শুরু হচ্ছে মর্যাদার লড়াই
জাতীয় দলের নিয়মিত খেলা ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আকর্ষণ এখন আর আগের মতো নেই। জৌলুস হারালেও এখনও ঘরোয়া পর্যায়ের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট বিবেচনা করা হয় এ টুর্নামেন্টকেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনও বলছেন এমনটাই। আর চলতি মৌসুমের এ মর্যাদার লিগ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে।
৭ মার্চ ২০১৯, ০১:২৩ অপরাহ্ন
দ্বিতীয় টেস্টের একাদশে ফিরছেন মোস্তাফিজ
হ্যামিল্টনে প্রথম টেস্টে বিশ্রামে রাখা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। আনকোরা পেস আক্রমণ নিয়ে ওই টেস্টে বাংলাদেশ পেসারদের থেকে পায়নি প্রত্যাশিত ফল। ওয়েলিংটনে তাদের একজন বাদ যাচ্ছেন নিশ্চিত। এই জায়গায় মোস্তাফিজের ফেরার খবর দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
৭ মার্চ ২০১৯, ০৬:০৬ পূর্বাহ্ন
চোটে তামিমও, স্কোয়াডে নেই বিকল্প আর কোন ব্যাটসম্যান
চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দ্বিতীয় টেস্টেও নেই মুশফিকুর রহিম। এই পর্যন্ত থাকলেও সয়ে যাওয়ার মতো হতো। ওয়েলিংটন টেস্টের আগের দিন জানা গেল কুঁচকির চোটে ভুগছেন তামিম ইকবালও। যদি কোন কারণে তিনি খেলতে না পারেন তাহলে স্কোয়াডে বিকল্প যে আর কোন ব্যাটসম্যানই নেই!
৭ মার্চ ২০১৯, ০৫:৩৬ পূর্বাহ্ন
ওয়েলিংটনের আবহাওয়া আশা দেখাচ্ছে বাংলাদেশকে
২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রচণ্ড বাতাস আর ঠাণ্ডায় ভুগতে হয়েছিল বাংলাদেশকে। সেবার ওয়েলিংটনে টেস্ট ছিল জানুয়ারি মাসে, এবার মার্চে। সময়ের তারতম্যের কারণে এবার ওই ভেন্যুতে বেশ মাননসই আবহাওয়া পাওয়ার কথা জানালেন তাইজুল ইসলাম। এমন আবহাওয়া থাকলে বোলার, ব্যাটসম্যান সবার কাছ থেকে ভালো কিছুর আশা দেখছেন তিনি।
৬ মার্চ ২০১৯, ১২:০৮ অপরাহ্ন
ওয়েলিংটনেও বাংলাদেশকে শর্ট বলে নাকাল করতে চায় কিউইরা
হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে ধেয়ে এলো শরীর তাক করা একের পর এক বাউন্সার। নিল ওয়েগনার, ট্রেন্ট বোল্ড টিম সাউদির এই কৌশল বেশ কাজেও দিয়েছে। বাউন্সারে হকচকিয়েই ডুবেছে বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ সেই বাউন্সারের জবাব দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেননি। বাংলাদেশের এই দুর্বলতা জেনে ওয়েলিংটনেও একই পরিস্থিতি তৈরি করতে চান বলে রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন বোল্ট।
৬ মার্চ ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ন
দ্বিতীয় টেস্টেও নেই মুশফিক?
ওয়ানডে সিরিজে পাওয়া চোট মুশফিকুর রহিমকে খেলতে দেয়নি প্রথম টেস্টে। তবে আশা করা যাচ্ছিল দ্বিতীয় টেস্টের আগেই তিনি সেরে উঠবেন, পুনর্বাসন প্রক্রিয়ার ধাপও দিচ্ছিল আশার খবর। তবে প্রধান কোচ স্টিভ রোডস দিলেন নতুন তথ্য। নেটে নেমে ক্রিকেট বল দিয়ে অনুশীলনে অস্বস্তি হওয়ায় দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
৬ মার্চ ২০১৯, ০৫:৫৬ পূর্বাহ্ন
দ্বিতীয় টেস্টে মুশফিক, তৃতীয় টেস্টেই ফিরছেন সাকিব?
আঙুলের চোটে পড়ে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা টেস্ট অধিনায়ক সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে চান বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। তবে এই তারকা শতভাগ সুস্থ হলেই কেবল তাকে মাঠে ফেরার পরামর্শ বোর্ড প্রধানের। সুখবর আছে মুশফিকুর রহিমের ব্যাপারেও। চোট থেকে সেরে উঠা এই ব্যাটসম্যান দ্বিতীয় টেস্টেই নামতে পারেন।
৫ মার্চ ২০১৯, ০৮:০৮ পূর্বাহ্ন
ইমতিয়াজের ফিফটির পর রেজার ঝড় থামিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল
ইমতিয়াজ হোসেন তান্নার ব্যাটে মাঝারি পূঁজি পেয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওই অল্প পূঁজিতে জ্বলে উঠলেন তাদের বোলাররা। নাসির হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদিরা করলেন আঁটসাঁট বোলিং। দুই পেসার শহীদুল ইসলাম আর সালাউদ্দিন শাকিল দরকারি সময়ে পেলেন উইকেট। শেষ দিকে ফরহাদ রেজার ঝড়ের পরও তাই আনায়াসে জিতল শেখ জামাল।
৪ মার্চ ২০১৯, ০৩:৩৮ অপরাহ্ন
কেন নিউজিল্যান্ডেও বিবর্ণ পেসাররা?
সর্বশেষ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পেস আক্রমণে ছিলেন কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন আর শুভাশিস রায়। এবারের সফরে তাদের কেউই নেই। তাসকিন নেই চোটের কারণে, বাকিরা পারফরম্যান্সের বিচারে। ২০১৭ সালে সেবার সেটা ছিল টেস্টে অনভিজ্ঞ এক পেস আক্রমণ। এবারও বাংলাদেশ নিউজিল্যান্ডে গেছে নতুন এক পেস আক্রমণ নিয়ে। উপমহাদেশেরর বাইরের কন্ডিশনে বারবার এমন আনকোরা পেস আক্রমণ নিয়ে খেলাতেই বড় সমস্যা দেখছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
৪ মার্চ ২০১৯, ০১:৫১ অপরাহ্ন
দল হারলেও সুখবর তামিম, সৌম্য আর মাহমুদউল্লাহর
হ্যামিল্টন টেস্টে দল হেরেছে ইনিংস ব্যবধানে। তবে ব্যক্তিগত সাফল্য ভাস্বর তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ হাতেনাতে পেলেন ভালো করার ফল। ব্যাটসম্যানদের টেস্ট র্যাঙ্কিংয়ে তিনজনই এক লাফে অনেকটা এগিয়েছেন।
৪ মার্চ ২০১৯, ০৯:৪২ পূর্বাহ্ন
ফাইনালেও কেউ দেখাবে মুন্সিয়ানা, আশায় দুই অধিনায়ক
সীমিত পরিসরে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বেশ কয়েকজন অভিজ্ঞ আর তরুণ ক্রিকেটার মুন্সিয়ানা দেখিয়ে নিজেদের আলোয় এনেছেন। প্রায় প্রতি ম্যাচেই ঘটেছে কিছু না কিছু। ঝড়ো ইনিংসে মাত করেছেন কেউ, কেউ হ্যাটট্রিকে চিনিয়েছেন নিজেকে। আবার দেখা মিলেছে টাই ম্যাচেরও। পুরোপুরি দেশীয় ক্রিকেটারদের নিয়ে হওয়া এই টুর্নামেন্টের ফাইনালেও তেমন কিছু দেখার আশা করছেন ফাইনালিস্ট দুই অধিনায়ক নুরুল হাসান সোহান আর ফরহাদ রেজা।
৩ মার্চ ২০১৯, ০১:৩২ অপরাহ্ন
ক্লাসিকোতে এগিয়ে এখন বার্সেলোনা
আরও একটি এল ক্লাসিকো। তাতে আরও একটি জয় পেল ফুটবল ক্লাব বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে দলটি। আর বার্নাব্যুতে এ জয়ে লা লিগায় নিজেদের অবস্থান আরও শীর্ষস্থান সুদৃঢ় করেছে তারা। তবে তার চেয়েও বড় কথা ৮৭ বছর পর এল ক্লাসিকোতে জয়ের পাল্লাটা ভারি করে নিল কাতালান ক্লাবটি।
৩ মার্চ ২০১৯, ০৯:২৪ পূর্বাহ্ন
কিউই পেসারদের সামলানোর তরিকা অধিনায়কের
সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে প্রথম ইনিংসেই। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ অকপটে মেনেও নিলেন তা। দ্বিতীয় ইনিংসে তার আর সৌম্য সরকারের বীরত্বে প্রাণপণ লড়েও তাই ঠেকানো যায়নি ইনিংস হার। তবে তা থেকে ইতিবাচক কিছু দেখছেন অধিনায়ক। বিশেষ করে কিউই পেসারদের দুই কৌশল সম্পর্কে পেয়েছেন পাকা ধারণা, যা কাজে লাগাতে চান দ্বিতীয় টেস্টে।
৩ মার্চ ২০১৯, ০৬:২৯ পূর্বাহ্ন
তামিম খুব ভালো খেলেছে, সৌম্য ছিল দুর্দান্ত: মাহমুদউল্লাহ
ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল হেরেছে ইনিংস ও ৫১ রানে। তবু দলের দুই ব্যাটসম্যানের প্রশংসা ঝরল অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে। প্রথম ইনিংসে তামিম ইকবালের একক লড়াই, দ্বিতীয় ইনিংসেও তার দারুণ শুরু। দলকে বাঁচাতে আর খাদের কিনারা থেকে সৌম্য সরকারের দাপুটে ব্যাটিং আর নিজের দায়িত্বশীল ইনিংস হারের মধ্যেও বাংলাদেশ অধিনায়ককে দিচ্ছে স্বস্তি।
৩ মার্চ ২০১৯, ০৫:৪৭ পূর্বাহ্ন
৩৯ বছরে বয়সে ৩৯ ছক্কার রেকর্ড গেইলের
বয়স হয়ে গেছে চল্লিশ ছুঁইছুঁই। কদিন আগেও অনেকেই তাকে ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায়। সেরা সময় পেরিয়ে আসা ক্রিস্টোফার হেনরি গেইল কি তবে ফুরিয়ে গেলেন কিনা এই আওয়াজও চড়া হচ্ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে গেইল দিলেন তার জবাব। পাঁচ ম্যাচের মধ্যে চারটি মাঠে গড়িয়েছিল। তাতেই মেরেছেন রেকর্ড ৩৯ ছক্কা। পুরো ইংল্যান্ড দল মিলেই মেরেছে তারচেয়ে দুটি কম।
৩ মার্চ ২০১৯, ০৪:৫৮ পূর্বাহ্ন
সৌম্য-মাহমুদউল্লাহর বীরত্বের পরও ইনিংস হার
৪৮১ রান করে ইনিংস হার এড়ানোই ছিল প্রায় অসম্ভব। অথচ সেই অসম্ভবকেই সম্ভব করে চলেছিলেন সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ দিনে কিউই পেসারদের পেস, স্যুয়িং আর বাউন্সারের পসরা সামলে দুজনেই লড়ছিলেন বুক চিতিয়ে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে সৌম্য রাঙিয়েছিলেন রেকর্ডময় বীরোচিত ইনিংসে, অধিনায়ক খেলেছেন দায়িত্বের সবটা দিয়ে। তবু দুজনে থামতে থেমে গেছে বাংলাদেশও।
৩ মার্চ ২০১৯, ০৩:২৭ পূর্বাহ্ন
ইনিংস হার এড়াতে লড়ছেন মাহমুদউল্লাহ
পঞ্চম উইকেটে সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদের বীরোচিত ব্যাটিংয়ে ইনিংস হার এড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ২৩৫ রানের জুটির পর সৌম্য ফিরতেই আবার নামে ধস। সেই ধসের মাঝে টেল এন্ডারদের নিয়ে লড়াই জারি রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
৩ মার্চ ২০১৯, ০২:৪৮ পূর্বাহ্ন
সেই হ্যামিল্টনেই মাহমুদউল্লাহর আরেক সেঞ্চুরি
হ্যামিল্টন যেন দুহাত ভরে দেয় মাহমুদউল্লাহ রিয়াদকে। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন এই মাঠেই। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। এবার সেই সেডন পার্কের মাঠে দলের চরম বিপর্যয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সৌম্য সরকারকে নিয়ে গড়েছেন ২৩৫ রানের দুর্দান্ত এক জুটি।
৩ মার্চ ২০১৯, ০১:৫২ পূর্বাহ্ন
রেকর্ড গড়া সেঞ্চুরির পর থামলেন সৌম্য
আগের দিন যখন নেমেছিলেন দল ছিল খাদের কিনারে। ইনিংস হার এড়াতেই করতে হবে ৪৮১ রান কিন্তু ১১০ রানেই নেই ৩ উইকেট। ওই পরিস্থিতিতে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়েগনারদের তোপ সামলে সৌম্য সরকার টিকে রইলেন, রানও বাড়ালেন। কিন্তু চতুর্থ দিন সকালে নেমে যা করলেন তা শুধু চোখ মেলে দেখতে হয়। এমন দিনে রেকর্ডও না হয়ে পারে না। বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরিতে ভাগ বসালেন তামিম ইকবালের সঙ্গে।
৩ মার্চ ২০১৯, ০১:৩৮ পূর্বাহ্ন
দেদারসে রান বিলানোয় মিরাজের রেকর্ড
টেস্ট ক্রিকেটে কমপক্ষে ৪৫ ওভার বল করেছেন, এমন ইনিংসে কোন বোলারের সবচেয়ে খরুচে বোলিংয়ের তেতো রেকর্ড সঙ্গী হয়েছে মেহেদী হাসান মিরাজের। টেস্টে এক ইনিংসে বাংলাদেশি বোলারদের মধ্যেও রান বিলানোর বিব্রতকর রেকর্ড এখন মিরাজের।
২ মার্চ ২০১৯, ০৭:২৮ পূর্বাহ্ন