পুরনো শামসুরে নতুন ঝাঁজ

গেল বিপিএলে ড্রাফটে কোন দলই নেয়নি শামসুর রহমান শুভকে। পরে রংপুর রাইডার্স দলে নিয়েও না খেলিয়ে ছেড়ে দেয় তাজে । বিপিএলে সেঞ্চুরি থাকা শামসুরের জন্য সেটা ছিল বেশ অপমানেরই। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে নেওয়ার পরই তৈরি হয় কৌতূহল। শুরুতে ম্যাচ পাননি। কিন্তু সুযোগ পাওয়ার পরই দেখাতে থাকেন ঝলক। যে রংপুর তাকে দলে রাখেনি, সোমবার তাদের বিপক্ষেই শামসুরের ব্যাটে মিলল উত্তাল সময়ের ঢেউ।
৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৪ পূর্বাহ্ন

সেই গেইলই কি এখন রংপুরের বোঝা?

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রশ্নাতীতভাবে সর্বকালের সেরা তিনি। আছে ২১টি সেঞ্চুরি, যার পাঁচটি দেখেছে মিরপুর। বিপিএলে এসে প্রতিবারই আসর মাত করা ক্রিস্টোফার হেনরি গেইলের সেরা সময় দেখা মিলেছে যে মাঠে, সেখানেই তার পড়ন্ত বিকেল যেন দিচ্ছে দিন ফুরানোর আভাস। পুরো আসরে তো বটেই, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গেইলের ‘অগেইলীয়’ ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের ডুবে যাওয়ার পর এই প্রশ্নটিই আরও বড় হতে চলেছে।
৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৮ পূর্বাহ্ন

লুইস ঝড়ে রংপুরকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা

সঞ্জিত সাহা দীপ আর মেহেদী হাসান চেপে ধরেছিলেন রংপুর রাইডার্সকে। বেনি হাওয়েল আর রাইলি রুশোর ব্যাটে সে চাপ এড়িয়ে লড়াইয়ের পূঁজি পেয়েছিল মাশরাফি মর্তুজার দল। তবে তাদের সবাইকে ছাপিয়ে যান এভিন লুইস। তার ঝড়ো ইনিংসে এনামুল হক বিজয় আর শামসুর রহমান যোগ্য সঙ্গত করায় সহজেই জিতে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৫ অপরাহ্ন

এবার নিউজিল্যান্ডে জয়ের আশা মুশফিকের

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের স্মৃতিটা ভয়ানকই বলা চলে। তিন সফরের তিনবারই হয়েছে হোয়াইটওয়াশ। শেষ সিরিজে অবশ্য দুটি ম্যাচে বেশ দারুণ করে জয়ের পথে ছিল টাইগাররা। কিন্তু শেষ রক্ষা হয়নি। তবে এবার সে দেশে জয়ের খরা মিটবে বলেই মনে করছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২২ অপরাহ্ন

তবু নিজের কাছে যুদ্ধটা জিতে ভালো লাগছে মুশফিকের

প্রথম সাত ম্যাচের ছয়টা জিতে সবার আগে শেষ চার নিশ্চিত করেছিল চিটাগং ভাইকিংস। এরপরই উলটো রথে ছোটা শুরু। পরের পাঁচ ম্যাচের একটা জিতে কোনরকমে প্লে অফে আসার পরও আবার হেরে বিদায়। তবু গড়পড়তা দল নিয়েও সেরাদের সঙ্গে টক্কর দেওয়ায় তৃপ্তি খুঁজে পাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম। বেশ কিছু ম্যাচে স্নায়ুক্ষয়ী জয় তাকে দিচ্ছে নতুন জ্বালানি। সেরাদের সেরা হতে না পারলেও নিজের কাছে একটা যুদ্ধে জিতে স্বস্তি পাচ্ছেন মুশফিক।
৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০২ অপরাহ্ন

নারিন নৈপুণ্যে প্রতিশোধ নিয়ে কোয়ালিফায়ারে ঢাকা

ঘূর্ণির মায়াজাল বিছিয়ে শুরুতে চিটাগং ভাইকিংসের ইনিংসকে আটকে দিলেন লক্ষ্যসীমার মধ্যেই। এরপর ব্যাট হাতে শুরুতে রুদ্ররূপ ধারণ করে সে লক্ষ্যকে আরও ছোট করে দিলেন সুনীল নারিন। মূলত ঢাকা ডায়নামাইটসের এ ক্যারিবিয়ান অলরাউন্ডারই গড়ে দিলেন ম্যাচের পার্থক্য। ফলে গ্রুপ পর্বে জোড়া হারের প্রতিশোধ নির্মমভাবেই নীল চতুর্থ আসরের চ্যাম্পিয়নরা। ৬ উইকেটের জয়ে চিটাগং ভাইকিংসকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানের দল।
৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ন

সাকিব-রাসেলের দিকে তাকিয়ে ঢাকা

প্রথম রাউন্ডের একদম শেষ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করতে হয়েছে ঢাকা ডায়নামাইটসকে। কিন্তু চারে থাকায় খেলতে হচ্ছে এলিমিনেটর ম্যাচ, জিতলে ফাইনালে উঠতে ধাপ বাকি আরও একটি। অর্থাৎ ঢাকার সামনে প্রতিটি ধাপই এখন বাঁচা-মরার লড়াই। এমন সময়ে এসে দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান আর আন্দ্রে রাসেলের জ্বলে উঠার আশায় কোচ খালেদ মাহমুদ।
৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৩ অপরাহ্ন

আমরা আন্ডারডগ: খালেদ মাহমুদ

বিপিএল শুরুর আগে যে কেউ খাতায় কলমে চিটাগং ভাইকিংস থেকে অনেকটাই এগিয়ে রাখত ঢাকা ডায়নামাইটসকে। তবে খাতায় কলমের হিসাব মাঠে অতটা ফলেনি। প্রথম রাউন্ডের দুই দেখাতেই ঢাকাকে হারায় ভাইকিংস। এবার ফাইনালে উঠার লড়াইয়েও মুখোমুখি দল দুটি। এমন ম্যাচের আগে নিজেদের পিছিয়ে রাখছেন ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ।
৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৮ অপরাহ্ন

সেই দুটি জয়েই আত্মবিশ্বাসী চিটাগং

চলতি আসরে বেশ শক্তিশালী দলই গড়েছে ঢাকা ডায়নামাইটস। অপরদিকে তরুণ ও অভিজ্ঞদের মিলিয়ে মাঝারী সারির দল চিটাগং ভাইকিংসের। সেই দল নিয়েই ঘরের মাঠ ও প্রতিপক্ষের মাঠে দুটি লড়াইয়ে জয় পেল বন্দর নগরীর দলটিই। আর সেই দুটি জয়েই এলিমিনেটর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের।
৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন

অনুশীলনে পায়ে আঘাত পেয়েছেন মোসাদ্দেক

এলিমিনেটর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ শুনতে হয়েছে চিটাগং ভাইকিংসকে। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা মোসাদ্দেক হোসেন সৈকত। নেটে অনুশীলনের সময় পায়ে আঘাত পেয়েছেন তিনি। ডক স্টিকের থ্রো ডাউনে ডান পায়ের গোড়ালিতে লাগে বল।
৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন

মানসিক শক্তিতে নিজেদের এগিয়ে রাখছে রংপুর

এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দুবারের দেখায় দুবারই একশোর নিচে গুঁড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে জিতেছিল রংপুর রাইডার্স। প্রথম পর্বে বিধ্বস্ত হওয়া কুমিল্লাকে এবার ফাইনালে উঠার লড়াইয়েও প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে রংপুর। প্রতিপক্ষকে ক্রিকেটীয় সমীহ করলেও আগের দুই দাপুটে জয়ের জেরেই নিজেদের মানসিক শক্তিতে এগিয়ে রাখছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৯ পূর্বাহ্ন

খুলনাকে গুঁড়িয়ে শেষ চারে ঢাকা

ক্ষুধার্ত বাঘের সামনে দুর্বল হরিণের যেমন দশা হওয়ার কথা, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনা টাইটান্সের হলো যেন তেমনই। আগের দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে শ্বাসরুদ্ধকর হারে শঙ্কায় পড়ে গিয়েছিল ঢাকা। তলানি থেকে আগেই বাদ পড়া খুলনার ছিল নিয়মরক্ষার ম্যাচ। তবে তারা জিতলে হাসি ফুটত রাজশাহী কিংসের। সাকিব আল হাসানরা আর অমন সমীকরণ মিলতে দেয়নি। মাহমুদউল্লাহদের উড়িয়েই প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩২ অপরাহ্ন

‘সঠিক জায়গায় বল করি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেই’

ক্যারিয়ারের শুরু থেকেই নানা ইনজুরিতে আগেই হারিয়েছেন নিজের স্বাভাবিক গতি। আর বয়সটাও ৩৫ পেরিয়েছে। কিন্তু তারপরও বুড়ো হাড়ে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও এদিন দুর্দান্ত বোলিং করার জানালেন এমন পারফর্ম করার রহস্য।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৮ অপরাহ্ন

পূর্বাচলে নতুন আলো দেখছে বিসিবি

রাজধানীর অদূরে পূর্বাচলে অত্যাধুনিক স্টেডিয়াম ও পাঁচ তারকা হোটেল করার পরিকল্পনা নিয়েছে বিসিবি। আগামী তিন বছরের মধ্যে দৃষ্টিনন্দন ও শৈল্পিক নকশায় স্টেডিয়াম করতে আশাবাদি বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৭ অপরাহ্ন

শক্তি কমছে কিন্তু মজাটা টের পাচ্ছেন মাশরাফি

এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল।টি-টোয়েন্টি ক্রিকেটের রাজাই বলা হয় তাদের। তার সঙ্গে রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। নামের বিচারে খুব বড় না হলেও চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন এ দুই ব্যাটসম্যান। তাই রংপুর রাইডার্সের টপ অর্ডার নিঃসন্দেহে ছিল সবার সেরা। কিন্তু ইনজুরি ও চুক্তির কারণে হেলস ও ভিলিয়ার্সকে নকআউট পর্বে পাচ্ছে না দলটি। তাতে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে চ্যাম্পিয়নরা। কিন্তু এটাকে বড় সমস্যা মনে করছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উল্টো তাদের ছাড়াই মজা পাবেন বলে জানান অধিনায়ক।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৭ অপরাহ্ন

তরুণদের বিশ্বমানের করতে পরিচর্যা চান মাশরাফি

বাংলাদেশ জাতীয় দলে এক ম্যাচ দুই ম্যাচ খেলা খেলোয়াড়ের সংখ্যা অনেক। অপার সম্ভাবনা নিয়ে এসেও হারিয়ে যান স্বল্প সময়েই। চলতি বিপিএলেও বেশ কিছু তরুণ নজর কেড়েছেন। যাদের অনেকের সামর্থ্য রয়েছে জাতীয় দলে খেলার। কিন্তু এখনই তাদের নিয়ে না ভেবে পরিচর্যা করে ভবিষ্যতের জন্য তৈরি করার কথা বললেন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্তত তারা যেন হারিয়ে না যান সে দিকে খেয়াল রাখার অনুরোধ করেছেন অধিনায়ক।
২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘সম্ভাবনা নেই’ তাসকিনের

বিপিএলের নিজেদের শেষ ম্যাচে চোটে পড়ে নিউজিল্যান্ড সফরে শঙ্কায় পড়েছেন পেসার তাসকিন আহমেদ। গোড়ালির চোটে পড়া এই পেসারকে ওয়ানডে সিরিজে পাওয়ার সম্ভাবনা নেই, টেস্ট সিরিজে খেলতে পারবেন কিনা, অনিশ্চয়তাও আছে তা নিয়েও।
২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন

কুমিল্লাকে হারিয়ে শীর্ষে মাশরাফির রংপুর

চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের হারে আগের দিনই প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রানরেট বিবেচনায় অনেকটা নিশ্চিত ছিল রংপুর রাইডার্সও। আর এদিন এ দুই দলের মোকাবেলাটা ছিল কোয়ালিফায়ারের আগে নিজেদের যাচাই করে নেওয়ার ম্যাচ। পাশাপাশি শীর্ষস্থান নিশ্চিত করারও। আর তাতে কুমিল্লাকে উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। ৯ উইকেটের বড় জয়ে কোয়ালিফায়ারের দারুণ প্রস্তুতি তো সেরে শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি।
২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় চুক্তিতে এলেন ইমরুল, লিটনের উত্তরণ

নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন ব্যাটসম্যান ইমরুল কায়েস। আগের বছরের রুকি শ্রেণী থেকে ‘বি’ ক্যাটাগরিতে উত্তরণ হয়েছে ব্যাটসম্যান লিটন কুমার দাসের। রুকি শ্রেনীতে থাকা নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন এবার। সেখানে এবারও আছেন আবু হায়দার রনি, তার সঙ্গে এসেছেন নতুন আরও চারজন।
২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৬ পূর্বাহ্ন

চিটাগংকে হারিয়ে আসর শেষ করল সিলেট

সুপারম্যানের উড়ে ক্যাচ ধরলেন জেসন রয়। দারুণ ক্যাচ ধরলেন আফিফ হোসেনও। ঝাঁপিয়ে দৃষ্টিনন্দন রানআউট করলেন জাকের আলী অনিক। সব মিলিয়ে ফিল্ডিংয়ে দুর্দান্তই ছিল সিলেট সিক্সার্স। অপর দিকে সহজ বেশ কিছু ক্যাচ মিস করলেন চিটাগং ভাইকিংসের খেলোয়াড়রা। আর তার ফলাফলও পেয়েছে তারা। সিলেটের বিপক্ষে ২৯ রানে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি। তবে আগেই শেষ চার নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের দল।
১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৪ অপরাহ্ন