তামিমের উচিত খুব ভালো একটা বিশ্রাম নেওয়া: সাকিব
বিশ্বকাপটা তামিম ইকবালের একেবারেই ভালো যায়নি। ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার কাঁধে ওঠে বাংলাদেশের অধিনায়কত্ব। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা তামিম এই বাড়তি দায়িত্বের চাপ সামলাতে না পেরে হয়ে পড়েন আরও বিবর্ণ। তিন ম্যাচে করেন যথাক্রমে ০, ১৯ ও ২ রান। এই ফর্মহীন অবস্থা থেকে উত্তরণের জন্য দেশসেরা ওপেনারকে ‘বিশ্রাম’ নেওয়ার পরামর্শ দিয়েছেন সাকিব আল হাসান।
১ আগস্ট ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন
অ্যাশেজ ২০১৯: পুনরুদ্ধারে নামছে ইংল্যান্ড
চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছ থেকে অ্যাশেজ সিরিজ পুনরুদ্ধার করতে নিজেদের মাঠে এজবাস্টনে প্রথম টেস্টে বৃহস্পতিবার (১ আগস্ট) মাঠে নামছে ইংল্যান্ড। প্রথম দিনের খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
১ আগস্ট ২০১৯, ০৭:২৯ পূর্বাহ্ন
এয়ারক্রাফটের যান্ত্রিক ত্রুটিতে বিড়ম্বনায় বাংলাদেশ দল
বোর্ডিং শেষ করে উড়োজাহাজে উঠে অপেক্ষায় ছিল বাংলাদেশ দল। কিন্তু নির্ধারিত সময়ে ছাড়ছিল না শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ইউএল ১৮৯ ফ্লাইট । পরে জানা গেল এয়াক্রাফটটিতে দেখা দিয়েছে যান্ত্রিক গোলযোগ। তড়িঘড়ি নামিয়ে আনা হয় সব যাত্রীকে। দুই ঘণ্টা পিছিয়ে যায় বাংলাদেশ দলের যাত্রা।
১ আগস্ট ২০১৯, ০৫:২০ পূর্বাহ্ন
অসহায় আত্মসমর্থন তামিমের
কখনো হতাশায় দিয়েছেন মাথায় হাত, কখনো দু’চোখ বন্ধ করে সয়েছেন ব্যর্থতার ছবি। শ্রীলঙ্কা সফর জুড়েই টিভি পর্দায় ভেসে এসেছে তামিম ইকবালের এমন ছবি। নিজে রান পাননি অধিনায়কত্বের ভার তাই বিশাল বোঝা হয়েই ঠেকেছে তার। দল হোয়াইটওয়াশড হওয়ার পর আর অজুহাতের কোন পথও ছিল না। তামিম নিজের দায় নিয়ে দাঁড়াচ্ছেন তিক্ত পরিস্থিতির সামনে।
১ আগস্ট ২০১৯, ০৪:২৬ পূর্বাহ্ন
এমন অভিযোগ কি গুরুত্বের সঙ্গে নেবে বিসিবি?
মাঠকর্মীদের নিয়ে আফগানিস্তান ‘এ’ দলের অধিনায়কের করা অভিযোগ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গুরুত্বের সঙ্গে নেবে? নাকি ঘরোয়া ক্রিকেটের অনেক অভিযোগের মতো এটিও হারিয়ে যাবে ধোঁয়াশায়। বিসিবি কোন পথে হাঁটবে তা অবশ্য থেকে গেছে অস্পষ্ট।
১ আগস্ট ২০১৯, ০৩:৩৯ পূর্বাহ্ন
শ্রীলঙ্কায় বাংলাদেশের ভরাডুবি
সিরিজ শুরুর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতেই খেলা হওয়ায় এবং বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দলে না থাকায় কঠিন চ্যালেঞ্জ দেখছেন তিনি। সেই কঠিন পরীক্ষায় চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে টাইগাররা। লঙ্কাদ্বীপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের প্রতিটিতেই অসহায় আত্মসমর্পণ করায় ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
৩১ জুলাই ২০১৯, ০৩:৫৫ অপরাহ্ন
হোয়াইটওয়াশ এড়াতে চ্যালেঞ্জিং লক্ষ্যের সামনে বাংলাদেশ
শুরুতেই উইকেট হারানোর পর জুটি বাঁধলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা। তাদের তৈরি করে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে হাফসেঞ্চুরি শতরানের জুটি গড়লেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুজনেই তুলে নিলেন হাফসেঞ্চুরি। তাতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল শ্রীলঙ্কা।
৩১ জুলাই ২০১৯, ১২:৪০ অপরাহ্ন
রংপুর রাইডার্সে সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ঢাকা ডায়নামাইটসে দেখা যাবে না সাকিব আল হাসানকে। তিনি দল পরিবর্তন করে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।
৩১ জুলাই ২০১৯, ০৯:২৩ পূর্বাহ্ন
লাইভ আপডেট: হোয়াইটওয়াশই হলো বাংলাদেশ
শেষ পর্যন্ত হোয়াইটওয়াশই হলো বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতে সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে চেয়েছিল টাইগাররা। কিন্তু সেটাও জুটল না তাদের। এমনকি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারেনি তারা। ব্যাটিং বিপর্যয়ে ১২২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হারল টাইগাররা।
৩১ জুলাই ২০১৯, ০৮:০৫ পূর্বাহ্ন
ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নিষিদ্ধ ভারতের পৃথ্বী
নিষিদ্ধ মাদক গ্রহণ করে ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন ভারতের উদীয়মান ব্যাটসম্যান পৃথ্বী শ। ফলে চলতি বছরের নভেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত সব ধরেনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
৩১ জুলাই ২০১৯, ০৬:২১ পূর্বাহ্ন
‘মাঠকর্মীরা ম্যাচটা ধ্বংস করে দেয়’
চারদিনের ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে হারানোর পর ওয়ানডে সিরিজেও এগিয়ে গিয়েছিল আফগানিস্তান ‘এ’ দল। গত শনিবার চতুর্থ ওয়ানডেতেও জেতার পথে ছিল তারা। ওই ম্যাচ জিতলে জিতে যেত সিরিজও। বৃষ্টিতে সে ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় বেঁচে যায় বাংলাদেশ। পরের ম্যাচ জিতে ইমরুল কায়েসরা সিরিজ শেষ করতে পারেন ২-২ সমতায়। কিন্তু বৃষ্টিতে পণ্ড ম্যাচ নিয়েই আফগানিস্তানের তরফ থেকে উঠেছে গুরুতর অভিযোগ। মাঠকর্মীদের ‘ইচ্ছাকৃত’ গাফলতিতে আর অপেশাদার আচরণের কারণেই নাকি সেদিন আর খেলা হয়নি।
৩০ জুলাই ২০১৯, ০৭:০০ অপরাহ্ন
এই সংকট থেকে বেরুতে পারবেন, বিশ্বাসেই ভর তামিমের
বিপুল প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গিয়ে হয়েছেন ব্যর্থ। অধিনায়কের ভার নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। তামিম ইকবাল সেই ভারে যেন আরও ন্যুজ। রান পাচ্ছে না, আউট হওয়ার ধরণও প্রশ্নের মুখে ফেলছে তার ব্যাটিং। গত ছয় ম্যাচেই টানা বোল্ড হয়েছে। আত্মবিশ্বাস তলানীতে যাওয়া ফুটে বেরুচ্ছে তার ব্যাটিং দেখলেন। সব সংস্করণেই বাংলাদেশের সেরা রান সংগ্রাহক এই সংকট থেকে বেরুতে পারবেন, এমন জোর বিশ্বাসের কথাই শোনালেন।
৩০ জুলাই ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন
টেস্ট ক্রিকেট থেকে আমিরের অবসরে বিস্মিত নন পাকিস্তান কোচ
দিন চারেক আগে মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির। এরপর থেকেই নানা ধরণের আলোচনা-সমালোচনা হয়ে আসছে তাকে নিয়ে। ওয়াসিম আকরাম-শোয়েব আক্তার হতে শুরু করে পাকিস্তানের সাবেক অনেক তারকার রোষানলে পড়েছেন তিনি। তবে বিষয়টি স্বাভাবিক ভাবেই নিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার।
৩০ জুলাই ২০১৯, ০৮:২৬ পূর্বাহ্ন
রোহিতের সঙ্গে আমার দ্বন্দ্ব বাজে একটা গুজব: কোহলি
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ওপেনার রোহিত শর্মার সম্পর্কে ফাটল ধরেছে। অনেক দিন থেকেই এ সংবাদ ফলাও করে ছাপিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অবশ্য এর মূল কারণ হিসেবে দুই জনের স্ত্রীকে দায় দিয়েছে তারা। তবে নিজেদের মধ্যে কোনো ধরণের দ্বন্দ্ব নেই বলেই জানিয়েছেন কোহলি। এমনকি নিজেও এটা সংবাদমাধ্যমেই শুনেছেন বলে জানালেন তিনি। এ ধরণের তথ্যকে স্রেফ একটা গুজব হিসেবেই আখ্যা দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
৩০ জুলাই ২০১৯, ০৬:৫২ পূর্বাহ্ন
বিপিএলে থাকছে না চিটাগং ভাইকিংস
আগামী ৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সপ্তম আসর। শনিবারই তারিখ ঘোষণা করে বিসিবি। কিন্তু এই আসরে খেলছে না আগের আসরে অংশ নেওয়া চট্টগ্রামের ফ্রেঞ্চাইজি চিটাগং ভাইকিংস। ফ্রেঞ্চাইজিটির মালিকানায় থাকা ডিবিএল গ্রুপ সরে দাঁড়ানোয় নতুন আগ্রহী খুঁজতে দরপত্র দিয়েছে বিসিবি।
২৯ জুলাই ২০১৯, ০১:১৩ অপরাহ্ন
ওয়ালশের কথাগুলোই শোনালেন নতুন বোলিং কোচ
‘ধারাবাহিক লেন্থে বল করতে হবে’, ‘নতুন বল কাজে লাগাতে হবে’ বাংলাদেশের দায়িত্বে থাকাকালীন কোর্টনি ওয়ালশ এই কথাগুলো বলেছেন অসংখ্যবার। সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, নিশ্চয়ই অগুনতিবার বলেছেন শিষ্যদেরও। কিন্তু বাংলাদেশের পেসারদের সেই সমস্যা দূর হয়নি। বিশ্বকাপ ব্যর্থতার পর ওয়ালশের বিদায় হয়েছে। সাবেক প্রোটিয়া পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। দায়িত্ব নেওয়ার আগে পুরনো কোচের মতো নতুন কোচও হুবহু শোনালেন পুরনো সেসব কথাই।
২৯ জুলাই ২০১৯, ১২:২১ অপরাহ্ন
ইনিংস কেন বড় হচ্ছে না, কারণ খুঁজছেন সৌম্য
দ্রুত একটা শুরু আনেন, কিন্তু সেই শুরুটা টেনে নিতে পারেন না। সৌম্য সরকারের বিরুদ্ধে এই বদনাম অনেক দিনের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পেয়েছিলেন বড় রান, খেলেছিলেন দারুণ কিছু ইনিংস। বিশ্বকাপে গিয়েও প্রথম ম্যাচে তুলেছিলেন তান্ডব। এরপর শুরু পেয়েছেন বটে, তবে খেই হারাতেও লাগেনি সময়। টানা ১০ ম্যাচে তাই তার ব্যাটে নেই বড় রান। অনুশীলনে বাড়তি শ্রম দিয়ে তাই কারণ খোঁজার চেষ্টায় তিনি।
২৯ জুলাই ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ন
নাঈম শেখের সেঞ্চুরিতে আফগানদের হারাল ‘এ’ দল
দুই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েছিল আফগানিস্তান ‘এ’ দল। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ হার এড়াতে শেষ ম্যাচটা জিততেই হতো ইমরুল কায়েসের দলের। ওপেনার মোহাম্মদ নাঈম শেখের সেঞ্চুরিতে সেই কাজটা অনায়াসে করতে পেরেছে তারা।
২৯ জুলাই ২০১৯, ১১:১৯ পূর্বাহ্ন
টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মুখিয়ে আছেন কোহলি
বর্তমান আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দল ভারত। গত কয়েক বছর ধরেই এ সংস্করণে দারুণ ধারাবাহিক দলটি। তবে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিততে চায় দলটি। আগামী আগস্ট থেকে নয়টি টেস্ট খেলুড়ে দেশ নিয়ে এ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। দুই বছর ব্যাপী এ আসর নিয়ে দারুণ রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এ শিরোপা জেতার জন্য মুখিয়ে আছেন ভারতীয় অধিনায়ক।
২৯ জুলাই ২০১৯, ০৯:৫৫ পূর্বাহ্ন
না ফেরার দেশে বাংলাদেশের প্রথম অধিনায়ক
মাত্র একদিন আগেই তার চিকিৎসার সকল ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তার আর দরকার হলো না। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির পাড়ি দিলেন না ফেরার দেশে।
২৯ জুলাই ২০১৯, ০৫:০৩ পূর্বাহ্ন