মুশফিকের ফিফটি, মিঠুনের আক্ষেপের পর জিতল বাংলাদেশ
বল হাতে রুবেল হোসেনের দুর্ধর্ষ শুরুর ঝাঁজ দাসুন শানাকার ঝড়ে শেষে গিয়ে আর রাখা যায়নি। তবে বড় লক্ষ্য পেয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুন। দ্রুত ফিফটি তোলে মুশফিক প্রস্তুতি সারার পর সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন মিঠুন। তবে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয়।
২৩ জুলাই ২০১৯, ১২:১৯ অপরাহ্ন
উইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরলেন নারাইন-পোলার্ড
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি সুনিল নারাইন ও কাইরন পোলার্ডের মতো তারকা খেলোয়াড়ের। আর তার অভাবটা খুব ভালোভাবেই তের পেয়েছে তারা। তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এ দুই তারকাকে ফিরিয়েছে উইন্ডিজ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগেই পুরনো তারকাদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নেমেছে দলটি।
২৩ জুলাই ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে খেলেই বিদায় মালিঙ্গার
বয়স পেরিয়েছে ৩৫। বিশ্বকাপে তবু আলো ছড়িয়েছিলেন লাসিথ মালিঙ্গা। কিন্তু চোট গ্রস্ত শরীর নিয়ে আর সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের ধকল নিতে পারছেন না। লঙ্কান ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রভাব বিস্তারি এই পেসার তাই বিদায় বলছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচই হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
২৩ জুলাই ২০১৯, ০৮:৩৪ পূর্বাহ্ন
রুবেলের ঝাঁজ, সৌম্যের ‘গোল্ডেন আর্মের’ পর দাসুনের ঝড়
শুরু থেকে দারুণ বল করে পেসের ঝাঁজ দেখিয়েছেন রুবেল হোসেন, তুলেছেন উইকেট। মোস্তাফিজুর রহমানও ছিলেন আঁটসাঁট। আর অনিয়মিত বোলার হিসেবে বল হাতে নিয়ে বাজিমাত করেছেন সৌম্য সরকার। একমাত্র প্রস্তুতি ম্যাচে তবু দাসুন শানাকার ঝড়ে বাংলাদেশের বিপক্ষ শক্ত পূঁজি পেয়েছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
২৩ জুলাই ২০১৯, ০৮:১৫ পূর্বাহ্ন
যুব ওয়ানডেতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
কদিন আগেই ইংল্যান্ডে বিশ্বকাপে আশাহত হয়ে ফিরেছিল বাংলাদেশের জাতীয় দল। এবার সেখানে কিছু একটা পাওয়ার আশা গিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ যুবদল। ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে এক রকম উড়িয়ে দিয়ে শুরু করেছে তৌহিদ হৃদয়ের দল।
২৩ জুলাই ২০১৯, ০৪:০৭ পূর্বাহ্ন
ক্রিকেটে আমরা সবাই একটি পরিবার: তামিম
খুব বেশিদিন আগের কথা নয়। ২০১৫ সালেই কয়েক দফা জঙ্গি হামলায় বাংলাদেশ সফরে আসতে নারাজ ছিল অনেক ক্রিকেট খেলুড়ে দেশই। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা তো সফরই স্থগিত করে। সে সকল দিনের কথা খুব ভালো করেই জানেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। ঠিক একই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় সফর করতে গিয়েছে বাংলাদেশ দল। এমন কঠিন সময়গুলোতে ক্রিকেট বিশ্বকে পরিবারের মতো এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন অধিনায়ক।
২২ জুলাই ২০১৯, ০১:৩৯ অপরাহ্ন
আফগানদের বিপক্ষে বেহাল দশা ‘এ’ দলের
শক্তিতে এগিয়ে, অভিজ্ঞতায় পোক্ত, খেলা হচ্ছে ঘরের মাঠে। কিন্তু তার রেশ কোথায়? বাংলাদেশ-এ দল যে চেনা কন্ডিশনেই খাবি খাচ্ছে আফগানিস্তান ‘এ’ দলের কাছে। ‘আনকোরা’ আফগানদের কাছে আনঅফিসিয়াল টেস্ট সিরিজে হারার পর আন অফিসিয়াল ওয়ানডের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ।
২২ জুলাই ২০১৯, ১০:২২ পূর্বাহ্ন
ধোনিকে ছাড়াই উইন্ডিজ সফরে যাচ্ছে ভারত
বিশ্বকাপের পরই অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এমন গুঞ্জনই ছিল চড়া। তবে এখনও এমন কোন ঘোষণা আসেনি তার কাছ থেকে। তবে আসন্ন উইন্ডিজ সিরিজের দলে নেই সাবেক এ অধিনায়ক। নানা গুঞ্জনের মধ্যে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ছাড়াই দল ঘোষণা করেছে ভারত।
২১ জুলাই ২০১৯, ০১:১৩ অপরাহ্ন
সেই ভুলে অনুশোচনা নেই ধর্মসেনার
এমনই এক ভুল করেছেন কুমার ধর্মসেনা, যার কারণে বিশ্বকাপ শিরোপাটাই হাতছাড়া হয়ে গেছে নিউজিল্যান্ডের। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ওভারথ্রো থেকে ৬ রান পেয়ে বিশ্বকাপটা জিতে নেয় ইংল্যান্ড। আর ধর্মসেনার সে ভুল নিয়ে তখন থেকেই চলছে নানা আলোচনা ও সমালোচনা। সে ভুল নিয়ে চাইলেও এ নিয়ে কোন অনুশোচনাই নেই এ শ্রীলঙ্কান আম্পায়ারের। উল্টো সেই সিদ্ধান্তে আইসিসির প্রশংসাও পেয়েছেন তিনি।
২১ জুলাই ২০১৯, ০৯:৩০ পূর্বাহ্ন
‘ভুল দল নির্বাচন প্রক্রিয়ার’ শিকার রাহি!
মাশরাফি মর্তুজার মতে, বলে কয়ে দুই দিকে বল স্যুয়িং করাতে পারেন না-কি বাংলাদেশের একজনই মাত্র পেসার। আর এই সামর্থ্যের কারণেই এবার বিশ্বকাপের দলে চমক হয়ে জায়গা পেয়েছিলেন আবু জায়েদ রাহি। অথচ এখন এই পেসারের স্যুয়িং মুন্সিয়ানা হুট করে গায়েব হয়ে গেল কি-না, এই প্রশ্নেরই জোগাড়! কারণ রাহি দলে এলেন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়ে ৫ উইকেটও নিলেন, এরপর তো বিশ্বকাপে কেবল বেঞ্চ গরম করেছেন। শ্রীলঙ্কা সফরে তাও জুটলো না! এবার দলেই নেই তিনি, এমনকি দুইজনের চোটেও বিবেচনায় আসেননি। তাকে দলে নেওয়া এবং বাদ দেওয়া দুটো নিয়েই উঠেছে প্রশ্ন।
২০ জুলাই ২০১৯, ০১:২৫ অপরাহ্ন
উইন্ডিজ সফরে যাচ্ছেন না ধোনি, অবসরও নিচ্ছেন না
মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরে। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে তার ক্যারিয়ারের শেষ বলে ধরে নিয়েছিলেন অনেকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, এখনই অবসর নিচ্ছেন না এই তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
২০ জুলাই ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন
এই দল নিয়ে লঙ্কায় কঠিন পরীক্ষা দেখছেন তামিম
আগেই জানা ছিল, ছুটিতে থাকায় সাকিব আল হাসান ও লিটন দাস যাচ্ছেন না শ্রীলঙ্কায়। সেই তালিকায় নতুন করে গতকাল যোগ হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিনের নামও। দুজনেই ছিটকে গেছেন চোটের কারণে। দলের চার নিয়মিত সদস্যকে ছাড়া লঙ্কা সফরে গিয়ে কেমন করবে বাংলাদেশ? দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তরটা দিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল। বলেছেন, সিরিজটা কঠিন হতে যাচ্ছে।
২০ জুলাই ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণায় শ্রীলঙ্কার বিশাল চমক
সদ্য সমাপ্ত বিশ্বকাপে খেলেছেন এমন চারজনকে ছেঁটে ফেলা হয়েছে, পরিবর্তে ডাকা হয়েছে দশজনকে! সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের বিশাল দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
২০ জুলাই ২০১৯, ০৪:০৪ পূর্বাহ্ন
সাইফুদ্দিনও ছিটকে গেলেন, সুযোগ মিলল তাসকিনের
শ্রীলঙ্কা সফর থেকে চোটের কারণে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ছিটকে পড়ার খবরের রেশ থাকতেই এলো আরেক খারাপ খবর। পিঠের চোটে দল থেকে ছিটকে গেলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। তার জায়গা নিতে অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।
১৯ জুলাই ২০১৯, ০৫:৪৯ অপরাহ্ন
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাশরাফি বিন মর্তুজা শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
১৯ জুলাই ২০১৯, ০৪:০৩ অপরাহ্ন
শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি
‘দুদিন অনুশীলন করেছি। আশা করছি, সব ঠিকঠাক আছে’, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার বিষয়টা জানাতে গিয়ে শুক্রবার (১৯ জুলাই) বিকালেই সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু কে জানত, তার জন্য অপেক্ষা করা আছে দুঃসংবাদ!
১৯ জুলাই ২০১৯, ০২:৫২ অপরাহ্ন
শ্রীলঙ্কা সফরে সাকিবের না থাকাটা ‘বিগ লস’: মাশরাফি
বাংলাদেশের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন আসন্ন শ্রীলঙ্কা সফরের দলে সাকিব আল হাসানের অনুপস্থিতিকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছিলেন কয়েকদিন আগে। সেই সুরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও জানালেন, ছুটিতে থাকা বিশ্বসেরা অলরাউন্ডারকে না পাওয়াটা তাদের জন্য ‘বিগ লস’।
১৯ জুলাই ২০১৯, ০১:৪৬ অপরাহ্ন
ফাইনালে হারালেন যিনি, তিনিই পেলেন বর্ষসেরা নাগরিকের মনোনয়ন!
বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর ম্যাচসেরা হয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। তিনি জন্মসূত্রে নিউজিল্যান্ডেরও নাগরিক। ব্যাট হাতে আলো ছড়িয়ে কিউইদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দিলেও ‘নিউজিল্যান্ডের বর্ষসেরা নাগরিক’ পুরস্কারের জন্য তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে!
১৯ জুলাই ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ন
খেলার সরঞ্জাম পুড়িয়ে চাকরিতে আবেদন করবে জিম্বাবুয়ের ক্রিকেটাররা, প্রশ্ন রাজার
আইসিসি জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করায় ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কা চেপে ধরেছে দেশটির অনেক খেলোয়াড়কে। এমন সিদ্ধান্তে হতাশ, নিরাশ ও হৃদয়ভাঙার যন্ত্রণা ভোগ করতে শুরু করেছেন দলটির অন্যতম তারকা সিকান্দার রাজা। ভবিষ্যৎ নিয়ে অকূল পাথারে পড়ে যাওয়া এই অলরাউন্ডার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘আমরা কি খেলার সরঞ্জাম পুড়িয়ে ফেলব আর চাকরিতে অবেদন করব?’
১৯ জুলাই ২০১৯, ১০:৩১ পূর্বাহ্ন
রাজার প্রশ্ন, খেলার সরঞ্জাম পুড়িয়ে চাকরিতে আবেদন করব?
আইসিসি জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করায় ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কা চেপে ধরেছে দেশটির অনেক খেলোয়াড়কে। এমন সিদ্ধান্তে হতাশ, নিরাশ হওয়ার পাশাপাশি হৃদয়ভাঙার যন্ত্রণা ভোগ করতে শুরু করেছেন দলটির অন্যতম তারকা সিকান্দার রাজা। ভবিষ্যৎ নিয়ে অকূল পাথারে পড়ে যাওয়া এই অলরাউন্ডার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘আমরা কি খেলার সরঞ্জাম পুড়িয়ে ফেলব আর চাকরিতে আবেদন করব?’
১৯ জুলাই ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ন