আইসিসি হল অব ফেমে শচীন-ডোনাল্ড-ফিটজপ্যাট্রিক

‘আইসিসি হল অব ফেম’। দীর্ঘ ও বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে যারা খ্যাতির চূড়ায় পৌঁছেছেন, সেসব সাবেক তারকা ক্রিকেটারকে সম্মানিত করার জন্য হল অব ফেমে অন্তর্ভুক্ত করে থাকে আইসিসি। মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি লাভ করেছেন ভারতের ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিকার পেসার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়া নারী দলের পেসার ক্যাথরিন ফিটজপ্যাট্রিক।
১৯ জুলাই ২০১৯, ০৯:৩০ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করল আইসিসি

টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনে সংস্থাটির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ জুলাই ২০১৯, ০৩:৪৭ পূর্বাহ্ন

‘বিশ্বকাপ শেষ, তাই ব্যর্থতা নিয়ে খুব বেশি চিন্তিত নই’

বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হারের মাধ্যমে পূর্ণ হয় বাংলাদেশের ব্যর্থতার ষোলোকলা। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ইংল্যান্ড গেলেও ফিরতে হয় দশ দলের মধ্যে আট নম্বর হয়ে। এমন ফল নিয়ে আলোচনা-সমালোচনা এখনও চলছে। এই ব্যর্থতা মেনে নিচ্ছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তবে অতীত নিয়ে পড়ে না থেকে সামনের দিকে এগিয়ে যেতে বেশি মনোযোগী তিনি।
১৮ জুলাই ২০১৯, ০১:১৯ অপরাহ্ন

হায়দরাবাদের দায়িত্ব নিচ্ছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচ

ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতানো কোচ ট্রেভর বেইলিসকে আগামী বছর দেখতে পাওয়া যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ৫৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সানরাইজার্স হায়দরাবাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৮ জুলাই ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন

২০২৩ বিশ্বকাপেও খেলতে চান মুশফিক

বয়স বর্তমানে ৩২ বছর। আগামী বিশ্বকাপের সময় বেড়ে দাঁড়াবে ৩৬-এ। তবে বাংলাদেশ জাতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা মুশফিকুর রহিম মনে করছেন, চার বছর পরের ওই আসরেও দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি।
১৮ জুলাই ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ন

‘শ্রীলঙ্কার চেয়ে ব্যাটিং-বোলিং-অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ’

বিশ্বকাপ অভিযান শেষ করার তিন সপ্তাহের মধ্যেই ফের মাঠে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপের পয়েন্ট তালিকায় টাইগারদের উপরে ছিল লঙ্কানরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে তাদের মাঠেই। সেখানে সাকিব আল হাসান আর লিটন দাসকেও পাচ্ছে না বাংলাদেশ। তবে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বেশ নির্ভার। তিনটি দিক বিবেচনা করে আসন্ন সফরে তিনি এগিয়ে রাখছেন বাংলাদেশকে।
১৮ জুলাই ২০১৯, ১০:২৪ পূর্বাহ্ন

সুপার ওভার দেখার সময় মৃত্যুবরণ করেন নিশামের কোচ

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। নির্ধারিত ৫০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর খেলা গড়িয়েছিল সুপার ওভারে। চরম নাটকীয় ও উত্তেজনাপূর্ণ সেই সুপার ওভার দেখার সময় মৃত্যুবরণ করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামের কৈশোরের কোচ ডেভিড জেমস গর্ডন।
১৮ জুলাই ২০১৯, ০৯:১৭ পূর্বাহ্ন

খুলনা টাইটান্সের জার্সিতে বিপিএল মাতাবেন ওয়াটসন

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইটান্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন।
১৮ জুলাই ২০১৯, ০৮:৩৫ পূর্বাহ্ন

‘তাইজুলের জন্য এটা বড় সুযোগ’

টেস্ট দলের নিয়মিত সদস্য। কিন্তু ওয়ানডে দলে জায়গা মেলে না। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের গল্পটা এমনই। তবে প্রায় তিন বছর বাদে ফের বাংলাদেশের রঙিন জার্সি গায়ে তোলার অপেক্ষায় আছেন তিনি। ছুটিতে থাকা সাকিব আল হাসানের বিকল্প বাঁহাতি স্পিনার হিসেবে ঢুকেছেন শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে। নিজেকে প্রমাণ করতে এ সিরিজটাই তাইজুলের জন্য বড় সুযোগ বলে মনে করছেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন।
১৭ জুলাই ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন

দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলে কাজ করতে সুবিধা হয়: সুজন

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য খালেদ মাহমুদ সুজনের ওপর বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়ার আগে থেকেই তিনি দীর্ঘমেয়াদে দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এখনও অফিসিয়াল কোনো আলাপ-আলোচনা হয়নি তার। আর টাইগারদের নিয়ে কাজ করার সুবিধার্থেই লম্বা সময়ের জন্য কোচ হতে আগ্রহী তিনি।
১৭ জুলাই ২০১৯, ১২:৩৯ অপরাহ্ন

ওভারথ্রোর বাড়তি চার রান নিতে চাননি স্টোকস: অ্যান্ডারসন

বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ওভারথ্রোর কারণে বাড়তি চার রান যুক্ত হয়েছিল ইংল্যান্ডের স্কোরে। ওই রানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষেত্রে। যা নিয়ে বিতর্ক, আলোচনা, সমালোচনা এখনও চলছে।
১৭ জুলাই ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন

এবার সুযোগ কাজে লাগাতে চাই: বিজয়

২০১৫ বিশ্বকাপের মাঝ পথে ইনজুরিতে পড়ে দেশে ফিরেছিলেন এনামুল হক বিজয়। এরপর প্রায় তিন বছর পর গত বছর ফের উইন্ডিজ সিরিজে দলে ডাক পেয়েছিলেন। কিন্তু প্রত্যাশা মেটাতে না পারায় বাদ পড়ে যান আবার। তাতে অনেকেই বিজয়ের শেষ দেখে ফেলেছিলেন। তবে আবারো ফিরলেন জাতীয় দলের ডেরায়। আর এর অপেক্ষাতেই ছিলেন তিনি। এবার পারফর্ম করেই জাতীয় দলে জায়গা পোক্ত করতে চান এ ওপেনার।
১৬ জুলাই ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন

‘জিতেছে তো বৈচিত্র্যময় বহু সংস্কৃতির মেলবন্ধন’

পুরো ইংল্যান্ড ঘুরলেই মরগ্যানের কথাটার সত্যতা গাঢ় হয় আরও। নানান দেশের মানুষ আর তাদের সংস্কৃতিকে যে আত্তীকরণ করে নিয়েছে এই দেশ। তাদের নিয়েই যাচ্ছে এগিয়ে, নানান ক্ষেত্রে উড়াচ্ছে বিজয় কেতন।
১৬ জুলাই ২০১৯, ১০:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ ওয়ানডে দলে ফিরলেন বিজয়-তাইজুল

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেষবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। আর তাইজুল ইসলাম শেষবার খেলছেন ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে। এ দুই খেলোয়াড় ফিরছেন শ্রীলঙ্কা সফরে। সাকিব আল হাসান ও লিটন কুমার দাস ছুটিতে থাকায় এ দুই খেলোয়াড়ের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন তারা। এছাড়া আবু জায়েদ রাহী ছাড়া বিশ্বকাপ দলের সকল সদস্য যাচ্ছেন শ্রীলঙ্কায়।
১৬ জুলাই ২০১৯, ০৯:২৯ পূর্বাহ্ন

সেই ৬ রান দেওয়াকে টাফেলও বলছেন ভুল সিদ্ধান্ত

দলকে জেতাতে হলে স্ট্রাইক ধরে রাখার বিকল্প ছিল না। পাশাপাশি রানও করতে হবে। তখনও দরকার ৪ বলে ৯ রান। চতুর্থ বলটি মিডউইকেটে ঠেলে দ্বিতীয় রানের চেষ্টায় শেষ মুহূর্তে রানআউট ঠেকাতে ডাইভ দিলেন বেন স্টোকস। আর তার ডাইভের সময় ব্যাটের কানায় লেগে বল চলে যায় সীমানার বাইরে। দৌড়ে ২ রান ও ওভারথ্রোর ৪ মিলিয়ে ৬ রান দিলেন আম্পায়ার। কিন্তু নিয়ম অনুযায়ী এটা ৫ রান দেওয়া উচিৎ ছিল বলে মনে করেন আইসিসির তিনবারের সেরা আম্পায়ার ও ক্রিকেট আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির উপ-কমিটির অন্যতম সদস্য সাইমন টাফেল।
১৫ জুলাই ২০১৯, ০১:৫২ অপরাহ্ন

আবারো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন সুজন!

এর আগেও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টাইগারদের দায়িত্ব নিয়েছিলেন। খুব বেশি দূরে নয়, চন্ডিকা হাথুরুসিংহের দায়িত্ব ছাড়ার পর গত বছরের শুরুতেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। এবার সদ্য সাবেক হওয়া স্টিভ রোডসের বিদায়ের পর আবারও তিনিই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন। ক্রিকেট পাড়ায় গুঞ্জন এমনই। আর তাতে ঘি ঢেলেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
১৫ জুলাই ২০১৯, ০১:০১ অপরাহ্ন

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালের হাইলাইটস

নাটকীয়তা হয়তো একেই বলে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ হলো টাই। তাতে ইতিহাসের প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে সুপার ওভার দেখল বিশ্ব। মজার ব্যাপার, সেই সুপার ওভারও হলো টাই। কিন্তু ম্যাচে বেশি বাউন্ডারি মারায় বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। নাটকীয়তা এর চেয়ে বেশি কি হতে পারত? প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা গেল ক্রিকেটের জনকদের ঘরে।
১৫ জুলাই ২০১৯, ১১:৩২ পূর্বাহ্ন

বিশ্বকাপের সেরা একাদশে সাকিব, অধিনায়ক উইলিয়ামসন

আইসিসি মেন'স ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। সেখানে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে আলো ছড়ানো বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গোটা আসরে ব্যাটে-বলে যারা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, তাদের মধ্য থেকে বেছে নেওয়া সেরা ১১ ক্রিকেটারকে নিয়ে বানানো এই দলের অধিনায়ক মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
১৫ জুলাই ২০১৯, ০৯:৫৬ পূর্বাহ্ন

এজবাস্টনের সেই সেমিফাইনালকেও ছাপিয়ে অনেক উপরে

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সেরা ম্যাচ কোনটি? এত দিন যে কেউ এক নিমিষে ১৯৯৯ বিশ্বকাপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল বেছে নিতেন। ক্রিকেটপ্রেমী যে কারোরই চোখ বন্ধ করলে এখনও সেই ম্যাচের ছবি ভেসে ওঠার কথা। তবে বিশ বছর পর কাল লর্ডসে বিশ্বকাপ ফাইনালে যা হলো, তার সঙ্গে আর কোনো কিছুরই যে তুলনা চলছে না। রোমহর্ষক, অবিশ্বাস্য, অকল্পনীয় কিংবা যেন কল্পলোকের কোনো ক্রিকেট ম্যাচ। ঘটনার পর ঘটনায়, নাটকীয়তায় নিরানব্বইয়ের এজবাস্টনকে ছাপিয়ে দুহাজার উনিশের লর্ডস হয়ে থাকল অলৌকিক, অমর।
১৫ জুলাই ২০১৯, ০৯:২০ পূর্বাহ্ন

ওভারথ্রোতে ইংল্যান্ডের কত রান পাওয়া উচিত ছিল, ৬ না ৫?

ফাইনাল ম্যাচের শেষ ওভার। টান টান উত্তেজনা। ৩ বলে চাই ৯ রান। স্ট্রাইকে ইংল্যান্ডের বেন স্টোকস। ওভারের চতুর্থ বলটি করলেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ডিপ মিডউইকেটে বল ঠেলে দিয়েই পড়িমরি করে দৌড় লাগালেন স্টোকস। লক্ষ্য ডাবল নেওয়া। স্ট্রাইকে ফেরত আসা। কিন্তু দ্বিতীয় রান পূরণের সময় ঘটল এমন এক ঘটনা, যা পাল্টে দিল ম্যাচের চিত্র।
১৫ জুলাই ২০১৯, ০৮:০৪ পূর্বাহ্ন