‘যেমন বোলিং করেছি তাতে তিনশো করলেও যথেষ্ট হতো না’
ব্যাটসম্যানরা দিয়েছিলেন মোটে ২৩৮ রানের পূঁজি। ওই পূঁজি নিয়ে জিততে হলে বোলারদের করতে হতো দারুণ কিছু। কিন্তু তারা থাকলেন যেন ব্যাটসম্যানদের চেয়েও বিবর্ণ। ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে ঝরল হতাশা। তার মনে হয়েছে এই বোলিং আক্রমণ নিয়ে তিনশো করলেও শ্রীলঙ্কাকে আটকাতে পারত না বাংলাদেশ।
২৮ জুলাই ২০১৯, ০৪:৫৬ অপরাহ্ন
হতাশা বাড়িয়ে সিরিজ হারল বিবর্ণ বাংলাদেশ
ধ্বংসস্তূপের মধ্যে লড়ে মুশফিকুর রহিম এনেছিলেন কিছুটা লড়াইয়ের পূঁজি। তবে বোলাররা তা নিয়ে দেখাতে পারলেন না কোন ঝাঁজ, ফিল্ডিং থাকল আগের মতই হতশ্রী। আবিস্কা ফার্নেন্দোর ঝড়ে শুরুতেই টালমাটাল হয়ে পড়া বোলাররা এমন পরিস্থিতিতে আর পাননি কুল কিনারা। হতাশা বাড়িয়ে, উদ্বেগ চড়িয়ে বাংলাদেশ হেরেছে লড়াইবিহীনভাবে।
২৮ জুলাই ২০১৯, ০৪:২৮ অপরাহ্ন
ধ্বংসস্তূপ থেকে দলকে বাঁচিয়েও থাকল মুশফিকের আক্ষেপ
আরও একবার ব্যর্থ তামিম ইকবাল, ব্যর্থ সৌম্য সরকারও। মিডল অর্ডারে আবারও ম্রিয়মাণ মোহাম্মদ মিঠুন আর মাহমুদউল্লাহ। সবার নিস্তেজ হয়ে কুঁকড়ে মরার দিনে বুক চিতিয়ে থাকলেন কেবল মুশফিকুর রহিম। শেষ দিকে মেহেদী হাসান মিরাজকে সঙ্গী পেয়ে দলকে বাঁচালেন বিব্রতকর পরিস্থিতির হাত থেকে। শেষ পর্যন্ত খেলে গেলেন, দলকে পাইয়ে দিলেন লড়াইয়ের পূঁজি। কিন্তু তার নিজের থেকে গেল দুই রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ।
২৮ জুলাই ২০১৯, ১২:৪৮ অপরাহ্ন
বিব্রতকর রেকর্ড তামিমের
বোলারের নাম কখনো ইশুরু উদানা, কখনো লাসিথ মালিঙ্গা কিংবা শাহিন শাহ আফ্রিদি। তামিম ইকবালের নিয়তি যেন একই। গত ছয় ওয়ানডেতে টানা বোল্ড আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। এরমধ্যে মালিঙ্গার দারুণ ইয়র্কারে ভূপাতিত হয়ে স্টাম্প খুইয়েছিলেন, অন্য প্রায় সববারই দায় তার। স্টাম্পে অনেকে দৃষ্টিকটু ভাবে আউট হয়েছেন একাধিকবার। এই ম্যাচে বোল্ড হয়ে তামিম গড়েছেন বিব্রতকর এক রেকর্ড। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি বোল্ড আউট হওয়া ব্যাটসম্যান যে তিনিই, টানা সবচেয়ে বেশি ম্যাচেও বোল্ড হওয়ার রেকর্ড হলো তার।
২৮ জুলাই ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন
তামিম-সাকিবের পর ছয় হাজারি ক্লাবে মুশফিক
সাকিব আল হাসানের সঙ্গে ২০০৬ সালে একই ম্যাচ দিয়ে শুরু করেছিলেন ওয়ানডে ক্যারিয়ার, তামিম ইকবালের গায়ে বাংলাদেশের জার্সি ওঠে তারও কয়েক মাস পরে। এই দুজনের চেয়ে ম্যাচও তিনি বেশি খেলেছেন। তবে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে হয়েছে লম্বা সময়। সেকারণেই কি-না দুই সতীর্থের তুলনায় মাইলফলক স্পর্শ করতে কিছুটা দেরি হলো ৩২ বছর বয়সী মুশফিকুর রহিমের!
২৮ জুলাই ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন
‘জাতীয় দলের বাইরে নির্বাচকদের অনেক কাজ থাকে’
বিশ্বকাপের পরই ফুরিয়ে গিয়েছিল দুই নির্বাচকের মেয়াদ। শনিবার বোর্ড সভায় সেই মেয়াদ বেড়েছে আরেকটি বিশ্বকাপ পর্যন্ত। নতুন চুক্তিতে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত একই পদে থাকবেন মিনহাজুল আবেদিন আর হাবিবুল বাশার। এই সময়ে জাতীয় দল নির্বাচনে অনেকবারই সমালোচনায় পড়তে হয়েছে তাদের। নতুন দায়িত্ব পেয়ে প্রধান নির্বাচক মনে করিয়ে দিলেন তাদের কাজটা কেবল তো জাতীয় দল নির্বাচনই নয়।
২৮ জুলাই ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন
লাইভ আপডেট: শ্রীলঙ্কার সিরিজ জয়
ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। ২৩৯ রানের যে লক্ষ্য ছুড়েছিল তাতে প্রয়োজন ছিল বোলারদের শুরুতেই দারুণ কিছু করা। তাতো হয়নি উল্টো ঝড়ো ব্যাটিংয়ে সে লক্ষ্য মামুলী বানিয়ে দেন আভিস্কা ফের্নান্ডো। শুরু থেকেই হাত খুলে দলকে জয়ের ভিত গড়ে দেন এ ওপেনার। এরপর বাকি ব্যাটসম্যানরা দিয়েছেন নিখুঁত হাতে ফিনিশিং। তাতে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচেও পাত্তা পেল না টাইগাররা। ৩২ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে লঙ্কান বাহিনী। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা।
২৮ জুলাই ২০১৯, ০৮:৩৬ পূর্বাহ্ন
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের আন্তর্জাতিক মর্যাদা চাইবে বিসিবি
ঘরোয়া ক্রিকেট নিয়মিয়ই হয় কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হয় বয়সভিত্তিক খেলা, ‘এ’ দলের সিরিজও। এবার এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটও আয়োজন করতে চায় বিসিবি। আর সেজন্য আইসিসির অনুমোদন চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৮ জুলাই ২০১৯, ০৪:০৯ পূর্বাহ্ন
ফিল্ডিংয়ের কেন এমন দশা, কোচের কাছে জবাব চাইবে বিসিবি
পুরো বিশ্বকাপেই বাংলাদেশের ফিল্ডিং ছিল সবচেয়ে নাজুক। হরহামেশা ক্যাচ তো পড়েছেই, তীব্র চেষ্টার ঘাটতিতে প্রায়ই বেরিয়েছে বাউন্ডারি। গ্রাউন্ড ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা দূরে থাক সাধারণ বলও হাত ফসকে বেরিয়ে খসেছে রান। বিশ্বকাপের করুণ দশা বহাল শ্রীলঙ্কা সফরেও। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ফিল্ডিং হয়েছে যাচ্ছেতাই। এরপর থেকে ফিল্ডিং কোচের কাজ নিয়েও ভাবতে শুরু করেছে বিসিবি।
২৮ জুলাই ২০১৯, ০৩:৪৮ পূর্বাহ্ন
সাকিবদের সঙ্গে কাজ করতে ‘ভীষণ আগ্রহ’ নিয়ে অপেক্ষায় ভেট্টোরি
বাঁহাতি স্পিনারদের ইতিহাসে অন্যতম কিংবদন্তি হিসেবে আসবে ড্যানিয়েল ভেট্টরির নাম। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড অনেক সাফল্যয় ভেসে তার স্পিনের জোরে। ক্রিকেট ছাড়ার পর কোচিং বেছে নিয়েও সেখানেও নাম কুড়িয়েছেন তিনি। প্রবল প্রতিপক্ষ হয়ে এক সময় বাংলাদেশকে ভোগানো এই স্পিনারকে এবার নিজেদের ড্রেসিং রুমে পাচ্ছেন সাকিব আল হাসানরা। ভেট্টোরিও জানিয়েছেন, সাকিবদের মতো স্পিনারদের সঙ্গে কাজ করতে কতটা আগ্রহী তিনি।
২৮ জুলাই ২০১৯, ০৩:২৫ পূর্বাহ্ন
তাদের পাশে বিসিবি
মস্তিষ্কে টিউমার নিয়ে ভীষণ সংকটে পড়া বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের পাশে আবারও দাঁড়িয়েছে বিসিবি। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের সর্বপ্রথম অধিনায়ক শামীম কবিরের চিকিৎসার ব্যয়ভার বহন করবে তারা। বিসিবি আর্থিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালারও। অসুস্থ সাংবাদিক মাহবুব আলম বাবুকেও আর্থিক সহায়তা দেবে বোর্ড।
২৮ জুলাই ২০১৯, ০৩:০৪ পূর্বাহ্ন
ঘুরে দাঁড়ানোর সামর্থ্য বাংলাদেশের আছে: সুজন
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কী? পেস বা স্পিন, বোলিংয়ের কোনো বিভাগেই নজর কেড়ে নেওয়ার মতো কিছু ছিল না। ফিল্ডিংয়ের বেহাল দশা নিয়ে চায়ের কাপে ঝড় তোলা তো সেই বিশ্বকাপ থেকেই চলছে। যে ব্যাটিং লাইনআপ নিয়ে বিশ্ব সেরাদের আসরে তাক লাগিয়ে দিয়েছিল টাইগাররা, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তাও বিবর্ণ। ফলে লঙ্কানদের মাটিতে আদৌ কোনো ইতিবাচক ফল বাংলাদেশ আদায় করতে পারবে কি-না তা ভাবতে গিয়ে কূল-কিনারা হারিয়ে বসার জোগাড় ক্রিকেটপ্রেমীদের।
২৮ জুলাই ২০১৯, ০২:৪৩ পূর্বাহ্ন
মেয়াদ বাড়ল দুই নির্বাচকের
এই বিশ্বকাপ দিয়েই দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। গুঞ্জন ছিল প্রধান নির্বাচকের জায়গায় আসতে পারে বদল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটেনি সে পথে। দুই নির্বাচকের কাজে সন্তুষ্ট বিসিবি বরং মেয়াদ বাড়িয়েছে তাদের।
২৭ জুলাই ২০১৯, ০৩:১৩ অপরাহ্ন
বিপিএলের সপ্তম আসরের তারিখ চূড়ান্ত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নতুন আসরের তারিখ চূড়ান্ত করেছে বিসিবি। ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সপ্তম আসর শুরু হবে ৬ ডিসেম্বর। তার আগে ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান।
২৭ জুলাই ২০১৯, ০২:৪৮ অপরাহ্ন
নতুন স্পিন কোচ ভেট্টোরি, পেস বোলিং কোচ ল্যাঙ্গেবেল্ট
বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক খ্যাতনামা স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। আর পেস বোলিং কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ পাচ্ছে সাবেক প্রোটিয়া পেসার চার্ল ল্যাঙ্গেবেল্টকে।
২৭ জুলাই ২০১৯, ০২:০৬ অপরাহ্ন
গেইলকে নিয়েই উইন্ডিজ ওয়ানডে দল ঘোষণা
ভারতের বিপক্ষে নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অভিজ্ঞ তারকা ক্রিস গেইলকে অন্তর্ভুক্ত করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
২৭ জুলাই ২০১৯, ০৪:৫০ পূর্বাহ্ন
আমরা এখনো লড়াইয়ে আছি: তামিম
এই প্রথম ওয়ানডে সংস্করণে দেশকে নেতৃত্ব দিতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু দিনটি বোধহয় তিনি ভুলেই যেতে চাইবেন। দল হেরেছে বড় ব্যবধানে। লাসিথ মালিঙ্গার ইয়র্করে ভূপাতিত হয়ে নিজে ফিরেছেন শূন্য রানে। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক এমন খারাপ সময়েও হাল ছাড়তে রাজী নন, বাকি দুই ম্যাচেই দেখছেন ভিন্ন কিছুর আশা।
২৬ জুলাই ২০১৯, ০৬:১৪ অপরাহ্ন
বিদায় বলার এটাই সেরা সময়: মালিঙ্গা
জীবনের শেষ ওয়ানডেতে লাসিথ মালিঙ্গার বোলিং দেখে ভক্তদের আক্ষেপ বাড়তেই পারে। মুহুর্মুহু ইয়র্কর দিয়ে ব্যাটসম্যানদের খাবি খাওয়ালেন, স্টাম্প ভেঙ্গে মাটিতে লুটালেন। বয়স ৩৫, তাতে কি এখনো কত সতেজ, কতই না ক্ষীপ্র। চাইলে কি আরও কয়েকদিন খেলা চালিয়ে যেতে পারতেন না? কিন্তু মালিঙ্গার ভাবনা ভিন্ন। বিদায় বলছেন বৃহত্তর স্বার্থে। এখন জায়গাটা ছাড়লেই না তরুণরা পাবে সুযোগ, ২০২৩ সালের বিশ্বকাপের জন্য হতে পারবে তৈরি।
২৬ জুলাই ২০১৯, ০৫:৪৪ অপরাহ্ন
মালিঙ্গার বিদায়ী ঝাঁজে পুড়ল বাংলাদেশ
কুশল পেরেরা সেঞ্চুরি করে লঙ্কানদের এনে দিয়েছিলেন চ্যালেঞ্জিং পূঁজি। সেই পূঁজি নিয়েই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম পুরোটাই মাতোয়ারা লাসিথ মালিঙ্গাকে রাজসিক বিদায় জানাতে। শ্রীলঙ্কা জিতলেই না তবে এই গ্রেটের বিদায়টা হয় আলোয় রাঙা। নিজের জন্য বানানো এমন আবেগময় মঞ্চ কি আর নসাৎ হতে দিতে পারেন মালিঙ্গা! জীবনের শেষ ওয়ানডেতে তিনি জ্বলে উঠলেন আরও দপ করে। তাতে পুড়ে ছারখার হয়ে গেল তামিম ইকবালের দল।
২৬ জুলাই ২০১৯, ০৫:১৩ অপরাহ্ন
আইরিশদের ৩৮ রানে গুঁড়িয়ে ইংল্যান্ডকে জেতালেন ওকস-ব্রড
মাত্র ১৮২ রানের লক্ষ্য। তাতে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের অভিষেক জয়ের স্বপ্নই দেখছিল এই সংস্করণের নতুন সদস্য আয়ারল্যান্ড। কিন্তু জয় তো দূরে থাক, কাছাকাছিও পৌঁছাতে পারেনি দলটি। বরং পড়তে হয়েছে লজ্জায়! দুই ইংলিশ পেসার ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের তোপে মাত্র ৩৮ রানের গুটিয়ে গেছে আইরিশরা।
২৬ জুলাই ২০১৯, ০১:১৪ অপরাহ্ন