দুর্দান্ত তামিমে চড়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দুর্ধর্ষ ব্যাটিংয়ে রাজকীয় সেঞ্চুরি করে দলকে চূড়ায় নিয়ে গিয়েছিলেন। রান আটকানোর সময়ে ভীষণ দরকারি দুই ক্যাচ জমিয়েছেন চিতার ক্ষিপ্রতায়। তামিম ইকবাল এদিন যেন যা করতে চেয়েছেন তাই করতে পেরেছেন। ফাইনালের মঞ্চে দলের সেরা তারকার রাজকীয় দিনে আসর মাত চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৬ অপরাহ্ন
গেইলের পর তামিম, গেইলের চেয়েও বিধ্বংসী
গত আসরের কথা। ফাইনালে এই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই কি বিধ্বংসী ইনিংসটা না খেলেছিলেন রংপুর রাইডার্সের ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। মাত্র ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের ইতিহাসে এটাই ছিল একমাত্র সেঞ্চুরি। শুক্রবার চলতি আসরের ফাইনালে সেই ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল খান।
৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৮ অপরাহ্ন
তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে কুমিল্লার বিশাল সংগ্রহ
এর আগে কখনো বিপিএলের ফাইনালে খেলতে না পারার আক্ষেপ ছিল তামিম ইকবালের। বড় মঞ্চে নিজেকে অনেকবার প্রমাণ করা এই ব্যাটসম্যান প্রথমবার কোন বিপিএলের ফাইনালে নেমেই তুললেন ঝড়, তার দুর্দান্ত সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৬ অপরাহ্ন
শিরোপা জেতার লড়াইয়ে ফিল্ডিংয়ে ঢাকা ডায়নামাইটস
বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনালেও টস ভাগ্যে জিতেছেন সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটস অধিনায়ক মহাগুরুত্বপূর্ণ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে প্লে অফের আগের দুই ম্যাচেও টসে জিতেছিলেন তিনি।
৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২ অপরাহ্ন
টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে: আইসিসি চেয়ারম্যান
মূল ধারার ক্রিকেট বলতে টেস্ট সংস্করণকেই বুঝায়। কিন্তু দর্শকদের কাছে সে সংস্করণের চাহিদা দিনকে দিন কমছে। মূলত বর্তমান যুগে সাধারণ মানুষদের ব্যস্ততার কারণেই আগ্রহ করেছে এ সংস্করণের। আর তাই টেস্ট ক্রিকেটের অবস্থা মৃতপ্রায় বলেই মনে করেছেন আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর।
৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৪ অপরাহ্ন
নিজেদের এগিয়ে রাখছে কুমিল্লা
দু’দলেই আছে একঝাঁক অলরাউন্ডার, বিস্ফোরক ব্যাটসম্যান। স্পিন, পেস মিলিয়ে ভারসাম্যেও কেউ কারো চেয়ে কম নয়। বিপিএলের ফাইনাল আক্ষরিক অর্থেই বলা যায় সমানে সমান টক্কর। তবে প্রথম রাউন্ডে ঢাকা ডায়নামাইটসকে দুই দেখা দুবারই হারানোয় নিজেদের এগিয়ে রাখছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৩ পূর্বাহ্ন
শিষ্য সাকিবকে খাতির করবেন না সালাউদ্দিন
ব্যাটিংয়ে রান না পেলেই সাকিব আল হাসান ছুটে যান গুরু মোহাম্মদ সালাউদ্দিনের কাছে। এবার বিপিএলের ফাইনালে নামার আগেও সাকিবের ব্যাটে রান খরা। এমন সময় সাকিব পরামর্শ চাইতে পারেন গুরুর কাছে। কিন্তু পরামর্শ পেয়ে যদি জ্বলে উঠেন সাকিব তবে তো পুড়তে হবে সালাউদ্দিনকেই। অন্তত ফাইনালের আগে তাই এমন খাতির করার চিন্তা নেই তার।
৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৫ পূর্বাহ্ন
লড়াইটা দুই দেশি কোচেরও
টম মুডি, মাহেলা জয়াবর্ধনে, ল্যান্স ক্লুজনার, ওয়াকার ইউনুস। অনেক নামকরা বিদেশী কোচরা এবার দায়িত্বে ছিলেন বিপিএলের বিভিন্ন দলের। তবে তাদের সবাইকে ছাপিয়ে শেষ লড়াইয়ে উঠেছেন দুই দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর খালেদ মাহমুদ সুজন। সাকিব আল হাসান-তামিম ইকবাল কিংবা আন্দ্রে রাসেল-শহীদ আফ্রিদীর দ্বৈরথের পাশে তাই দুই ট্যাকটিশিয়ানের লড়াইয়ের ঝাঁজও উঠছে বিপিএলের ফাইনালে।
৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন
লড়াইটা দুই দেশি কোচেরও
টম মুডি, মাহেলা জয়াবর্ধনে, ল্যান্স ক্লুজনার, ওয়াকার ইউনুস। অনেক নামকরা বিদেশী কোচরা এবার দায়িত্বে ছিলেন বিপিএলের বিভিন্ন দলের। তবে তাদের সবাইকে ছাপিয়ে শেষ লড়াইয়ে উঠেছেন দুই দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর খালেদ মাহমুদ সুজন। সাকিব আল হাসান-তামিম ইকবাল কিংবা আন্দ্রে রাসেল-শহীদ আফ্রিদীর দ্বৈরথের পাশে তাই দুই ট্যাকটিশিয়ানের লড়াইয়ের ঝাঁজও উঠছে বিপিএলের ফাইনালে।
৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৪ পূর্বাহ্ন
ফাইনালে পার্থক্য গড়বে অলরাউন্ডাররাই
সাকিব আল হাসান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। ঢাকা ডায়নামাইটস শিবিরের চার চার অলরাউন্ডার। প্রায় প্রতি ম্যাচেই এ চার জনের কেউ না কেউ জ্বলে উঠছেন। জয়ের মূলনায়কও হচ্ছেন। ঠিক তেমনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্ষেত্রেও। মোহাম্মদ সাইফউদ্দিন, থিসারা পেরেরা ও শহীদ আফ্রিদির মতো অলরাউন্ডাররা দলের জয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখছেন। তাই ফাইনাল ম্যাচেও অলরাউন্ডাররাই শিরোপা জয়ে মূল ভূমিকা রাখবেন বলে মনে করেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩০ পূর্বাহ্ন
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বেশি আশা দিচ্ছেন না মাশরাফি
নিউজিল্যান্ডে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজের কোন ম্যাচ কখনই জিততে পারেনি বাংলাদেশ। কন্ডিশন বিরূপ, মানিয়ে নিতেই লাগে সময়। অথচ এবার বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএলের মাঠ থেকে সোজা উড়ে গিয়েই খেলতে নামছেন সেই কন্ডিশনে। প্রস্তুতির ঘাটতি তাই থাকছে, আর সেকারণে কাউকে বেশি আশা দিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা।
৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৬ পূর্বাহ্ন
জুতসই কম্বিনেশনের ঘাটতিতেই এবার পারেনি রংপুর
যে রুবেল হোসেনকে এবার রংপুর রাইডার্স ছেড়ে দিয়েছিল, সেই রুবেলই ঢাকা ডায়নামাইটসের হয়ে আলো ছড়িয়েছেন। রংপুরকে হারানোর নায়ক তিনি। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে রেখে দিয়েছিল রংপুর। সেই অপু আবার পুরো টুর্নামেন্টেই ফ্লপ। দেশি বোলার রাখতে গিয়ে ঘাটতি থেকেছে লোয়ার অর্ডারে। তালগোল পাকানো টিম কম্বিনেশনের কারণেই এবার রংপুর ফাইনালে যেতে পারেনি বলে মনে করেন মাশরাফি মর্তুজা।
৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৩ অপরাহ্ন
বিশ বছর ক্রিকেট খেলতে চান মাশরাফি
আগামী বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফি মর্তুজা অবসর নেবেন বলে জোর গুঞ্জন। নিজেও অনেকবার দিয়েছেন সে ইঙ্গিত। তবে ঘরোয়া ক্রিকেটে আরও কতদিন খেলবেন তা নিয়ে এতদিন আলোচনা হচ্ছিল না। এবারের বিপিএল থেকে বিদায় নেওয়ার পর উঠেছে সে প্রশ্ন, এটাই কি মাশরাফির শেষ বিপিএল? ক্রিকেট মাঠ থেকে সংসদে যাওয়া এই ক্রিকেটার তা উড়িয়ে দিয়ে বলল বিশ বছর মাঠে থাকতে চান তিনি।
৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৩ অপরাহ্ন
রুবেলের ঝলকের পর রনি-রাসেলের ব্যাটে ফাইনালে ঢাকা
রুবেল হোসেনের তোপে রংপুর রাইডার্সকে দেড়শোর নিচে আটকে রেখেছিল ঢাকা ডায়নামাইটস। মাঝারি লক্ষ্যে ব্যাট হাতে দায়িত্ব নেন রনি তালুকদার। শেষ দিকে ঝড় তুলে দলকে নিরাপদে ফাইনালে পৌঁছে দেওয়ার কাজটা করেছেন আন্দ্রে রাসেল।
৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫২ অপরাহ্ন
রুবেলের তোপে সহজ লক্ষ্য পেল ঢাকা
ক্রিস গেইল, নাদিফ চৌধুরীদের জারিজুরি থামিয়ে রুবেল হোসেনের তোপে খেলার লাগাম নিয়েছিল ঢাকা ডায়মাইটস। মোহাম্মদ মিঠুন আর রবি বোপারা সেই তোপ সামলে রংপুর রাইডার্সকে দেখাচ্ছিলেন আশা। শেষ দিকে এসেও নিজের ঝাঁজ দেখিয়েছেন রুবেল। ফলে ফাইনালে উঠতে লক্ষ্যটা নাগালের মধ্যেই পেয়েছে ঢাকা।
৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১০ অপরাহ্ন
বিশ্ব ক্রিকেটে কোথায় আছি প্রমাণের মঞ্চ নিউজিল্যান্ড: রোডস
২০০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত চারবার নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে , টি-টোয়েন্টি তো দূরে থাক, সেখানে কোন একটি প্রস্তুতি ম্যাচেও জেতার রেকর্ড নেই বাংলাদেশের। ওয়ানডে ক্রিকেটে বেশ শক্ত অবস্থায় থেকে আরেকটি নিউজিল্যান্ড সফরের আগেও কঠিন পরীক্ষা দেখছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। তার মতে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আসলে কোথায়, এটা এবার দেখা যাবে নিউজিল্যান্ডের পারফরম্যান্সে।
৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
অতীত ফেলে সাব্বিরের নতুন উড়াল
অনেক সমালোচনার মধ্যে দলে আসা সাব্বির রহমান আগেই বলেছিলেন এটা তার দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে তাই রাখতে চান না পেছনের কোন ক্ষত। আগে যা কিছু ভালো ছিল সব জড়ো করে নতুন করে ফেরার প্রত্যয় নিয়ে নিউজিল্যান্ডে উড়াল দিয়েছেন তিনি।
৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৩ পূর্বাহ্ন
দরকারি সময়ে সেরারা এগিয়ে আসে: গেইল
বিপিএলের গত আসরেও প্রথম পর্বে ম্রিয়মাণ ছিলেন ক্রিস গেইল। এলিমিনেটর ম্যাচে সেঞ্চুরি করে দলকে তুলেন দ্বিতীয় কোয়ালিফায়ারে। এরপরে ফাইনালে আরেক বিস্ফোরক সেঞ্চুরি করে চ্যাম্পিয়ন করেন রংপুর রাইডার্সকে। এবারও একই দশা। প্রথম পর্বে রান পাননি, প্রথম কোয়ালিফায়ারে রান পেলেও তাতে দলের চাহিদা মেটেনি। এবার সামনে ফাইনালে উঠার শেষ সুযোগ। তার আগে গেইল শুনিয়েছেন আশার কথা।
৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০২ অপরাহ্ন
গেইল এখনো ঝড় না তুলাতেই ভয় ঢাকার
ক্রিস গেইল এবার বিপিএলে এখনো নিজের ছায়া হয়ে যেন খেলছেন। ব্যাটে নেই দাপট, তুলতে পারছেন না ঝড়। আজ যদি কিছু করেন এমন চিন্তায় থাকে খেলিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স। ফল তো মিলেইনি উলটো হারের কারণ হয়েছেন তিনি। পুরো একটা মৌসুম এই বিস্ফোরক ব্যাটসম্যানের খালি হাতে ফেরা হবে অস্বাভাবিক। বাঁচা-মরার লড়াইয়ে আগেও জ্বলে উঠেছেন। সে কারণেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাটস দেখছে ভয়।
৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন
ওয়ানডেতে তাসকিনের বদলি শফিউল, টেস্টে ইবাদত
চোটে পড়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় ডাক পেয়েছেন শফিউল ইসলাম। টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে আরেক পেসার ইবাদত হোসেনকে।
৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৮ পূর্বাহ্ন