ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়ে দিন পার

ধারহীন বোলিং, নিস্তেজ ফিল্ডিংয়ের মাথার উপর বিশাল রানের বোঝা চেপেছিল। সেই চাপ সামলাতে যেমন দরকার তেমন শুরু হয়েছিল ব্যাটিংয়ে। আবারও একাই লড়াই করছিলেন তামিম ইকবাল। তবে ওপেনিং জুটি ভাঙার পর ফের আসা যাওয়ার মিছিল। সেই মিছিল দিনের শেষভাগে সেই মিছিল কিছুটা থামিয়েছেন মাহমুদউল্লাহ আর সৌম্য সরকার। তবে এখনো চোখ রাঙাচ্ছে ইনিংস হার।
২ মার্চ ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন

তামিমের লড়াই থামার পর শঙ্কায় ইনিংস হার

নিউজিল্যান্ডের বিশাল লিডের নিচে চাপা পড়ে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু পেয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। জুটিতে ৮৮ রান তোলার পর সাদমানের উইকেট হারায় বাংলাদেশ, এরপর যেন হারায় পথও। তবে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তামিম এই ইনিংসেও ফিফটি করে লড়াই জারি রেখেছিলেন। তিনি ফেরার পর শঙ্কা দেখা যাচ্ছে ইনিংস হারের।
২ মার্চ ২০১৯, ০৩:৫৪ পূর্বাহ্ন

উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়ে ইনিংস ছাড়ল নিউজিল্যান্ড

বোলিংয়ে ধার নেই, নেতিয়ে পড়েছিলেন ফিল্ডাররাও। বাংলাদেশের শরীরী ভাষায় মিলছিল নিস্তেজ হওয়ার আভাস। বাংলাদেশকে এমন গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত ব্যাট করে বিশাল রান করেছে নিউজিল্যান্ড । আগের দিন বড় রানের ইঙ্গিত দিয়ে অপরাজিত থাকা অধিনায়ক কেইন উইলিয়ামসন করেছেন ডাবল সেঞ্চুরি। তাতে সাতশো রান ছাড়িয়ে গেছে ইনিংস ঘোষণা করেছে তারা।
২ মার্চ ২০১৯, ০১:৪১ পূর্বাহ্ন

ফরহাদ রেজার অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে দোলেশ্বর

বল হাতে শুরুতে রুদ্ররূপ ধারণ করলেন ফরহাদ রেজা। এরপর লক্ষ্য তাড়ায় যখন দ্রুত রান করার প্রয়োজন ছিল, তখন নেতৃত্ব দিলেন তিনিই। ঝড় তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছেই মাঠ ছাড়েন এ অলরাউন্ডার। রেজার ব্যাট বলের দারুণ নৈপুণ্যেই ফাইনালের টিকেট কাটে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এই রেজার অলরাউন্ড নৈপুণ্যেই সেমিফাইনালের টিকেট পেয়েছিল তারা। এদিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারায় দলটি।
১ মার্চ ২০১৯, ০৪:০৬ অপরাহ্ন

আরও বেশি সুযোগ চান জিয়া

টি-টোয়েন্টিতে দানবীয় ব্যাটিং করার মতো ব্যাটসম্যান, বাংলাদেশে নেই বললেই চলে। সে ধারায় কিছুটা ব্যতিক্রম জিয়াউর রহমান। শেষ দিকে বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতার জন্যই ডাক পেয়েছিলেন জাতীয় দলে। কিন্তু অভিষেক টি-টোয়েন্টি ম্যাচেই যা করার করলেন। এরপর আর ব্যাট জ্বলে ওঠেনি। তবে শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খুব প্রয়োজনীয় সময়েই জ্বলে উঠলেন। আর তাতে আক্ষেপটা বাড়লই বটে।
১ মার্চ ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন

জিয়ার ঝড়ে ফাইনালে শেখ জামাল

দিনটা এদিন জিয়াউর রহমানেরই ছিল। উইকেটে যখন নেমেছিলেন তখন প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান সাজঘরে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের চেয়ে তখনও ১১৬ রান পিছিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু মিরপুরে শুক্রবার ঝড় তুললেন জিয়া। শুধু ঝড় তুলেই ক্ষান্ত হননি। ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। তাকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক নুরুল হাসান সোহানও। তাতেই ৫ উইকেটের জয় নিয়ে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনালের টিকেট কাটল ধানমন্ডির ক্লাবটি।
১ মার্চ ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ন

বড় লিডের পথে নিউজিল্যান্ড

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন জিত রাভাল। টম লাথাম তো গেলেন দেড়শ পেরিয়ে। আর এ দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে গড়লেন রেকর্ড ওপেনিং জুটি। এরপর এ দুই ব্যাটসম্যানকে থামানো গেলেও আবার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসরাও। ফলে টাইগারদের ভোগান্তি যেন থামছেই না। ধারহীন নির্বিষ বোলিংয়ে চলছে স্বাগতিকদের রান উৎসব। এর মধ্যেই লিড ছাড়িয়েছে ২১৭ রানে।
১ মার্চ ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন

রেকর্ড জুটি ভাঙলেও ব্যাকফুটেই টাইগাররা

ইনিংসের শুরুতেই টম লাথাম সুযোগ দিলেও বেশ সাবলীল ব্যাট করেছেন আরেক ওপেনার জিত রাভাল। করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত তাকে ফেরাতে পেরেছে টাইগাররা। বল হাতে নিয়ে তাকে ফিরিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু তারপরও স্বস্তি মিলছে না টাইগারদের। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে টাইগারদের ভোগাচ্ছেন আরেক ওপেনার টম লাথাম।
১ মার্চ ২০১৯, ০৩:০৬ পূর্বাহ্ন

রাভালের সেঞ্চুরি, অপেক্ষায় লাথাম

ইবাদত হোসেনের বলে টানা দুটি চার মারলেন জিত রাভাল। তাতে দুই দুইটি মাইলফলকে পৌঁছালেন এ কিউই ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেলেনই, টেস্ট ক্রিকেটে নিজের এক হাজার রানও পূরণ করলেন। আর এটাই যেন স্যাডন পার্কের প্রতীকী চিত্র। এখন পর্যন্ত একচ্ছত্র দাপট দেখিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ব্যাটিং স্বর্গের পুরো ফায়দা তুলে নিচ্ছে স্বাগতিকরা। আর যথারীতি ধারহীন বোলিং সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ।
১ মার্চ ২০১৯, ১২:১১ পূর্বাহ্ন

রোমাঞ্চকর জয়ে গাজীকে হারিয়ে সেমিফাইনালে দোলেশ্বর

কোনো মতে ১ পয়েন্ট কিংবা বড় হার এড়াতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতো গাজী গ্রুপ ক্রিকেটার্সের। আর প্রতিপক্ষকে ১৪৬ রানে আটকে রাখার পর প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের সমীকরণ দাঁড়ায় জিততে হবে ১১ বল হাতে রেখে। আর তাতে শেষ পর্যন্ত জয় হয় দোলেশ্বর। ১২ বল হাতে রেখেই গাজী গ্রুপকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকেট কাটে দলটি।
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৪ পূর্বাহ্ন

তামিম ঝলকের পরও কেন এমন ধসে পড়া?

সবুজ ঘাসে ভরা উইকেটের অবয়ব দেখতে যতটা ভীতিকর খেলতে নামার পর ততটা ছিল না। বল ব্যাটে আসছিল দারুণভাবে। সেখানে তামিম ইকবাল যে দুর্দান্ত সুর বেঁধে দিয়েছিলেন, সেটা ধরেই বড় রানের দিকে এগুতে পারত বাংলাদেশ। কিন্তু তামিমের নাচন এক পাশে রেখে আরেক পাশে যেন মুখ থুবড়ে লুটোপুটি খেলেন বাকিরা। শর্ট বল সামলাতে না পারার সেই পুরনো রোগ আবার ফিরে এলো প্রকটভাবে।
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৭ পূর্বাহ্ন

এক পাশে দুর্দান্ত তামিম, আরেক পাশে মলিন বাকি সবাই

সবুজ গালিচায় নেমে তেড়েফুঁড়ে ব্যাট চালিয়ে দারুণ সেঞ্চুরি তুলেছিলেন তামিম ইকবাল। কিন্তু আরেক প্রান্তেই কেউই দেখাতে পারলেন না টিকে থাকার নিবেদন। প্রথম সেশনের দারুণ শুরুর পরও বাংলাদেশ ব্যাট করতে পারেনি ৬০ ওভারও, করতে পারেনি আড়াইশো রান।
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫২ পূর্বাহ্ন

সবুজ উইকেটে তামিমের দুরন্ত সেঞ্চুরি

উইকেট সবুজ ঘাসে ভরা। পেস, স্যুয়িংয়ে বাংলাদেশকে ভোগাতে আগে বোলিং নিয়েছিল নিউজিল্যান্ড। তবে অমন উইকেটে নেমে দুর্দান্ত এক জবাবই দিলেন তামিম ইকবাল। প্রথম সেশনে তার ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ।
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮ পূর্বাহ্ন

গেইলের ‘৫০০’ আর ১০ হাজার

সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে ছিল ৪৭৬ ছক্কা। প্রথম ম্যাচেই ১২ ছক্কা মেরে শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে যান ক্রিস গেইল। পরের ম্যাচে মারেন ৪টি। আর এবার মারলেন ১৪টি। প্রথম ক্রিকেটার হিসেবে পৌঁছালেন ৫০০ ছক্কার অনন্য মাইলফলকে। ৫০০তম ছক্কায় পৌঁছান ওয়ানডেতে দশ হাজারি ক্লাবেও। তবে এত অর্জনের ম্যাচেও দলকে জেতাতে পারেননি গেইল।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬ অপরাহ্ন

ইংল্যান্ড-উইন্ডিজ ম্যাচে রেকর্ড বই তোলপাড়

এই সিরিজের প্রথম ম্যাচেই এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছিল উইন্ডিজ। সেটা আজ ভেঙে দিয়ে ইংল্যান্ড গড়ল নতুন রেকর্ড। তুলকালাম লাগানো ব্যাটিংয়ে ছাড়িয়ে গেল চারশো। জবাব দিতে নেমে ক্রিস গেইল বইয়ে দিলেন ঝড়, তার ব্যাটেও একের পর এক রেকর্ড। তবু শেষে গিয়ে ম্যাচটা জিততে পারেনি ক্যারিবিয়রা।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৮ অপরাহ্ন

মোস্তাফিজ বিশ্রামে, ইবাদতকে অভিষেক করিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা খেলার ধকল সামলাতে একাদশে রাখা হলো না মোস্তাফিজুর রহমানকে। তার বদলে অভিষেক হয়েছে পেসার ইবাদত হোসেনের। সেডন পার্কের অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে নামা বাংলাদেশ সবুজ উইকেটে টস হেরে আগে ব্যাট করছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩০ অপরাহ্ন

বৃষ্টি বাধায় রিজার্ভ ডে’তে গাজী-দোলেশ্বর ম্যাচ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃষ্টির কারণে বল মাঠে গড়ায়নি এক বলও। ফলে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াইটি রিজার্ভ ডে’তে গড়িয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৭ অপরাহ্ন

মোহামেডানের সান্ত্বনার জয়

দুই দলেরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। তাই বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও লিজেন্ড অব রূপগঞ্জের লড়াইটা ছিল কেবল নিয়মরক্ষার। মর্যাদারও বটে। আর তাতে জয় পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। রূপগঞ্জকে ৩০ রানে হারিয়েছে তারা। ‘সি’ গ্রুপ থেকে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল আগের দিনই নিশ্চিত করেছেন শাইন পুকুর ক্রিকেট ক্লাব।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন

আবাহনীকে বিদায় করে সেমিফাইনালে প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার লিগে শেষ দুই আসরের টানা চ্যাম্পিয়ন আবাহনী। চলতি আসরেও গড়েছেন দুর্দান্ত এক দল। জাতীয় দলের প্রায় পুরো দলটাই খেলছে এ দলে। অথচ সেই দলটিকে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টির গ্রুপ পর্বই পার হতে পারেনি। বুধবার তাদের হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনীকে ৪৯ রানে হারিয়েছে তারা।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৩ পূর্বাহ্ন

উত্তরাকে হারিয়ে সেমিতে শেখ জামাল

ফতুল্লায় এদিনও সকাল থেকে বাগড়া দিল বৃষ্টি। আগের দুইদিনের চেয়ে মাত্রা ছিল বেশি। ম্যাচের ব্যাপ্তিও তাই কমল আরও। বৃষ্টির ফাঁকগলে অল্প বিস্তর যা খেলা হয়েছে তাতে ডিএল মেথডে জিতে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৫ পূর্বাহ্ন