মনের জোরে কঠিন চ্যালেঞ্জ জিততে চায় বাংলাদেশ
স্যুয়িং হবে, বাউন্স হবে, কিউই পেসারদের গতিতেও ভুগতে হবে। কন্ডিশনের বিরূপ পরিস্থিতি সব নিয়েই পাকা ধারণা আছে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে এই সব সংকট দূরে সরাতে মনের জোরের উপর আস্থা নিয়ে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৪ পূর্বাহ্ন
স্বনামধন্য সাবেক ক্রিকেটার ও কোচ আলতাফ হোসেনের জীবনাবসান
বাংলাদেশের ক্রিকেটের শুরুর দিকের সৈনিক, ক্রিকেট অন্তপ্রাণ কোচ, আম্পায়ার ও সাবেক ক্রিকেটার আলতাফ হোসেন মারা গেছেন। মঙ্গলবার রাতে ৮১ বছর বয়সে ঢাকায় নিজ বাসায় জীবনাবসান হয় তার।
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৯ পূর্বাহ্ন
অবশেষে রান পেলেন আরিফুল হক
২০১৭ সালের বিপিএলে নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলেও ঢুকে গিয়েছিলেন আরিফুল হক। শুরুতে সুযোগ পাননি, পরে সুযোগ পেয়েও ছিলেন বিবর্ণ। কিন্তু সবচেয়ে হতাশ করেছেন সর্বশেষ বিপিএলে। কোনভাবেই যেন রানের দেখা পাচ্ছিলেন না এই ব্যাটসম্যান। চলে যান জাতীয় দলের হিসেবের বাইরেও। এবার প্রিমিয়ার লিগে এসে কাটল তার রান খরা, এতে হাসল তার দল প্রাইম ব্যাংকও।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৯ অপরাহ্ন
মোস্তাফিজের কাছ থেকে তালিম নিচ্ছেন ইবাদতরা
আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ আর ইবাদত হোসেন ঘিরে আছেন মোস্তাফিজুর রহমানকে। কীভাবে বল ফেললে মিলবে সাফল্য। মোস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে দিচ্ছেন পরামর্শ। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ থাকলেও সতীর্থের কাছ থেকেই তালিম নেওয়ার কথা জানালেন ইবাদত হোসেন।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৩ অপরাহ্ন
তানজিদের ব্যাটে খেলাঘরের বিদায়
বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি পেয়েছিল অল্প পূঁজি। রান তাড়ায় প্রথম বিভাগ থেকে উঠে আসা উত্তরা স্পোর্টিং ক্লাব ওই রান অনায়াসে তাড়া করেছে ওপেনার তানজিদ হাসানের ব্যাটে।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৯ অপরাহ্ন
প্রথম টেস্টর আগে ফিট মিঠুন, সম্ভাবনা কম মুশফিকের
দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি করার সময় চোটে পড়ে ছিটকে যাওয়া মোহাম্মদ মিঠুন সেরে উঠেছেন। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে তাকে পাওয়ার আশা বড় হয়েছে বাংলাদেশের। তবে শঙ্কা রয়ে গেছে মুশফিকুর রহিমকে নিয়ে। অন্তত প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা একেবারেই কম।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ন
দলের রান বাড়ানোর তাড়াতেই অমন রেকর্ড শুভাগতর
নেমেছিলেন ইনিংসের ১৬তম ওভারে। ইনিংসের বাকি ছিল তখন ২৮ বল। দলের রান ১০৯ থেকে বাকি ২৮ বলে বড়ে হয়ে যায় ১৯২। ওই সময় ১৬ বলে ফিফটি করে তোলপাড় করা এক ইনিংস খেলেন শুভাগত হোম চৌধুরী। এমন রেকর্ড করার পর বললেন রেকর্ডের কথা জানতেনই না তিনি, কেবল দলের রান বাড়াতে চেয়েছিলেন মারতে।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ন
শুভাগতের রেকর্ড ফিফটিতে মোহামেডানকে বিদায় করল শাইনপুকুর
তৌহিদ হৃদয়ের দায়িত্বশীল ফিফটির পর টি-টোয়েন্টিতে শুভাগত হোম চৌধুরী করেন রেকর্ড ফিফটি। বিশাল রান করা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জবাব দিতে পারেনি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন
টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড শুভাগতর
টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন শুভাগত হোম চৌধুরী। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৬ বলে ফিফটি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২১ পূর্বাহ্ন
রনি তালুকদারের ঝড়ের পর আবু হায়দারের তোপ
ফতুল্লায় বৃষ্টিতে এদিনও সকালের ম্যাচ শুরু হলো দেরিতে। ওভার কমে আসা ম্যাচ ঝড় তুললেন রনি তালুকদার। গাজী গ্রুপ পেল বিশাল রান। পরে বিকেএসপি ধসিয়ে দেন পেসার আবু হায়দার রনি।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৬ পূর্বাহ্ন
সাব্বিরের অলরাউন্ড নৈপুণ্যে জিতল আবাহনী
ব্যাট হাতে করলেন দারুণ এক হাফসেঞ্চুরি। এরপর বল হাতেও দুর্দান্ত সাব্বির রহমান। তার অলরাউন্ড নৈপুণ্যেই প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টিতে জয় দিয়ে সূচনা করেছে লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ব্রাদার্স ইউনিয়নকে ২৫ রানের ব্যবধানে হারিয়েছে দলটি।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৬ অপরাহ্ন
তাদের কাছে টি-টোয়েন্টিতে পরিচয় পর্বও
২৯টি প্রথম শ্রেণীর ম্যাচ আর ৪৮টি লিস্ট-এ ম্যাচ খেলার পর টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক হলো রবিউল ইসলাম রবির। দল হারলেও অভিষেকে খেললেন ৫১ বলে ৬৯ রানের ইনিংস। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির প্রথম দিনের চার ম্যাচে এমন অভিষেক হয়েছে ৩৯ জন ক্রিকেটারের। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা যুগ থাকলেও দেশের পাইপলাইনের এই ক্রিকেটাররা এবারই প্রথম স্বাদ পেলেন মারকাটারি ক্রিকেটে নামার।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন
মানিকের হ্যাটট্রিকের পর বিকেএসপির নাটকীয় জয়
যুবদলের তরুণদের নিয়া গড়া বিকেএসপি দারুণ বোলিংয়ে অল্প রানে বেধে রেখেছিল প্রাইম দোলেশ্বরকে। কিন্তু ব্যাট করতে গিয়ে তারা পড়ে পেসার মানিক খানের তোপে। হ্যাটট্রিক করে বিকেএসপিকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। তবে শামীম হোসেন আর আকবর আলীর ব্যাটে ফের খেলায় ফিরে তারা। তবে শেষের নাটকীয়তায় ম্যাচ হয়ে যায় টাই।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন
খেলাঘরকে হারাল শেখ জামাল
দারুণ লড়াই করেছিলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রবিউল ইসলাম রবি। আসরের প্রথম হাফ সেঞ্চুরিটা আসলো তার ব্যাট থেকেই। কিন্তু লাভ হয়নি। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে গেছে গত আসরের সারা জাগানো দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ১১ রানের জয় তুলে শুভ সূচনা করেছে নুরুল হাসান সোহানের দল।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০২ পূর্বাহ্ন
ড্রাফট থেকে দলে নিয়েও পেসারকে ‘বাদ দিল’ মোহামেডান
এবার প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে থেকে পেসার মোহাম্মদ আজিমকে দলে নিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের মৌসুমেও মোহামেডানে ছিলেন তিনি। পারফরম্যান্সও বেশ ভালো ছিল তার। ৬ ম্যাচ নিয়েছিলেন ১৮ উইকেট। কিন্তু এই ডানহাতি পেসারকে এবার দলে নিয়েও লিগ শুরুর আগে দুয়ার বন্ধ করে দিয়েছে ক্লাবটি।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৫ পূর্বাহ্ন
শাহরিয়ার নাফীসকে ছাপিয়ে শুভাগতের ঝড়
বৃষ্টির কারণে ওভার কমে আসা ম্যাচে শাহরিয়ার নাফীসের ব্যাটে শক্ত পূঁজি পেয়েছিল লিজেন্ড অব রূপগঞ্জ। রান তাড়ায় সাব্বির হোসেনের শুরুর পর ঝড় তুলে দলকে কিনারে আনেন শুভাগত হোম চৌধুরী। শেষটা চার-ছয় মেরে দলকে জেতান দেলোয়ার হোসেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৬ পূর্বাহ্ন
কেন অমন উদযাপন, জানালেন সাব্বির
দলের বিপর্যয়ে নেমেছিলেন। নিজের ক্যারিয়ারও ছিল শঙ্কায়। ওই পরিস্থিতিতে হাল ধরে হারের ব্যবধান কমিয়ে সাব্বির রহমান পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে তা ছাপিয়ে যায় তার উদযাপনে। হাত দিয়ে বকবক করার ভঙ্গিতে কি বোঝাতে চেয়েছিলেন তিনি? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দেশে ফিরে ব্যাখ্যা দিলেন কেন করেছিলেন অমন উদযাপন।
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন
তাসকিনের সব ভাবনা এখন বিশ্বকাপ ঘিরে
সব কিছু ঠিক থাকলে তার এখন থাকার কথা ছিল নিউজিল্যান্ডে। বিপিএলের পারফরম্যান্স নিয়ে জায়গা করে নিয়েছিলেন ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই। কিন্তু বিপিএলের শেষ ম্যাচে চোটে পড়ে তাসকিন আহমেদ গুনছেন অপেক্ষার প্রহর। গোড়ালির চোট কাটিয়ে এই পেসারের প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব দিয়েই ফিরতে চান মাঠে। সেখানে নৈপুণ্য দেখিয়ে তার লক্ষ্য বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া।
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি দেখা যাবে টিভি ও অনলাইনে
ঢাকা প্রিমিয়ার লিগের নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের তিনটি ম্যাচ টিভি ও অনলাইনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবির অফিসিয়াল ব্রডকাস্টার গাজী টিভি টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০১ পূর্বাহ্ন
বৃষ্টি বাগড়ায় বোলিং অনুশীলনটা হলো না বাংলাদেশের
আগের দিন ব্যাটিং অনুশীলনটা ঠিকঠাক করতে পেরেছি বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিয়ে নিজেদের আত্মবিশ্বাসও পেয়েছিলেন ব্যাটসম্যানরা, রান পেয়েছিলেন সবাই। তবে প্রথম টেস্টে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি বাগড়ায় বোলিং অনুশীলন জুতসই হয়নি মোস্তাফিজুর রহমানদের।
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন