ড করতে পারেননি তারা।
১৯ জানুয়ারি ২০১৯, ০১:১৮ অপরাহ্ন

‘প্রথম পাঁচ ওভারের মধ্যে সাতবার আউট হতে পারতাম’

১৯৪ রান তাড়া করে জিততে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ক্রিজে গিয়েছিলেন রাইলি রুশো। প্রথম পাঁচ ওভারে তার অবস্থা ছিল নড়বড়ে। দিচ্ছিলেন একের পর এক সুযোগ। কখনো ক্যাচ, কখনো রান আউট। সিলেট সিক্সার্স নষ্ট করে সবগুলো সুযোগই। ফলাফল যা হওয়ার তাই। ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে রুশোই গড়ে দিয়েছেন ম্যাচের গতিপথ। এবারের আসরে নিয়মিত রান পাওয়া রুশো
১৯ জানুয়ারি ২০১৯, ১২:৪৭ অপরাহ্ন

সিলেটকে হারিয়ে প্রতিশোধ নিল রংপুর

লক্ষ্যটা বিশাল। ১৯৫ রানের। কিন্তু প্রতিপক্ষ শিবিরে যখন ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের মতো তখন এ রানেও স্বস্তি পাওয়া কঠিন। পাওয়াও যায়নি। কিন্তু এ দুই ব্যাটসম্যান নয়, বরাবরের মতো এদিনও জ্বলে উঠলেন রাইলি রুশো। তবে তাকে ছাপিয়ে শেষ দিকে নায়ক হয়ে গেলেন ফরহাদ রেজা। বারবার রঙ বদলানোর ম্যাচ ৩ বল হাতে রেখে জিতে নেয় রংপুর রাইডার্স। সিলেট সিক্সার্সের বিপক্ষে তাদের জয়টি ৪ উইকেটের।
১৯ জানুয়ারি ২০১৯, ১০:৪৯ পূর্বাহ্ন

ঝড়ো ইনিংস দিয়ে ছন্দে ফিরলেন সাব্বির

শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ, গত কদিন ঘরোয়া ক্রিকেটেও পাননি রান। বিপিএলের প্রথম ছয় ম্যাচেও করেছিলেন হতাশ। মাথার উপর বেড়ে যাওয়া চাপ সাব্বির রহমান সরালেন সপ্তম ম্যাচে। ওপেন করতে নেমে খেলেছেন ৫১ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস।
১৯ জানুয়ারি ২০১৯, ০৯:১২ পূর্বাহ্ন

বিপিএলের কারণে যুবদলে নেই হৃদয়, শরিফুল

ইংল্যন্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, তিনটি যুব ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচের সিরিজে নিয়মিত অধিনায়ক তৌহিদ হৃদয়কে ছাড়ায় দল দিয়েছে বিসিবি। বিপিএলে সিলেট সিক্সার্সে ব্যস্ত থাকায় তাকে রাখা হয়নি যুবদলের সিরিজে। একই কারণে বাঁহাতি শরিফুল ইসলামও নেই এই সিরিজে। বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলছেন তিনি।
১৯ জানুয়ারি ২০১৯, ০৮:০০ পূর্বাহ্ন

চমকে দেওয়া সেই আলিসের বিপিএল নিয়ে শঙ্কা

আনকোরা নেট বোলার থেকে আলিস আল ইসলামকে রংপুর রাইডার্সের বিপক্ষে নামিয়ে চমকে দিয়েছিল ঢাকা ডায়নামাইটস। বড় মঞ্চে জীবনের প্রথম ম্যাচ নেমেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন এই অফ স্পিনার। কিন্তু দুর্ভাগ্য তার, সিলেট সিক্সার্সের বিপক্ষে চোট পেয়ে টুর্নামেন্টের বাইরে ছিটকে যাওয়ার শঙ্কায় তিনি।
১৯ জানুয়ারি ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন

ওয়ার্নারের কাছ থেকে অনেক কিছু শিখেছেন জাকের আলিরা

যখন দল খুব বিপদে তখন তো বটেই, যখন দল অনায়াসে জেতার অবস্থানে তখনও নিবেদনের বিন্দুমাত্র কমতি রাখেন না ডেভিড ওয়ার্নার। কোথায় খেলতে এসেছে, প্রতিপক্ষ কারা এসব বাদ রেখে তাকে তাতিয়ে দেয় নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়না, নিজের প্রতি সৎ থাকার বিশ্বাস। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান ফিরে যাচ্ছেন শনিবারের ম্যাচ খেলেই। কিন্তু তার আগে সিলেট সিক্সার্সের বাংলাদেশি তরুণ ক্রিকেটারদের দিয়ে যাচ্ছেন ক্রিকেটীয় নানা পাঠ।
১৯ জানুয়ারি ২০১৯, ০৫:১৮ পূর্বাহ্ন

স্যারকে বলেছিলাম আমার খুব ভয় লাগছে: তামিম

টানা দুই ম্যাচে শূন্য মারার পর বলেছিলেন , ‘আমার ভেতর একটা ইনিংস আছে যেটায় সব কিছু বদলে যাবে।‘ কিন্তু সেই ইনিংস না এলে কি হবে সেই ভয়েও ভীষণ কাবু হয়েছিলেন তামিম ইকবাল। খুলনা টাইটান্সের বিপক্ষে ৪২ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলার আগে কোচকেও জানিয়েছিলেন নিজের অস্বস্তির কথা।
১৮ জানুয়ারি ২০১৯, ০৬:৫০ অপরাহ্ন

তামিমের ব্যাটে কুমিল্লার চতুর্থ জয়

আসরের শুরু থেকেই বোলিংটা আশানুরূপ হলেও ব্যাটিং বিভাগে ব্যর্থ ছিল খুলনা। এদিন একাদশে কিছু পরিবর্তন এনে নেওয়া হয় আল-আমিন জুনিয়রকে। তাতেই সাফল্য পায় দলটি। কিন্তু উল্টোটা ঘটে বোলিং বিভাগে। শুরুতে বোলাররা ছিলেন চরম ব্যর্থ। শেষ দিকে নিয়ন্ত্রণ খুঁজে পেলেও সুবিধা করে উঠতে পারেননি। তাতেই হার মানতে হয় খুলনাকে। আসরে এটা কুমিল্লার চতুর্থ জয়।
১৮ জানুয়ারি ২০১৯, ০৫:১৩ অপরাহ্ন

বিপিএলে দেশীদের স্বার্থে ‘অস্বাভাবিক’ চাওয়া রোডসের

বিপিএল আয়োজনের মূল ভাবনার একটি ছিল দেশি খেলোয়াড়দের উন্নতি। কিন্তু জেতার তাড়না থাকায় দেশি ক্রিকেটারদের সবসময় প্রাধান্য দিতে পারছে না ফ্রেঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেওয়া-না দেওয়ার এসব আলোচনার মধ্যে অভিনব এক প্রস্তাব রেখেছেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস। ভাবনাটি নিজেই ‘অস্বাভাবিক’ বলে তা কার্যকরের আশাও রাখছেন তিনি।
১৮ জানুয়ারি ২০১৯, ০৩:২৮ অপরাহ্ন

বিপিএলের পারফরম্যান্স কোন প্রভাব ফেলবে না বিশ্বকাপ দলে

কোন ক্রিকেটার বিপিএলে ভালো করুন কিংবা খারাপ। তাতে কিছু যায় আসে না প্রধান কোচ স্টিভ রোডসের। বিশ্বকাপের দল ভাবনায় এই টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের পারফরম্যান্সের গুরুত্ব দিতে চান না তিনি।
১৮ জানুয়ারি ২০১৯, ০২:৫৯ অপরাহ্ন

যে কারণে ফিফটি করেও সাকিবের বিশেষ উদযাপন

বড় কোন সাফল্যেও বিপুল আতিশায্য থাকে না। অনেকসময় দেখা যায় ডাবল সেঞ্চুরি করলেও উদযাপনটা বেশ রয়েসয়ে করেন সাকিব আল হাসান। কোনরকমে ব্যাট তুলেই কাজ সারেন। জাতীয় দলের হয়ে রান করেই উদযাপনে বাড়াবাড়ি নেই অথচ শুক্রবার বিপিএলে ফিফটি করেই মাঠে সেজদা দিয়ে করেছেন বিশেষ উদযাপন। ম্যাচ শেষে জানা গেল এমন উদযাপনের কারণ।
১৮ জানুয়ারি ২০১৯, ১২:৪৬ অপরাহ্ন

সাকিবের কাছেই হারল সিলেট

বল হাতে দারুণ করলেও ব্যাট হাতে তেমন সুবিধা করে উঠতে পারছিলেন না ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। উইকেটে সেট হয়েও লম্বা হচ্ছে না তার ইনিংস। তবে অবশেষে জ্বলে উঠলেন অধিনায়ক। তাতে ম্লান করে দিলেন প্রতিপক্ষ সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ফিফটি। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়নরা।
১৮ জানুয়ারি ২০১৯, ১০:৪১ পূর্বাহ্ন

বিপিএল খেলে নিউজিল্যান্ড সফর আদর্শ প্রস্তুতির কাছাকাছিও নয়: রোডস

জাতীয় নির্বাচন, ঠাসা সূচির কারণে জানুয়ারি মাসে বিপিএল আয়োজনের বাস্তবতা বোঝেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস। কিন্তু ঘরের মাঠে মন্থর উইকেটে টি-টোয়েন্টি খেলেই সোজা নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডেতে নামবে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। সেখানকার গতিময়, বাউন্সি, মুভমেন্টেভরা উইকেটের জন্য তাই আদর্শ প্রস্তুতির কাছাকাছিও নিজেদের দেখছেন না রোডস।
১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩৪ পূর্বাহ্ন

উইকেট টার্নিং হলেই বরং উপভোগ করেন ভিলিয়ার্স

বিপিএলের ম্যাচগুলোতে টি-টোয়েন্টির চেনা মারকাটারি ইনিংসের দেখা মিলছে কম। উইকেট মন্থর, স্পিনাররা পাচ্ছেন বিস্তর টার্ন। দেশি-বিদেশি ব্যাটসম্যানদের কণ্ঠেও হাহাকার। তবে এবিডি ভিলিয়ার্স এসে বললেন একদম উলটো কথা। উইকেট নিয়ে কোন চিন্তাই নেই তার বরং উইকেটে টার্ন থাকলেই নাকি উপভোগ করেন তিনি।
১৮ জানুয়ারি ২০১৯, ০৮:৪৩ পূর্বাহ্ন

প্রত্যাশার চাপই তাতিয়ে দেয় ভিলিয়ার্সকে

সিলেট জেলা স্টেডিয়ামের পাশেই কিছু আবাসিক ভবন। শুক্রবার সকালে সেখানকার ছাদে জড়ো হয়ে তরুণরা চিৎকার করছিলেন ‘এবি’, ‘এবি…’। পাশের নেটেই ব্যাট করতে আসা এবিডি ভিলিয়ার্সের নজর যদি একটু আনা যায়। ভিলিয়ার্স এসেছেন, তুলবেন ঝড়। খেলবেন ট্রেডমার্ক ৩৬০ ডিগ্রি শট। তাতে মাত হবে গ্যালারি, রঙ লাগবে বিপিএলে। এমন প্রত্যাশাই যেন মানুষের। তা টের পেয়ে তেতে উঠার রসদ পাচ্ছেন ভিলিয়ার্সও।
১৮ জানুয়ারি ২০১৯, ০৭:৪৭ পূর্বাহ্ন

ওয়ার্নার ইস্যুতে দিনভর সিলেট সিক্সার্সের ‘নাটক’

আগের রাতে দারুণ এক ইনিংস খেলে সিলেট সিক্সার্সকে জেতান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সে ম্যাচে বাঁহাতি ওয়ার্নার ডানহাতে ব্যাট করে চার-ছক্কা মেরেও তাক লাগিয়ে দেন সবার। এসব নিয়ে আলোচনার মধ্যেই রাত পোহাতেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় চোটের কারণে দেশে ফিরছেন তিনি। অথচ এই খবর নিশ্চিত কিনা তা জানাতে দিনভরই লুকোচুরি খেলেছে সিলেট সিক্সার্স টিম ম্যানেজমেন্ট।
১৭ জানুয়ারি ২০১৯, ০১:৫৬ অপরাহ্ন

কিশোর লেগ স্পিনার আফ্রিদিকে দিয়ে চমক দিতে চায় রংপুর

মিনহাজুল আবেদিন আফ্রিদি প্রথম খবরে আসেন গত অক্টোবরে জিম্বাবুয়ে সিরিজে। ১৬ বছরের আনকোরা এই লেগ স্পিনারকে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের ম্যাচে হুট করে খেলিয়ে দিয়েছিলেন আরেক মিনহাজুল, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। এবার বিপিএলে তাকে নেট বোলার হিসেবে দলে নিয়ে মুগ্ধ রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্টও। মূল দলে ভেড়ানোর পর ভাবনা চলছে তাকে ম্যাচে নামিয়ে দেওয়ারও।
১৭ জানুয়ারি ২০১৯, ১২:৫৯ অপরাহ্ন